সর্বশেষ সংবাদ-
বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

ফালুসহ ৯ ব্যবসায়ীকে অর্থপাচারের অভিযোগে দুদকে তলব

অনলাইন ডেস্ক: দুবাইয়ে ৮০ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে বিএনপির নেতা মোসাদ্দেক আলী ফালুসহ ৯ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তাদের তলব করে পৃথক নোটিশ পাঠিয়েছেন। নোটিশে আগামী ৫ সেপ্টেম্বর সকালে এই ৯ ব্যবসায়ীকে দুদকে হাজির হতে বলা হয়েছে। এর আগে গত ১৪ আগস্ট মোসাদ্দেক আলী ফালুকে তলব করা হয়েছিল। তখন তিনি তাঁর প্রতিষ্ঠানের কোম্পানি সচিবের মাধ্যমে দুদকের কাছে সময়ের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক তাকে সময় প্রদান করে। এরই ধারাবাহিকতায় নতুন করে তাকে তলব করা হলো বলে দুদক সূত্র জানিয়েছে।
আগামী ৫ সেপ্টম্বর যাদের তলব করা হয়েছে, তারা হলেন- মোসাদ্দেক আলী ফালু, আরএকে পেইন্টসের পরিচালক শায়লিন জামান আকবর ও কামার উজ্জামান, রোজা প্রোপার্টিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, আরএকে কনজ্যুমার প্রোডাক্টসের পরিচালক মো. আমীর হোসাইন ও এম এ মালেক, আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মো. মাকসুদুল ইসলাম, আরএকে সিরামিকসের স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হক এবং স্টার সিরামিকসের পরিচালক প্রতিমা সরকার।
দুদক সূত্র জানায়, বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, তথ্য গোপন ও জালিয়াতিপূর্বক অবৈধ উপায়ে দুবাইয়ে ৮০ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগ রয়েছে। তারা বিদেশে অফশোর কোম্পানি খুলে মানিলন্ডারিং ও হুন্ডির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন। এ বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত ৩ আগস্ট এ অভিযোগে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু ও জিজ্ঞাসাবাদকৃত ব্যবসায়ীসহ নয়জনকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি পাঠায় দুদক।
ওই চিঠিতে বলা হয়, ওই নয়জনের বিরুদ্ধে আট মিলিয়ন ডলার সমমূল্যের প্রায় ৬৫ কোটি টাকা (প্রতি ডলার ৮২ টাকা হিসাবে) দুবাইয়ে পাচার করে অফশোর কোম্পানি খুলে বিনিয়োগ, দুবাইয়ে আরও শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানেও এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদক বিশ্বস্ত সূত্রে জেনেছে, এ সব ব্যক্তি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। তাই তাঁরা যাতে দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে না পারেন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয় দুদকের পক্ষ থেকে।

এ নয়জন হলেন, বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, আরএকে পেইন্টস ও আশালয় হাউজিংয়ের পরিচালক এস এ কে একরামুজ্জামান, তাঁর ছেলে এবং আরএকে পেইন্টস ও আরএকে কনজ্যুমার প্রোডাক্টসের পরিচালক কামার উজ জামান, ঝুলপার বাংলাদেশ লিমিটেড ও রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মাকসুদুল করিম, আরএকে কনজ্যুমার প্রোডাক্টসের দুই পরিচালক মোহাম্মদ আমির হোসেন ও এম এ মালেক, রোজা প্রোপার্টিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ এবং আরএকে পেইন্টস ও আরএকে ক্যাপিটাল লিমিটেডের পরিচালক শায়লিন জামান আকবর।

দুদক সূত্র আরও জানায়, দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুই সদস্যের টিম এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছেন। টিমের অপর সদস্য হলেন- সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানকে বাংলাদেশের মতো হওয়ার পরামর্শ বুদ্ধিজীবীদের

অনলাইন ডেস্ক: গত ১০ বছর ধরে আর্থনৈতিক সূচকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। প্রবৃদ্ধির হার দীর্ঘদিন ৬-এর ঘরে আটকে থেকে তিন বছর আগে ৭-এর ঘরে পড়েছে; এ বছর প্রায় ৮ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। সরকার মনে করছে, চূড়ান্ত হিসাবে এ হার হতে পারে।
প্রায় তিন বছর আগেই বিশ্বব্যাংকের পরিগণনায় বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছে এবং জাতিসংঘ ঘোষিত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রাথমিক পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে।
১৯৪৭ সালে ব্রিটিশ ও ১৯৭১ সালে পাকিস্তানের শোষণ থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যখন এই, তখনই পাকিস্তানকে বাংলাদেশের মতো হওয়ার পরামর্শ দিচ্ছেন সে দেশের বুদ্ধিজীবীরা।
সম্প্রতি পাকিস্তানের ক্ষমতায় এসেছেন এক সময়কার তুখোড় ক্রিকেটার ইমরান খান। তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ক্ষমতার মসনদে বসার পরই দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দিয়েছেন- তার সরকার দেশ পরিচালনায় সুইডিশ গভর্নেন্স মডেল অনুসরণ করবে। এক কথায় পাঁচ বছরের মধ্যে পাকিস্তানকে সুইডেনে রূপান্তরের স্বপ্ন দেখাচ্ছেন তিনি।
কিন্তু বুদ্ধিজীবীরা বলছেন, পাকিস্তান ৫ বছরের মধ্যে সুইডেন নয়, ১০ বছরে অন্তত বাংলাদেশের মতো উন্নতি করুক।
সম্প্রতি পাকিস্তানের ক্যাপিটাল টিভি চ্যানেলে প্রচারিত একটি টক-শোর ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যেখানে এক বক্তা বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছেন। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে কতটা এগিয়ে গেছে, সে দৃষ্টান্ত দেখিয়ে তিনি ইমরান খানের উদ্দেশে বলেছেন, আরে, খোদা কি ওয়াস্তে হামে বাংলাদেশ বানা দো! পাঁচ বছর নয়, অন্তত দশ বছরের মধ্যেও যেন ইমরান খান পাকিস্তানকে বাংলাদেশের সমপর্যায়ে নিয়ে আসতে পারেন।
ভিডিওটি এরইমধ্যে বাংলাদেশের নানা প্রান্তের মানুষ ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে দিচ্ছেন।
বাংলাদেশ পাকিস্তানের চেয়ে কতটা এগিয়ে গেছে, সে ব্যাপারে কথা বলতে গিয়ে ভিডিওতে ওই বক্তা কয়েকটি বিশেষ খাতের উদাহরণ দেখিয়েছেন।
তিনি বলেছেন, বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে বছরে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়, যেখানে পাকিস্তানে হয় মাত্র ১০০ বিলিয়ন মার্কিন ডলার। আবার বাংলাদেশ বছরে রপ্তানি খাতে আয় করে ৪০ বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তানের আয় মাত্র ২২ বিলিয়ন ডলার।
এইসব উদাহরণ দেখিয়ে তিনি বলেছেন, পিটিআই যদি সবকিছু ঠিকঠাকও করে, তবু সুইডেন কেন, আগামী দশ বছরে তাদের বাংলাদেশের সমান হওয়াও অনেক কঠিন হয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুড়ো বয়সে ভারতীয় ক্রিকেট কোচ রবি শাস্ত্রীর ভীমরতি

খেলার খবর: নিজের চেয়ে ২০ বছরের ছোট নিমরাত কৌরকে শীঘ্রই বিয়ে করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। ২০০৪ সালে বলিউডে নাম লেখান ৩৬ বছর বয়সী নিমরাত।
তবে নিজেদের বিষয়ে দুজনের কেউই সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে তেমন কিছু জানাননি।
শাস্ত্রী-নিমরাতের এই প্রেমের গুঞ্জন ভালোভাবে নিচ্ছে না সাধারণ মানুষ। কেননা রবি শাস্ত্রীর বয়স বর্তমানে ৫৬, সেখানে নিমরাতের বয়স মাত্র ৩৬। দুজনের বয়সের পার্থক্যের কারণে অনেকেই দুজনের এই সম্পর্কে দোষ দিচ্ছেন শাস্ত্রীকেই। এই ঘটনাকে উল্লেখ করছেন শাস্ত্রীর ‘বুড়ো বয়সে ভীমরতি’ হিসেবে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবী ২০১৫ সাল থেকে একে-অপরের সাথে ডেটিং করছেন শাস্ত্রী ও নিমরাত। প্রথমবার একটি গাড়ির পর্দা উন্মোচন অনুষ্ঠানে একত্রে ক্যামেরায় বন্দী হয়েছিলেন দুজন। এরপর থেকে নিয়মিতই নানান কোম্পানির গাড়ির অনুষ্ঠানে একত্রে দেখা গিয়েছে নিমরাত-শাস্ত্রী জুটিকে। শীঘ্রই নিজেদের মধ্যকার সম্পর্কের কথা সবার সামনে নিয়ে আসবেন তারা। একইসাথে ঘোষণা দিবেন নিজেদের বিয়ের ব্যাপারেও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় শিবির নেতা গ্রেফতার

তালা ডেস্ক: অস্ত্র উদ্ধার-সাতক্ষীরার তালায় আগ্নেঅস্ত্রসহ ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতিকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার ইসলামকাটী মাঠে কালভাট সংলগ্ন এলকার যাত্রী ছাউনীর ভিতর থেকে গোপান সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিবির নেতা হলেন, তালা উপজেলার সুজনশাহা গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে সাবেক সাতক্ষীরা জেলা শিবিরের সভাপতি মোঃ খোরশেদ আলম(৩৩)। এসময় তার নিকট থেকে ১টি ওয়ান শুটারগান আগ্নেঅস্ত্র উদ্ধার করা হয়।

তালা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী শহিদুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামকাটী এলাকায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান আগ্নেঅস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরা জেলা সাবেক ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। সাতক্ষীরা থানায় তার নামে একটি নাশকতা মামলা রয়েছে।
এব্যাপারে তালা থানা এসআই মোঃ আজগর আলী বাদী হয়ে ১৯৭৮ সালে অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি মামলা করেছে, মামলা নং-১। তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ৬ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক: আগামী ৬ সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। ৬ সেপ্টেম্বর এ ফল প্রকাশ করা হতে পারে। এছাড়া এই মাসের মধ্যেই শিক্ষকদের যোগদান কার্যক্রম শেষ করা হবে।
রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ দীর্ঘদিন স্থগিত থাকার পর চলতি বছর ২০ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়। চারটি ধাপে সারা দেশে ৬১টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৩ লাখ প্রার্থী আবেদন করলেও তার মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হন। গত ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। পরবর্তীতে গত ২৯ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যানের সাথে শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সাথে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পি.এন মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ, আব্দুল জব্বার, মিজানুর রহমান, আমিনুর রহমান, মাগফুর রহমান, মোমিনুর রহমান, এজাজ, আবুল কাশেম, সহকারি শিক্ষক ঈদুজ্জামান ইদ্রীস, পল্টু বাশার, আ: হক, মনোরঞ্জন মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিএম শামছুল হক। এসময় প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলেই সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করা হয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর শিক্ষক-শিক্ষার্থীরা যে সকল সুযোগ সুবিধা পেয়েছে বিগত কোনো সরকারের আমলে এত সুযোগ সুবিধা পাইনি। বিশ্বের কোনো দেশেই বছরের প্রথমেই শিক্ষার্থীদের একমাত্র বাংলাদেশেই বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। আর এটা শেখ হাসিনা সরকারের কল্যানেই সম্ভব হয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর শিক্ষকদের বেতন কাঠামো দ্বিগুন করে দিয়েছে। দিয়েছে বহু সুযোগ সুবিধা। জাতীয় করণ করা হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য চালু করে দিয়েছে উপবৃত্তি যাতে করে দরিদ্র শিক্ষার্থীরা বিনা খরচে লেখাপড়া করতে পারে। তিনি আরো বলেন, আমরা আর ২০১৩ সালের সেই বয়াবহু পরিনতি দেখতে চাইনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখি সমৃদ্ধ সোনার বাংলা দেখতে চেয়েছিলেন। সেটা বাস্তবায়নের পথে। নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশের কথা আমরা যখন প্রথম শুনতাম আমাদের কাছে স্বপ্নের মত মনে হত। সেটাও বাস্তবে রুপ দিয়েছে বর্তমান সরকার। তার প্রমাণ আমরা ঘরে বসে দেশে বিদেশের সব খবরাখবর পাই। ধর্মকে পুজি করে আর যাতে কেউ এদেশে অপতৎপরাতা চালাতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য সহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। আগামী মহান জাতিয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিক কে বিজয়ী করে শেখ হাসিনা সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা শিক্ষক সমিতির কমিটি গঠনে সদরের প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠনের লক্ষে সদর উপজেলা থেকে প্রতিনিধি প্রেরণের ডেলিগেট সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা পিএন হাইস্কুল এণ্ড কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল ইসলাম। প্রতি স্কুলের ৫ জনের বিপরীতে ১জন ডেলিগেট নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উৎসবমূখর সম্মেলনে ডেলিগেটরা প্রত্যেকে লিখিতভাবে তাদের পছন্দের প্রতিনিধির নাম লিখে দেন। ৮জন প্রতিনিধির বিপরীতে অংশ নেন ১৮জন। ১২২জন ডেলিগেট তাদের মতামত প্রকাশ করেন। এতে সাতক্ষীরা সদর থেকে নির্বাচিত হয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কমিটিতে যাচ্ছেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মাগফুর রহমান, মিজানুর রহমান, সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম ও আবুল বাসার ওরফে পল্টু বাসার।
প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা হলেন আব্দুর রাজ্জাক, মাগফুর রহমান, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, শফিকুল ইসলাম মাখনলাল বিশ্বাস। সহকারী প্রধান শিক্ষকরা হলেন, শফিকুল ইসলাম ও লিয়াকত আলী। সহকারী শিক্ষকরা হলেন আব্দুল্লাহ, আব্দুল মালেক, নজিবুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল বাসার পল্টু, মফিজুল ইসলাম, হাবিবুর রহমান, মুজিবুর রহমান, নূরুল ইসলাম ও সুরাইয়া পারভীন। নির্বাচনে সর্বোচ্চ ৮৭ ভোট পেয়েছেন নজিবুল ইসলাম। নির্বাচন পরিচালনা করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম শামছুল হক, প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, আব্দুল লতিফ, এজাজ আহমেদ, এমাদুল ইসলাম, শাহাজান আলী প্রমুখ। প্রসঙ্গত সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে জেলা শিক্ষক সমিতির সদস্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপি নেতা আমান হত্যা মামলার বিচার বাধাগ্রস্থ করতে পরিবারকে হুমকির অভিযোগ

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় বিএনপি নেতা চাঞ্চল্যকর আমান হত্যা মামলার সঠিকবিচার বাধা গ্রস্ত করতে নিহতের পরিবারের কাউকে স্বাক্ষী না হতে দেওয়ার জন্য বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের কন্যা নিশাত তাছনীন। তিনি সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্বরে জেলা বিএনপির সম্মেলনে সাবেক এমপি ও সাবেক জেলা বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব এবং সাবেক সাধারন এড. সৈয়দ ইফতেখার আলীর দলীয় কোন্দলে আমার পিতা তৎকালীন জেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক আমান উল্লাহ আমানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। আমি তখন ৬ষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করতাম। এই নৃশংস হত্যাকান্ডের ঘটনায় আমার দাদী ফতেমা খাতুন বাদী হয়ে ৮৯ জনের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই আবুল কাশেম ২০১৪ সালের ২৪ অক্টোবর আদালতে ৫৪ জনের নামে চার্জশীট প্রদান করেন। এজাহারে বর্ণিত আসামীদের মধ্যে পুরাতন সাতক্ষীরার আনোয়ার হোসেন চান্দু আমার বাবাকে হত্যা করার জন্য খুনি ভাড়া করে শিল্পকলা একাডেমীতে পৌছে দিয়ে পালিয়ে যান। আসামী সোহেল আহম্মেদ মানিক, ফারুক ড্রাইভার, আইনুল ইসলাম নান্টা, হিমু, কামরুল দর্জি, আইয়ুব, কামরুজ্জামান ভুট্টো, আনিছ, মাছুম বিল্লাহ শাহিন, কামরুজ্জামান কামু, তুহিন গাজী, মীর তাজুল ইসলাম রিপন, শিবলু, আব্দুল কাদের বাচ্চু, নুর মুহাম্মদ পাড়, অহেদ মাস্টারসহ চার্জশীট ভুক্ত আসামীরা আমার পিতাকে খুন করে বা খুন করার উৎসাহিত করে। আদালতে স্বাক্ষীর শুনানী চলছে।
তিনি বলেন, আমার পিতা হত্যা মামলার আর্জি লেখার সময় আমি, আমার মা, আমার চাচু যাদেরকে আমার পিতা নিজের জীবনের চেয়ে বেশী ভালো বাসতেন তাদের কাউকেই বিএনপি নেতারা ওই সময় স্বাক্ষী হতে দেয়নি। তাই মামলাটি যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয় সে জন্য উক্ত মামলায় পুনরায় স্বাক্ষী হওয়ার জন্য আমি, আমার মা ও আমার চাচু আবেদন জানিয়েছি আদালতে। আর এই আবেদন করার কারনে আসামীরা মোটা অংকের অর্থের বিনিময়ে এই মামলার স্বাক্ষীদের ম্যানেজ করে আমাদের হত্যাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির হুমকি প্রদর্শন করছে। যে কারনে আমার পিতা হত্যার সঠিক বিচার নিয়ে আমরা সংশয়ে আছি। আর এ কারনে আমি আমার পিতার কন্যা হিসেবে আমার পিতাকে যারা হত্যা করেছে তাদেও সঠিক বিচার দাবী করছি এবং আমার পরিবারের নিরাপত্তার দাবীতে পুলিশসুপারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, নিহত আমানের স্ত্রী হোসনে আরা শিরীন, তার দ্বিতীয় স্বামী কলারোয়া উপজেলার শফিকুল ইসলাম, পুরাতন সাতক্ষীরার এলাকার আব্দুল কাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest