সর্বশেষ সংবাদ-
জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারা

ঢাবি ভিসিসহ ৩ জ‌নকে আদালত অবমাননার নোটিশ

দেশের খবর: হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য কোনো পদক্ষেপ না নেয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আক্তারুজ্জামানসহ তিনজনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ডাকযোগে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান।
ভিসিছাড়া অন্য দুইজন হলেন- ঢা‌বি প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি ও ট্রেজারার ড. কামাল উদ্দিন।
নোটিশে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ না করলে ওই তিনজনের বিরুদ্ধে হাইকার্টে আদালত অবমাননার মামলা করা হবে।
এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেন হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ আদেশ বাস্তবায়নের জন্য বলা হয়।
এছাড়া ডাকসু নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত। এ সংক্রান্ত জা‌রি করা রুলের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
প্রসঙ্গত, ১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডাকসু নির্বাচনে পদক্ষেপ নিতে ৩১ শিক্ষার্থীর পক্ষে ২০১২ সালের ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও ট্রেজারারকে লিগ্যাল নোটিশ দেন আইনজীবী মনজিল মোরসেদ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই নোটিশের কোনো জবাব না দেওয়ায় ওই বছরই ২৫ শিক্ষার্থীর পক্ষে রিট আবেদন করা হয়। এরপর ৮ এপ্রিল হাইকোর্ট নির্ধারিত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন করার ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
বিবাদী ছিলেন শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও প্রক্টর। রিটকারীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র আলী আসিফ সাওন, নাদিম মাহমুদ, এহসানুল হাসান, ফাহিম হোসেন মজনু, আলম ভূইয়া, আশিকুর রহমান, রিয়াদুল ইসলাম, শোয়েব রানা, রিয়াজউদ্দৌলা প্রধান, মো. রুহুল আমিন, সৌমিত্র দাসশুভ্র, আবদুল্লাহ আল হোসেন, আবদুর রহিম, ফিরদুল ইসলাম, এনামুল হক, সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান, রিয়াজুল করিম, রাসেল কবির, আবু মুসা, নাসির উদ্দিন, হুমায়ূন কবির, সবিত ইবনে আনিস,আমির খসরু এবং রায়হান রাজু।
রিট আবেদনে বলা হয়, ১৯৯৮ সালের ২৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আজাদ চৌধুরীর সভাপতিত্বে এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ডাকসু নির্বাচনের পর এর সময়সীমা হবে এক বছর। পরে ৩ মাস নির্বাচন না হলে বিদ্যমান কমিটি কাজ চালিয়ে যেতে পারবে। এ সিদ্ধান্তের পর ডাকসু ভেঙে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক ডাকাত আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার রতনপুর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
আটক ডাকাত আব্দুল মাজেদ তরফদার(৫২) ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ ভোরে উপজেলার তেঘরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় মাজেদ তরফদারের বাড়িতে অভিযার চালিয়ে তার বসত ঘরের বারান্দার চালের মধ্যে লুকিয়ে রাখা একটি পাইপগান, একটি ইয়ারগান ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান আটক মাজেদ তরফদার উদ্ধাকৃত অস্ত্র গুলো ডাকাতি কাজে ব্যবহার করে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৫৩, অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জামায়াত-বিএনপির ৬ নেতা-কর্মী রয়েছে। উদ্ধার করা হয়েছে সাতক্ষীরা সদর উপজেলা থেকে এক রাউন্ড গুলিসহ দেশীয় তৈরী ওয়ান সুটার গান, কালিগঞ্জ উপজেলা থেকে তিনটি কার্তুজসহ দেশীয় তৈরী পাইপগান ও ফেন্সিডিল, ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৭ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যাবসায়ি নিহত

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার তালায় পিক-আপ ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অরুন কুমার দেবনাথ (৪৫) নামের এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে তালা উপজেলার জাতপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন পার্থ বিহারী নামে আরো একজন ব্যক্তি।
নিহত মাছ ব্যবসায়ী অরুণ কুমার দেবনাথ খুলনা জেলার পাইকগাছা উপজেলা সদরের অনিল কুমার দেবনাথের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তালা বাজার থেকে মাছ ব্যাবসায়ী অরুন দেবনাথ ইঞ্জিভ্যান যোগে চুকনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জাতপুর নামক স্থানে পিক-আপ ও ইঞ্জিল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন অরুন। এ সময় আহত হয়েছে আরো একজন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীতে ‘লেগুনা’ নিষিদ্ধ

দেশের খবর: রাজধানীর সড়কগুলোতে সবচেয়ে বেশি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় লেগুনার কারণে। সড়কে দুর্ঘটনার অন্যতম কারণও এই লেগুনা। কাজেই রাজধানীতে আর লেগুনা চলবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালের দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে মাসব্যাপী ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘লেগুনার কোনো রুট পারমিট নেই। রাজধানীতে এতদিন যারা লেগুনা চালিয়েছে, তারা অবৈধভাবে তা চালিয়েছে। তাই রাজধানীতে তাদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে।’
‘রাজধানীতে বাস থামানোর জন্য ১২১টি স্থান নির্ধারণ করা হয়েছে’ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এগুলোতে বোর্ড লাগানো হচ্ছে। এসব স্থানের বাইরে কেউ বাস থামাতে পারবে না। পাশাপাশি বাস স্টপেজ ছাড়া অন্য কোথাও বাসের দরজা খুলবে না, বন্ধ থাকবে। যাত্রীরাও বাস স্টপেজ ছাড়া অন্য কোথাও নামতে পারবেন না।’
আছাদুজ্জামান মিয়া আরও বলেন, আমরা ইতিমধ্যে পেট্রল পাম্প মালিকদের সাথে কথা বলেছি। কোনো মোটরসাইকেল চালকের যদি হেলমেট না থাকে তাহলে তারা তেল সরবরাহ না করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি।
‘পেট্রলপাম্পগুলোর মালিকদের সঙ্গে কথা বলেছি, মোটরসাইকেলে যাদের হেলমেট থাকবে না, তাদের তেল দেওয়া হবে না। মোটরসাইকেলে তিনজন যাত্রী উঠতে পারবেন না। যাত্রীকে অবশ্যই হেলমেট পরতে হবে। ফুটওভার ব্রিজ, জেব্রাক্রসিং ও আন্ডারপাস ছাড়া রাস্তা পার হওয়া যাবে না।’
তিনি বলেন, ‘রিকশার শৃঙ্খলা আনার জন্য ঢাকা শহরের নিবন্ধন নেই এমন রিকশা চলতে দেওয়া হবে না। বাসের মধ্যে চালকের মোবাইল নম্বর ও ছবি টাঙিয়ে রাখতে হবে। বাসের চালকদের চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না, বেতনভুক্ত করতে হবে।’
প্রত্যেক চালককে ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘গত ছয় মাসে চালক ও যানবাহনের বিরুদ্ধে ৬ লাখ ২৬ হাজার আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের আগে যে ১০ দিন ট্রাফিক সপ্তাহ ছিল, ওই সময়ে ৮৮ হাজার ২৯৩ মামলায় ৫ কোটি ৬৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
‘ট্রাফিক আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের চাপ বা প্রভাব বিবেচনা করা হবে না’ জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ হবে। আইন না মানায় আইনে পরিণত হয়েছে। এটা এক দিনে তৈরি হয়নি। এটা ভাঙতে সময় লাগবে। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
‘দখল হওয়া ফুটপাত মুক্ত করার’ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘রাজউক ও সিটি করপোরেশনের সঙ্গে বসে ঢাকার বিভিন্ন দখল হওয়া ফুটপাত উদ্ধার করা হবে।’
এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘গুজব ছড়িয়ে যারা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘এলোমেলো জীবন’ এ আসিফ-কর্নিয়া

বিনোদনের খবর: আবারও জুটি বেঁধে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন আসিফ আকবর ও কর্নিয়া। ‘এলোমেলো জীবন’ শিরোনামের নতুন এই গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুন্সী। একই সঙ্গে গানের ভিডিওতেও দেখা গেছে আসিফ-কর্নিয়ার রোমান্টিক পারফরম্যান্স। সৈকত নাসির নির্মিত গানের ভিডিওটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশন তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘এলোমেলো জীবন’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
এর আগে, ‘কি করে তোকে বোঝাই’ শিরোনামের একটি গানে জুটিবদ্ধ হতে দেখা গেছে আসিফ আকবর ও কর্নিয়াকে। গানটি প্রকাশের পরপরই শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলে। ভিডিওতে এই জুটির পারফরম্যান্সও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রিকেটে ফিরছেন ডি ভিলিয়ার্স

খেলার খবর: হঠাৎ করে দক্ষিণ আফ্রিকা দল থেকে অবসর নেওয়া মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ক্রিকেটে ফিরছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হয়ে এবার খেলবেন এ প্রোটিয়া ক্রিকেটার।
এ বছরের শুরুর দিকে আচমকা জাতীয় দল থেকে অবসর নেন এবি। পরে জানান, ঘরোয়া লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন।
এবার আরও একটি টি ২০ লিগে তার খেলার কথা জানা গেল। পিএসএলে ডি ভিলিয়ার্সের খেলাড় সম্ভাবনার কথা আগেও পিএসএলের টুইটারে জানানো হয়েছিল। তখন অবশ্য খেলেননি।
শুধু ডি ভিলিয়ার্সই নন, পিএসএলে খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ দুই অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথও।
এই তিনজনের ব্যাপারে দলগুলোর সিদ্ধান্ত চলতি মাসের মধ্যে শেষ হবে। অক্টোবরের মাঝামাঝি পিএসএলের চতুর্থ আসর বসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ১জন আটক

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ আব্দুল মাজেদ তরফদার (৫২) কে আটক করেছে। সে থানা এলাকার রতনপুর ইউনিয়নের তেরুলিয়া গ্রামের আব্দুল জব্বার তরফদারের পুত্র। অস্ত্র আইনে তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

থানা সুত্রে জানাগেছে, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নির্দেশে থানার উপ-পরিদর্শক মোমরেজ ইসলাম ও জাহিদ সহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার ( ৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মাজেদের নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় তাঁর বসত ঘর থেকে ১ টি পাইপগান, ১ টি ইয়ারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে এবং তাকে আটক করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest