সর্বশেষ সংবাদ-
সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

খুলনা-৪ উপ-নির্বাচনে সালাম মুর্শেদীকে সংসদ সদস্য ঘোষণা

অনলাইন ডেস্ক: খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য ঘোষণা করে। এরপর বিধি অনুযায়ী গ্রেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠিত হবে। সালাম মুর্শেদী সাবেক কৃতি ফুটবলার এবং এনভয় গ্রুপের চেয়ারম্যান।
উপ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারে শেষ দিনে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় তাকে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে।
জানা যায়, সালাম মুর্শেদী ছাড়াও নির্বাচনে জাতীয় পার্টির এসএম আনিসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র তোলেন। কিন্তু পরবর্তীতে তাদের কেউ মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেননি।

উল্লেখ্য, গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ৩১ বছর ছুটি না নেয়া সেই শিক্ষককে পুরস্কৃত করলেন মন্ত্রী

অনলাইন ডেস্ক: টানা ৩১ বছরের চাকরিজীবনে এক দিনও ছুটি না নেওয়া ও স্কুলের সব নিয়ম মেনে চলে কর্তব্যপরায়ণতার বিরল নজির স্থাপনকারী সেই শিক্ষক পেলেন মন্ত্রীর পুরস্কার। অনন্য এ নজির স্থাপনে পুরস্কার হিসেবে যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক সত্যজিত বিশ্বাসকে এক লাখ টাকার চেক দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান।
সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অভয়নগরের ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্যদিয়ে মন্ত্রীর পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায় এ চেক তুলে দেন।
যশোরের মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামে বেড়ে উঠা সত্যজিৎ মন্ডলের। ১৯৮৬ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন বাড়ি থেকে ৭ কিলোমিটার দূরের অভয়নগর উপজেলার ধোপাদি মাধ্যমিক বিদ্যালয়ে। চাকরি জীবনের প্রথম দিন থেকেই স্কুল শুরুর আগেই তিনি পৌঁছে যেতেন। দীর্ঘ ৩১ বছরের চাকরি জীবনে তার এ সু-অভ্যাসের ব্যতিক্রম ঘটেনি।
শুধু তাই নয়, প্রায় তিন যুগের চাকরি জীবনে একদিনও স্কুল কামাই করেননি, নেননি ছুটিও। এমনকি নিজের বিয়ের দিন, বাবার মত্যুর দিনেও স্কুলে উপস্থিত থেকেছেন তিনি। এজন্য নিজের পরিবারের লোকজনসহ অনেকেই তাকে পাগল বলে আখ্যায়িত করেছেন। তবুও অটল থেকেছেন সত্যজিৎ। বিবেকের শতভাগ প্রদীপ জ্বেলে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বেলে চলেছেন তিনি।
শিক্ষক সত্যজিৎ মন্ডল বলেন, আমি এই স্কুলে নিয়োগ বিজ্ঞানের শিক্ষক হিসেবে। তখন এখানে আর কোন বিজ্ঞানের শিক্ষক ছিল না। তাই বিজ্ঞানের ক্লাসগুলো কোন শিক্ষক নিতে পারতেন না। সে কারণে আমি ছুটি নিলে বা উপস্থিত না থাকলে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যাবে। এসব কথা ভেবেই আমি স্কুলে উপস্থিত থেকেছি।
তিনি বলেন, তখনকার সময় কাঁদা ও বুক পানি মাড়িয়ে ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে এসেছি। কখনও লুঙ্গি পরে, জুতা হাতে নিয়ে আসতে হয়েছে। স্কুলে এসে তা পরিবর্তন করে ক্লাস করেছি। বলতে বলতে চোখ ভারি হয়ে যায় সত্যজিৎ মন্ডলের। হাত দিয়ে চোখ মুছতে মুছতে বলেন, শিক্ষার্থীদের সাথে আমার আত্মার সম্পার্ক হয়ে গেছে। তাদের না দেখলে আমি থাকতে পারি না।
সংসার জীবনেও একজন সুখী ও আদর্শ মানুষ গণিতের শিক্ষক দুই সন্তানের জনক সত্যজিৎ মন্ডল।

তার প্রতশ্যা; এই স্কুলটিকে তিনি অভয়নগর উপজেলার শ্রেষ্ঠ করা। তার জন্য সবার সহযোগিতা চান তিনি।
কাজের প্রতি এমন বিরল নিষ্ঠার কারণে পরিবার, সহকর্মী আর শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় এই শিক্ষক।
গণিতের শিক্ষক সত্যজিৎ মন্ডলের কর্তব্যনিষ্ঠায় মুগ্ধ যশোর অভয়নগর উপজেলার ধোপাদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তিনি বলেন, সত্যজিৎ মন্ডল শুধু শিক্ষার্থীদের পড়াশোনা করান না। তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।

যশোর মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু বলেন, নি:সন্দেহে কর্মস্থালে এতো বছর ছুটি না নেওয়া অনুস্বরণীয়। পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। কারণ ব্যক্তি জীবনে অনেক সমস্যা থাকতে পারে। তার মধ্যেও তিনি বিদ্যালয়ে উপস্থিত থেকেছেন। আসলে আর্দশ শিক্ষক বলতে আমরা যাদের অনুস্বরণ করতে পারি সত্যজিৎ মন্ডল তার মধ্যে একজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন রায় বলেন, শিক্ষক সত্যজিত বিশ্বাসের কর্মজীবনে কোনোদিন ছুটি না নেওয়া এবং কর্তব্যপরায়ণের বিষয়ের সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইফায়েস ওসমান মহোদয়ের নজরে আসে। পরে তার নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে সত্যতা জানতে পেরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে এক লাখ টাকার চেক স্কুল পরিচালনা কমিটির হাতে ও এক লাখ টাকার চেক শিক্ষক সত্যজিত বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

দেশের খবর: দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ঢাকায় মাঠে গড়িয়েছে এই ফুটবল টুর্নামেন্ট।
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সাংবাদিকদের বলেন, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মাধ্যমে এই স্যাটেলাইটের কার্যক্রম শুরু হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সাফ ফুটবলের খেলাগুলো বিকালে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। খেলার সম্প্রচার সত্ত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের লিংক থেকে বিটিভিতে প্রচার করা হবে।
অক্টোবরের মাঝামাঝি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন বিসিএসসিএল চেয়ারম্যান।

উল্লেখ্য, গত ১২ মে ভোররাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায়। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের পরিকল্পনা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এডিবির সঙ্গে চীনের ৬০০ কোটি ডলারের চুক্তি

বিদেশের খবর: পল্লী উন্নয়নের জন্য চীনের অর্থমন্ত্রী এশিয়ান ডেভেলভমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে ৬০০ কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে।
চীনের অর্থমন্ত্রী আজ বলেন, আমাদের কৃষি ব্যবস্থাকে আধুনিক করতে ও গ্রামীণ পরিবেশের উন্নয়নের জন্য আমরা এ চুক্তি করলাম।
তিনি আরো বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের কৃষি ব্যবস্থাকে আরো আধুনিকায়ন প্রয়োজন। আমাদের কৃষক ভাইদের সকল ধরনের সহযোগীতার জন্য আমরা সদা প্রস্তুত।
২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে এডিবি ব্যাংক ও তার সহযোগীরা এই সাহায্য প্রদান করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বস নিজের মেয়ে, স্যালুট গর্বিত বাবার

অনলাইন ডেস্ক: তিরিশ বছরেরও বেশি সময় ধরে পুলিশে কাজ করছেন বাবা। আর মেয়ে পুলিশে এসেছেন সবে চার বছর। কিন্তু রবিবার মুখোমুখি হতেই বাবা স্যালুট করলেন মেয়েকে। কারণ, পদমর্যাদায় মেয়ে তাঁর থেকে অনেকটাই এগিয়ে। ঘটনাটি ভারতের তেলঙ্গানার।
সাব-ইন্সপেক্টর হিসেবে কাজ শুরু করা বাবা এ আর উমামহেশ্বরা শর্মা তেলঙ্গানা পুলিশের ডেপুটি কমিশনার। আর ২০১৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা মেয়ে সিন্ধু শর্মা এখন তেলঙ্গানার জাগতিয়াল জেলার এসপি। পদমর্যাদায় বাবার চেয়ে অনেকটাই এগিয়ে। দু’জনেই পুলিশ বাহিনীতে থাকলেও কখনও মুখোমুখি হননি। রবিবার হায়দরাবাদের কাছে তেলঙ্গানা রাষ্ট্র সমিতির সভায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু’জনেই। সেখানেই প্রথমবারের জন্য মুখোমুখি হন তাঁরা। আর দেখা হতেই ব্যক্তিগত সম্পর্ক ভুলে সিনিয়র পদমর্যাদার মেয়েকে স্যালুট করেন বাবা।
ঘটনার পর জানিয়েছেন বাবা উমামহেশ্বরা শর্মা বলেন, ‘এই প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মুখোমুখি হলাম আমরা। এক সঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। ও আমার থেকে সিনিয়র, তাই স্যালুট করেছি।’
টিআরএসের সভায় মহিলাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেয়ে সিন্ধু শর্মা। সভা শেষে জানিয়েছেন, ‘বাবার সঙ্গে একই জায়গায় কাজ করতে পেরে আমি খুব খুশি।’
কাজের জায়গায় মেয়ে ‘বস’, বাবা অধস্তন। তবে দু’জনেই জানান, বাড়িতে ‘বস’ কিন্তু একজনই। সিন্ধুর মা তথা উমামহেশ্বরার স্ত্রী। দু’জনকেই থাকতে হয় তাঁর অধস্তন কর্মী হিসেবেই!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার মামলার আদালত বসবে কারাগারে

দেশের খবর: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিশেষ আদালত কাল বকশীবাজারের আলিয়া মাদ্রাসার পরিবর্তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যেখানে বন্দি, সেই পুরোনো কেন্দ্রীয় কারাগারে বসতে যাচ্ছে।
আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তবে একে ‘আইন পরিপন্থী’ বলেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন—খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অর্থদণ্ডও করা হয়। রায়ের পর খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দল থেকে নাম প্রত্যাহার স্টার্লিংয়ের

খেলার খবর: পিঠের ইনজুরির কারণে স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে আসন্ন নেশন্স লিগ ও প্রীতি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। মঙ্গলবার ফুটবল অ্যাসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে খেলা ইংল্যান্ডের সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই খেলেছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। এ পর্যন্ত এবারের প্রিমিয়ার লিগে স্টার্লিং দুটি গোল করেছেন।
ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট অবশ্য স্টার্লিংয়ের পরিবর্তে নতুন কাউকে দলভুক্ত করছেন না বলে ইঙ্গিত দিয়েছেন। ২৩ বছর বয়সী স্টার্লিং না থাকায় ইংল্যান্ড তিনজন ফরোয়ার্ড নিয়ে মাঠে নামবে। অধিনায়ক হ্যারি কেনের নেতৃত্বে আক্রমণভাগে আরও থাকবেন আর্সেনালের ড্যানি ওয়েলবেক ও ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ মার্কোস রাশফোর্ড।
আগামী শনিবার ওয়েম্বলিতে নেশন্স লিগের ম্যাচে স্পেনের মোকাবেলা করবে ইংল্যান্ড। এর তিনদিন পর কিং পাওয়ার স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ড্রিমগার্ল’ অধরার সঙ্গে থাকছেন বাপ্পী-সাইমন

বিনোদনের খবর: সম্প্রতি ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির শুটিং শেষ করেছেন নায়ক বাপ্পী চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান। আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক। একই পরিচালকের পরবর্তী চলচ্চিত্র ‘ড্রিমগার্ল’ ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন অধরা খান। নায়ক হিসেবে দেখা যেতে পারে দুজনকে। আর এই দুই চরিত্রে অভিনয় করতে পারেন বাপ্পী ও সাইমন, এমনটাই জানান পরিচালক।
ইস্পাহানি আরিফ জাহান বলেন, “আমরা ‘নায়ক’ ছবির কাজ শেষ করেছি বেশ কিছুদিন আগে। এরই মধ্যে এডিটিং ও ডাবিংও শেষ করেছি। গল্পের প্রয়োজনে কিছু প্যাচ শুটিং ছিল, তা সম্প্রতি শেষ করেছি। এখন ছবির ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে। আমরা আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে দেওয়ার জন্য প্রস্তুত করছি। আশা করি, এরই মধ্যে ছবিটির সব কাজ শেষ করতে পারব।”
‘ড্রিমগার্ল’ প্রসঙ্গে ইস্পাহানি আরিফ জাহান বলেন, “আসলে এখন আমরা ব্যস্ত আছি ‘নায়ক’ ছবিটি নিয়ে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দিয়ে পরে বিষয়টি নিয়ে বাপ্পী ও সাইমনের সঙ্গে আমরা গল্প নিয়ে বসব। এরই মধ্যে তাঁদের সঙ্গে আমাদের মৌখিকভাবে কাজের বিষয়ে কথা হয়েছে। আশা করি, চলতি মাসেই ‘ড্রিমগার্ল’ ছবিতে অধরার বিপরীতে কে কে থাকছেন, তা ঘোষণা দিতে পারব।”
অধরা খান এর আগে শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘মাতাল’ ছবিতে অভিনয় করেছেন। ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটির শুটিং শেষ হয়ে এখন সম্পাদনার কাজ চলছে। আর ‘মাতাল’ ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে এখন মুক্তির অপেক্ষায় আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest