সর্বশেষ সংবাদ-
গড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাত

অক্টোবরের মধ্যেই নির্বাচনি প্রস্তুতি শেষ করবে আ. লীগ

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ৩১ অক্টোবরের অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। আর এই তফসিল ঘোষণার আগেই নির্বাচনি প্রস্তুতি সেরে রাখতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগে। এরই অংশ হিসেবে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্বাচনি প্রস্তুতির যেসব কার্যক্রম রয়েছে, তার ৮০ শতাংশই সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে শেষ করবে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্রে এসব তথ্য জানা গেছে।

ক্ষমতাসীন দলের সূত্রগুলো জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। ওইসময় তার পক্ষে দলীয় কাজে কিছুটা সীমাবদ্ধতা দেখা দেবে। এছাড়া নির্বাচনকালীন সরকারে মন্ত্রী হিসেবে যারা থাকবেন, তাদেরও কাজের সীমাবদ্ধতা থাকবে। তাই তফসিল ঘোষণার আগেই নির্বাচনি কাজ গুছিয়ে রাখতে চায় আওয়ামী লীগ।

দলীয় সূত্রগুলো জানায়, সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে সারাদেশে একাধিক জনসভা করা হবে, যেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সভাও হবে সেপ্টেম্বরে। ওই বৈঠকে কেন্দ্রীয় নেতাদের নির্বাচন সংক্রান্ত কাজও ভাগ করে দেওয়া হবে। এসব জনসভার মাধ্যমে সারাদেশে নির্বাচনি আওয়াজ তোলা ও দলীয় নেতাকর্মীদের মাঠে সরব উপস্থিতি নিশ্চিত করা হবে। এই দুই মাসে জেলা নেতাদের আরেকবার ঢাকায় ডেকে এনে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এছাড়া একাদশ সংসদ নির্বাচনে কারা নৌকার টিকিট পেতে পারেন, তাদের সম্পর্কে জেলার নেতাদের ইঙ্গিত দেওয়া হবে। যেন তফসিল ঘোষণার পরই মনোনয়ন বোর্ড যাদের নাম চূড়ান্ত করে জানিয়ে দেবে, পরে যেন প্রার্থিতা নিয়ে মারামারি না হয়, তার পূর্ব-প্রস্তুতির জন্যে সেপ্টেম্বর-অক্টোবরব্যাপী জেলা নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন শেখ হাসিনা।

দলীয় সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি ইতোমধ্যে দুই শ আসনে প্রার্থী চূড়ান্ত করে রেখেছেন বিভিন্ন সার্ভে রিপোর্টের মাধ্যমে। এই দুই মাসে এসব সার্ভে রিপোর্টের ওপর আরেক দফা কাজ করবেন প্রধানমন্ত্রী।

জানাগেছে, একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুই শ আসনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে। সেখান থেকে ১৭০ আসনে জয়ী হতে চায় ক্ষমতাসীন দলটি, যেন শক্তিশালী সংসদ ও সরকার গঠনে তাদের কোনও সমস্যায় পড়তে না হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবর—এই দুই মাসে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির ৮০ ভাগ কাজ সম্পন্ন করা হবে।’ তিনি বলেন, ‘এই দুই মাস ব্যস্ত সময় পার করবে আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দলীয় কাজে তার অনেক সীমাবদ্ধতা থাকবে। তাই দুই মাসে প্রস্তুতি শেষ করা হবে।’

ক্ষমতাসীন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘সেপ্টেম্বর থেকে একাদশ নির্বাচন পর্যন্ত ব্যস্ত সময় থাকবে। বিশেষ করে আগামী দুই মাসে নির্বাচনি প্রস্তুতি শেষ করা হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতল আফগানিস্তান

খেলার খবর: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজও জিতেছে আফগানিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতার পর শেষ ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে আফগানিস্তান।

শুক্রবার বেলফাস্টে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ফিল্ডিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে তরুণ আফগান লেগ স্পিনার রশিদ খানের বোলিং তোপে শুরু থেকেই খেই হারিয়ে ফেলেন আইরিশ ব্যাটসম্যানরা। ১৯ বছর বয়সী রশিদ ৮ ওভার বল করে মাত্র ১৮ রানে ৩ উইকেট তুলে নেন। এছাড়া ৭ ওভারে ২২ রান দিনি ২ উইকেট পেয়েছেন আফতাব আলম। মোহাম্মদ নবী ও গুলবুদ্দীন নায়িব ২ উইকেট করে তুলে নিলে ৩৬.১ ওভারে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

১২৫ রানের স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে মাত্র ৩ রান যোগ করতেই ওপেনার মোহাম্মদ শেহজাদের উইকেট হারায় আফগানিস্তান। তবে লক্ষ্য তাড়া করতে এরপর শুধু রহমত আলির (৩৩) উইকেটটি ছাড়া আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা। ইহসানউল্লাহ (৫৭) আর হাসমতউল্লাহ (৩৪) দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনেক কিছু স্বীকার করেছে সাব্বির

খেলার খবর: গত কয়েক বছরে প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারের জন্য কলঙ্কিত হয়েছে দেশের ক্রিকেট।

একের পর এক শৃঙ্খলা ভঙ্গ করে গেছেন তারা। বিভিন্ন সময়ে তাদের ক্রিকেট বোর্ড ছাড় দিলেও তারা শোধরায়নি। ফের অপরাধ করেছেন। তেমনই একজন ক্রিকেটার সাব্বির রহমান। শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছে ছয়মাস।

সাব্বির রহমান এবং স্ত্রীর করা যৌতুকের মামলায় অভিযুক্ত মোসাদ্দেক হোসেন সৈকতকে শনিবার তলব করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি।

এদিন বিসিবির পরিচালক এবং শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য ইসমাইল হায়দার মল্লিক বলেন, ডিসিপ্লিনারির কমিটিতে আজ দুটি শুনানি ছিল। সাব্বিরকে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার জন্য বোর্ডপ্রধানকে সুপারিশ করব।

যৌতুক মামলায় অভিযুক্ত অলরাউন্ডার মোসাদ্দেক হোসন সৈকত প্রসঙ্গে বিসিবির শৃঙ্খলা কমিটির এ সদস্য বলেন, মোসাদ্দেকেরটা পারিবারিক মামলা। বিচার-বিবেচনা করে আমরা তাকে নির্দেশনা দিয়েছি। তাকে সাবধান করা হয়েছে। ভবিষ্যতে সে যাতে নিজেকে সংযত করে চলে, এ বিষয়ে বলা হয়েছে। এটা যেহেতু বিচারাধীন বিষয়। কোর্ট থেকে যা বলা হবে, সেটাই তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সম্প্রতি ফেসবুক লাইভে নিজেকে নাসিরের বান্ধবী দাবি করে এক তরুণী বেফাঁস মন্তব্য করেন। বিষয়টি চাউর হওয়ার পর নড়েচড়ে বসে বিসিবি। তাকেও তলব করার কথা বিসিবিতে।

এ ব্যাপারে বিসিবির পরিচালক মল্লিক বলেন, নাসিরের বিষয়ে কোনো শুনানি হয়নি। ভবিষ্যতে তাকে ডাকা হতে পারে তাকে। তবে সে ইনজুরির কারণে এমনিতেই এখন খেলার বাইরে আছে। বিসিবির শুনানিতে সাব্বিরের বক্তব্য কী ছিল জানতে চাইলে মল্লিক বলেন, সে অনুতপ্ত। সে ভবিষ্যতে এ রকম কিছু করবে না বলে প্রতিজ্ঞা করেছে। সে অনেক কিছু স্বীকারও করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিড বড় করার চেষ্টায় ইংল্যান্ড

খেলার খবর: আচমকা কোনো বিপর্যয় না হলে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় লিডের পথে আছে স্বাগতিক ইংল্যান্ড। সাউদহ্যাম্পটন টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৭৮ রান তুলেছে জো রুটের দল। তারা এগিয়ে আছে ১৫১ রানে। এই ইনিংসেও যথারীতি দাপট দেখিয়ে যাচ্ছেন ভারতীয় পেসাররা।

শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। অভিজ্ঞ অ্যালিস্টার কুক (১২) আবারও ব্যর্থ হয়ে দলীয় ২৪ রানে বুমরাহর শিকার হন। ৯২ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় ইংলিশদের। এই পরিস্থিতিতে একাই দলকে টানছিলেন অধিনায়ক জো রুট। কিন্তু ব্যক্তিগত ৪৮ রানে তিনি দূর্ভাগ্যজনকভাবে রান-আউটের শিকার হন।

অল-রাউন্ডার বেন স্টোকস ৩০ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হলে ৬ষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। জেনিংস ৩৬, মঈন আলী ৯, জনি বেয়ারস্টো ০ রানে আউট হয়েছেন। ৩৯ রানে ব্যাট করছেন জস বাটলার। বল হাতে মোহাম্মদ শামি ২টি আর অশ্বিন, বুমরাহ, ইশান্ত শর্মা ১টি করে উইকেট নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরের নাভারন থেকে বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ
মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের নাভারন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জর্দা, ক্রীম, আতশবাজিসহ তিন জন চোরাচালানিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬, যশোর। গতকাল শুক্রবার সকালে নাভারন বাজারের সালেহা মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বেনাপোলের পোর্ট থানার ভবারবেড় গ্রামের আজিজুল মুন্সির ছেলে আনারুল ইসলাম মুন্সি (১৯), মৃত আকমল মোল্লার ছেলে রফিকুল ইসলাম মোল্লা (২১) ও সোহরাব সরদারের ছেলে রজব আলী সরদার (২১)।র‌্যাব-৬, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাভারন বাজারের সালেহা মার্কেটের সামনে বেনাপোল মহাসড়কের ওপর তিনজন লোক বস্তা ও ব্যাগের মধ্যে ভারতীয় চোরাচালানি পণ্য নিয়ে গাড়ির অপেক্ষা করছে। এ সময় সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যাগ থেকে ভারতীয় ২১৬ কৌটা সুরভী জর্দা, ৯৩০ পিস স্কিন সাইন ক্রিম, ৩৫ কেজি জয় বেংগাল পটকাবাজি ও ১৭ কেজি আতশবাজি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহিদ স. ম আলাউদ্দিন হত্যার বিচার বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। বিচারে খুনীদের ফাঁসির রায় হওয়ার পর সেই রায় কার্যকর করতেও সংগ্রাম করতে হয়েছে। সংগ্রাম করতে হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির রায় কার্যকর করতে। ঠিক একইভাবে আলাউদ্দিন হত্যার বিচারের দাবীতে সাতক্ষীরাবাসি ২২ বছর ধরে অপেক্ষা করছে। প্রভাবশালী আসামিরা ন্যায় বিচার বাঁধাগ্রস্ত করতে নানামুখি ষড়যন্ত্র করেছে। যেকারণ এই বিচার সম্পন্ন করে আসামীদের ফাঁসির রায় নিশ্চিত করতে আরো জোরদার আন্দোলন করতে হবে।
বীরমুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দিন হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির এক সভায় কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। ১ সেপ্টেম্বর ১৮ শনিবার বিকাল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স.ম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু।
সভায় বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজাহার হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেএসডি নেতা সুধাংশু শেখর সরকার, বাসদের এড, শেখ আজাদ হোসেন বেলাল, ওয়ার্কার্স পাটির এড. ফাহিমুল হক কিসলু, সিপিবি’র আবুল হোসেন, জাসদের প্রভাষক ইদ্রিস আলী, গণফোরামের আলী নুর খান বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সংবাদপত্র পরিষদের আব্দুল ওয়ারেস খান চৌধুরী, আওয়ামী লীগ নেতা শেখ হারুণ উর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের লায়লা পারভীন সেঁজুতি, আলাউদ্দিন স্মৃতি সংসদের আহবায়ক ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকতিয়ার হোসেন, স. ম আক্তারুল আলম, বিশ্বাস আতিয়ার রহমান, সাংবাদিক গাজী শাহজাহান সিরাজ, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের এড. আল মাহমুদ পলাশ, সম্মিলিত সামাজিক আন্দোলনের শরিফুল্লাহ কায়সার সুমন, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।
সভায় সর্বস্মতিক্রমে স. ম আলাউদ্দিন হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত শেখ হারুণ-উর-রশিদ ও লায়লা পারভীন সেঁজুতিকে যুগ্ম-সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া আগামী ১২ সেপ্টেম্বর বিকাল ৫টায় পাটকেলঘাটা আলাউদ্দীন চত্তরে আলাউদ্দীন স্মৃতি সংসদ আয়োজিত সমাবেশে অংশগ্রহণ এবং ১৫ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী জাতীয় সংসদ নির্বাচন ২৭ ডিসেম্বর!

দেশের খবর: আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একটি সূত্র। সূত্রটি জানায়, আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

তবে সম্ভাব্য এ তারিখের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। সম্প্রতি নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। নির্দিষ্ট দিনের বিষয়ে নির্বাচন কমিশনের অন্য কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারাও এ বিষয়ে কিছু বলতে পারেননি।

নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচন-সংক্রান্ত ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আসন্ন সংসদ নির্বাচনের ৩০০ আসনে জন্য ৪০ হাজার ৬৫৭টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা করেছে ইসি। এর মধ্যে সম্ভাব্য ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪ হাজার ৪৫৩টি। আগামী ৬ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার পর আসন অনুসারে ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ অনেক আগে থেকেই কার্যক্রম শুরু করেছে। এমনকি তাদের প্রার্থী বাচাইও প্রায় চূড়ান্ত। নেতারা বলছেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একে অপরের সঙ্গে আলোচনা করছেন। তবে এ বিষয়ে বাইরে তারা কিছু প্রকাশ করছেন না।

আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে।

এ ছাড়া আওয়ামী লীগের একাধিক নেতার কথাবার্তার মধ্যদিয়েও জানা গেছে, ২৭ ডিসেম্বরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ।

বিরোধীদল জাতীয় পার্টিও নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে। পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও স্বীকার করেছেন যে তিনি ৩০০ আসন এবং ১০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করে রেখেছেন। বিএনপি নির্বাচনে এলে মহাজোটে এবং না এলে বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

তবে আরেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এখনো নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে মুখ খুলছে না। তবে তারা এখন পর্যন্ত বলছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ছোটখাট দলগুলোও জোট করে মাঠে নামার জন্য চেষ্টা চালাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশ ও গুন্ডার হানায় ১২ পরিবার বাড়ি উচ্ছেদের অভিযোগ

আসাদুজ্জামান : টানা ৬০ বছর ধরে বসবাস করা ঘর বাড়ি থেকে পিস্তল দেখিয়ে ১২ টি পরিবারকে উচ্ছেদ করে দিয়েছে একদল ভাড়াটে গুন্ডা। ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ি ঘরে তালা ঝুলিয়েছে তারা। পুকুরের মাছ ধরে নিয়েছে। গাছ গাছালি কেটে ফেল লুট করে নিয়েছে। আর বলেছে, কথা বললে ইয়াবার মামলা দেবো। দশটি করে মামলা দেবো যাতে সারা জনম ধরে জেলের ভাত খেতে হয়। এ সময় নারীদের অপমানজনক ভাষায় গালাগালও করেছে তারা।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মোহনপুর গ্রামে। বাড়ি থেকে উচ্ছেদ হওয়া ১২ টি পারিবারের প্রায় ৪০ জন নারী পুরুষ শিশু সাতক্ষীরা প্রেসক্লাবে এসে এর প্রতিকার দাবি করেন।
তারা জানান, পুলিশ তাদের গুলি করার হুমকি দিয়েছে। তাদেরকে পিস্তল উঁচিয়ে তাড়িয়েছে। তান্ডব শেষে গুন্ডাদের বহনকারী একটি কালো রংয়ের মাইক্রো পুলিশের সাথে সাতক্ষীরা থানায় এসেছে। এসব গুন্ডাদের নেতৃত্ব দিয়েছেন যশোরের বেজপাড়ার মাহবুবুর রহমান মধু। তিনি পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তার স্বজন বলে দাবি করেছেন। শনিবার তিনি সেখানে জমি বিক্রির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।
উচ্ছেদ হওয়া পরিবারের রুস্তম আলিসহ অন্যরা জানান, তারা মোট ১২ জন মোহনপুর গ্রামের আনসার সরদারের ছেলে জামালউদ্দিনের কাছ থেকে বহু বছর আগে খন্ড খন্ড করে দুই বিঘা জমি কিনে বসবাস করে আসছেন। এই জমি দাবি করে যশোরের জনৈক মাহবুবুবর রহমান মধু আদালতে মামলা করেন। মামলায় তিনি হেরে যান। এরই মধ্যে ওই জমি খাস খতিয়ানভূক্ত হয়েছে বলে জানা গেছে। এ কারণে তারা ভূমি উন্নয়ন কর দিতে পারছেন না। এমনকি জমির মিউটেশনও বন্ধ রয়েছে ।
অভিযোগ করে তারা বলেন, আজ শনিবার কোনো ধরনের আইনগত নোটীশ ছাড়াই সাতক্ষীরা সদর থানার এস.আই হাজ্জাত মামুন একদল পুলিশ নিয়ে মোহনপুর গ্রামে হাজির হন। একই সময়ে সেখানে আসেন যশোরের মাহবুবুর রহমান মধু ও তার বাহিনী। একটি কালো রংয়ের মাইক্রো থেকে তারা দ্রুত নেমে পড়ে শুরু করেন হুমকি ধামকি তান্ডব। তাদের হাতে ছিল লাঠিসোটা ও ধারালো অস্ত্র। পিস্তলও দেখা গেছে তাদের কারও কারও কাছে। এ সময় পুকুর থেকে মাছ ধরে নেয় তারা। এই মাছের একাংশ হামলাকারীরা বিক্রি করে দেয়। বাকি অংশ পুলিশকে দেয়। প্রায় তিন ঘন্টা তান্ডব চালিয়ে তারা সাতক্ষীরায় ফিরে আসে। এর আগে তারা বেশ কয়েকটি ঘরে তালা ঝুলিয়ে দেয়। একাধিক মুদি দোকানেও তালা মেরে দেয়। এসব পরিবারের সদস্যদের কেউ ভ্যান চালায়, কেউ চা বিক্রি করে। আবার কেউ ফেরিওয়ালা, কেউ মাটি শ্রমিক, কৃষক অথবা দিন মজুর।
জানা গেছে, বাংলাদেশ স্বাধীন হবার অনেক আগে সরকার এ জমি সড়ক ও জনপথের অনুকূলে অধিগ্রহন করে। এর মধ্যে প্রায় সাড়ে চার বিঘা জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেন মোহনপুরের আনসার আলি সরদার। তার দুই ছেলে মো. জামালউদ্দিন ও মো. শাহজাহান । জামালউদ্দিন তার অংশের জমি কিছু টাকার বিনিময়ে হস্তান্তর করেন ১২ টি সাধারন পরিবারের কাছে। সেই থেকে তারা এই জমিতে বসবাস করে আসছেন।
এরই মধ্যে যশোরের বেজপাড়ার মাহবুবুর রহমান মধু এ জমি দাবি করে মামলা করে হেরে যান। তার দাবি ‘ওই জমি তার বাবা খসরুর জামানের কাছ থেকে বর্গা নিয়েছিলেন আনসার আলি সরদার। এখন সে জমি ছাড়ছেন না। জাল দলিল করে দখলে রেখেছেন।
বাড়িঘর থেকে উচ্ছেদ হওয়া মুক্তার হোসেন, কেরামত আলি, আবদুস সোবহান, আবদুস সাত্তার, আবু তালেব, শওকত আলি, আইউব আলি, মহিউদ্দিন, আক্তারুল ইসলাম ও নাজিমউদ্দিন জানান, তাদের থাকার জায়গা নেই। পরিবারের সদস্যদের কারও দিনভর খাওয়া হয়নি। এসব অভিযোগ জানাতে সাতক্ষীরা প্রেসক্লাবে আরও এসেছিলেন ৭০ বছরের বৃদ্ধা রোমেছা বেগম, মেহেরুন, রাশিদা খাতুন, রিজিয়া বেগম, তানজিলা খাতুন, মাজেদা খাতুন, মনোয়ারা বেগমসহ পরিবারের নারী সদস্যরাও । তাদের শিশুরাও এসেছিল সাথে। অভিযোগ করে তারা বলেন, উচ্ছেদ অভিযানে থাকা এস.আই হাজ্জাত মামুন তাদেরকে বলেছেন, এ জমির দাম এক কোটি টাকা। তোরা কতো দিবি বল। নইলে জমি থেকে সরে যা।
এ প্রসঙ্গে ঝাউডাঙা ইউপি সদস্য রুহুল আমিন জানান, যশোরের মাহবুবুর রহমান মধু গায়ের জোর দেখিয়ে জমি দখল করেছে। ওই জমিতে আনসার ও তার পরিবারের বসবাস ৬০ থেকে ৭০ বছর আগে থেকে। তাদেরকে উচ্ছেদ করা অন্যায়।
বিষয়টি সম্পর্কে জানবার জন্য সাতক্ষীরা থানার এস.আই হাজ্জাত মামুনের কাছে বার বার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি। দুইবার কেটেও দেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুই পক্ষের কথা শুনেছি। তারা থানায় এসেছিল। ঘরের তালা খুলে দেওয়া হয়েছে। আগামি ৪ সেপ্টেম্বর দুই পক্ষকে বসিয়ে কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ পরিবারের সবাই বাড়ি ফিরে গেছেন বলে জানান তিনি। তিনি বলেন ঘটনাস্থলে দুই পক্ষে বিবাদ হয়েছে। পুলিশও একটু কঠোর অবস্থানে ছিল। এখন পরিস্থিতি শান্ত রয়েছে ।
উচ্ছেদে ভাড়াটে গুন্ডাদের নেতৃত্বদানকারী যশোরের মাহবুবুর রহমানকে ফোন করা হলে তার মেয়ে পরিচয় দিয়ে জানানো হয় তিনি নামাজে রয়েছেন। তাছাড়া তিনি অসুস্থ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest