সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

গোলমরিচ, লেবু ও লবণর মিশ্রন সারিয়ে তুলতে পারে নানা অসুখ

স্বাস্থ্য কণিকা: স্যালাদ আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি। আর স্যালাদকে মুখোরোচক করতে অনেকসময় আমরা ব্যবহার করি লবণ,লেবু বা গোলমরিচ। তবে এতদিন আমারা অজান্তেই নিজেদের ভালো করে গেছি। স্বাদ পেতে এগুলোর মিশ্রনে আমরা যখন স্যলাদ খেয়ে থাকি তখন নানা ভাবে আমাদের শরীরের উপকারই হয়েছে।
আপনি কী জানেন এই তিনটির মিশ্রণ সারা বিশ্বে অনেকগুলো রোগের প্রতিষোধক হিসেবে ব্যবহৃত হয়? শুধুমাত্র এই তিনটি উপাদান কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সারিয়ে তুলতে পারে নানা অসুখ। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সাহায্য করে এই উপাদান গুলো-
১। অনেকসময় ঠাণ্ডা লাগলে আমাদের অনেকেরই নাক বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইনহেলার ব্যবহার না করে ঘরোয়া এই টোটকা গুলি ব্যবহার করুন। গোল মরিচ গুঁরা, দারুচিনি, এলাচ এবং জিরা গুঁরা এক সাথে গুঁরা করে নিন। তারপর এই মিশ্রণটি ঘ্রানের সঙ্গে নিন। তারপর দেখুন কত সহজেই আপনার বন্ধ নাক পরিষ্কার হয়ে গেছে।
২। ঠাণ্ডার কারনে নাক বন্ধ হওয়ার পাশাপাশি আমাদের গলাও ব্যথা হয়। ১ টেবিল চামচ লেবুর রস, ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়া এবং ১ চা চামচ লবণ এক গ্লাস উষ্ণ পানিতে মিশিয়ে নিন। এবার এটি দিয়ে গারগেল করুন। দিনে দুইবার এটি করলেই তৎক্ষণাৎ ফল পাবেন।
৩। অনেক সময় শারীরিক বিভিন্ন কারনে মুখে ঘা দেখা দেয়। সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। এক টেবিল চামচ বিট লবণ এক কাপ গরম পানিতে মিশিয়ে খাবার খাওয়ার পর এটি দিয়ে কুলকুচি করুন। এতে মুখের খারাপ ব্যাকটেরিয়া মরে যায় এবং সহজেই মুখের ঘা দূর করে।
৪। বেশি খাওয়া হয়ে গেলে বা নানা কারনে অনেক সময় শরীর অস্থির করে। বমি বমি ভাব আসে। এক্ষেত্রে গোল মরিচ বেশ কার্যকর। এছাড়া লেবুর গন্ধ বমি বমি ভাব দূর করতে সক্ষম। এক টেবিল চামচ লেবুর রস এবং এক চা চামচ গোল মরিচের গুঁড়া এক গ্লাস গরম পানিতে মিশিয়ে নিন। এটি ধীরে ধীরে পান করুন। এটি বমি বমি ভাব দূর করে দেবে।
৫। খাবার খাওয়ার ফলে অনেকসময় দাঁতে খাবার আটকে ব্যথা হয়ে থাকে। তবে দাঁতে ব্যথা খুবই মারাত্মক। যার হয় একমাত্র সেই জানে। এই দাঁতের ব্যথা দূর করতে ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়া এবং ১/২ চা চামচ লবঙ্গের তেল মিশিয়ে ব্যথা দাঁতে কিছুটা সময় রেখে দিন। এতে দ্রুত দাঁতের ব্যথা কমে আসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যান্সার থেকে বাঁচাবে বাঁধাকপি

স্বাস্থ্য কণিকা: ছোটবেলা থেকেই শুনে আসছেন, সুস্থ থাকতে খেতে হবে ভরপেট সবজি! সবজি খেলেই সব রোগ-ভোগ থেকে দূরে থাকা যাবে। এমনকী, প্রতিদিন বিজ্ঞানীদের গবেষণাতেও আসছে নতুন তথ্য। নতুন গবেষণা অনুযায়ী, বাঁধাকপি নাকি দারুণ উপকারী স্বাস্থ্যের জন্য। বাঁধাকপি নাকি ক্যান্সার নিরাময়ে দারুণ কাজ করে। আসুন জেনে নেই কী বলছেন চিকিৎসকরা।
বাঁধাকপি বা ব্রকলির মতো সবুজ সবজিগুলো হজমের জন্য ভালো। তবে ক্যান্সার ঠেকাতে পারে বাঁধাকপি, এ কথা কি শুনেছেন কখনও। সম্প্রতি এমনটাই প্রমাণিত হয়েছে, বাঁধাকপি মলাশয়ের ক্যান্সার ঠেকাতে সক্ষম।
ব্রিটেনের বিজ্ঞানীরা গবেষণার পর বলছেন, বাঁধাকপি যখন হজম হতে থাকে, সে সময় এর থেকে ক্যান্সার প্রতিরোধী রাসায়নিক পদার্থ নিঃসরিত হয়। ইঁদুরের ওপর এক গবেষণায় সম্প্রতি এটি প্রমাণিত হয়েছে। এতে দেখা গেছে, বাঁধাকপি, ব্রকলি বা কেইল শাকের মতো সবুজ পাতার সবজি অন্ত্রের ওপর পাতলা আবরণ তৈরি করতে পারে।
গবেষকরা বলছেন, তবে এসব সবজি যেন বেশি রান্না না করা হয় যাতে গলে যায়। বাঁধাকপির মতো সবুজ সবজিতে যে শুধু ফাইবার বা আঁশ রয়েছে সেটি নয়, এটি মলাশয়ের ক্যান্সার প্রতিরোধ করতেও সক্ষম।
বাঁধাকপির মতো সবুজ সবজি পাকস্থলিতে ইন্দ্রোল থ্রি কার্বিনোল নামে এক রাসায়নিক পদার্থ তৈরি করতে পারে। অন্ত্রের শেষভাগে গিয়ে এটি স্টেমসেলের আচরণ বদলে দিতে পারে যা অন্ত্রের নানা ধরনের রোগ নিয়ন্ত্রণ করতে সক্ষম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সানিয়া মির্জাকেও উত্ত্যক্ত করেছিলেন সাব্বির!

খেলার খবর: সময়টা মোটেই ভালো যাচ্ছে না ক্রিকেটার সাব্বির রহমানের। নানা অভিযোগে নিজেকে যুক্ত করে বিতর্কিত হয়ে আছেন ইতিমধ্যে। আসন্ন এশিয়া কাপে দল থেকে বাদও পড়েছেন তিনি।

ইতিমধ্যে তিনি দেশের ক্রিকেট ইতিহাসে ‘ব্যাড বয়’ উপাধি পেয়ে বসেছেন।

ফেসবুকে দুই সমর্থককে অকথ্য ভাষায় গালমন্দ, দর্শক পেটানো এমন সব কর্মকাণ্ডের জন্য শাস্তির অপেক্ষায় আছেন জাতীয় দলের এ ক্রিকেটার।

এসব অভিযোগের রেশ কাটতে না কাটতেই সাব্বিরের বিরুদ্ধে ওঠে এল আরও একটি গুরুতর অভিযোগ।

তা হলো ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে নাকি উত্ত্যক্ত করেছেন সাব্বির রহমান!

অভিযোগটি অবশ্য চার বছরের পুরনো। সে সময় বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলতে আসেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। সঙ্গে এনেছিলেন স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে।

অভিযোগ রয়েছে যে, সে সময় নানারকম অশালীন কার্যক্রমের মাধ্যমে সানিয়া মির্জাকে উত্ত্যক্ত করেছিলেন সাব্বির।

তার এক কর্মকাণ্ডে কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছিলেন শোয়েব। বিসিবির নথিতে এই অভিযোগটি লিখিতও নাকি রয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েক দিন থেকে দেশের ক্রীড়াঙ্গনে সাব্বির-নাসির-মোসাদ্দেকের নামে নানা অভিযোগ এসেছে। তবে এ ক্ষেত্রে বাকি দুজনকে ছাড়িয়ে গেছেন সাব্বির রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুলগেরিয়ায় একটি সড়ক দুর্ঘটনার জেরে তিন মন্ত্রীর পদত্যাগ

বিদেশের খবর: এক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় বুলগেরিয়ার তিনজন প্রভাবশালী মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বয়কো বরিসভ।

দেশটির পরিবহনমন্ত্রী, স্বরাষ্ট্র এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক তিন মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

শুক্রবার বয়কো বরিসভ বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহতের জন্য রাজনীতিবিদদের দায় নিতে হবে। এ দায় নিয়ে পরিবহনমন্ত্রী ইভালো মস্কোস্কি, আঞ্চলিক উন্নয়নমন্ত্রী নিকোলায় নানকভ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টিন রাডভের পদত্যাগের দাবি জানান দেশটির প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রীর এই দাবিতে সাড়া দিয়ে এক সংবাদ সম্মেলন করে তিন মন্ত্রী তাদের পদত্যাগের কথা জানান।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টিন রাডভের বলেন, এ ধরনের একটি দুর্ঘটনা এড়াতে আমরা অবশ্যই উদ্যোগ নিতে পারিনি।

গত শনিবার দেশটির উত্তরপশ্চিমে একটি শহরে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। এতে আহত হন আরও ২০ জন। দেশটির রাজধানী সোফিয়া থেকে মাত্র ৮০ কিলোমিটার উত্তরে সভজে শহরে এই দুর্ঘটনা ঘটে।

এই নিহতের ঘটনার পর থেকে শহরটিতে শতশত মানুষ আন্দোলন করে আসছিলেন। তারা দাবি করেন, দেশের সড়ক বিভাগকে ঢেলে সাজাতে হবে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবারের দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি নিয়ে পূর্ব ইউরোপের দেশটিতে নিন্দার ঝড় বইছে। নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট সব পক্ষ। প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভার তিনজন মন্ত্রীকে বরখাস্ত করেছেন। বরখাস্তকৃত মন্ত্রীরাও দুর্ঘটনার দায় স্বীকার করে দু:খ প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেনটিন রাদেভ বলেন, আমরা দুর্ঘটনার রাজনৈতিক দায় স্বীকার করে নিয়েছি। এজন্য আমরা পদ ছেড়ে দিচ্ছি। অবশ্যই আমরা এ ধরণের দুর্ঘটনা প্রতিরোধের মতো ব্যবস্থা করতে পারি নি। রাদেভ যখন সাংবাদিকদের এসব কথা বলছিলেন, বরখাস্তকৃত আরেক মন্ত্রী নিকোলে নানকভও তার সঙ্গে ছিলেন। তিনি রাদেভের বক্তব্যকে সমর্থন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেশের খবর: দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মা হাদিছা বেগম (২৫) আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ আগস্ট) দিনগত রাত ৯টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধর্মঘর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নিজনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ওই গ্রামের বাসিন্দা ধর্মঘর বাজারের মুদি ব্যবসায়ী মজিবুর রহমানের স্ত্রী হাদিছা বেগম (২৫) নিজের ৭ মাস বয়সী সন্তান মোজাহিদ ও মীমকে (২) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে তিনি নিজেও ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

সন্তানদের কোপানোর সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তারা ডাকাডাকি করলে ঘর থেকে কোনো সারা মেলেনি। এক পর্যায়ে ঘরে কোনো শব্দ শুনতে না পেয়ে তারা মাধবপুর থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, মা দুই সন্তানকে প্রথমে গলা কেটে হত্যা করে। পরে তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। কিন্তু কি কারণে ঘটনাটি তিনি ঘটিয়েছেন তা এখনই বলা যাচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সাবেক এমপি হাবিবসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি, সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য হাবিবূল ইসলাম হাবিবসহ ৩২ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। এ সময় নাশকতার চেষ্টাকালে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে থানায় মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হলেন, সদরের কামাল নগরের রজব আলী গাজীর ছেলে হাফিজুর রহমান (৩১), আলীপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ও ভোমরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহম্মদ আলী (৩০) এবং ভোমরা বৈচনা এলাকার মাদার সরদারের ছেলে ও ভোমরা ইউনিয়ন জামাতের সভাপতি ওবাইদুল্ল্যাহ সরদার (৪৫)।

এমামলায় আরও আসামী করা হয়েছে, শহরের পলাশপোল নিউমার্কেটের পেছনের বাসিন্দা কামরুল ইসলাম ফারুক, আলিপুরের আব্দুস সাত্তারের ছেলে হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গার রফিক চেয়ারম্যান, পলাশপোল নিউ মার্কেটের পেছনের বাসিন্দা জিয়াদ আলীর ছেলে রফিকুল ইসলাম বাবু, পুরাতন সাতক্ষীরার তোজাম্মেল হোসেন তোজাম, মুন্সিপাড়ার আবু জাহিদ ডাবলু, শহরের কামালনগরের সৈয়দ ইফতেখার আলী একই এলাকার হাফিজুর রহমান মুকুলসহ এজাহার নামীয় ৩২ জন আসামী। এমামলার পলাতক ৪০/৪৫ জন আসামী।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকার বিরোধীদের ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরের দক্ষিণ পলাশপোল এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানের বাড়ির সামনে নাশকতার চেষ্টাকালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এরপর রাত ৮টার দিকে থানায় মামলা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার চেষ্টার কারণে ৩২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৮৫)। ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশ্মীরে পুলিশ পরিবারের ১১ সদস্য অপহরণ

বিদেশের খবর: ভারত শাসিত কাশ্মীরে অজ্ঞাতনামা বন্দুকধারীরা পুলিশ পরিবারের ১১ সদস্যকে অপহরণ করেছে। বৃহস্পতিবার রাতে শোপিয়ান, পুলওয়ামা, কুলগাম ও অনন্তনাগ জেলায় এসব অপহরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা বিভিন্ন স্থান থেকে পুলিশ সদস্যের ভাই ও সন্তানদের অপহরণ করার খবর শুনেছি। এ ব্যাপারে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। জঙ্গিরা এ কাজ করেছে বলে আমরা ধারণা করছি।’ তবে এ ব্যাপারে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিক্ষোভ করে এবং শোপিয়ায় সন্দেহভাজন দুই জঙ্গি বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এ অপহরণের দায়িত্ব স্বীকার করেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পড়ালেখার খোঁজ নিতে গভীর রাতে ছাত্রাবাসে এমপি জগলুল!

প্রেস বিজ্ঞপ্তি: এবার গভীর রাতে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন ছাত্রাবাস, মেস ঘুরে ঘুরে তারা ঠিকমত পড়াশুনা করছে কিনা তার খোঁজ নিলেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। শুক্রবার দিবাগত রাতে তিনি এসব ছাত্রাবাস ও মেসগুলো ঘোরেন।
এসময় তিনি মনোযোগ সহকারে পড়াশুনা করতে ছাত্রদের কোন অসুবিধা হচ্ছে কিনা- জানতে চান এবং কোন সমস্যা হলে তাকে জানাতে বলেন। কোন প্রকার মাদকদ্রব্যের সাথে যেন কেউ না জড়িয়ে পড়ে সেজন্য ছাত্রদের সাবধান করেন এমপি জগলুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest