সর্বশেষ সংবাদ-

শাজাহান খানের হাসি নিয়ে সমালোচনার ঝড়

দেশের খবর: দেশব্যাপী এখন আলোচনার শীর্ষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের হাসি। জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষির জেরে রবিবার (২৯ জুলাই) রাজধানীতে বিমানবন্দর সড়কে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। ‘পরিবহন শ্রমিক নেতা হিসেবে নৌপরিবহনমন্ত্রীর আশ্রয়-প্রশ্রয়ে বাসচালক-হেলপাররা প্রতিনিয়ত স্বেচ্ছাচারী হয়ে উঠছে’—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্তব্য জানতে চাইলে তিনি হাসতে হাসতে জবাব দিয়েছিলেন, ‘আজকের বিষয়ের সঙ্গে এটি রিলেটেড নয়’ বলেই। হাসির এই দৃশ্যসহ সংবাদটি পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওঠে সমালোচনার ঝড়ও।

এঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার শাজাহান খানকে সংশোধন হওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে সংযত হয়ে কথা বলারও পরামর্শ দেন বলে জানা গেছে।

একটি সূত্র বলেছে, প্রধানমন্ত্রী তাকে বলেছেন, ‘কোথায় কখন হাসতে হয়, তাও জানেন না?’

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার সংবাদ শোনার পরেও নৌমন্ত্রীর মুখের এই হাসি দেখে অনেকেই অবাক হয়েছে। কেউ কেউ বলেছেন, তিনি দুঃখ প্রকাশ করতে পারতেন। যেখানে এই ঘটনায় মন্ত্রীর দুঃখ প্রকাশ করার কথা, সেখানে তিনি উল্টো হাসলেন। এ কী করে সম্ভব? তিনি কী সুস্থ আছেন?

নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন সিনিয়র মন্ত্রী বলেন, ‘দাঁত বের করে হাসলেই হয় না। হাসার স্থান-কাল-পাত্র বুঝতে হয়।’

সোমবার (৩০ জুলাই) এ সম্পর্কে জানতে চাইলে শাজাহান খান নিজে সাংবাদিকদের বলেন, ‘আমি সবসময়ই হাসি, আমার কালো মুখ কেউ দেখেনি। এটা কি দোষের?’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক মিলটন আনোয়ার তার দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘একটি হাসি সারা জাতির অপমান।’

মো. মাহবুব আলম সরকার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি বড়পুকুরিয়ার কয়লা দিয়ে দাঁত মাজি। তাই তো আমার এত সুন্দর হাসি।’

মিলন খান নামে আরেকজন লিখেছেন, ‘দুই শিক্ষার্থীর প্রাণ গেলো, আর একমন্ত্রী দাঁত কেলিয়ে বিবৃতি দিলো! জনগণ কেন এদের ভোট দেয়? আবার মন্ত্রী হয়!’

সাংবাদিক আজাদ সুমন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘কোমলমতি ছাত্রছাত্রীরা পিষ্ট হয় বাসচাপায় আর শাজাহান কাকায় হাসে।’

রাজিউর রহমান রুমি লিখেছেন, ‘অন্যের কষ্টে যাদের মুখে হাসি, তারা দেশি না প্রবাসী?

নৌমন্ত্রীর হাসি প্রসেঙ্গ নিহত ছাত্রী মিমের বাবা জাহাঙ্গীর মিয়া বলেন, ‘কাল শুনলাম, মন্ত্রী শাজাহান খান নাকি বলেছেন, ভারতে ৩৩ জন মারা গেছে, সেটা নিয়ে ওখানে এত হইচই হয় না, কথা বলে না। আর বাংলাদেশে দু’জন মারা গেছে, সেইটা নিয়ে এত কথা? মোবাইলে দেখলাম উনি হাসতেছিলেন। ক্যামনে পারলেন এন ঘটনায় এভাবে হাসতে হাসতে কথা বলতে? তার কাছে দুই জন মানুষ মরে যাওয়াটা কেবল সংখ্যা?’

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘রাজনীতিবিদরা সবসময়ই হাসেন। এটি জনগণকে খুশি করার জন্য। কিন্তু সেই হাসি অনেক সময় বুমেরাং হয়ে যায়। শাজাহান খানের গতকালের হাসি তাই হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর ও আশাশুনি তরুণলীগের কমিটি স্থগিত ঘোষণা

 

সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলা তরুণলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার সাতক্ষীরা জেলা তরুণলীগের সভাপতি শাহানুর ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক কাজী জিল্লুর রহমান স্বাক্ষরিত একপত্রে আশাশুনি উপজেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম নিস্ক্রিয় থাকায় তা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। একই সাথে সাতক্ষীরা সদর উপজেলা তরুণলীগের কমিটিও স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত কমিটির কার্যক্রম স্থগিত থাকবে বলে উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হতদারিদ্র মহিলাদের মাঝে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌর এলাকায় হতদারিদ্র মহিলাদের আত্মসামাজিক উন্নয়নে মুরগী, মুরগীর ঘর ও খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুলাই সকালে সদর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে এ বিতরণ কার্যক্রম করা হয়।
সদর উপজেলা নির্র্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন প্রধান অতিথি হিসেবে চার জন হতদারিদ্র মহিলাদের মাঝে এ মুরগী ও মুরগীর পালনের সামগ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. জিল্লুর রহমানসহ প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার চার জন হতদরিদ্র মহিলাকে ১৫টি করে ৬০টি মুরগী, একটি মুরগীর ঘর এবং মুরগীর খাবার দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা পৌর শাখার অন্তর্গত ৭নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইটাগাছা ল’চেম্বার প্রাঙ্গনে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান টিটু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এ্যাড সাইদুজ্জামান জিকো, ত্রান ও পূনর্বাসন সম্পাদক রিয়াজ মাহামুদ রানা, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, শহর সাধারণ সম্পাদক আশরাফ খান সফি, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম উজ্জ্বল, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দীকা, জাহাঙ্গীর, হায়াত আলী, মামুন রানা প্রমূখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মোঃ জাভেদ হাসান জজকে সভাপতি ও মোঃ রনি ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জজ ও রনি। প্রেস বিজ্ঞপ্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার কেবিএ কলেজে ছাত্রলীগের নবীনবরণ

কে.এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটার সদ্য সরকারীকরনকৃত সখিপুর কেবিএ কলেজ ছাত্রলীগের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান তন্ময়ের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আল হাসিব ইপ্তির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ ও উপজেলা ছাত্রলীগের সাধারক সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ। উক্ত নবীনবরন অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে তুলে ধরে বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই সংগঠনটি সৃষ্টির শুরু থেকে স্বাধীনতা সংগ্রাম সহ দেশের সকল ক্লান্তিলগ্নে যে ভূমিকা রেখে এসেছে আজও সেই কর্মকান্ড চলমান। যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে একসাথে কাধে কাধ মিলিয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর সেজন্য তৃনমূল পর্যায় থেকে ছাত্রলীগকে মজবুত করতে কাজ করতে হবে। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়ানডেতে শ্রীলংকাকে হারালো অন্য দক্ষিণ আফ্রিকা

খেলার খবর: টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার টাটকা দুঃস্মৃতি পেছনে ফেলে রঙিন পোশাকে দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদার আগুনে পেস ও তাবরাইজ শামসির বিষাক্ত স্পিনে স্বাগতিক শ্রীলংকার দর্প চূর্ণ করে জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল প্রোটিয়ারা।

রোববার ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। রাবাদা ও শামসির দুর্দান্ত বোলিংয়ে ৩৪.৩ ওভারে মাত্র ১৯৩ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। জবাবে জেপি ডুমিনির ঝড়ো ফিফটিতে ১৯ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে এটি তাদের টানা নবম জয়।

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলংকাকে নতুন বলে কাঁপিয়ে দেন রাবাদা। তার তোপের মুখে মাত্র ৩৬ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। এরপর দুই পেরেরা কুশাল ও থিসারার ব্যাটে প্রতিরোধ গড়ে শ্রীলংকা। দু’জনই হাঁটেন পাল্টা আক্রমণের রাস্তায়। ষষ্ঠ উইকেটে গড়েন ৯২ রানের টর্নেডো জুটি।

এ সময় পেসাররা সুবিধা করতে না পারায় ১৮তম ওভারে বাঁ-হাতি লেগ-স্পিনার শামসির হাতে বল তুলে দেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। অধিনায়ককে হতাশ করেননি শামসি। ৩০ বলে ৪৯ রান করা থিসারাকে ফিরিয়ে বিপজ্জনক জুটি ভাঙার পর তিনিই হয়ে ওঠেন ত্রাস। ৭২ বলে সর্বোচ্চ ৮১ রান করা কুশালকেও ফেরান শামসি।

এরপর বেশিদূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৩ রানে চার উইকেট নেয়া শামসির হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। রাবাদাও ৪১ রানে নেন চার উইকেট।

মাঝারি লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। পঞ্চম ওভারে টানা দুই বলে হাশিম আমলা ও আইডেন মার্করামকে ফিরিয়ে দিয়েছিলেন লংকান স্পিনার আকিলা ধনঞ্জয়া। তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে সেখান থেকে দলকে পথ দেখান কুইন্টন ডি কক ও ডু প্লেসি। দু’জনই ফেরেন সমান ৪৭ রান করে।

এরপর ডেভিড মিলার ও মুল্ডারকে নিয়ে বাকি পথটুকু ঝড়ের গতিতে পাড়ি দেন ডুমিনি। তিনি ৩২ বলে করেন অপরাজিত ৫৩ রান। বুধবার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। এএফপি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা ১৯৩/১০, ৩৪.৩ ওভারে (উপুল থারাঙ্গা ১০, কুশাল পেরেরা ৮১, থিসারা পেরেরা ৪৯, আকিলা

ধনঞ্জয়া ১১। রাবাদা ৪/৪১, শামসি ৪/৩৩)।

দক্ষিণ আফ্রিকা ১৯৬/৫, ৩১ ওভারে (হাশিম আমলা ১৯, ডি কক ৪৭, ডু প্লেসি ৪৭, ডুমিনি ৫৩*, মুল্ডার ১৪*। আকিলা ধনঞ্জয়া ৩/৫০)।

ফল : দক্ষিণ আফ্রিকা

৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কম্বোডিয়ায় প্রশ্নবিদ্ধ নির্বাচন, সব আসন ক্ষমতাসীন দলের!

বিদেশের খবর: কম্বোডিয়ার সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে দেশটির ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি। প্রশ্নবিদ্ধ এ নির্বাচনের মাধ্যমে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার পথ সুগম হলো তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হুন সেনের। খবর এপির।
গত বছর কম্বোডিয়ার প্রধান বিরোধী দল ন্যাশনাল রেসকিউ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করে সেদেশের সুপ্রিম কোর্ট। এ রায়টি রাজনৈতিক বলে অভিযোগ রয়েছে।
কম্বোডিয়ার সরকারের খিও কানহারিথ জানান, ১২৫টি আসনের সবক’টিতেই কম্বোডিয়ান পিপলস পার্টি জয় পেয়েছে। দলটি ভোট পেয়েছে ৭০ ভাগ।
প্রধান বিরোধী দল না থাকলেও নির্বাচনে ২০টি দল অংশ নিয়েছিল। তবে দেশজুড়ে বল প্রয়োগের অভিযোগ করেছেন দেশি-বিদেশি পর্যবেক্ষকরা।
নির্বাচনের আগে জনগণকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানায়, বিরোধী দল ন্যাশনাল রেসকিউ পার্টি।
এ নির্বাচন বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজ। কম্বোডিয়ার ওপর ভিসা নিয়ন্ত্রণ আরও কঠোর করারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যালট পেপারে প্রেম নিবেদন!

ভিন্ন স্বাদের সংবাদ: প্রেমিক-প্রেমিকারা প্রেম নিবেদনের ক্ষেত্রে হরেক রকম অভিনব উপায় বেঁছে নেয়। যুগ যুগ ধরে এই ধারা চলে আসছে। সম্প্রতি এক অদ্ভুত প্রেম নিবেদনের গল্প সামনে এসেছে। এক প্রেমিক তার ভালোবসারা কথা জানিয়েছে ব্যালট পেপারে। আর এই ঘটনা ঘটেছে পাকিস্তানে সদ্য অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনে।

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ-গুলালাই (পিটিআই-জি) এর নেতা আয়েশা গুলালাই তার নির্বাচনী আসন (এনএ-৫ নওশেরা-১) আসন থেকে প্রার্থী হয়ে মাত্র একটি ভোট পেয়েছেন। রিজালপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রে এ ভোটটি পড়ে। তবে ব্যালটে ভোটের পরিবর্তে ভোটার ‘আই লাভ ইউ’ লেখেন। পরে ভোটটি প্রিজাইডিং অফিসার বাতিল করে দেন।

পিটিআই-গুলালাই নির্বাচনে কোনো আসনে জিততে ব্যর্থ হয়েছে। আয়েশা গুলালাই নওশেরা-১ আসনে পিটিআই প্রার্থী সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তিনি মাত্র একটি ভোট পেলেও সেটি কিন্তু আসলেই মনে দাগ কেটে রাখার মত। কেননা, সেই একটি ভোটেই আয়েশা গুলালাইকে লিখিতভাবে প্রেম নিবেদন করেছেন ভোটার।

আয়েশা গুলালাই পিটিআই থেকে বের হয়ে নতুন দল পিটিআই-গুলালাই গঠন করেছিলেন। তিনি পিটিআই ছাড়ার পূর্বে অভিযোগ করেছিলেন, ইমরান খান তার মুঠোফোনে আপত্তিকর এসএমএস পাঠিয়েছিলেন। তবে অভিযোগ অস্বীকার করেন পিটিআই প্রধান ইমরান খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest