সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

স্কুলের ‘মিড-ডে মিল’ খেয়ে শিশুর মৃত্যু

বিদেশের খবর: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি স্কুল থেকে পরিবেশিত খাবার খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কোদেরমা জেলায়। এতে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে।
এ ঘটনায় স্কুলের খাবার বিষাক্ত হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর শুক্রবার কোদেরমার উপ কমিশনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আপগ্রেডেড মিডল স্কুলের শিক্ষার্থীরা দুপুরের খাবার খাওয়ার পর পেট ব্যাথা এবং বমি করতে শুরু করে। এরপর প্রশাসনের উদ্যোগে তাদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিন্ন রূপে তৌসিফ

ভিন্ন রূপে তৌসিফ

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। অসংখ্য চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। কিন্তু এবারই প্রথম একেবারে ভিন্ন একটি রূপে আবির্ভুত হয়েছেন তিনি। নোংরা জামা-কাপড় আর জটাধারী তৌসিফকে চেনাই দায় হয়ে দাঁড়িয়েছে! আর এমন তৌসিফকে এমন চরিত্রে দেখা যাবে লায়নিক মাল্টিমিডিয়া প্রযোজিত ‘তারই অপেক্ষায়’ নাটকে।
মোহন আহমেদের রচনা ও পরিচালনায় নাটকটিতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় মুখ টয়া।
এমন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘প্রথমবার এমন পাগলের ভূমিকায় কাজ করেছি। সত্যিকারের আবর্জনার মধ্যে শুয়েছি। নোংরা জামা কাপড় পরে শুট করেছি। মোট কথা পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যারপরনাই পরিশ্রম করেছি। আশা করছি দর্শকরা আমাকে নতুন করে আবিষ্কার করবেন।’
অন্যদিকে টয়া বলেন, ‘নাটকটির গল্পে ভিন্নতা আছে। এটি আমার এবারের ঈদের কাজগুলোর মধ্যে অন্যতম।’
তারই অপেক্ষায় নাটকটি আজ শুক্রবার সন্ধ্যায় লায়নিক মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক্সক্লুসিভলি অবমুক্ত হওয়ার কথা রয়েছে। লায়নিক মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকি ফ্যাক্টর থ্রি সল্যুশনের প্রোডাকশন হিসেবে নির্মিত। নাটকটির স্পন্সর হিসেবে আছে রঙ বাংলাদেশ ও কিডস ডায়পার।
তৌসিফ ও টয়া ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, ফয়সাল হাসান, অমি ইসলাম, আলামিন সুমন, হাওলাদার সোহাগ, রানা প্রমুখ।
নাটকটির চিত্রগ্রহণে ছিলেন মিঠু মুনির। লোকাল বাস এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত নাটকটি সম্পাদনা করেছেন সাইফ রাসেল। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন সিরাজুস সালেহীন। তার কণ্ঠে নাটকে সঞ্জীবন চক্রবর্তীর কথায় মাওলা শিরোনামে একটি গানও রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেভাবে মুখে দুর্গন্ধ দূর করবেন

স্বাস্থ্য সংবাদ: মুখের দুর্গন্ধ যেমন অস্বাস্থ্যকর, তেমনি বিব্রতকরও বটে। বিভিন্ন কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। জেনে নিন কীভাবে দূর করবেন এই দুর্গন্ধ।

অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। বেশিক্ষণ পেট খালি রাখবেন না তাই। বার বার খাওয়া অভ্যাস করুন।
মুখে গন্ধ হওয়ার আরেকটি কারণ হচ্ছে ডিহাইড্রেশন। তাই পর্যাপ্ত পানি খান। তাজা ফলের রস খেতে পারেন নিয়মিত।
খাবার খাওয়ার পর দিনে দুবার অন্তত ভালো করে দাঁত ব্রাশ করুন। খাবার দাঁতে আটকে থাকলে ফ্লস ব্যবহার করুন। জিভ পরিষ্কার রাখাও জরুরি।
মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে পারে বেকিং সোডা। গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে মাউথ ফ্রেশনার হিসেবে ব্যবহার করুন। কাঁচা পেঁয়াজ বা মুখে দুর্গন্ধ হয় এমন কোনও খাবার খাওয়ার পর অবশ্যই এই মাউথ ফ্রেশনার ব্যবহার করবেন।
মুখে দুর্গন্ধ হওয়ার প্রবণতা থাকলে বার বার ঠাণ্ডা পানি দিয়ে কুলকুচা করুন।
খাবার খাওয়ার পর মুখে লবঙ্গ, মৌরি বা স্টারআনিজ জাতীয় মসলা রাখতে পারেন। এগুলো ন্যাচারল মাউথ ফ্রেশনারের কাজ করে।
পুদিনা পাতা চিবিয়ে খেলেও উপকার পাবেন।
লেবু বা কমলার খোসা দাঁতে ঘষতে পারেন। মুখের দুর্গন্ধ দূর হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ভালো ছবি নির্মাণের জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ’: শাকিব খান

বিনোদনের খবর: ঢাকায় চলছে ‘নোলক’ ছবির শুটিং। রাশেদ রাহা পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও ইয়ামিন হক ববি। ছবির গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন তাঁরা। শুটিংয়ের ফাঁকে শাকিব খান বাংলাদেশে চলচ্চিত্রের অবস্থা নিয়ে কথা বলেন।
শাকিব বলেন, “কিছুদিন আগেও আমাদের দেশে দুই-তিন কোটি টাকা দিয়ে ছবি নির্মাণ করতে ভয় পেতেন প্রযোজকরা। কিন্তু গত ঈদে ‘ক্যাপ্টন খান’ ছবিটি প্রায় চার কোটি টাকা লগ্নি করে লাভ করেছে। এখন অনেকেই চিন্তা করছে বাংলাদেশে বড় বাজেটের ছবি নির্মাণ করার। এই ছবিটি দেখে মানুষ শান্তি পেয়েছে। মেকিংয়ের প্রশংসা করেছে সবাই। আমি মনে করি, সুন্দর পরিবেশ পেলে আরো ভালো ছবি নির্মাণ করা সম্ভব।”
ভালো ছবি নির্মাণের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। আর সেই পরিবেশ এখন আছে বলে মনে করেন শাকিব। বলেন, ‘ভালো ছবি নির্মাণের জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ। অনেক প্রযোজক আছেন, যাঁরা চলচ্চিত্র নির্মাণে ভয় পান। একদিকে টাকা দেবে, অন্যদিকে কাজটি হবে কি হবে না, তা নিয়ে দুশ্চিন্তায় থাকে। এখন আমাদের পরিবেশ অনেকটাই ভালো, কিন্তু তা চলচ্চিত্রের ভেতরের মানুষ জানলেও বাইরের মানুষ জানে না। যে কারণে অনেক প্রযোজকই এখন আর চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহী নন। বিনিয়োগ আকৃষ্ট করতে, আমরা যাঁরা চলচ্চিত্র নিয়ে কাজ করে যাচ্ছি, তাঁদের একজোট হয়ে কাজ করতে হবে। যাঁরা কাজ করছেন না, কাজ নিয়ে তাঁদের মাথাব্যথা কম। যাঁরা কাজ করছেন, তাঁরাই জানেন কী সমস্যা, তার সমাধানই বা কী।’
বড় বিনিয়োগের পাশাপাশি আগে কম বাজেটের ছবিও তৈরি হতো, কিন্তু এখন সেটার সংখ্যাও কমে যাচ্ছে। শাকিব বলেন, ‘আমি যেমন বড় বাজেটের ছবিগুলো করছি, তেমনি ছোট বাজেটের ছবিও হওয়া দরকার। আগে সেটা হতো। এখন কমে যাচ্ছে। আমার পরে যাঁরা ফিল্মে এসেছেন, তাঁরাও দেখেছি চলচ্চিত্র নিয়ে অনেকটাই ব্যস্ত সময় কাটিয়েছেন আগে। কিন্তু ইদানীং সেসব কম বাজেটের ছবি কমে যাচ্ছে। সব কাজ যে বড় হবে, এমন কোনো কথা নেই।’
‘নোলক’ ছবিতে শাকিব ও ববি ছাড়া আরো অভিনয় করছেন ওমর সানি ও মৌসুমী। ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৫ বছর পর আলেকজান্ডারের সঙ্গে মুনমুন

বিনোদনের খবর: মানিকগঞ্জে চলছে হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ চলচ্চিত্রের শুটিং। ছবিতে অভিনয় করছেন একসময়ের সাড়াজাগানো নায়িকা মুনমুন। তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন আলেকজান্ডার বো। এই ছবির মধ্য দিয়ে প্রায় ১৫ বছর পর তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন মুনমুন ও আলেকজান্ডার বো।
নায়িকা মুনমুন বলেন, ‘আমরা গত তিন দিন ধরেই মানিকগঞ্জে ছবির শুটিং শুরু করছি। অনেক বছর পর রোমান্টিক গানের শুটিং করলাম। আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে আলেক ভাইয়ের সঙ্গে কাজটি করে আরো ভালো লাগছে। আমরা এর আগে দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছি ১৫ বছর আগে। এই ছবির মধ্য দিয়ে আমরা তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হলাম। এত দিন পরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতিটা আসলেই অনেক মজার।’
আগামী সপ্তাহে ছবির কাজ শেষ হবে জানিয়ে মুনমুন বলেন, ‘আমরা আগামী ১০ তারিখ পর্যন্ত এখানে শুটিং করব। এরই মধ্য দিয়ে ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে বলে পরিচালক জানিয়েছেন।’
ইদানীং মুনমুন নায়িকা নন, খলনায়িকা হিসেবেই নিজেকে হাজির করতে চান বড় পর্দায়। মুনমুন বলেন, ‘আমি এখন খলচরিত্রেই নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। কারণ খলচরিত্রে অভিনয় করার সুযোগ আছে। আমি যখন নায়িকা হিসেবে কাজ করেছি, তখন ছবির মূল চরিত্রে অভিনয় করেছি এবং আমার অভিনয় দর্শক ও নির্মাতারা পছন্দ করেছেন। এবার দেখা যাক খল চরিত্রে কতটুকু পছন্দ করে।’
‘পদ্মার প্রেম’ ছবিতেও খলনায়িকার চরিত্রে দেখা যাবে মুনমুনকে। তিন বছর আগে তিনি চুক্তিবদ্ধ হন এই ছবির জন্য। মুনমুন ও আলেকজান্ডার বো ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করছেন আইরিন ও সুমিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছুটির দিনের নাশতায় ব্রেড পাকোড়া

অনলাইন ডেস্ক: সারা সপ্তাহ ব্যস্ততার কারণে অনেকেই রান্নায় তেমন সময় দিতে পারেন না। এতে প্রিয়জনের জন্য বিশেষ কিছু রান্না করার সময় হয়ে ওঠে না। তাই চাইলে ছুটির দিনে কিছু রান্না করে চমকে দিতেন পারেন সবাইকে। ছুটির দিনে বিকেলের নাশতায় খেতে পারেন ব্রেড পাকোড়া। এটি অত্যন্ত মজাদার একটি নাশতা। শিশুদের বেশ প্রিয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই :

উপকরণ
পাউরুটি ছয়টি/ টুকরা
বেসনের মিশ্রণের জন্য
১. বেসন তিন/ চার কাপ
২. লাল/ শুকনো মরিচের গুঁড়া এক/ চার চা চামচ
৩. হলুদ গুঁড়া এক/ চার চা চামচ
৪. গরম মসলা গুঁড়া এক/ চার চা চামচ
৫. লবণ স্বাদমতো
৬. পানি পরিমাণমতো

আলুর মিশ্রণের জন্য
১. আলু দুটি মাঝারি (সিদ্ধ করে ছিলে নিন)
২. লাল/ শুকনো মরিচের গুঁড়া এক/ দুই চা চামচ
৩. জিরার গুঁড়া এক/ চার চা চামচ
৪. ধনিয়া গুঁড়া এক/ দুই চা চামচ
৫. লবণ স্বাদমতো
৬. তেল পরিমাণমতো

প্রণালি
একটি পাত্রে বেসন, লাল/ শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মসলার গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর পানি দিয়ে বেসনের মিশ্রণ তৈরি করুন (মিশ্রণটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না)। এবার মিশ্রণটি ঢেকে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।
এবার সিদ্ধ আলু ভালো করে চটকে নিন। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল/ শুকনা মরিচের গুঁড়া (লাল/ শুকনো মরিচের বদলে কাঁচামরিচ ব্যবহার করা যেতে পারে) এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একপাশে রাখুন।
পাউরুটির পাশের ধারটুকু কেটে নিন। এবার দুই টুকরো পাউরুটি একসঙ্গে নিয়ে পছন্দমতো আকারে কেটে নিন। কাটা এক টুকরো পাউরুটির ওপর আলুর অল্প মিশ্রণ দিয়ে ওপরে অন্য টুকরাটি দিন। তারপর দুই হাতের মুঠোয় নিয়ে হালকা চাপ দিন। এভাবে বাকি টুকরাগুলো তৈরি করুন।
এবার একটি কড়াইয়ে তেল গরম দিন। তৈরি পাউরুটির পাকোড়াগুলো বেসনের মিশ্রণে ডুবিয়ে তেলে বাদামি করে ভেজে নিন। তৈরি হয়ে গেল পাউরুটির পাকোড়া। গরম গরম পাকোড়া কেচাপ দিয়ে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশুর মাথা ফুঁড়ে বেরিয়ে গেল সন্ত্রাসীদের গুলি

বিদেশর খবর: পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে সংঘর্ষে তিন বছরের একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। মালদহের মানিকচকের রামনগর গ্রামে মৃণাল মণ্ডল নামে ওই শিশুর মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছে গুলি।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকালে দুষ্কৃতীকারীরা পুতুলদেবীর বাড়ির দিকে গুলি ছোড়ে। তখন তিনি নিজেই বারান্দায় বসেছিলেন। তাঁর স্বামী পরিমলবাবু দাঁড়িয়েছিলেন বাড়ির সামনেই। হঠাৎ কয়েক জন এসে গুলি চালায়। এতে মৃণাল মণ্ডল নামে ওই শিশুর মাথা ফুঁড়ে বেরিয়ে যায় গুলি।
গুলিবিদ্ধ মৃণালের অবস্থা সঙ্কটজনক। মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখান থেকে মালদহেরই একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘‘ক্ষতর ধরন দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে, সেভেন এমএম কিংবা নাইন এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছে।’’
এর আগে মানিকচক ব্লকের গোপালপুরে সোমবার বোমার স্প্লিন্টারে আহত হয় জিশান শেখ নামে বছর তিনেকের একটি শিশু। সে এখন অনেকটা সুস্থ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এশিয়া কাপ; ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

খেলার খবর: আগামী ১৫ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়া কাপ ২০১৮ আসরের। এরই মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দুবাইয়ে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের খেলায় ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৯ সেপ্টেম্বর। প্রাথমিকভাবে যেসব টিকিট ছাড়া হয় তা কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। এরপর অনলাইনে অতিরিক্ত টিকিট ছাড়া হয়। সেগুলোও দ্রুত বিক্রি হয়ে গেছে।
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের কথা বিবেচনা করে ২০১৬ সালে এশিয়া কাপ ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন টি-টোয়েন্টিতে হলেও ২০১৮ সালে অনুষ্ঠিত হবে ৫০ ওভারে। গতবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
দুবাইয়ে বাংলাদেশে- শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। এবারের আসরটি এশিয়া কাপের ১৪তম আয়োজন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে অংশগ্রহণ করবে বাছাইপর্ব থেকে উতরে আসা আরও একটি দল। বাছাইপর্বে খেলবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমান।
গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া একই গ্রুপ ‘এ’তে অবস্থান করছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের সেরা চার দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার ফোর। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপ ২০ ওভারে একবারই অনুষ্ঠিত হয়েছে। এশিয়া অঞ্চলের দেশগুলো নিয়ে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। গত আসরসহ বাংলাদেশ পাঁচ বার এশিয়া কাপের আয়োজন করে। বাংলাদেশ দুইবার ফাইনালে উঠলেও জিততে পারেনি।

এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, দুবাই
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৭ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবু ধাবি
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবু ধাবি

সুপার ফোরের সূচি
২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ
২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ
২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ
২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ বিজয়ী
২৫ সেপ্টম্বর– গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ
২৬ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest