সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

৪১ বছরে পা দিলো বিএনপিতে

দেশের খবর: ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ অবস্থার মধ্যেই আজ শনিবার (১ সেপ্টেম্বর) ৪১ বছরে পা রাখলো দলটি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া এখন কারাবন্দি। তার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন।
দলের শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে অনেকটাই ভারাক্রান্ত বিএনপির বর্তমান নেতৃত্ব। এই দুঃসময়েও দলের ঐক্য যেমন আছে, তেমনি চলছে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের প্রস্তুতিও।
৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। শনিবার বিকালে রাজধানীর নয়া পল্টনে সমাবেশ করবে দলটি। এতে দলের স্থায়ী কমিটিসহ সিনিয়র নেতারা অংশ নেবেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকালে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেবেন দলের নেতারা। পরদিন ২ সেপ্টেম্বর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (রমনা) মিলনায়তনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হবে।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাসহ জনগণের মানবিক মর্যাদা সুরক্ষা করা।’
মির্জা ফখরুল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনও বিকল্প নেই। দেশ আজ দুঃশাসন কবলিত। বারবার অবরুদ্ধ গণতন্ত্রকে যিনি মুক্ত করেছেন, সেই অবিসংবাদিত নেতা খালেদা জিয়াকে বানোয়াট মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এই সব প্রতিহিংসামূলক জুলুমের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মুক্ত করে আনতে হবে আমাদের প্রিয় নেত্রী বেগম জিয়াকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’
প্রসঙ্গত, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় রাজধানীর রমনা রেস্তোরাঁয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু হয়। সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে ১৮ জন সদস্যের নাম ঘোষণা করেন। পরে ১৯৭৮ সালের ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জনসহ ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে ১৯৭৮ সালের ২৩ ফেব্রুয়ারি জিয়াউর রহমান প্রথমে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল’ (জাগদল) গঠন করেন। যদিও দলটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার। ২৮ আগস্ট ১৯৭৮ সালে নতুন দল গঠন করার লক্ষ্যে জাগদলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণা হয়।
বিএনপির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মতে, রাজনৈতিক দল প্রতিষ্ঠার আগে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল জিয়াউর রহমান তার ‘সামরিক শাসন’-কে ‘বেসামরিক’ করার উদ্দেশ্যে শুরু করেন ১৯ দফা কর্মসূচি।
অনেক ভাঙা-গড়া আর উত্থান-পতনের মধ্যদিয়ে বাংলাদেশের রাজনীতিতে সুদীর্ঘ ৪০ বছর পার করেছে বিএনপি। এসময় চারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল দলটি। দু’বার জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করে বিএনপি।
১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে বিএনপি। এরপর ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে রাজনীতিতে আসেন তাঁর স্ত্রী খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে দলের চেয়ারপারসন নির্বাচিত হয় খালেদা জিয়া। এরপর থেকে তিনি দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে। ১৯৯৬ সালের বির্তকিত নির্বাচনের মধ্য দিয়ে স্বল্প দিনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। ১৯৯৯ সালে চারদলীয় ঐক্যজোট গঠন করে বিএনপি। এরপর ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ভোটের লড়াইয়ে জিতে সরকার গঠন করে। ১৯৯৬ সালের ১২ জুন এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে বিএনপি জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে। ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে বিএনপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বিয়ে করলে কারিনাকেই করতাম’

বিনোদনের খবর: করণ জোহরের সঙ্গে কারিনা কাপুরের বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্ক যে এত গভীর ছিল সেটা কজনই বা জানে। সম্প্রতি তা প্রকাশ করলেন করণ নিজেই।
একটি টিভি টক শোতে হাজির হয়ে তিনি বলেন, যদি কখনও বিয়ের পিঁড়িতে বসতেন, তাহলে কারিনাকেই বিয়ে করতেন তিনি।
মাঝে মধ্যেই তৈমুরকে নিয়ে করণ জোহরের বাড়িতে যেতে দেখা গেছে কারিনাকে। সেখানে বসে তৈমুর এবং রুহির খেলার আসর। মাঝে মধ্যেই করিনা এবং করণ জোহরকেও তৈমুরদের খেলার সঙ্গী হিসেবে দেখা যায়।
করণ জোহর এখনো বিয়ে করেননি। বিয়ে না করলেও, এই মুহূর্তে যশ এবং রুহির নামে দুই সন্তানের বাবা তিনি।
কারিনার ছেলে তৈমুর এবং রুহিকে নিয়ে করণ বলেন, তৈমুরকে রুহি ‘দাদা’ বলে ডাকুক তা কখনও চান না তিনি। তৈমুর এবং রুহি যাতে ভবিষ্যতে ‘ডেটিং’ করে সেটাই চান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পূজারায় ভর করে লিড পেল ভারত

খেলার খবর: চেতেশ্বর পূজারার একক লড়াইয়ে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ২৭ রানের লিড পেয়েছে ভারত। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৬ রান করতে সক্ষম হয়। ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৭৩ রানে অলআউট হয়ে যায়।
দ্বিতীয় দিন বিনা উইকেটে ১৯ রান নিয়ে খেলতে নামে ভারত। ৫০ না পেরুতেই লোকেশ রাহুল আর ধাওয়ানের উইকেট হারায়। পরে ক্যাপ্টেন কোহলি আর পূজারা মিলে স্কোর টেনে নিয়ে যান ১৪২ রানে। ৪৬ রানে কোহলি আউট হলে শুরু হয় ভারতের দুঃসময়। এর পর এক প্রান্ত আগলে রাখেন পূজারা। অন্যদের আসা যাওয়ার মাঝে ১৩২ রানে অপরাজিত থাকেন এই ডান হাতি ব্যাটসম্যান।
ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভাঙেন মইন আলি। একাই তুলে নেন ৫টি উইকেট। ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ারা ব্যর্থ। অত্যাধিক ডিফেন্সিভ খেলতে গিয়ে ২৯ বলে শূন্য করলেন নবাগত উইকেটকিপার ব্যাটসম্যান।
লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় প্রথম ইনিংসে ২৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় স্বাগতিক ইংল্যান্ড। ৮৬ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা ইংলিশদের মান রক্ষা করেন মঈন আলী ও স্যাম কারান।
দিনশেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৬ রান সংগ্রহ করেছে ইংলিশরা। ২১ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন কুকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুলেটপ্রুফ রেল ব্যবহার করবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

দেশের খবর: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য বিশেষ ধরনের বিলাসবহুল রেল কোচ (সেলুন) আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সংবলিত এসব কোচ হবে বুলেটপ্রুফ। একাধিক কোচের সমন্বয়ে তৈরি একটি ইউনিট ‘স্টেট সেলুন’ নামে পরিচিত হবে।
ভ্রমণকালীনও যাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের যাবতীয় দাফতরিক কাজ ও যোগাযোগ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন, তার সব ব্যবস্থাই এতে থাকবে।
সূত্র জানায়, কোরিয়ান অর্থায়নে ‘২০ লোকোমোটিভ ও ১৫০ ক্যারেজ সংগ্রহ’ নামের একটি প্রকল্পের আওতায় এই ‘স্টেট সেলুন’ কেনা হচ্ছে। ৩টি কোচের সমন্বয়ে তৈরি একটি সেলুন ইউনিট আমদানির প্রাথমিক দর ধরা হয়েছে ২২ কোটি টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চূড়ান্তভাবে সেলুন সরবরাহের সময় এর দাম আরও কিছুটা বাড়তে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের শেষদিকে এটি যুক্ত হবে রেলবহরে। তখন সরকার বা রাষ্ট্রপ্রধান রেলযোগে দেশের যে কোনো জায়গায় নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে রেলভ্রমণের সময় এ ধরনের স্টেট সেলুন কোচ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা ব্যবহার করে থাকেন।
এ প্রসঙ্গে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী আমজাদ হোসেন বুধবার বলেন, ‘যদি কখনও প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রেলযোগে কোথাও যেতে চান বা কোনো প্রকল্প উদ্বোধনের জন্য তাদের যাওয়ার প্রয়োজন হয়, তাহলে রেলের সেই সক্ষমতা থাকতে হবে। সেই তাগিদ থেকেই আমরা ‘স্টেট সেলুন’ সংগ্রহ করছি।’
এ সংক্রান্ত প্রকল্প থেকে জানা যায়, ৩টি কোচের সমন্বয়ে তৈরি হওয়ায় স্টেট সেলুন নামের বিশেষ এ ইউনিট হবে সুপরিসর। এর একদিকে থাকবে অফিস কাম ডাইনিং হল, মিনি কনফারেন্স লাউঞ্জ, প্রমাণ সাইজের এলইডি পর্দা, তারবিহীন উচ্চগতির ইন্টারনেট, স্বয়ংক্রিয় শীতাতপ নিয়ন্ত্রণ ও নিজস্ব বৈদ্যুতিক ব্যবস্থা। এছাড়াও আবহওয়া ও ভৌগোলিক অবস্থান জানা এবং বিশ্বের যে কোনো প্রান্তে দ্রুত যোগাযোগের সর্বাধুনিক ব্যবস্থা থাকবে। দূরভ্রমণের সময় প্রয়োজনে বিশ্রাম নেয়াও যাবে। এজন্য বেডরুমের আদলে একটি কাঠামো থাকবে। ভ্রমণের সময় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের জন্যও পৃথক কক্ষ ও কৌশলগত নিরাপত্তা সরঞ্জাম ও পর্যবেক্ষণের জায়গাও রাখা হবে।
এ সংক্রান্ত প্রকল্পের পরিচালক (পিডি) প্রকৌশলী আবদুল মতিন চৌধুরী বলেন, এ প্রকল্পের আওতায় স্টেট সেলুন ছাড়াও ২০টি লোকোমোটিভ (রেল ইঞ্জিন) ও ১৫০টি কোচ (ক্যারেজ) আমদানি করা হবে। এজন্য কোরিয়ান সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৮১ কোটি ৬ লাখ ৩৫ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৪০০ কোটি ৯৬ লাখ টাকা। বাকি টাকা মাত্র দশমিক শূন্য এক পার্সেন্ট সুদে ঋণ দেবে কোরিয়ান এক্সিম ব্যাংক। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই এ সংক্রান্ত দরপত্র আহ্বান করবে রেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রিস হেমসওর্থের নতুন ছবি ‘ঢাকা’

বিনোদনের খবর: রাজধানী ঢাকার প্রেক্ষাপট নিয়ে হলিউডে তৈরি হতে যাচ্ছে ‘ঢাকা’ নামের একটি নতুন ছবি। এটি প্রযোজনা করবেন মার্ভেল কমিকস অবলম্বনে নির্মিত ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের পরিচালক অ্যান্থনি রুশো ও জো রুশো। অ্যাকশন থ্রিলার ছবিটির নাম ‘ঢাকা’। এতে অভিনয় করবেন ‘থর’ খ্যাত ক্রিস হেমসওর্থ।
গল্প ও চিত্রনাট্য লিখেছেন রুশো ভ্রাতৃদ্বয়। ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধার অভিযান তুলে ধরা হবে এতে। এটি পরিচালনা করবেন স্যাম হারগ্রেভ। এবারই প্রথম কোনও ছবির পরিচালক হচ্ছেন তিনি। ছবিটির শুটিং হবে ভারত ও থাইল্যান্ডে। প্রেক্ষাগৃহ নয়, ‘ঢাকা’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।
জো রুশো ও অ্যান্থনি রুশো এখন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর পরের পর্ব পরিচালনা করছেন। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের মে মাসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোর রোডের ভারতীয় অংশের ৩৫৬টি প্রাচীন গাছ কাটার অনুমতি হাইকোর্টের

অনলাইন ডেস্ক: যশোর রোডের ভারতীয় অংশে ৩৫৬টি অতি প্রাচীন গাছ কেটে ফেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের চেকপোস্ট পেট্রাপোল পর্যন্ত ৬১ কিলোমিটার রাস্তায় যানবাহন চলাচলে গতি ফিরিয়ে আনতে সরকার পাঁচটি উড়ালপুল বা ফ্লাইওভার তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
তবে এক্ষেত্রে একটি শর্তও দেওয়া হয়েছে তা হলো- একটি গাছ কাটার পরিবর্তে ওই অঞ্চলেই নতুন করে ওই প্রজাতিরই পাঁচটি চারা গাছ রোপণ করতে হবে।
শুক্রবার আদালতের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ এক আদেশে রাজ্য সরকারকে আগামী তিন মাস পরে কাজের অগ্রগতি নিয়ে একটি রিপোর্টও দিতে বলেছে।
তবে আদালতের পক্ষে গাছ কাটার অনুমতি দেওয়া হলেও আগামী তিন সপ্তাহের জন্য সেই রায়ের ওপরই এদিন স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। কারণ ইতিপূর্বেই গাছ বাঁচাও কমিটির পক্ষে ভারতের শীর্ষ আদালতে ক্যাভিয়েট ফাইল করা হয়েছে। সে ক্ষেত্রে মামলাকারীদের সুপ্রিমকোর্টে যাওয়ার রাস্তাও খোলা রয়েছে। এই তিন সপ্তাহের মধ্যে গাছ না কাটার উপযুক্ত কারণ ও সম্প্রসারণের বিকল্প উপায় দর্শাতে না পারলে যশোর রোডের ৩৫৬টি গাছ কাটার ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে আর কোনও বাধাই থাকবে না।
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ সড়ক হলো যশোর রোড বা জাতীয় সড়ক-১১২। বারাসাত থেকে পেট্রাপোল পর্যন্ত ৬১ কিলোমিটার দীর্ঘ এই যশোর রোড সম্প্রসারণ ও এর ওপর উড়ালপুল তৈরির জন্য গত বছরের এপ্রিলে রাস্তার দুই ধারে ছাতার মতো ছড়িয়ে থাকা শত বছরের পুরনো গাছগুলোর অনেকগুলোই নির্বিচারে কাটা পড়ে। এরপরই ওই গাছ কাটার প্রতিবাদ করে তার স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়।
ওই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিপারপতি নিশিথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ একটি স্থগিতাদেশ জারি করে গাছ কাটা বাতিল করে। যদিও এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ওই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য হাইকোর্টে আবেদন জানান। কিন্তু রাজ্যের আবেদন খারিজ করে স্থগিতাদেশ বহাল রাখে আদালত।
রাজ্য সরকারের পক্ষে সে সময় আদালতে জানানো হয়, যশোর রোডের ধারে কোন গাছই হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়নি, তাছাড়া গাছ কাটার পরই তার পরিবর্তে নতুন গাছ রোপণ করা হচ্ছে।
অ্যাডভোকেট জেনারেল আরও জানান, যে শুধুমাত্র শতাব্দী প্রাচীন ও আবেগের কারণে উন্নয়নের কাজকে স্তব্ধ করা ঠিক নয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের মধ্যে সংযোগের ক্ষেত্রে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রেললাইন বরাবর উড়ালসেতু নির্মাণ, পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি চলাচল সহজতর করার জন্য গাছ কাটা খুব জরুরি। সে ক্ষেত্রে কয়েকজন মানুষের আপত্তিতে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ থেমে থাকতে পারে না, তাছাড়া মামলাকারীরা কেউই স্থানীয় নয়।
অ্যাডভোকেট জেনারেলের সেই আর্জির বিরোধিতা করে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সে সময় অভিযোগ করেন গাছ কেটে রাজ্য সরকার আইন লঙ্ঘন করছে।
আদালতকে তিনি জানান, তিনি উন্নয়নের বিরোধী নন কিন্তু শতাব্দী প্রাচীন গাছগুলোকে এই ঐতিহাসিক সড়কের একটা সাক্ষী হিসেবে গণ্য করা হয়। সেখানে এই গাছ কেটে ফেলা উচিত নয়। যদিও এরপর কয়েক দফায় আদালতের পক্ষে এই মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশও জারি করা হয়। অবশেষে শুক্রবার কলকাতা হাইকোর্ট ৩৫৬টি গাছ কেটে ফেলার অনুমতি দিল। তবে আদালতের এই রায়ে ক্ষুব্ধ হয়েছেন পরিবেশবাদীরা।
গাছ বাঁচাও কমিটির সদস্য অনির্বাণ দাস জানান, আমাদের যদিও শীর্ষ আদালতের যাওয়ার সুযোগ রয়েছে, তবে হাইকোর্টের আদেশে গাছ কাটার ক্ষেত্রে আর কোন নিষেধাজ্ঞা থাকল না বলেই মনে হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমরানের ছবি তোলার খরচ ৩৫ লাখ

বিদেশের খবর: পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর কিছু ছবি তুলেছেন। আর সেই ফটোশুটের ব্যয় নাকি ৩৫ লাখ রুপি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
এর আগে হেলিকপ্টারে করে দপ্তরে যাতায়াতের কারণে ইমরান খানের সমালোচনা হয়েছে পাকিস্তানে।
জানা যায়, পাকিস্তানের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রীতি অনুযায়ী নতুন সাংসদদের ছবি তোলার প্রথা রয়েছে। আর সেই ছবি তোলার জন্যই ফটোশুটে অংশ নিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তার সেই ছবি তোলা নিয়ে তর্ক-বিতর্ক জমে উঠেছে।
ফটোগ্রাফার ইরফান আহসান অবশ্য এ বিষয়ে মুখ বন্ধ রেখেছেন। প্রশ্নের জবাবে তিনি জানান, ওই ফটোশুটটি প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য একটি উপহার ছাড়া কিছু নয়।
অনেকেই বলছেন, ইমরান খানের ওই ফটোশুটে নাকি প্রায় ৩৫ লাখ রুপি খরচ হয়েছে। আর এই খবরের সূত্র ধরেই ইমরান খানের ফটোশুট করা স্টুডিওতে খোঁজ নিচ্ছেন অনেকেই। আসলেই ইমরানের ওই ফটোশুটে কত খরচ হয়েছে সেটা জানার চেষ্টা করছেন সাংবাদিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাঝ রাতে বাস-ট্রাক্টর সংঘর্ষ; নিহত ৫

অনলাইন ডেস্ক: ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইচমিল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অনাবিল পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে ওই এলাকায় থেমে থাকা একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার বাসযাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর ৮ বছরের একটি শিশু মারা যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বাস ও ট্রাক্টরের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest