সর্বশেষ সংবাদ-
পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাতসংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকেরদক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুসাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ১৭ বিজিবিসাতক্ষীরার উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণের উদ্বোধনজামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই: এমপি মুহাঃ আব্দুল খালেকসাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ  

১৫ বছর পর ঢাকায় ঈদ করছেন মডেল মিলা

বিনোদন সংবাদ: ‘যা শুনেছেন, তাই সত্যি। এবার ঢাকায় ঈদ করছি।’ এমনটিই বলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। ২০০০ সালে লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক হয়েছিলেন তিনি।

এরপর নিয়মিত মিডিয়ায় কাজ করেছেন। বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে খুব দ্রুত সবার নজর কাড়েন মিলা। ১৫ বছর আগে নিজের সুন্দর ক্যারিয়ার চলাকালীন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেত্রী। এরপর অনিয়মিত হয়ে পড়েন কাজে। কিন্তু গেল কয়েক বছর ধরে বেশ কিছু টিভি নাটকে দেখা গেছে তাঁকে। দেশে এলেই নাটকের শুটিং করা হয় তাঁর। গত বছর একটি বিজ্ঞাপনও করেছিলেন তিনি। দেশে এক বছর কিংবা দুই বছর পরপর আসা হলেও কখনো ঈদুল আজহা ঢাকায় করা হয়নি মিলার।

এ বিষয়ে মিলা বলেন, ‘প্রায় ১৫ বছর পর এবার ঢাকায় ঈদ করছি। সঙ্গে আমার হাজবেন্ড জিকোও রয়েছে। তবে আমার দুই বাচ্চা নিউইয়র্কে রয়েছে। তাদের জন্য খারাপ লাগছে। তবে দীর্ঘদিন পর ঢাকায় ঈদ করছি, তাই অনুভূতি অন্য রকম। এরই মধ্যে মিডিয়ার অনেক বন্ধুর বাসায় যাওয়ার নিমন্ত্রণ পেয়েছি। অনেকের সঙ্গে দেখা হবে। সময়ও কাটবে ভালো। ঈদুল আজহা ত্যাগের ঈদ, তাই এই ঈদে খুব বেশি উচ্ছ্বসিত আমি হই না।’

এ বছর টিভি পর্দায় মিলাকে দেখা যাবে। চ্যানেল আইতে প্রচারিত হবে তাঁর অভিনীত নাটক ‘কাকু যখন কুমিল্লায়’। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক ‘কাকু যখন কুমিল্লায়’। এবারও নাটকটি নির্মাণ করেছেন আফজাল হোসেন। ছোটকাকুর ভূমিকায় তাঁকেই দেখা যাবে। অন্যদিকে, নাটকটিতে সজলের বিপরীতে অভিনয় করেছেন মিলা।

নাটকের বাইরে নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন মিলা। এ বিষয়ে মিলা চমক রাখতে চান। বললেন, ‘এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। এটুকু বলতে পারি ভালো একটি গানের মডেল হয়েছি।’

এদিকে, এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ‘রঙিন পাতা’য় অতিথি হয়েছেন মিলা। অনুষ্ঠানটি প্রচারের অপেক্ষায় রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ. এশিয়াকে সন্ত্রাসমুক্ত করতে ইমরানের সাহায্যপ্রার্থী মোদি

বিদেশের খবর: ভারত চায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কঠোর হাতে জঙ্গিদের দমন করুন। চিঠি লিখে ইমরান খানকে একথা মনে করিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ইমরানের জয় নিশ্চিত হবার পর টেলিফোনে তাকে অভিনন্দন জানিয়েছিলেন মোদী।

সাবেক ক্রিকেট তারকা দেশের প্রধান হিসেবে শপথ নেয়ার পর মোদী যে চিঠি লেখেন তাতে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়াকে সন্ত্রাসমুক্ত করতে আমরা আপনার সহযোগিতা আশা করছি। একইসঙ্গে মোদী লিখেছেন, আমরা প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই । আশা করি আগামী দিনগুলোতে নানা উন্নয়নমুলক কাজে দুই দেশ একসঙ্গে অংশ নেবে।

এদিকে, মোদীর এই চিঠি নিয়ে উভয় দেশে খানিকটা অযাচিত বিতর্ক হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় মোদী নতুন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ‘আলোচনায় বসার’ প্রস্তাব দিয়েছেন।

এই খবর ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হবার পর দিল্লির পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবের কথা অস্বীকার করা হয়। পরে অবশ্য পাকিস্তান তার দাবির পক্ষ থেকে সরে আসে।

গতকাল পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির দফতর থেকে বলা হয়, ‘‘মন্ত্রীর বক্তব্যকে ভারতীয় মিডিয়ার একাংশ ইচ্ছা করে ভুল ব্যাখ্যা করেছে।

কুরেশি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে ইতিবাচক ও গঠন মূলক সম্পর্ক তৈরির কথা বলেছেন। আলোচনার প্রস্তাব দেয়ার কথা সরাসরি বলেনি।’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ঝড় আঘাত হেনেছে বাংলাদেশে

দেশের খবর: পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০ টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু যে অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে তা অনেক সময় ভয়াবহ ক্ষতি সাধন করে। বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ঝড় আঘাত হেনেছে বাংলাদেশে।
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ৫ ঝড়ের বিবরণ নিম্নে উল্লেখ্য করা হলো- যে সমস্ত ঝড় গুলো প্রশান্ত মহাসাগরের টাইফুন, অ্যাটলান্টিকের হারিকেন এবং ভারত মহাসাগরের সাইক্লোন নামে পরিচিত।
১। ২০০৮: নার্গিস (মায়ানমার)-
দক্ষিণ পূর্ব এশিয়ার ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি হলো নার্গিস৷ ২০০৮ সালের মে মাসে যেটি মায়ানমারে আঘাত হানে৷ এতে প্রাণ হারায় ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ৷ ৪ লাখ ৫০ হাজার ঘর-বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়৷
২। ১৯৯১ সাল: বাংলাদেশ-
বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, যেটি ২৯শে এপ্রিল ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছিল৷ সমুদ্রের পানির উচ্চতা পৌঁছে গিয়েছিল সাত মিটার উঁচুতে৷ এতে প্রাণ হারিয়েছিল উপকূলের অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ৷
৩। ১৮৭৬: দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ-
১৮৭৬ সালের অক্টোবরে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে বরিশালের বাকেরগঞ্জে৷ সে সময় ব্রিটিশ শাসনামল চলছিল৷ ভয়াবহ সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল অন্তত ২ লাখ মানুষ৷
৪। ১৯৭০ সাল: ভোলা সাইক্লোন, বাংলাদেশ-
বিশ্ব ইতিহাসের ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম বলা হয় ভোলা সাইক্লোনকে৷ ১৯৭০ সালের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর দিয়ে ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগে বয়ে যায় সাইক্লোন৷ ঐ ঝড়ে প্রাণ হারায় অন্তত পাঁচ লাখ মানুষ, যাদের মধ্যে এক লাখই ছিলেন জেলে৷
৫। ১৮৮১ সাল: হাইফোং, ভিয়েতনাম-
১৮৮১ সালের অক্টোবর মাসে ভিয়েতনামের হাইফোং শহরে ভয়াবহ টাইফুন আঘাত হানে৷ এতে প্রাণ হারায় ৩ লাখ মানুষ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপেক্ষমান যানের দীর্ঘ সারি পাটুরিয়ায়

অনলাইন ডেস্ক: নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে ধীরগতি এবং গতরাতে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়ায় নৌরুট পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে অপেক্ষমান যানবাহনের সংখ্যা।
আজ মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত নৌরুট পারের অপেক্ষায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় চার শতাধিক যানবাহন অপেক্ষমান ছিল। অপেক্ষমান যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং গরুবোঝাই ফেরত ট্রাকও রয়েছে।
পাটুরিয়া ফেরিঘাট থানা নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ভোর থেকে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা ক্রমেই বাড়ছে। অতিরিক্ত গাড়ির চাপের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। নদীতে প্রচণ্ড স্রোতে কারণে ফেরি চলাচলে ধীরগতি হওয়ায় নৌরুট পারাপারে সময় লাগছে বেশি। ফলে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে

অনলাইন ডেস্ক: সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ মঙ্গলবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় নিজ নিজ তাঁবুতে ফিরছেন হাজিরা।
মিনায় শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি শেষে মাথার চুল ছেঁটে গোসল করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ শেষে আবার মিনায় যাবেন। সবশেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন।
এদিকে ফিলিস্তিন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, মিসর ও ইউরোপের বিভিন্ন দেশেও ঈদুল আজহা পালিত হচ্ছে আজ।
গতকাল সোমবার লাখো ধর্মপ্রাণ মুসল্লি তাঁবুর নগরী মিনা থেকে ফজরের নামাজ আদায় করেই আরাফাতের উদ্দেশে রওনা দেন। মুসল্লিদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে আরাফাত ময়দান ও এর আশপাশের এলাকা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ তালবিয়ার ধ্বনিতে মুখর গোটা আরাফাতের ময়দান।
গতকাল হজের দিন নিয়ম অনুযায়ী সারাক্ষণ আরাফাতে অবস্থান করেন হাজিরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমবেত ধর্মপ্রাণ মুসল্লি সেখানেই কোরআন পাঠ, নামাজ ও দোয়ায় মশগুল থাকেন।
আরাফাত ময়দানে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ, মসজিদে নামিরাহতে খুতবা দেন মসজিদে নববীর ইমাম ও খতিব বিচারপতি শেখ হুসেইন বিন আবদুল আজিজ।
আগামীকাল বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর বাসভবনকে ‘বিশ্ববিদ্যালয়’ করতে চান ইমরান

বিদেশের খবর: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেব শপথ নেওয়ার পর দেশবাসীর উদ্দেশে প্রথম ভাষণে সরকারি খরচ কাটছাঁটের উপর গুরুত্ব দিলেন ইমরান খান।
ইমরান বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনে ৫২৪ পরিচারকের দরকার নেই। তার মতে, দু’জনই কাজ চালানোর পক্ষে যথেষ্ট। প্রধানমন্ত্রীর জন্য ৮০টি অ্যাসাইন্ড গাড়ি থাকে। সেটাও কমিয়ে দু’টাই নামিয়ে আনার কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান।
সরকারি খরচ কমিয়ে আনার প্রসঙ্গেই দেশের বর্তমান প্রধানমন্ত্রী তথা জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার ইচ্ছে আমার রয়েছে। ক্ষমতায় এসে এখনও কেন ব্রিটিশ শাসনকালের মতোই দেশ চলবে, তা নিয়েও প্রশ্ন তোলেন ইমরান।
তিনি আরও বলেন, ‘আমরা তখন ব্রিটিশের দাসত্ব করেছি। এখন তো স্বাধীন। তবুও কেন একই আদব-কায়দা চালিয়ে যাব?’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলির সেঞ্চুরিতে রানপাহাড়ে ভারত

খেলার খবর: এজবাস্টনে প্রথম টেস্টে জয়ের কাছাকাছি পৌঁছেও শেষরক্ষা হয়নি৷ বিরাট স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের৷ কিন্তু ট্রেন্ট ব্রিজে টেস্ট জয়ের সুবর্ণ সুযোগ বিরাটদের সামনে৷ রুটবাহিনীর সামনে ৫২১ রানের টার্গেট রাখল ভারত৷
প্রথম ইনিংসে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরিটা মাঠে রেখে এসেছিলেন৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন অধিনায়ক কোহলি৷ অধিনায়কের ব্যাটে ভর করে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে ভারত৷ প্রথম দু’টি টেস্ট হেরে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে থেকে ট্রেন্ট ব্রিজে নেমেছে টিম ইন্ডিয়া৷
প্রথম দু’টি টেস্টে বিশ্বের এক নম্বর টেস্ট দলের ব্যাটিং ব্যর্থ হলেও তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় টিম কোহলি৷ ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন বিরাট৷ প্রথম ইনিংসে ৩২৯ রানের পর দ্বিতীয় ইনিংসে সাত উইকেটে ৩৫২ রানে ইনিংস ঘোষণা করে ভারত৷
এজবাস্টনের পর ট্রেন্ট ব্রিজে তিন অংকের রানে পৌঁছান বিরাট কোহলি৷ চলতি সিরিজে দু’টি সেঞ্চুরি এল বিরাটের ব্যাট থেকে৷ এদিন ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি করে গ্যালারিতে স্ত্রী আনুশকার বিরুদ্ধে ব্যাটিং কিস ছুঁড়ে দেন কোহলি৷ এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে ২৩তম শতরানের মালিক হলেন বিরাট৷ এর মধ্যে বিদেশের মাটিতে ১৩টি৷ আর অধিনায়ক হিসেবে ১৬টি শতরানের মালিক হলেন কোহলি৷
ইংল্যান্ডের বিরুদ্ধে এটি পঞ্চম টেস্ট শতরান বিরাটের৷ আর ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয়৷ এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরির পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেও ট্রেন্ট ব্রিজে ফের স্বমহিমায় ভারত অধিনায়ক৷ প্রথম ইনিংসে ব্যক্তিগত ৯৭ রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন বিরাট৷ সেঞ্চুরির পরেই ক্রিস ওয়কসের বলে এলবিডব্লিউ হয়ে ১০৩ রানে সাজঘরে ফেরেন বিরাট৷
প্রথম ইনিংসে বিরাটকে সঙ্গ দিয়েছিলেন অজিঙ্ক রাহানে৷ চতুর্থ উইকেটে তাদের সেঞ্চুরি পার্টনারশিপ থেকে আসে ১৫৯ রান। যার ফলেই তিনশ রানের গণ্ডি টপকায় ভারত৷ আর দ্বিতীয় ইনিংসে বিরাটকে সঙ্গ দেন চেতেশ্বর পূজারা৷ তৃতীয় উইকেটে ১১৩ রানের পার্টনারশিপ গড়ে কোহলি-পূজারা জুটি৷ ব্যক্তিগত ৭২ রানে প্যাভিলিয়নে ফিরেছেন পূজারা৷ এছাড়া শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ো হাফ-সেঞ্চুরি৷ ৫২ বলে ৫২ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া৷
এর আগে ইংল্যান্ডের মাটিতে নজির গড়েছেন অধিনায়ক বিরাট৷ অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বাধিক রান করে টপকে গিয়েছেন সৌরভ গাঙ্গুলি ও মোহম্মদ আজহারউদ্দিনকে৷ প্রথম ইনিংসে ১৬৮ রানে এগিয়ে থাকার সুবিধা নিয়ে তৃতীয় টেস্টে চালকের আসনে টিম কোহলি৷ রুটদের সামনে ৫২১ রানে বিশাল টার্গেট দিয়েছে তারা৷ হাতে দু’দিন সময় বিরাটদের৷ সোমবার তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৩ রান তুলেছে ইংল্যান্ড৷ এখনও ৪৯৮ রানে পিছিয়ে ইংল্যান্ড৷ দিনের শেষে অ্যালেস্টার কুক ৯ এবং কিয়েটন জেনিংস ১৩ রানে অপরাজিত আছেন৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিফ কোপ্তা কারী

বিফ কোপ্তা কারী

কর্তৃক daily satkhira

রেসিপি:

উপকরণ: গরুর মাংসের কিমা আধা কেজি, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, পাউরুটি টুকরা ২টি, ডিম ১টি, তেল, লবণ স্বাদমতো
পদ্ধতি : একটি পাত্রে গরুর মাংসের কিমা নিয়ে এতে আদা-রসুন বাটা, সামান্য টক দই, লবণ, ১ টেবিল চামচ হলুদ, ১ টেবিল চামচ মরিচ, ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন ২-৩ ঘণ্টা। এরপর এতে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি (ইচ্ছা), মরিচ কুচি, পানিতে ভেজানো পাউরুটি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। একটি প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এবার কিমা দিয়ে ছোট ছোট বল করে নিয়ে ডিমে চুবিয়ে তেলে লাল করে ভেজে নিন। এরপর অপর একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। তারপর বাকি সব মসলা দিয়ে কষিয়ে নিন। এবং কোপ্তা বলগুলো দিয়ে নেড়ে নিন ভালো করে। পরিমাণ মতো পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে থাকুন। ঝোল ঘন করার জন্য ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দিয়ে ঝোল ঘন করে নামিয়ে নিন। একটি সার্ভিং ডিসে ঢেলে ওপরে বাদাম কিসমিশ কুচি ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে মুরগির মাংস দিয়ে কোপ্তা তৈরি করতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest