সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

নির্বাচনি প্রচারণায় অনলাইনে সর্বোচ্চ জোর দেবে বিএনপি

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নতুন ধরনের গতি আনতে চায় বিএনপি। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত নাহলেও নির্বাচনি প্রস্তুতি চলছে তুমুলভাবে। ইতোমধ্যে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা তৈরির পাশাপাশি নির্বাচনি প্রচার কৌশলে নতুনত্ব আনতে চায় দলটি। এ লক্ষ্যে একটি বিশেষ টিম কাজ করছে গত এক বছরের বেশি সময় ধরে। দলের নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে অবগত এমন একাধিক দায়িত্বশীল নেতা এ তথ্য জানান।

নির্বাচনি প্রচারণা কৌশল প্রণয়নের সঙ্গে যুক্ত একাধিক দায়িত্বশীল নেতা জানান, নির্বাচনি ইশতেহার প্রণয়নের আগে দলীয় দাবিগুলোকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। ইতোমধ্যে দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০-এর কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
জানা গেছে, নির্বাচনি ইশতেহারে স্থান পাওয়া সম্ভাব্য বিষয়গুলোকে সারাদেশের নেতাকর্মী, সমর্থক ও ভক্তদের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে চায় বিএনপি। এতে করে সাধারণ মানুষের মনোভাবও ওঠে আসবে, এমন প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। ইশতেহার তৈরির আগে এসব বক্তব্যগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ করার চিন্তাও আছে তাদের।
দায়িত্বশীলরা বলছেন, আগামী নির্বাচনে অনলাইন প্রচারণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগানোর সর্বাত্মক উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও তরুণ নেতা তাবিথ আউয়ালের ভাষ্য— ‘নির্বাচনকালে ইন্টারন্টে নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। সবকিছু মাথায় রেখে কাজ করতে হচ্ছে।’
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগের গত ১০ বছরের দুর্নীতির চিত্র তুলে ধরা হবে। এক্ষেত্রে বিভিন্ন সেক্টরের দুর্নীতি বিশেষ গ্রাফিক্সের মাধ্যমে পরিসংখ্যানসহ বিবরণী দেওয়া হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এনজিও কর্মী, তরুণ রাজনৈতিক কর্মী দেশ ও বিদেশে এ নিয়ে কাজ করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বিষয়টি তত্ত্বাবধান করছেন। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরির ঘটনা নিয়েও বিস্তারিত বক্তব্য দিয়েছে বিএনপি। এরপর এবছর বিভিন্ন ব্যাংকের দুর্নীতি নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেনস দলটির নেতারা।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘প্রথমত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি আমাদের দল নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়, তাহলে তো সব কাজই শুরু হবে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ টেলিভিশন, অনলাইন পত্রিকা, দৈনিক পত্রিকায় নির্বাচনি প্রচারণা চালানো হবে। যেন যে মাধ্যমেই চোখ রাখবেন, তিনি যেন বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতিগুলো দেখতে পান।’
স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘দুর্নীতির বাইরে রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিদের নিখোঁজ হওয়ার ঘটনা, খুন, দলের কর্মসূচিতে বাধা, হামলা ও বিভিন্ন অরাজনৈতিক কর্মসূচিতে আইনশঙ্খলা বাহিনীর হামলার ভিডিও প্রচার করার সিদ্ধান্ত হয়েছে। ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্নভাবে এসব ভিডিও, তথ্যচিত্রের প্রচার নিশ্চিত করা হবে।’
নির্বাচনি প্রচারণার কৌশল নির্ধারণে কাজ করছেন এমন একজন দায়িত্বশীল জানান, এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তত কয়েক লাখ দেশি-বিদেশি আইডিকে কাজে লাগানো হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষার্থীদের ওপর হামলা, বিচার বহির্ভূত হামলার বিষয়গুলোকে তুলে আনা হবে। বিশেষ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে— এমন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রচারণায়।
চেয়ারপারসনের মিডিয়া উইং-এর সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ফেসবুক, টুইটার, ব্লগ, ইউটিউবসহ আধুনিক প্রযুক্তিকে সর্বোচ্চ কাজে লাগিয়ে প্রচারণা চালানো হবে। এজন্য বিএনপির একটি গবেষণা টিম কাজ করছে।’
জানা গেছে, অনলাইনে প্রচারণার পাশাপাশি পোস্টার, লিফলেট ও ব্যানার করে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা চালাবে বিএনপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ রমিজ উদ্দিন কলেজের আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নিকটে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র জানিয়েছে, ‘আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’
সূত্র জানায়, প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর পর প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার অনুযায়ী এই আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
গত ২৯ জুলাই জাবাল-ই-নূর পরিবহনের একটি বাস একই কোম্পানির আরেকটি বাসের সঙ্গে যাত্রী উঠা-নামা নিয়ে প্রতিযোগিতাকালে ধাক্কায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম এবং আবদুল করিম রাজিব ঘটনাস্থলেই নিহত হয়।
এর আগে, প্রধানমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর প্রতি পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের ধনী শহর হবে ‘জুয়ার রাজধানী’

বিদেশের খবর: বিশ্বের ধনী দেশ হিসেবে একসময় লোকের মুখে মুখে শোন যেত কাতারের নাম। কিন্তু এবার তাকে ছাপিয়ে যাচ্ছে চীনের ম্যাকাও। যাকে এখনও চীনের জুয়ার রাজধানী বলা হয়।

এই জুয়ার রাজধানীর অর্থনৈতিক সমীক্ষা বলছে ২০২০ সালের মধ্যে প্রতি বাসিন্দার আয় হবে ১৪৩,১১৬ ডলার।আইএমএফ বলছে, সম্প্রতি চীনের ক্যাসিনো হাব ম্যাকাওয়ের জিডিপি বেড়ে কাতারের কাছাকাছি চলে গিয়েছে। মনে করা হচ্ছে ২০২০ সালের মধ্যে কাতারকে ছাড়িয়ে যাবে ম্যাকাও।

গত কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে রয়েছে।ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের তথ্য অনুযায়ী, এক বছর আগেও কাতারের মাথাপিছু জিডিপি ছিল ১ লাখ ২৭ হাজার ৬০০ ডলার।

সেই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল লুক্সেমবার্গ। এই জায়গার বাসিন্দাদের জিডিপির পরিমান ছিল ১ লাখ ৪ হাজার ৩ ডলার। ফলে অনেকটাই এগিয়ে ছিল কাতার। এর অবস্থানও নিরাপদ বলেই মনে করা হচ্ছিল। কিন্তু ম্যাকাও সবাইকে ফেলে উঠে এসেছে অনেকটাই ওপরে। তাই কাতারের আসন টলমল বলেই মনে করা হচ্ছে।

২০২০ সালের মধ্যে ম্যাকাওয়ের জিডিপি হতে চলেছে ১ লাখ ৪৩ হাজার ১১৬ ডলার। তখন কাতারের জিডিপি হতে পারে ১ লাখ ৩৯ হাজার ১৫১ ডলার। ফলে ফারাকটা চোখে পড়ছে অনেকটাই। কাতারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হতে চলেছে ম্যাকাও। এমনই ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

২০১৮ সালের এপ্রিল মাসে একটি সমীক্ষা প্রকাশ করে আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ডেটাবেস। সেখানেই এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তালিকায় ধনী দেশের দৌড়ে ছিল আয়ারল্যান্ড ও নরওয়েও। তবে ২০২০ সালে তারা অনেকটাই পিছনে থাকবে, মনে করা হচ্ছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তালিকায় ১২ নম্বরে থাকবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

কাতারের ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভান্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে, কাতারের শুধু তেলই নয়, আরো একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। তবে এসবকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে বৈধ জুয়ার রাজধানী ম্যাকাও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ আগস্ট পবিত্র হজ

বিদেশের খবর: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ২০ আগস্ট পবিত্র হজ। ফলে দেশটিতে ২১ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালন করা হবে। সে হিসেবে একদিন পর ২২ আগস্ট বাংলাদেশে ঈদুল আজহা হওয়ার কথা। শনিবার সৌদি সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, ১২ আগস্ট রবিবার হবে জিলহজ মাসের প্রথম দিন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ১২ তম বা শেষ মাস হচ্ছে জিলহজ মাস। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।
এই জিলহজ মাসেই আল্লাহ তাআলার নির্দেশে নিজের প্রাণপ্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার সেই ত্যাগের মহিমাকে স্মরণ করে এই পবিত্র মাসে ঈদুল আজহায় পশু কোরবানির বিধান রয়েছে।
জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে পশু কোরবানি দেওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাকাবে শাকিবের নতুন চমক (ভিডিও)

বিনোদন সংবাদ: দুই বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। টলিউডের তার ‘ভাইজান এলো রে’ ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি ব্যবসা সফলও। এবার পরবর্তী ছবি ‘নাকাব’-এর মাধ্যমে টলিউডে স্থায়ী আসন গড়ার পথে শাকিব খান। শ্রাবন্তী, পায়েলের পর এবার নুসরাত জাহান ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকাব ছবিতে দেখা যাবে এ অভিনেতাকে।

সিনেমার নতুন গান ‘হয়ে আয়’ মুক্তি পাওয়ার পর বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে দর্শকের মনে। যার ফলে এই ছবিকে শুধুমাত্র কোনও সাধারণ প্রেম কাহিনী বলে ভাবতে পারছে না দর্শক। কারণ আগে মুক্তি পাওয়া সিনেমার অন্যান্য গান ‘তোর হাঁটাচলা’ বা ‘তখন বাজে বারোটা’-তে শাকিব ও নুসরাতের প্রেম দেখা গেলেও সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হয়ে আয়’ গানে অভিনেতাকে সরাসরি সায়ন্তিকাকে বিয়ে করতে দেখা গেল। যা দেখে কার্যতই অবাক দর্শক। সাধারণ ভাবেই সকলের মনে প্রশ্ন জেগেছে- এর কারণ কী? আর গানে বাচ্চা মেয়েটিই বা কে?

এছাড়াও বিশেষভাবে উল্লেখ্য, শাকিব খানের চুলের স্টাইল। গানে তাঁর চুলের স্টাইলও যে একেবারেই আলাদা। মাথায় ঝুটি বেঁধে একেবারেই ভিন্নরূপে হাজির হয়েছেন তিনি।

দেখে নিন নাকাব ছবির রোম্যান্টিক গান ‘হয়ে আয়’ এর ভিডিও-

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘শরীর ভ্রান্তিবিলাস ছাড়া আর কিছু না’

বিনোদন সংবাদ: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা, যিনি শরীরজনিত কারণে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রান্ত হন। জনপ্রিয় এ তারকা বলেছেন, একজন মানুষের চেহারার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আছে এবং শারীরিক চেহারা ভ্রান্তিবিলাস ছাড়া আর কিছু নয়।

বিগ এফএম-এর সঙ্গে আলাপকালে সোনাক্ষী বলেন, ‘আমি মুদ্রার দুই পিঠ দেখা মানুষ। আমি অতিরিক্ত ওজন নিয়ে বেড়ে উঠেছি। এটা কখনোই আমার কাছে সমস্যা ছিল না। কখনো ভাবিনি, আমি কত মোটা এবং কত কিলো আমাকে কমাতে হবে, কিন্তু মানুষ এসব নিয়ে আমাকে বলত।’

দাবাং অভিনেত্রী বলেন, ‘দক্ষতা ও গুণের সাথে তুলনামূলক বিচারে ওজন-চেহারা খুবই ক্ষুদ্র জিনিশ। আমি অন্য দিকে দৃষ্টি দিই, যেখানে আমি ভালো। এ কারণে আমি কখনোই ওজন কমানো নিয়ে চাপ অনুভব করি না।’

৩১ বছর বয়সী সোনাক্ষী বলেন, তিনি যদি ওজন কমিয়েও অভিনয়ে আসতেন, তবু তাঁর স্বাস্থ্যবতী বডি ইমেজ থাকত। ছোটবেলায় ফ্যাশন ম্যাগাজিনে চিকন মডেলদের দেখে তিনিও চাইতেন ওঁদের মতো হবেন। ‘কিন্তু শরীর একটি বিভ্রম ছাড়া আর কিছু না। এটা অবাস্তব’, যোগ করেন তিনি।

সোনাক্ষী সিনহাকে পরবর্তী ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ ও ‘কলঙ্ক’ চলচ্চিত্রে দেখা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেটে আরিফের বিজয় মিছিলে হামলা, ছাত্রদল নেতা নিহত

দেশের খবর: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার এক ঘণ্টার মধ্যে নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে ছাত্রদলের বিজয় মিছিলে গুলিবর্ষণসহ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ছাত্রদলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। দুজন গুলিবিদ্ধসহ আরো পাঁচজন আহত হয়েছেন।

আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে আরিফের কুমারপাড়াস্থ বাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরিফুল হক চৌধুরী তাঁর বাসায় অবস্থান করছিলেন বলে জানা যায়।

নিহত ব্যক্তি হলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফজলুর রহমান রাজু। রাত সোয়া ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

হামলায় আক্রান্তদের দাবি, ছাত্রদলের বর্তমান জেলা ও মহানগর কমিটির সশস্ত্র ক্যাডাররা এ হামলা চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে আরিফুল হক পুনরায় নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল নিয়ে তাঁর বাসার সামনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শাহী ঈদগাহর দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক এসে তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা স্ট্যাম্প, দাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। তখন এক যুবক সেখানে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। ছাত্রদলের জেলা কমিটির নেতাকর্মীরা পদবঞ্চিত ছাত্রদলের কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ ঘটনায় পদবঞ্চিত ছাত্রদলের কর্মী উজ্জ্বল, সাবেক নেতা ফজলুর রহমান রাজুসহ তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন। তাঁদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ১১টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অস্ত্রধারীদের বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এদের ধরতে অভিযান শুরু করেছে।

এদিকে এই হামলার জন্য অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি আলফ হোসেন সুমন দাবি করেন, জেলা ছাত্রদল এই হামলা সম্পর্কে কিছুই জানে না।

এর আগে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯২ হাজার ৫৮৮ ভোট। অন্যদিকে আরিফের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান আজ শনিবার সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় আরিফুল ইসলামকে ফোন করে অভিনন্দন জানান বদর উদ্দিন আহমেদ কামরান।

আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটি করপোরেশনের ১৬টি কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে মেয়র পদে ভাগ্য নির্ধারণের জন্য দুটি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হয়।

গত ৩০ জুলাই নির্বাচনের দিন অনিয়মের কারণে নগরীর গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। এ দুই কেন্দ্র ছাড়া ভোটের ফলাফল সমান হয়ে যাওয়ায় সংরক্ষিত ৭ নম্বর (১৯, ২০ ও ২১) ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও পুনরায় ভোট নেওয়া হয় আজ।

ওই দুই কেন্দ্রে ৪ হাজার ৭৮৭ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী আরিফুল হক পেয়েছেন ২ হাজার ৯২ ভোট। আর বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫২২ ভোট।

গত ৩০ জুলাইয়ের নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ভোট গণনায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল ৯০ হাজার ৪৯৬। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পান ৮৫ হাজার ৮৭০ ভোট। ফলে বিএনপির মেয়র প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থীর চেয়ে চার হাজার ৬২৬ ভোটে এগিয়ে ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, ভোট সুষ্ঠু করতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ ছাড়া নির্বাহী হাকিমের নেতেৃত্বে ভ্রাম্যমাণ আদালত ছিল ভোটের মাঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাফ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

খেলার খবর: পাকিস্তানকে বিধ্বস্ত করে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল শুরু করেছিল বাংলাদেশ। শনিবার নেপালের কাছে পাকিস্তানের টানা হারে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করলো গত আসরের চ্যাম্পিয়নরা।

‘বি’ গ্রুপে নেপাল তাদের প্রথম ম্যাচে ৪-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে। ভুটানের থিম্পুতে চাংলিমিথাং স্টেডিয়ামে জোড়া গোল করেছেন সাবিতা রানা। অন্য দুটি গোল আনুশকা শেরপা ও রজনী ঠাকুর।

পাকিস্তান তাদের গ্রুপের দুই ম্যাচেই হেরে গেলো। এতে সমান ৩টি করে পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে গেলো বাংলাদেশ ও নেপাল। গোল ব্যবধানে কিন্তু বাংলাদেশ এখনও শীর্ষে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামী সোমবার চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে ১৪-০ গোলে পাকিস্তানকে বিধ্বস্ত করা বাংলাদেশ। গত বছর টুর্নামেন্টের প্রথম আসরে গ্রুপের দেখায় নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

একই দিন ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার জালে গোল উৎসব করেছে ভুটান। ৬-০ গোলে জিতে সেমিফাইনালের টিকিট পেয়েছে স্বাগতিকরা। শেষ চারে তাদের সঙ্গী ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest