বিহাইন্ড দ্য স্টোরির ২৫তম পর্বে আখি আলমগীর

বিনোদন সংবাদ: একুশে টিভির বিষয়ভিত্তিক অনুসন্ধানী অনুষ্ঠান বিহাইন্ড দ্য স্টোরি-এর ২৫তম পর্ব প্রচার হচ্ছে এই শুক্রবার একুশে টিভিতে রাত ৯টা ৩০ মিনিটে। বিষয় গ্রামার ভার্সাস গ্লামার। শোবিজে গুণের কদর না রূপের কদর বেশী এ বিষয়ে অতিথি জনপ্রিয় সংগীতশিল্পী আখি আলমগীর।

আড্ডার সাথে থাকছে এ বিষয়ক প্রতিবেদন ও তারকাদের মতামত। এনামূল হক এর প্রযোজনায় বিহাইন্ড দ্য স্টোরি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন।

আখি আলমগীর বলেন, বিহাইন্ড দ্য স্টোরি ২৫তম পর্বে অতিথি হয়ে সন্মানিত বোধ করছি। অনুষ্ঠানটি আলাদা, চমৎকার বিষয়ে তর্ক-বিতর্কও করেছি। আমি বিহাইন্ড দ্য স্টোরি প্রযোজক ও টিমকে ২৫তম পর্ব পাড়িতে অভিনন্দন জানাই।

প্রযোজক এনামূল হক বলেন, আমার প্রথম শো দর্শকপ্রিয়তায় ২৫তম পর্ব পাড়ি দেয়ায় আমি একুশে টিভির কাছে কৃতজ্ঞতা ও এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই।

উপস্থাপক সৈকত সালাহউদ্দিন বলেন, এত চ্যানেলের এত অনুষ্ঠানের ভীড়ে বিহাইন্ড দ্য স্টোরি দর্শক প্রিয়তায় ২৫তম পর্ব পাড়ি দেয়ায় আমি প্রযোজক, টিম, একুশে টিভি ও অনুষ্ঠানের অতিথিদের কাছে কৃতজ্ঞ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হঠাৎ ট্রাম্পের সেই পর্নস্টার গ্রেপ্তার!

বিদেশের খবর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকার অভিযোগ আনা পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে গ্রেপ্তার করা হয়েছে।

কলম্বাসের জেন্টেল ক্লাবে স্ট্রিপ শো’তে অংশ নেয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ড্যানিয়ের বিরুদ্ধে অভিযোগ, ওই প্রদেশের আইন ভঙ্গ করেছেন তিনি। কিন্তু তার আইনজীবী জানিয়েছেন, এই গ্রেপ্তার রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক।

এর আগে পর্নস্টার স্টর্মি দাবি করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার শারীরিক সম্পর্ক ছিল। কিন্তু এই অভিযোগ প্রত্যাখ্যান করেন ট্রাম্প।

জানা গেছে, স্ট্রিপ শো’তে স্টর্মি ড্যানিয়েলসকে স্পর্শ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ এই শো’তে কোনো গ্রাহক স্পর্শ করতে পারেনা।

এদিকে, আইনজীবী মাইকেল জানান, কমপক্ষে একশটি ক্লাবে এ ধরনের স্ট্রিপ শো’তে অংশ নিয়েছিলেন স্টর্মি। তিনি এই মিথ্যা গ্রেপ্তারের বিরুদ্ধে লড়াই করবেন।

উল্লেখ্য, ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। তিনি প্রাপ্তবয়স্কদের ছবির অভিনেত্রী হিসেবে পরিচিত।পর্ণ ছবির ইন্ডাস্ট্রিতে তার নাম স্টর্মি ড্যানিয়েলস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আয় বহির্ভূত সম্পদ; উপজেলা চেয়ারম্যানের ৬ বছরের কারাদণ্ড

যশোর ডেস্ক: যশোরের ঝিকরগাছা উপজেলার বর্তমান চেয়ারম্যান সাবিরা সুলতানাকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মিথ্যা তথ্য ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বর্তমানে সাবিরা সুলতানা এ মামলায় পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অবশেষে কনিষ্ঠ পুত্রের কাছে ইজ্জত রক্ষা হইল’

বিনোদন সংবাদ: নিনিত হুমায়ূন সাহেব ইদানীং আমাকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করেন… তেনাকে পড়াতে গেলে বলেন- ‘মা মিস যেভাবে শিখায় তুমি সেভাবে পারবা না…’ (উনার হয়তো ধারনা তার মাতা ইহজীবনে স্কুলমুখী হয় নাই)…

নিনিত সাহেব পিয়ানো শেখেন। বাসায় অনুশীলনের সময় একখান কথা বললেই বলেন- ‘মা স্যার বলেছে ইরাকম করে বাজাতে…’

ঘ্যাংগা বাবাজির স্কুল প্রোগ্রামে তিনি একখান দলীয় নৃত্যে অংশগ্রহণ করিলেন। আমি দেখলাম এই সুযোগ, তেনাকে বাসায় অনুশীলন করায়ে ভাজা ভাজা করে ফেলব…

উনার স্কুলের নাচের শিক্ষক আমার নৃত্যগুরু শুক্লা সরকার- নিনিতের ‘শুক্লা মিস’। যে নাচখানা দলের সাথে পুত্র পরিবেশন করবেন, সেই একই গানের সাথে নৃত্য পরিবেশন করিয়া শিশুকালে আমি পুরষ্কার পেয়েছিলাম… বাবাজিকে নৃত্য অনুশীলন করাবার চেষ্টা করিতে গিয়া এই কথা বলা হইলে তিনি পাত্তাই দিলেন না…

অবশেষে কনিষ্ঠ পুত্রের কাছে ইজ্জত রক্ষা হইল… ২০১৬ সালে সঙ্গীতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার আনতে গেলাম তাহাদের দুইজনকে নিয়ে।

নিনিত: মা আমরা কি বাবার পুরষ্কার নিতে এসেছি…?

নিষাদ: উফফফ নিনিত- আমরা মা’র পুরষ্কার নিতে আসছি। দেখো না বইয়ে মা’র ছবির নিচে লেখা ‘শ্রেষ্ঠ সংগীত শিল্পী- মেহের আফরোজ শাওন’…!

নিনিত: (অবাক দৃষ্টিতে আমার দিকে চাইলেন) মা! যাক তুমিও তাইলে বাবার মত এ্যাওয়ার্ড পাইলা..!

(ফেসবুক থেকে সংগৃহীত)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
থাইল্যান্ডের সেই গুহাতে বানানো হবে জাদুঘর!

বিদেশের খবর: সম্প্রতি বিশ্বব্যাপী সাড়া ফেলেছে থাইল্যান্ডের থাম লুয়াং গুহা। এই সেই গুহা যেখানে ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচ আটকা পড়েছিল।এ ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। গুহাটিকে জাদুঘরে পরিণত করা হবে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, থাম লুয়াং গুহাটিকে জাদুঘরে রূপ দেওয়া হবে। উদ্ধার তৎপরতার অপ্রকাশিত দৃশ্যগুলো এই জাদুঘরে প্রদর্শন করা হবে।

এটি থাইল্যান্ডের সবচেয়ে আকষর্ণীয় পর্যটন স্থানে পরিণত হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে দুটি প্রযোজনা সংস্থা চলচ্চিত্র বানাতে উদ্যোগী হয়েছে। মার্কিন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান পিওর ফ্লিক্স উদ্ধার তৎপরতার শুরু থেকেই সেখানে অবস্থান করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে হচ্ছে সবজি চাষ! (ভিডিও)

ভিন্ন স্বাদের সংবাদ: বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নাম আসলেই কানে এখনও ভেসে আসে গ্যালারির হই হুল্লোড়। বঙ্গবন্ধু স্টেডিয়াম মানেই আবাহনী-মোহামেডান দ্বৈরথ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট খেলে গেছেন বিশ্বের অনেক গ্রেটরা। সাম্প্রতিক সময়ের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম কানে আসলেই মেসি চেহারা ভেসে ওঠে। যে কিনা নাইজেরিয়ার রক্ষণ দুর্গ ভেঙে করে ফেললেন গোল আর গ্যালারি মাতলো বাঁধভাঙা উচ্ছ্বাসে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের খেলা নিয়ে লিখলে পাতার পর পাতা শেষ হয়ে যাবে তবু লেখা শেষ হবে না। বলতে গেলে বাংলাদেশের ক্রীড়ার তীর্থভূমি বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম। আপনি যদি শোনেন এই স্টেডিয়ামেই চাষ হচ্ছে সবজীর? নিশ্চই বলবেন মাথা খারাপ হয়ে গেছে। তবে এই বাক্য ডেলিভারির পূর্বে আপনাকে বলবো একবার নিচের ভিডিওটি দেখে নেন।

https://www.facebook.com/TemporarilyUnavailableNow/videos/10212107918236537/

হ্যাঁ আসলেই তাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে চাষ হচ্ছে লাউ, মরিচ, কুমড়ো, টমেটো, পুঁইশাক, লালশাক। আর এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একটা কথা অনেকেই বলে আরে ফুটবলের পেছনে টাকা খরচ করে লাভ নেই, এগুলোকে দিয়ে কিছু হবে না ৷ তাহলে সেগুলো কারা? যারা ক্রিকেট খেলে, তারা কি বিদেশি ৷ ফুটবল কর্মকর্তাদের অবহেলা, নেই ভাল অবকাঠামো, নেই সরকারের কোনো জোড়ালো পদক্ষেপ ৷ এই বেড়াজাল থেকে বেড়িয়ে আসলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে লাউ চাষ হবে না , হবে ফুটবলাদের চাষাবাদ ৷ আর ঠিক ক তখনই ফল ভোগ করবে বাংলার ফুটবল প্রেমীরা।’

ভিডিওটি প্রথমে আসাদুজ্জামান প্যারিস নামের এক ব্যক্তি ফেসবুকে আপলোড করেন। এরপরেই তা ছড়িয়ে যায় ফেসবুক ইউটিউবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest


নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলাম এর দারিদ্র বিমোচন ও আত্মকর্মসংস্থান প্রকল্পাধীন প্রশিক্ষণে উত্তীর্ণ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা আঞ্জুমান মুফিদুল ইসলাম এর সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা আঞ্জুমান মুফিদুল ইসলাম এর সদস্য আলহাজ্ব আবুল কালাম বাবলা, এম.এম. মজনু খোকা, পৌর কাউন্সিলর শফিক-উদ-দৌলা সাগর, আলহাজ্ব আব্দুল খালেক আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ। এসময় পুরাতন সাতক্ষীরা, সুলতানপুর, মুনজিতপুর, এল্লারচর, কাটিয়া ও রসুলপুর এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত ১৩ জন দু:স্থ্য শিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনেক বেশি। নারীরা নিজেরা স্বাবলম্বী হতে পারলে সংসারের স্বচ্ছালতা আসে। পাশাপাশি তারা নিজেরাও বিভিন্ন উন্নয়ন মূলক কাজকর্মে অংশগ্রহণ এবং আত্মকর্মসংস্থান করতে পারবে। নিজেদের প্রয়োজনে মহিলাদের স্বাবলম্বী হওয়া জরুরি। সেলাই এর কাজ করে সাবলম্বী হওয়া সম্ভব।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম এর সদস্য ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মধু সংরক্ষণ করবেন যেভাবে

স্বাস্থ্য কণিকা: প্রতিদিন মধু খান অনেকে। ঠাণ্ডা লাগা উপশমেও দারুণ কাজে আসে মধু। স্বাস্থ্যকর মধু সংরক্ষণ করে খেতে পারেন কয়েক বছর পর্যন্ত। মধু সংরক্ষণ করা খুবই সহজ। আলাদা কোনও ঝক্কি পোহাতে হবে না প্রাকৃতিক এই উপাদানটি ভালো রাখার জন্য।
কাচের মুখবন্ধ বয়ামে মধু রাখুন। ঢাকনা শক্ত করে আটকে রাখলেই মধু ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। মেটাল অথবা প্লাস্টিকের পাত্রে মধু রাখবেন না। মধুর বয়াম শীতল স্থানে রাখুন। এমন কোথাও রাখবেন না যেখানে সরাসরি রোদ এসে পড়ে। চুলার আশেপাশে কিংবা গরম কোথাও একেবারেই রাখা যাবে না মধুর বয়াম। রুম টেম্পারেচারই মধু সংরক্ষণের জন্য আদর্শ। মধু ফ্রিজে রাখার প্রয়োজন নেই একদমই। বরং ফ্রিজে রাখলেই নষ্ট হয়ে যায় মধুর গুণ।
মধুর ওঠানোর চামচে যেন কোনও পানি না থাকে সেদিকে লক্ষ রাখাও জরুরি। পানি গেলে নষ্ট হয়ে যাবে মধু।
অনেক সময় মধু ঘোলাটে হয়ে যায়। এক বাটি গরম পানির মধ্যে মধুর বয়াম রেখে দিন। আগের মতো স্বচ্ছ হয়ে যাবে মধু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest