সর্বশেষ সংবাদ-
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ : শত শত মানুষ এখনো নিখোঁজদৈনিক দৃষ্টিপাতের সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকউপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকযুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি অব মায়ামিতে পিএইচডি ও ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করল সাতক্ষীরার শিহাবনেপালে পাহাড়ি ঢলে বিপর্যয়, নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৪০০সাংবাদিক মারুফকে প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগসাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেবহাটা সরকারি বি বি এম পি ইনস্টিটিউশনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিতসাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বর দাশ গ্রেপ্তারভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটি নির্বাচন: সভাপতি হোসেন-সম্পাদক ইব্রাহিম

মক্কায় আরো ৩ বাংলাদেশির মৃত্যু

বিদেশের খবর: সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরো তিন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাংলাদেশিরা হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জের উত্তর হাজীবাড়ির নুরজাহান বেগম (৬১), নাটোর জেলা সদরের মো. আবদুল মজিদ খান (৭২) ও লক্ষ্মীপুর জেলার রামগতির চরআলগী মিয়াজি বাড়ির মো. নুর হোসেন (৮০)।
চলতি মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা, মদিনা ও জেদ্দায় সর্বমোট ২৫ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে পাঁচজন নারী ও ২০ জন পুরুষ।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৯৭ হাজার ৯১১ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

বিদেশের খবর: গাজায় বুধবার রাতে ইসরায়েলের বিমান হামলায় অন্তঃসত্ত্বা মা, শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গাজায় হামাস কর্মকর্তারা এ কথা জানান।
হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার মধ্যাঞ্চলীয় জাফরাউইতে ইসরাইলী বিমান হামলায় অন্তঃসত্ত্বা এনাস খামাস (২৩) ও তাঁর ১৮ মাসের মেয়ে বায়ান নিহত হয়েছে। এ সময় তাঁর স্বামী আহত হয়েছে। এই হামলায় এক হামাস যোদ্ধা নিহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে ইসরায়েল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, তারা গাজা ভূখণ্ডে হামাসের প্রায় ১০০ ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, ‘সন্ধ্যা থেকে রাতব্যাপী গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলার জবাবে ইসরায়েল এ হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ‘অস্ত্র কারখানা, প্রশিক্ষণ শিবির ও অত্যাধুনিক অস্ত্র কেন্দ্র’ রয়েছে।
বুধবার সন্ধ্যায় গাজা সিটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই হামলায় এক হামাস যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া এতে আরো ১২ জন আহত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বিদেশের খবর: সাবেক রুশ গুপ্তচরের ওপর রাসায়নিক প্রয়োগের অভিযোগে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়।
বিভাগীয় মুখপাত্র হিদার ন্যুয়ার্ট জানান, এটি নিশ্চিত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রুশ গুপ্তচরের ওপর রাসায়নিক বা স্নায়বিক ওষুধ প্রয়োগ করা হয়েছে। এ কারণেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ব্রিটেনের সলিসবারিতে রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়ার ওপর এ বছর মার্চে রাসায়নিক প্রয়োগের ঘটনা ঘটে। এতে তারা দুজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁরা সুস্থ হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় পর্যটন দ্বীপ লম্বকের দক্ষিণাঞ্চলে গত রোববার রাতে হয়ে যাওয়া ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭ জন হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা।
আজ বৃহস্পতিবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।
গত মঙ্গলবার সরকারি হিসাব অনুসারে লম্বকের প্রায় ৮০ শতাংশ ভবন ওই ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে, যার ফলে আশ্রয়হীন হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।
লম্বকের কায়াঙ্গান এলাকাতেই মৃতের সংখ্যা ১২০ জন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আন্তারা। রেড ক্রসের একজন প্রতিনিধি হুসনি হুসনি জানান, আশ্রয়হীন অনেক মানুষ সুনামি হতে পারে, সে আশঙ্কায় বর্তমানে দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে আশ্রয় নিয়েছে। এখন তাদের সাহায্যের প্রয়োজন।
এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরও মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন নেই।
আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সংঘের জরিপ দলের প্রধান ক্রিস্টোফার রাসি বলেন, রোববারের ওই ভূমিকম্প বিধ্বংসী, সার্বিক মূল্যায়নের জন্য দ্বীপের দক্ষিণাংশের কিছু প্রত্যন্ত এলাকার ব্যাপারে জানতে আমরা অপেক্ষা করছি।’
ভূমিকম্পে বেশিরভাগ মানুষই ভবনের ধসে পড়া বিভিন্ন অংশের আঘাতে নিহত হয়েছেন বলে জানা যায়। এর আগে গত সপ্তাহে লম্বকে আরো একটি ভূমিকম্পে ১৬ জনের প্রাণহানি ঘটে।
ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাড়ির কাগজ যাচাই করতে রাস্তায় নেমে পড়লেন ওবায়দুল কাদের

দেশের খবর: গাড়ির লাইসেন্স ও কাগজপত্র যাচাই করার জন্য রাস্তায় নেমে পড়লেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পুরান ঢাকার কয়েকটি এলাকায় আকস্মিকভাবে মন্ত্রীর তৎপরতা চোখে পড়ে। এসময় গণমাধ্যমকর্মীদেরও উপস্থিতি দেখা যায়।
ওবায়দুল কাদের প্রথমে একটি বাস ধরে ফেলেন। চালকের কাছে কাগজপত্র দেখতে চান, এসময় মন্ত্রীকে চালক বিস্মিত হয়ে যান। এরপর কাগজপত্র দেখান। কাগজপত্র সব ঠিকঠাক থাকায় বাসটিকে ছেড়ে দেন। এরপর সময় টেলিভিশনের একটি গাড়ি আটক করেন। অবশ্য গাড়ির কাগজপত্র ঠিকঠাক থাকায় ছেড়ে দেন। এরই ধারাবাহিকতায় মন্ত্রী আরও কয়েকটি ইলেক্ট্রোনিক মিডিয়ার গাড়ির কাগজ যাচাই করেন।
পুরানব ঢাকার বাবুবাজার এলাকায় বেশকিছুক্ষণ গাড়ির কাগজপত্র যাচাই করছিলেন। তিনি তার সাথে থাকা ট্রাফিক বিভাগের লোকদের নির্দেশ দেন যাতে গতিসম্পন্ন সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা না চলে। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে কি না, স্থানীয়দের কাছে জানতে চান।
গত ২৯ জুলাই দুপুরে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীমকে হত্যার ঘটনায় বিক্ষোভ-অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। এরপর থেকেই সড়কে নৈরাজ্য বন্ধে তৎপর হয় প্রশাসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জোড়া ট্রফি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে জোড়া ট্রফি নিয়ে দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসানসহ জাতীয় দলের মোট ৯ জন ক্রিকেটার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ৮টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।
আগেই জানা ছিল তারকারা আসছেন না। ওয়ানডে দলে অধিনায়ক মাফরাফি বিন মর্তুজা স্ত্রী এবং সন্তানের চিকিৎসার জন্য নিউইয়র্কে যাবেন। ওয়ানডে সিরিজ শেষেই তিনি নিউইয়র্কে চলে গেছেন। তার দেশে ফিরতে আরও চার-পাঁচদিন সময় লাগতে পারে।
মাহমুদুল্লাহ রিয়াদ চলে গেছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে সেন্ট কিটসে। এছাড়া তামিম ইকবাল ও মুশফিকুর রহিম স্ত্রীসহ রয়ে গেছেন যুক্তরাষ্ট্রে। তারা দেশে ফিরবেন ঈদের আগে। সৌম্য সরকার চলে গেছেন আয়ারল্যান্ডে। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন তিনি।
তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অধিনায়ক সাকিব আল হাসানসহ মোট ৯ জন ক্রিকেটার দেশে ফিরছেন। ধারণা করা হচ্ছে, সম্ভবত সাকিব এবার হজ করতে যাবেন। তবে এ ব্যাপারে সাকিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দেশে ফেরার পর টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘এই ট্যুরটা বলব সাকসেসফুল। তিনটা ট্রফির ভেতর দুটা জিততে পেরেছি। দেশের বাইরে তো এ রকম ফলাফল আমরা করি না সাধারণত। ফলে আমরা খুবই সন্তুষ্ট।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে এক ইনিংস ও ২১৯ রানের হারের পর দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসানের দলের সঙ্গী হয়েছে ১৬৬ রানের পরাজয়। টেস্ট সিরিজে এমন দুমড়ে-মুচড়ে যাওয়া পারফরম্যান্সের পর ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে হারিয়ে ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
ওয়ানডে সিরিজে এমন দাপুটে জয়ের পরও টি-টোয়েন্টি আসতেই কিছুটা খেই হারায় বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্যারিবীয়রা। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কার্লোস ব্রাথওয়েটের দল।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মাটিতে অভিষেক ম্যাচেই জয় তুলে নেন সাকিব-তামিমরা।
রোববার (০৫ আগস্ট) টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৭৪ রানের দুর্বার এক ইনিংস খেলেছেন তামিম ইকবাল। সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানের ঝড়ো গতির ৬০ রানে পাঁচ উইকেটে ১৭১ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৫৯ রানে থেমে যায় উইন্ডিজের ইনিংস।
সোমবার (০৬ আগস্ট) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ১৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৮৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে সাত উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতির পিতার প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদানের কথা স্মরণ করে বলেছেন, জাতির অনেক গুরুত্বপূর্ণ সময়ে বঙ্গমাতার পরামর্শ জাতির পিতাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছে। তিনি বলেন, ‘জাতির পিতার জন্য প্রেরণা, শক্তি এবং সাহসের এক উৎস ছিলেন বঙ্গমাতা। স্বামীর সকল সিদ্ধান্তে মনস্তাত্ত্বিক সহযোগিতা ছাড়াও বঙ্গমাতার পরামর্শ অনেক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়েছে।’
প্রধানমন্ত্রী বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি। বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মোমেন ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা ও জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও নির্মমভাবে নিহত হন।
প্রধানমন্ত্রী বঙ্গমাতা সম্পর্কে বলেন, তাঁর সম্পর্কে মানুষ খুব সামান্যই জানে। তিনি অত্যন্ত সাদাসিধা ও প্রচারবিমুখ ছিলেন। তাই বঙ্গমাতার অবদান লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। বঙ্গমাতাকে স্বামী-সংসার অন্তঃপ্রাণ বাঙালি নারী এবং শোষিত-নিপীড়িত জনসাধারণকে মুক্তির চেতনায় জাগিয়ে তোলার সংগ্রামে স্বামীর পাশে থাকা সহযোদ্ধা হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘জেলখানায় দেখা করতে গেলে আব্বা তাঁর মাধ্যমেই দলীয় নেতাকর্মীদের খোঁজখবর পেতেন। আব্বার দিকনির্দেশনা আম্মা নেতাকর্মীদের পৌঁছে দিতেন। আব্বা কারাবন্দি থাকলে সংসারের পাশাপাশি সংগঠন চালানোর অর্থও আমার মা জোগাড় করতেন।’
বাবার কোনো কাজেই মা প্রতিবন্ধক নয়, বরং সহায়ক ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মা চাইলে স্বামীকে সংসারের চার দেয়ালে আবদ্ধ করতে পারতেন। কিন্তু তিনি কখনো ব্যক্তিগত-পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ্যের দিকে তাকাননি।’
বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতিচারণা করে এ সময় আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাবাকে কখনো টানা দুই বছরও আমাদের মাঝে পাইনি।’
তাঁর মা এবং বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ের সংগ্রামে একে অপরের পরিপূরক ছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জীবনের একটি বড় সময়ই কারাগারে কাটিয়েছেন বঙ্গবন্ধু। তাঁর অবর্তমানে একদিকে যেমন সংসারের দায়িত্ব পালন; অন্যদিকে মামলা পরিচালনার ব্যবস্থা করা, দলকে সংগঠিত করা, আন্দোলন পরিচালনাসহ প্রতিটি কাজে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন।’
১৯৪৮ সালের ১১ মার্চ ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধুর আন্দোলন শুরুর পর দেশমাতৃকার প্রতিটি আন্দোলন-সংগ্রামে জাতির পিতার সহযোদ্ধা বেগম মুজিবের রাজনৈতিক দূরদর্শিতারও কিছু উপাখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বেগম মুজিবের একটি সিদ্ধান্ত বাঙালিকে মুক্তির সংগ্রামে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী উনসত্তরের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ‘আগরতলা ষড়যন্ত্র মামলার সময় বঙ্গবন্ধুকে কারাগার থেকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যায় পাকিস্তান সামরিক সরকার। ছয় মাস পর্যন্ত তাঁর কোনো হদিস ছিল না। আমরা জানতেও পারিনি তিনি বেঁচে আছেন কি না। এর পরে কোর্টেই বঙ্গবন্ধুকে প্রথম দেখার সুযোগ হয়। তখন পাকিস্তান সরকার আম্মাকে ভয় দেখায়, বঙ্গবন্ধু প্যারলে মুক্তি না নিলে তিনি বিধবা হবেন।’
প্রধানমন্ত্রী স্মৃতি রোমন্থনে বলেন, ‘আম্মা সোজা বলে দিলেন, কোনো প্যারলে মুক্তি হবে না। নিঃশর্ত মুক্তি না দিলে কোনো মুক্তি হবে না।’ তিনি বলেন, ‘আমি মায়ের সিদ্ধান্তের কথা কোর্টে যখন বঙ্গবন্ধুকে জানালাম তখন অনেক আওয়ামী লীগ নেতাকেও দেখেছি তাঁরা বলেছেন, তুমি কেমন মেয়ে? বাবার মুক্তি চাও না? আম্মাকে বলেছেন, ভাবি আপনি কিন্তু বিধবা হবেন।’
‘আমার মা তখন কঠিন স্বরেই বলেছেন, প্যারলে মুক্তি নিলে মামলার আর ৩৩ জন আসামির কী হবে। বঙ্গবন্ধু প্যারলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গণ-অভ্যুত্থানে পাকিস্তান সরকার আব্বাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়।’ যোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর আগে, ১৯৬৬ সালে বাঙালির মুক্তির সনদ ছয় দফা ঘোষণা করে জনমত সৃষ্টির জন্য সারা দেশে জনসভা করতে গিয়ে বঙ্গবন্ধু আটবার গ্রেপ্তার হন। তখন কতিপয় আওয়ামী লীগ নেতার ছয় দফাকে আট দফায় রূপান্তরের চেষ্টা বেগম মুজিবের জন্য ভেস্তে যায়। তিনি বলেন, ছয় দফা আন্দোলনের সময় সব থেকে উল্লেখযোগ্য ঘটনা, কারাবন্দিদের মুক্তির জন্য ৭ জুনের হরতাল সফল করা, সেটাও সফল হয়েছিল বেগম মুজিবের প্রচেষ্টায়। তিনি নিজ বাসা থেকে আত্মীয়র বাসায় গিয়ে সেখান থেকে স্যান্ডেল আর বোরকা পরে জনসংযোগে বেরিয়ে পড়তেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের ৯ মাস আম্মার যে মনোবল দেখেছি, তা ছিল কল্পনাতীত। স্বামীকে পাকিস্তানিরা ধরে নিয়ে গেছে। দুই ছেলে রণাঙ্গনে যুদ্ধ করছে। তিন সন্তানসহ তিনি গৃহবন্দি। যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন; কিন্তু আম্মা মনোবল হারাননি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মা নিজের জন্য কখনো কিছু চাননি। অথচ সারা জীবন এ দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি এ দেশকে গভীরভাবে ভালোবাসতেন। আব্বার সঙ্গে থেকেই তিনি স্বপ্ন দেখতেন—এ দেশের মানুষ ভালো থাকবে, সুখে-শান্তিতে বাস করবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবার পাশে থেকে সে স্বপ্ন পূরণে সহায়তা করেছেন।’
তাঁর মায়ের আত্মত্যাগ বাবাকে এগিয়ে নিয়েছে বলেই বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতা এনে দিতে পেরেছেন। কাজেই এ স্বাধীনতায় তাঁর মায়ের অবদান অবিস্মরণীয়।’ বলেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কন্যা শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘আব্বা বারবার কারাগারে যাওয়ার ফলে এমনও দিন গেছে যে বাজার করতে পারেননি। আমাদের বলেননি আমার টাকা নেই। চাল-ডাল দিয়ে খিচুড়ি রান্না করে আচার দিয়ে বলতেন, চলো আজ আমরা খিচুড়ি খাব।’
‘বাবা কারাগারে, সংসার ও সংগঠনের জন্য টাকার জোগাড় করতে গিয়ে মা বাড়ির ফ্রিজটি পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন অথচ বললেন, ঠাণ্ডা পানি খাওয়া ভালো নয়। শরীর খারাপ হতে পারে। কাজেই এর আর দরকার নেই।’ বলেন তিনি।
স্কুল-কলেজের প্রথাগত শিক্ষা অর্জন করতে না পারলেও বেগম মুজিব স্বশিক্ষিত ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আম্মার উৎসাহেই জাতির পিতা ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখেছিলেন এবং জাতির পিতার ডায়েরিগুলো বঙ্গমাতাই সংরক্ষণ করে রাখেন, যা পরে পুস্তকাকারে প্রকাশিত হয়।
প্রধানমন্ত্রী এ সময় বঙ্গমাতার অত্যন্ত সাদাসিধা জীবনযাপনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘তিনি কোনো দিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবনে থাকতে চাননি, যদি ছেলে-মেয়েদের চোখ ওপরে উঠে যায়। তিনি বলেন, বঙ্গমাতা বিলাসিতাকে কখনো প্রশ্রয় দেননি। ছেলে-মেয়েদের সেই আদর্শেই গড়ে তোলেন। আব্বা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতার পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু আমাদের মধ্যে বিত্ত-বিলাসিতার মোহ কখনো তৈরি হয়নি। আমার মায়ের কারণেই এটা সম্ভব হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২২টি সোনার বারসহ ভারতীয় যাত্রী আটক

দেশের খবর: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক যাত্রীর কাছ থেকে সোনার ২২টি বার জব্দ হয়েছে। আটক করা হয়েছে ওই যাত্রীকে। তাঁর নাম আরশাদ আয়াজ আহমেদ (৪৬)। তিনি কলকাতার বাসিন্দা।
বুধবার দিবাগত রাত একটার দিকে তিনি ব্যাংকক থেকে থাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, টিজি৩৩৯ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর প্রথম দিকেই আরশাদ আয়াজ আহমেদ বেরিয়ে আসেন। গোপন খবরের ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম তাঁকে অনুসরণ করে। গ্রিন চ্যানেল পার হওয়ার তাঁকে শুল্ক-কর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তা অস্বীকার করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের সোনার ২২টি বার পাওয়া যায়। এগুলোর ওজন ১২ কেজি ৩০০গ্রাম। এর বাজার মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest