সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাৎবার্ষিকী পালিত
মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কাশিপুরে বুধবার সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

৪৯’বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইমাম হোসেন।

গার্ড অব অনার শেষে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক প্রমূখ। শ্রদ্ধাঞ্জলীর পর রুহের মাগফিরাতের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জৈষ্ঠ্য পুত্র মো. মোস্তফা কামাল।

মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সহযোদ্ধাকে কাঁধে নিয়ে শত্রুর সঙ্গে প্রাণপণ লড়ে মৃত্যুকে আলিঙ্গণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণ করেন রণাঙ্গনের লড়াকু সৈনিক নূর মোহাম্মদ। পরে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়। জাতির সূর্যসন্তান নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। যা বর্তমানে নূর মোহাম্মদ নগর নামে পরিচিত। নূর মোহাম্মদের বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মাতার নাম জেন্নাতুন্নেছা মতান্তরে জেন্নাতা খানম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সম্পদের শেষ নেই এসপি মীজানের, দুদকের দুই মামলা

দেশের খবর: পুলিশ সুপার (এসপি) মীজানুর রহমানের অঢেল সম্পদের রহস্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ অনুসন্ধান শেষে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মীজান ও তাঁর স্ত্রী সালমা আক্তার ওরফে নীপা মীজানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।

মীজানুর রহমান ঢাকার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (বদলির আদেশাধীন)।

বুধবার রাজধানীর তেজগাঁও থানায় দুটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, মীজানুর রহমান ১৯৮৯ সালে সার্জেন্ট (এসআই) হিসেবে তৃতীয় শ্রেণির পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরে ১৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পুলিশে যোগ দিয়ে বর্তমানে পুলিশ সুপার পদমর্যাদায় কর্মরত আছেন। এই সময়ে তিনি নিজ নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৮ শতাংশ জমিতে ২ তলা বাড়ি ও ১ হাজার ২৯৫ দশমিক ৯৬ শতাংশ কৃষিজমি, ঢাকার তেজকুনিপাড়ায় ১ হাজার ৭১৮ বর্গফুটের একটি ফ্ল্যাট ও ১ হাজার ৮০০ বর্গফুট ফ্ল্যাটের অর্ধেক অংশ, জুরাইনে একটি দোকান, ঢাকায় ১৫ শতাংশ জমি, রাজউকের উত্তরা তৃতীয় ফেজে ৩ কাঠা জমির মালিক হয়েছেন। এ ছাড়া দুইটি মাইক্রোবাস, আসবাব, ব্যাংকে স্থায়ী আমানত (এফডিআর), ইলেকট্রনিকস, মেয়ের নামে শেয়ার, হাতে ও নগদে প্রায় দুই কোটি টাকার অস্থাবর সম্পদের মালিক হয়েছেন।

এজাহারে আরও বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ হস্তান্তর/রূপান্তর করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। একজন সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা হয়ে সরকারের পূর্বানুমতি ছাড়াই স্ত্রী, মেয়ে ও বাবার নামে জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রিভুক্ত কেরানীগঞ্জে একটি সার কারখানা প্রতিষ্ঠা করেন। ওই প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব আসামি মীজানুর রহমান পরিচালনা ও প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব নিজে পালন করেন। এ ছাড়া নামে-বেনামে মেঘনা ফার্টিলাইজার, মেসার্স খোয়াজ ফার্টিলাইজার কোম্পানি ও ফার্ম নেস্ট অ্যান্ড মিল্ক প্রডাক্টস নামে আরও তিনটি কারখানার মালিক।

মীজানুর রহমানের স্ত্রী নীপা মীজানের নামেও রয়েছে অঢেল সম্পদ। এজাহারে বলা হয়, ২০০৩ সালে মীজানুর রহমানের সঙ্গে বিয়ে হয় নীপার। একজন সরকারি কর্মকর্তার স্ত্রী হয়ে স্বামীর ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রিভুক্ত কেরানীগঞ্জে একটি সার কারখানার মালিক হন তিনি। তাঁর উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে ঢাকার মিরপুর মাজার রোডে ৫ কাঠা জমির ওপর তিন তলা ভবন, ঢাকার কেরানীগঞ্জে ১০ শতাংশ জমিতে ২ তলা বাড়ি, ঢাকা ও কেরানীগঞ্জে ৬৬ শতাংশ জমি, মিরপুর মাজার রোডে ২ কাঠা জমিতে দোকান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫৩৮ শতাংশ জমি, তেজকুনিপাড়ায় ১৮০০ বর্গফুটের ফ্ল্যাট। এ ছাড়া ব্যবসায়িক মূলধন, হাতে নগদ অর্থসহ অস্থাবর সম্পদ রয়েছে বিপুল পরিমাণ।

দুদকের অনুসন্ধান
২০১২ সাল থেকে মীজানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান হলেও সুনির্দিষ্ট তথ্য থাকার পরও তাঁকে দায়মুক্তি দিয়েছিল সংস্থাটি।
দুদক সূত্র জানায়, ২০১৬ সাল থেকে আবারও অনুসন্ধান শুরু হয় তাঁর বিরুদ্ধে। নিজের বাড়ি নির্মাণের সময় পুলিশের ৬০ জন সদস্যকে রাজমিস্ত্রির সহকারী বা জোগালির কাজ করানোর অভিযোগ ওঠে মীজানের বিরুদ্ধে।
অভিযোগ ছিল, সাভারের হেমায়েতপুরের আলীপুর ব্রিজ-সংলগ্ন ৮৪ শতাংশ জমির ওপর বাড়ি তৈরি ও ঢাকার মিরপুরের মাজার রোডের আলমাস টাওয়ারের পাশে আরও একটি বাড়ি নির্মাণে জোগালি ও শ্রমিক হিসেবে সাব-ইন্সপেক্টরসহ বিভিন্ন পদমর্যাদার ৫০ থেকে ৬০ জন পুলিশ সদস্যকে দিয়ে কাজ করান মীজানুর রহমান। সরকারি কর্মচারীদের ব্যক্তিগত কাজে খাটানোর অভিযোগ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মীজানুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নামেন দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম। এর মধ্যে মীজানের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হয়।
পরে অনুসন্ধানের ক্ষেত্র আরও বেড়ে যায়। মিজানের বিরুদ্ধে নকল সার কারখানা পরিচালনার অভিযোগ ওঠে। এটিও যুক্ত হয় অভিযোগের নথিতে। এর মধ্যে নতুন করে অনুসন্ধানের দায়িত্ব পান সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ। দীর্ঘ অনুসন্ধান শেষে তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মীজান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধ মামলা করলেন।

নকল সার কারখানা পরিচালনা
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, মীজান ফসল উৎপাদনে বহুল ব্যবহৃত টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট সার নকল করার চারটি বড় কারখানার পরিচালনা করেন। এর মধ্যে দুটি কারখানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর অন্য দুটির একটি ঢাকার অদূরে হেমায়েতপুরে এবং অন্যটি কেরানীগঞ্জে। ওই চারটি কারখানায় প্রতিদিন এক হাজার টন নকল টিএসপি সার উৎপাদন করা হয়, যার দাম প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। আর এসব সার দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয় সরকারি টিএসপি সারের বস্তায় ভরে। কিছু সার বিক্রি হয় ‘তিউনিসিয়া টিএসপি’ নামে। গণমাধ্যমে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দুদক তা আমলে নেয় এবং এ-সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে।

বারবারই ধরাছোঁয়ার বাইরে মীজান
২০১২ সালে মীজানুর রহমানের বিরুদ্ধে দুদক যে অনুসন্ধান করেছে, তখন সংস্থার চারজন কর্মকর্তা আলাদাভাবে অনুসন্ধান করেও তাঁর অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাননি। একাধিকবার অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করেও মামলা করার মতো কিছু পায়নি দুদক। তাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে মীজানকে অব্যাহতি দিয়েছিল সংস্থাটি। তবে এ বিষয়ে দুদকেও কানাঘুষা ছিল। প্রভাব খাটিয়ে দুদক থেকে দায়মুক্তির সনদ নিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছিল।

দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মীজানুর রহমানের বিরুদ্ধে ২০১২ সালে অনুসন্ধান শুরু হয়। উপপরিচালক গোলাম মোরশেদ অনুসন্ধান শুরু করলেও পরে আরেক উপপরিচালক ফজলুল হককে দায়িত্ব দেওয়া হয়। দুজনই মীজানুর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দিলেও কমিশন তা গ্রহণ করেনি। পরে আবার অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় উপপরিচালক হামিদুল হাসানকে। হামিদুল হাসানও অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করেন। এ সুপারিশ অগ্রাহ্য করে উপপরিচালক মো. আবদুস সোবহানকে পুনরায় অনুসন্ধানের দায়িত্ব দেয় কমিশন।
দুদকে আসা অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৯৪ সালের ২০ জানুয়ারি থেকে ২০১২ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত ১৮ বছরে তিনি কয়েক শ বিঘা স্থাবর সম্পত্তি কিনেছেন। ব্যাংকে তাঁর নগদ অর্থ রয়েছে ১০ কোটি টাকার বেশি। তাঁর স্ত্রীর নামে লাইসেন্স নেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বৈধ করেন। এসব রেকর্ডে মীজানের স্ত্রী নীপা মীজানের সংশ্লিষ্টতা থাকায় তাঁকেও জিজ্ঞাসাবাদের অনুমতি চান অনুসন্ধান কর্মকর্তা হামিদুল হাসান। কিন্তু কমিশনের ওপর মহল থেকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে অদৃশ্য ইশারায় অনুসন্ধান নথিভুক্তির সুপারিশ করা হয় প্রতিবেদনে।

সর্বশেষ অনুসন্ধান কর্মকর্তা মো. আবদুস সোবহানের অনুসন্ধান চলার সময় নোটিশ ছাড়াই বেশ কয়েকবার এসপি মীজানুর রহমানকে দুদকে আসতে দেখা যায়। এ সময় তিনি সাক্ষাৎ করেন দুদকের একাধিক শীর্ষ কর্মকর্তা ও অনুসন্ধান কর্মকর্তার সঙ্গে। আর এর ফলে পুনঃ অনুসন্ধান প্রতিবেদনেও তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের পরিবর্তে নথিভুক্তির সুপারিশ আসে।

এর আগে ২০১১ সালে এসপি মীজানের বিরুদ্ধে আরেকটি অভিযোগ অনুসন্ধান করেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম। অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি চাকরিতে থাকা অবস্থায় স্ত্রী নীপা মীজানের নামে ব্যবসা পরিচালনা, ব্যক্তিগত ব্যাংক হিসাবে ব্যবসায়িক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন অনুসন্ধান কর্মকর্তা। তিনি মীজানুর রহমানের বিরুদ্ধে মামলা রুজুর সুপারিশ করলেও মামলা না করে অভিযোগটি নথিভুক্ত হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়ে সাফ শুরু চ্যাম্পিয়ন ভারতের

খেলার খবর: জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো ভারত। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ৭ বারের চ্যাম্পিয়ন ভারত ২-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। দুই অর্ধে দুই গোল করে বর্তমান চ্যাম্পিয়নরা।

দক্ষিণ এশিয়ার এ টুর্নামেন্ট ভারতের কাছে ডালভাত। আগের ১১ বারের ৭ বার ট্রফি জিতেছে তারা। যদিও বিগত কয়েক বছর ধরে এ টুর্নামেন্টকে দেশটি খুব একটা গুরুত্ব দেয় না। যে কারণে এবারও তারা পাঠিয়েছে অনূর্ধ্ব-২৩ দল। ভারতের যুব দলের কাছেই পাত্তা পেলো না শ্রীলংকা, যারা এক সপ্তাহ আগে নীলফামারীতে বাংলাদেশকে হারিয়েছে ১-০ গোলে।

তিন দলের গ্রুপ ‘বি’। তাই এ জয়ে ভারত সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে থাকলো। মালদ্বীপের সঙ্গে ড্র করলেই শেষ চারে খেলা নিশ্চিত হবে তাদের।

ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেললেও ভারতকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। লংকান খেলোয়াড়দের ভুলপাস ধরে আশিক কুরুনিয়ান বক্সে ঢুকেই পায়ের শটে বল জড়ান লঙ্কানদের জালে।

চ্যাম্পিয়নরা ব্যবধান দ্বিগুণ করে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই। লালিয়ানজুয়ালা বাম প্রান্ত দিয়ে বল নিয়ে ক্রস করলে তা গোলরক্ষককে বোকা বানিয়ে আবারও চলে যায় শ্রীলঙ্কার জালে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বড়দলে বাড়ির পার্শ্ববর্তী ঘেরের বাসা থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে বাড়ির পার্শ্ববর্তী ঘেরের বাসা থেকে কলেজ পড়ুয়া ছাত্রের গলায় রশ্মি দিয়ে হামাগুড়ি দিয়ে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্সের ছাত্র কমোলেশ বড়দল ইউনিয়নের নড়েরাবাদ গ্রামের  রনজিৎ মন্ডলের পুত্র। কমোলেশের পরিবার সূত্রে জানাগেছে, সে ঘটনার দিন সন্ধ্যায় কিছুক্ষন পরপর বাড়িতে আসা যাওয়া করলেও রাতের খাবার খায়নি এবং বাড়িতে ঘুমাইনি। বুধবার বেলা আড়াইটার দিকে তার দিদিমা ও মা বাসায় গিয়ে বাসার আড়ার সাথে দড়ি দিয়ে বাঁধা  অবস্থায়  পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেয়। কমোলেশের দাদা পরীক্ষিত মন্ডলেরর বক্তব্য তার ভাইকে হত্যা করা হয়েছে। ধারনা করা হচ্ছে মঙ্গল বার  ১১টা থেকে ১টার মধ্যে তার মৃত্যু হয়েছে। লাশ ফুলে যাওয়াসহ লাশের গলা এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখা গেছে। প্রতিবেশিদের বক্তব্য কমোলেশের উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চির মত কিন্তু বাসার উচ্চতা ৫ ফিটের মত তাহলে ঐ বাসায় কমোলেশ কিভাবে গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করতে পারে। একাধিক সূত্র প্রতিবেদককে জানিয়েছে, কমোলেশ মন্ডল, পয়তাল শীল ও কৃষ্ণ তিন জন মিলে বামনডাংগা গ্রামের জগদিশ সানাকে হত্যার পরিকল্পনা করে। পয়তাল শীল তাদের পরিকল্পনার কথা মোবাইলের রেকর্ড করে জগদিশের কাছে প্রকাশ করে দেয়। দুই দিন আগে জগদিশের বাড়িতে বসে সেটার মিমাংশাও হয়ে যায়। জগদিশ সানা জানান, তাকে হত্যা করার পরিকল্পনা সত্য। মোবাইলের রেকর্ডিং তিনি নিজে শুনেছেন। তিনি আরও জানান এলাকার ছেলেরা বিধায় বিষয়টি তিনি মাফ করে দিয়েছেন। আশাশুনি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে  বিজয়ী শ্যামনগর ইউনিয়ন
আব্দুল আলিম শ্যামনগর  :
শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর দ্বিতীয় খেলায় নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিকাল ৪ টায় শ্যামনগর ইউনিয়ন বনাম বুড়িগোয়ালিনী ইউনিয়নের মধ্যেকার খেলা অনুষ্ঠিত হয়।  প্রথম হাফে ১/০ গোলে এগিয়ে যায় শ্যামনগর সদর ইউনিয়ন শ্যামনগর সদর ইউনিয়নের হয়ে গোল করেন রাকিব হোসেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মো: কামরুজজামান,
আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার সুজন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, শ্যামনগর সদর ইউ,পি চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু, বুড়িগোয়ালিনী ইউ,পি চেয়ারম্যান ভবতোষ মন্ডল। নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নোয়াবেঁকি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন,
কাঁঠাল বাড়িয়া এ,জি মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সত্তার, শ্যামনগর ফুটবল একাডেমির প্রধান কোচ আকতার হোসেন।  উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারন সম্পাদক আমজাদ হোসেন মিঠু,  যুন্ম সাধারন সম্পাদক আব্দুল আলিম, খেলায় রেফারির দায়িত্বে ছিলেন তইবুর রহমান বাবলু, মিজান, ম্যাচ সেরা খেলোয়ার হয় শ্যামনগর সদর ইউনিয়নের রাকিব হোসেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় ওবায়েদুস সুলতান বাবলুর পক্ষে জাসদের নির্বাচনী মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
পাটকেলঘাটায় শেখ ওবায়েদুস সুলতান বাবলুর পক্ষে জাসদের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় বহু নেতার্মীদের নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থী শেখ ওবায়েদুস সুলতান বাবলুর নেতৃত্বে বিশাল নির্বাচনী মিছিল পাটকেলঘাটা থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বলফিল্ডস্থ জাসদের কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের মনোনিত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাধারন সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, সরুলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোক্তার আলী, সাধারন সম্পাদক আবু মুছা, নগরঘাটা ইউনিয়ন জাসদের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগ(জাসদ) সভাপতি এস এম আব্দুল আলিম, জেলা জাতীয় যুবজোট সাধারন সম্পাদক মিলন ঘোষাল, কলারোয়া উপজেলা সভাপতি রুহুল কুদ্দুস রনি, কলারোয়া উপজেলা জাসদ সহ-সভাপতি মুনছুর আলী, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, তালা উপজেলা ছাত্রলীগ(জাসদ) সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, এস এম শামীম কুমিরা ইউনিয়ন, সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন, ইসলামকাটী ইউনিয়ন জাসদে নেতা শেখ আরিজুল ইসলাম, ইলিয়াস হোসেন, আছাদুল প্রমূখ। সভায় ১৪ দলীয় জোট প্রার্থী হিসেবে শেখ ওবায়েদুস সুলতান বাবলূ মনোনয়ন পাবেন বলে সকল নেতাকর্মী আশাবাদ ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বব্যাপী নিষ্ক্রিয় হচ্ছে মানুষ, উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী মানুষের মধ্যে নিষ্ক্রিয়তার হার বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১০০ কোটি ৪০ লাখ মানুষ ঠিকমতো শারিরীক চর্চা করছে না। ২০০১ থেকে ২০১৬ সালের মধ্যকার সময়ে নিষ্ক্রিয়তার হার কমার ক্ষেত্রে খুব একটা অগ্রগতি হয়নি।
এই ব্যায়াম না করা কিংবা অনিষ্ক্রিয়তার কারণে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস, ক্যান্সারসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে মানুষ। বিশ্বব্যাপী নারীদের মধ্যে বসে কিংবা নিষ্ক্রিয়ভাবে সময় কাটানোর প্রবণতা বেশি লক্ষ্য করেছেন গবেষকরা।
১৬৮ দেশের ১৯ লাখ মানুষের ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়েছে। এতে দেখা যায়, ব্রিটেন, যুক্তরাষ্ট্রের মতো উচ্চআয়ের দেশগুলোর নাগরিকদের মধ্যে নিষ্ক্রিয়তার হার বেশি, ৩৭ ভাগ। ২০০১ সালে এ হার ছিল ৩২ ভাগ। নিম্ন আয়ের দেশের নাগরিকদের মধ্যে নিষ্ক্রিয়তার হার স্থির রয়েছে, ১৬ ভাগ। সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইগার শিবিরে দুঃসংবাদ, চোটে পড়লেন শান্ত

খেলার খবর: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু এর আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ হয়ে আসলো নাজমুল হোসেন শান্ত’র চোট। এশিয়া কাপ শুরুর ৯ দিন আগে বাঁ-হাতের আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে থাকা শান্ত।
বুধবার বিকেলে মিরপুরে ফিল্ডিং করার সময় তর্জনিতে চোট পান এ বাঁহাতি ব্যাটসম্যান।
পর্যবেক্ষণের পর বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ফ্র্যাকচার না হলেও তর্জনীর লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে স্ক্যানের প্রয়োজন নেই। এখন ওষুধ চলবে। ৪৮ ঘণ্টা পর খেলার ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এদিকে আঙুলে ব্যথা নিয়েই এশিয়া কাপ খেলবেন সাকিব আল হাসান। আগামী কাল বৃহস্পতিবার শেষ হবে মিরপুরে বাংলাদেশ দলের প্রস্তুতি। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত যাত্রা করবে মাশরাফির দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest