সর্বশেষ সংবাদ-
দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনাসভাশ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যুকালীগঞ্ঞ্জের মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারসাতক্ষীরা জেলা পরিষদের লাইসেন্স পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগ : উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে তদন্ত সম্পন্নসাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ড

গোপল চন্দ্র সরদারের পিএইচ.ডি. ডিগ্রি অর্জন

 

জি এম আবুল হোসাইন : গোপাল চন্দ্র সরদার, পিতা-সাধন কুমার সরদার, মাতা-রাঁধামণি বালা, গ্রাম-মোহনপুর, ডাকঘর- ঝাউডাঙ্গা, উপজেলা ও জেলা ও জেলা-সাতক্ষীরা ‘লোকধর্ম ও মতুয়া সম্প্রদায় ঃ একটি সমাজতাত্ত্বিক সমীক্ষা’ শীর্ষক অভিসন্দর্ভের উপর ২০১৮ সনের ২৯ জুলাই তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার আদেশে ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধীনে অধ্যাপক ড. নেহাল করিমের তত্ত্বাবধানে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি নিয়মিত গাবেষণামূলক লেখালেখির সাথে জড়িত। আন্তর্জাতিক মানের জার্নালে লোকসংস্কৃতি বিষয়ে তাঁর আটটি লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া তাঁর লেখা প্রবন্ধ ‘গোপাল চন্দ্র সরদারের সমাজ দর্পণ’ শিরোনামে বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকর বিশ^জিৎ ঘোষের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। তিনি সমাজবীক্ষণ গবেষণা কেন্দ্র, সাতক্ষীরার প্রতিষ্ঠাতা হিসেবে ‘সমাজবীক্ষণ’ নামের একটি গবেষণা পত্রিকা নিয়মিত সম্পাদনা করে আসছেন। তিনি সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি রোটারী ইন্টারন্যাশনালের ৩২৮১ বাংলাদেশ এর রোটারী ক্লাব সাতক্ষীরার নিয়মিত সদস্য। তাঁর দুই পুত্র কৌশিক সরদার সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে এবং জয়ন্ত সরদার সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত। তাঁর স্ত্রী শিখা রাণী গৃহিনী হিসেবে স্বামীর সকল কাজে নিরবচ্ছিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সকলের আশীর্বাদপ্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয়েশিয়া থেকে কফিন পৌছালো সাতক্ষীরার নির্মান শ্রমিক লুৎফরের

 

নিজস্ব প্রতিবেদক ঃ ভাগ্য পরিবর্তনের আশায় দেশ ছেড়েছিলেন ১২ বছর আগে সাতক্ষীরার নির্মান শ্রমিক লুৎফর রহমান। মালয়েশিয়ায় নির্মান শ্রমিক হিসাবে কাজ করে পরিবারের ভাগ্যের চাকাও ঘুরিয়েছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না তার। এক মর্মান্তি দুর্ঘটনায় প্রাণ হারিয়ে অবশেষে তিনি বাড়ি ফিরলেন পরিবারের জন্য এক রাশ দুর্ভাগ্য নিয়ে।
শনিবার সকালে গ্রামের বাড়ি সাতক্ষীরা পৌর এলাকার গড়েরকান্দায় বরফ আচ্ছাদিত কফিন পৌছায় নির্মান শ্রমিক লুৎফর রহমানের। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন তার স্ত্রী, স্বজনরা ছাড়াও গ্রামবাসীারা। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।
গত ১১ আগস্ট মালয়েশিয়ার কর্মস্থলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন লুৎফর রহমান। তাকে হাসপাতালে নেওয়া হলে পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি জীবন যুদ্ধে হেরে যান। এ ঘটনার পর তার সুখের সংসারে নেমে এসেছে দুঃসহ বেদনা।
শনিবার বাদ আছর তার জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁকাল ইসলামপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় বাঁকাল ইসলামপুরে বিদুৎ স্পৃষ্ট হয়ে নুর হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল ইসলামপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নুর হোসেন ওই গ্রামের আকবর গাজীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নুর হোসেন বাড়ি পাশের একটি ডোবা পুকুরে মাছ ধরার সময় হঠাৎ অসাবধান বশতঃ সেখানে থাকা বিদ্যুতের তারে তার হাত লাগে। এতে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে, যুবক নুর হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যাচ ফিক্সিং : ১০ বছর নিষিদ্ধ পাকিস্তানি ওপেনার

খেলার খবর: ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির দায়ে ১০ বছর নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের সাবেক ওপেনার নাসির জামশেদকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অসংখ্য ফিক্সিং কাণ্ডে বারবার তার নাম জড়িয়েছে।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিং করে পুলিশের হাতে ধরা পড়েছিলেন নাসির। গত বছর পাকিস্কান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সাময়িক নিষিদ্ধ করলেও সর্বশেষ পিএসএলে স্পট ফিক্সিং প্রমাণিত হওয়ায় এবার বড় শাস্তি দেওয়া হলো তাকে।

পিএসএলের গত বছরের আসরে স্পট ফিক্সিং নিয়ে তোলপাড় শুরু হয়েছিল পাকিস্তানের ক্রিকেটাঙ্গণে। এই সকল অপকর্মের পেছনে একটি নামই বারবার ঘুরেফিরে আসছিল- নাসির জামশেদ। পিসিবির আইনি উপদেষ্টা তফাজুল রিজভি জামশেদ তাকে সকল স্পট ফিক্সিংয়ের ‘নাটের গুরু’ বলেছিলেন।  পিসিবি যে ৭টি ধারায় আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছিলে জামশেদের বিপক্ষে, তার মধ্যে পাঁচটিতেই আচরণ ভঙ্গের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল।

একই অভিযোগে জামশেদের দুই সঙ্গী শারজিল খান ও খালিদ লতিফ ৫ বছর করে নিষিদ্ধ হয়েছেন। নাসির জামশেদকে সব ধরণের ক্রিকেট থেকে ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে পিসিবির আইনি উপদেষ্টা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নাসির জামশেদের বিপক্ষে পিসিবি একের অধিক অভিযোগ গঠন করেছিল এবং ট্রাইব্যুনালে তা প্রমাণ হওয়ায় তাকে ১০ বছর নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার এই মেয়াদ শেষেও সে ক্রিকেট কিংবা ক্রিকেট প্রশাসনের সঙ্গে জড়িত থাকতে পারবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মুক্তিযোদ্ধা কোটা রেখে সব কোটা বাতিল হচ্ছে’

দেশের খবর: সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ছাড়া বাকি সব কোটা বাতিল হচ্ছে।

আজ শনিবার (১৮ আগস্ট ২০১৮) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ভবনে জাতীয় শোকদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের কথা শুনেছেন। এক পর্যায়ে তিনি বলেছেন, কোটা থাকবে না। যেহেতু সাংবিধানিক ব্যাপার। একটি সিস্টেমের মধ্যে মীমাংসা করতে চান। তাই কোটা বাতিল নিয়ে কমিটি করে দিয়েছেন তিনি। কমিটি প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দিয়েছে।

জানা গেছে, প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধার বিষয়টি ছাড়া তারা (কমিটি) কোটা বাতিল করতে রাজি আছেন। আর সেটি-ই হতে যাচ্ছে। একটি দীর্ঘদিনের ব্যবস্থা ছিল সেটি পরিবর্তন হতে যাচ্ছে।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করে সরকার।

কোটা বাতিল সংক্রান্ত কমিটির প্রতিবেদন নিয়ে ১৩ আগস্ট বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, কোটা বাতিলে সচিব কমিটির প্রতিবেদন চূড়ান্ত।

মোহাম্মদ নাসিম আরও বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে এবং এ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করবে দেশের মানুষ। উপমহাদেশে জওহরলাল নেহেরুর পর সংসদীয় গণতন্ত্রে একটানা তিনবারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

বিদেশের খবর: জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি তাঁর অতুলনীয় কাজের জন্য নোবেল পুরস্কারও অর্জন করেন।

আর্ন্তজাতিক কুটনীতিকদের বরাতে এ তথ্য জানা গেছে।

কফি আনানই ছিলেন প্রথম কালো আফ্রিকান যিনি প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় সংগঠন জাতিসংঘের সর্বোচ্চ পদে আসীন হন। তিনি দুই মেয়াদে ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত এই দ্বায়িত্ব পালন করেন।

সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়াবাসহ পুলিশের এসআই আটক

দেশের খবর: চট্টগ্রামে আবুল বাশার নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। এসময় তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

আটক আবুল বাশার বাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার আবদুল হামিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান বলেন, ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের একটি টিম মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে। তার কাছ থেকে প্রায় ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন বাশার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চেক প্রতারণার মামলায় নলতার কুখ্যাত ডুয়েল এখন কারাগারে

 

তরিকুল ইসলাম লাভলু : অনেকেরই কাছে ত্রাসের নাম ডুয়েল। বিএনপি নেতা মৃত ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে এই সাইফুল ইসলাম ডুয়েল (৪৮)। খুলনা নিরালার বাসিন্দা হলেও জন্মস্থান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার কাজলায়। সখিপুর ডেলটা ফিস এর প্রোফাইটরও ছিল এই ডুয়েল। যেখান থেকে শতশত শ্রমিক ও ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে। আর মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ডেলটা ফিস পরিত্যক্ত করে দিয়েছে। ব্যবসায়ীদের থেকে অর্থ হাতিয়ে নিয়ে উল্টো বিপাকে ফেলানোর অভিযোগও আছে তার বিরুদ্ধে। খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তার বিভিন্ন কোম্পানির ব্যবসা চলে। তার বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের সময় তাকে যৌথবাহিনী ও সেনাবাহিনী আটক করে বলেও জানা যায়।
সাইফুল ইসলাম ডুয়েল একইভাবে প্রতারণার ফাঁদে ফেলে দেবহাটার মাটিকোমরা গ্রামের মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব আনারুল ইসলামকে। নলতা আহছানিয়া ফিসের প্রোপাইটর আনারুল ইসলাম ডুয়েলের কোম্পানিতে মাছ দেয়। লেনদেনের এক পর্যায় ২০১৬ সালের ১লা ডিসেম্বর ডুয়েল আনারুল ইসলামকে ৪ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক দেয়। ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার চেকটির নাম্বার ঘউঈ/ই- ৫৮৩৩১৮৬। পরবর্তিতে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে ঐ হিসাবে টাকা নেই বলে জানতে পারে আনারুল ইসলাম। এরপর আনারুলকে টাকা না দেওয়ার ফন্দি এঁটে উল্টো আনারুলকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে ডুয়েল। কিন্তু তার সব প্রতারণা ও ফন্দি ব্যর্থ হয়। ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ২০১৭ সালের ১ ফেব্রুয়ারী ডিসঅনার করে দেয়। বিষয়টি নিয়ে আনারুল ইসলাম আদালতের স্বরণাপন্ন হলে ডুয়েলকে প্রথমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু সে বিষয়টি কোন তোয়াক্কা করেনি বলে জানা যায়। তারপর ১৭ সালের ২০ এপ্রিল নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এ্যাক্ট এর ১৩৮ ধারার বিধান মোতাবেক সাতক্ষীরা জজকোর্টে মামলা দায়ের করেন বাদী আনারুল ইসলাম। মামলা চলাকালেও আসামী ডুয়েল কয়েকবার আদালত অবমাননা করেছে বলেও জানা গেছে। সর্বশেষ ১৭ আগস্ট বৃহঃবার ধূর্ত ডুয়েল আদালতে হাজির দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে আনারুল ইসলাম আদালতের বিচারের উপর নির্ভর করে অর্থ ফেরতের প্রত্যাশা কামনা করছে বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest