সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ঈদ সামগ্রী বিতরণ

নলতায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নলতা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শনিবার বিকাল ৫ টায় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্যাহ মোড়ল, সাধারণ সম্পাদক আলহাজ্জ আবুল হোসেন পাড়সহ শমসের আলী, ইব্রাহিম খলিল, লক্ষণ চন্দ্র রায়, মনিরুজ্জামান মুন্না, হাবিবুর রহমান হাবু, হাবিবুল্যাহ, মোহাম্মাদ আলী, আরশাদ আলী, খায়রুল আলম বাপী প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওঃ আব্দুর রহিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউট পর্বে মেক্সিকো

খেলার খবর: প্রথম ম্যাচে ফেভারিট জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছিল মেক্সিকো। তাই দলটির আত্মবিশ্বাস রয়েছে একেবারেই তুঙ্গে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিতভাবেই জয় তুলে নিয়েছে এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আজ শনিবার রস্তোভে অনুষ্ঠিত ম্যাচে মেক্সিকো জিতেছে ২-১ গোলে।

টানা দুই জয়ে মেক্সিকো নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে। আর কোরিয়া টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে।

এদিন ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে যায় মেক্সিকো। দলের পক্ষে সূচনা গোলটি করেন কার্লোস ভেলা।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মারিয়া মেক্সিকো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তারই ধারাবাহিকতায় ৬৬ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন জেভিয়ার হার্নান্দেজ। সতীর্থের বাড়ানো বল ধরে চমৎকার প্লেসিং শটে লক্ষভেদ করেন তিনি।

এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া ম্যাচে ফিরতে শত চেষ্টা করেও পারছিল না। তারা অনেকগুলো সুযোগ পেয়েছিল ঠিক, কিন্তু মেক্সিকোর রক্ষণের দেয়াল ভাঙতে বেশ কষ্ট হচ্ছিল।

শেষ পর্যন্ত ইনজুরি সময়ে একটি গোলের দেখা পায় কোরিয়া। বক্সের বাইরে থেকে সন হিউং মিন চমৎকার শটে লক্ষ্যভেদ করেন। অবশ্য শেষ পর্যন্ত দলের হার এড়াতে পারেননি।

এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন মেক্সিকোর গোলরক্ষক গুইলারমো ওচোয়া। বেলজিয়াম লিগে খেলা এই গোলরক্ষক একাহাতে প্রতিপক্ষের বেশি কিছু প্রচেষ্টা রুখে দিয়েছেন। দলকে সাফল্য এনে দিতে রেখেছেন মূল্যবান অবাদন।

এর আগে প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে জয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওচোয়া। তাঁর চমৎকার কিছু সেভ জার্মান ফরোয়ার্ডদের হতাশ করেছিল। সে ম্যাচে তাঁর দল জিতেছিল ১-০ গোলে।

আর দক্ষিণ কোরিয়া নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে সুইডেনের কাছে হেরে যায়। গ্রুপের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ফেভারিট জার্মানির। আর মেসিক্সকো লড়বে সুইডেনের সঙ্গে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্তানদের ক্ষুধা মেটাতে দুধে পানি মেশাতেন লুকাকু’র মা!

খেলার খবর: পানামার বিরুদ্ধে দুটি গোল করে এবারের বিশ্বকাপ অভিযান দুরন্তভাবে শুরু করেছেন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু। তিউনিশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। কিন্তু এই চমকপ্রদ উত্থানের পিছনে রয়েছে দারিদ্র্যের সঙ্গে তীব্র লড়াইয়ের কাহিনী।

লুকাকু নিজেই তার সেই লড়াইয়ের দিনগুলোর স্মৃতিমন্থন করেছেন। তিনি জানিয়েছেন, ছোটবেলায় বাড়িতে খাবারের প্রচণ্ড অভাব ছিল। বিদ্যুতের বিল দেওয়ার অর্থ ছিল না। তাই অন্ধকারেই প্রার্থনা করতে হত তাকে।

লুকাকু বলেছেন, তাদের সংসারে ছিল অর্থের অভাব। কখনও পুরো একটা পুরো সপ্তাহ চলার মতো প্রয়োজনীয় সামগ্রী কেনার অর্থ ছিল না তাদের। শুধু গরিবই নন, একেবারে হতদরিদ্র অবস্থা ছিল তাদের।

২৫ বছরের লুকাকু জানিয়েছেন, তার বাবা পেশাদার ফুটবলার ছিলেন। কিন্তু তার ছোটবেলায় তার বাবর ক্যারিয়ার ছিল শেষের দিকে। সংসার চালাতে সব অর্থ খরচ হয়ে যায়।

মাত্র ছয় বছরেই সংসারের এই তীব্র অর্থকষ্ট তিনি টের পেয়েছিলেন বলে জানিয়েছেন লুকাকু। বাড়িতে যে দুধ আসত, তাতে তার মা পানি মেশাতেন। যাতে সামান্য ওই দুধই সবাইকে দেওয়া যায়।

তীব্র দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে ছোটবেলাতেই লুকাকু ঠিক করেছিলেন যে, পেশাদার ফুটবল খেলেই তিনি পরিবারের অভাব ঘোচাবেন। প্রতিভার জোরে সেই স্বপ্ন সফল করেছেন তিনি। এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের হয়ে খেলেন তিনি। এর আগে চেলসি, ওয়েস্ট ব্রম, এভার্টনের মতো ক্লাবে খেলেছেন।

বেলজিয়ামের হয়ে রেকর্ড গোল স্কোরার তিনি। দেশের হয়ে ৭০ ম্যাচে ৩৮ গোল করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মা-ছেলে দুজনেই ব্রাজিল

বিনোদন ডেস্ক: বিশ্বকাপ ফুটবল এলেই দেশ যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। অন্যান্য দেশের বেশ কিছু সমর্থক থাকলেও সিংহভাগ সমর্থক ব্রাজিল আর আর্জেন্টিনার। এ নিয়ে উন্মাদনাও কম হয়না। সবাই নিজ নিজ পছ্ন্দের দলের জার্সি পরে ঘুরে বেড়ান কিংবা সোশ্যাল সাইটে ছবি আপলোড করেন। চিত্রনায়িকা অপু বিশ্বাসও এর ব্যতিক্রম নন।তুমুল জনপ্রিয় এই নায়িকা এবার সোশ্যাল সাইট ফেসবুকে নিজের এবং ছেলে আব্রামের একটি ছবি পোস্ট করলেন। দুজনের পরনেই ব্রাজিলের হলুদ জার্সি। জার্সির পেছনের দিকে আবার দুজনের নামও লেখা আছে। তাদের পছন্দের দল রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের হেক্সা মিশনে আছে। শুরুটা ভালো না হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচের স্বরূপে ফিরেছে নেইমাররা।এবারের ঈদে অপু ও শাকিব অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান। সম্প্রতি অপু বিশ্বাস কলকাতার নির্মাতা সুবীর মলের পরিচালনায় ‘শর্টকাট’ ছবিতে অভিনয় করেছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। এছাড়া নায়ক বাপ্পী চৌধুরীর বিপরীতে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতেও দ্রুত কাজ শুরু করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যারাডোনার ৩২ বছর পর লুকাকু

খেলার খবর: চলতি ফুটবল বিশ্বকাপে পানামার বিপক্ষে বেলজিয়ামের হয়ে দু’গোল করেন স্ট্রাইকার রামেলু লুকাকু। এরপর আজ তিউনিশিয়ার বিপক্ষে বেলজিয়ামের দ্বিতীয় ম্যাচেও দু’গোল করেন তিনি। ফলে ৩২ বছর পর আবারো বিশ্বকাপে টানা দু’ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়লেন লুকাকু।

৩২ বছর আগে সর্বশেষ অর্থাৎ ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে পরপর দু’ম্যাচে দু’গোল করে রেকর্ড গড়েছিলেন ম্যারাডোনা।

এই বিশ্বকাপে ইতোমধ্যে সর্বোচ্চ চার গোল করে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশে আছেন ম্যানচেষ্টার ইউনাইটেডের স্ট্রাইকার লুকাকু। আগের বিশ্বকাপে ১টি গোল করেছিলেন তিনি। তাই বিশ্বকাপ মঞ্চে বেলজিয়ামের হয়ে লুকাকুর গোল সংখ্যা গিয়ে দ্াঁড়ালো ৫টি। ফলে বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ ৫ গোল করা মার্ক উইলমটসের রেকর্ডে ভাগ বসালেন লুকাকু। অর্থাৎ বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে উভয়েরই এখন গোল সংখ্যা ৫।

একটি রেকর্ড অবশ্য নিজের করে নিয়েছেন লুকাকু। তাহলো- বিশ্বকাপের এক আসরে বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। এবারের আসরে লুকাকুর ৪ গোলই বেলজিয়ামের হয়ে বিশ্বকাপ মঞ্চের এক আসরে সর্বোচ্চ গোল রেকর্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে পানিয়া গ্রামের আব্দুল গফফার গাজীর সাথে প্রতিবেশী ছবের আলী শেখের ছেলে সামছুর রহমান শেখ (৫৫) এর বিরোধ চলছিল। এক পর্যায়ে শত্রুতাবশত: গত শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে সামছুর রহমানের নেতৃত্বে তার স্ত্রী আমেনা খাতুন (৫০), ছেলে শেখ শাহাদাৎ (৩৫), শেখ আলী হোসেন (৩০) ও মেয়ে সাজি বেগম (৩০) একত্রিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল গফফার গাজীর ছেলে ওবায়দুল্যাহ (৩০) কে বাড়ি থেকে ডেকে পাশর্^বর্তী বাঁশ বাগানের ভিতর নিয়ে যায়। এসময় হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে তারা ওবায়দুল্লাহর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় মোবাইল ফোনসহ জিনিসপত্র ছিনেয় নেয়। ওবায়দুল্যাহর চিৎকারে তার পিতা আব্দুল গফফার গাজীসহ প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৈয়েবুর রহমান জানান, ওবায়দুল্যাহর জখম গুরুতর। তার মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। তবে তার অবস্থা আপাতত: শংকামুক্ত বলে তিনি জানিয়েছেন।
এব্যাপারে আব্দুল গফফার বাদী হয়ে শেখ শাহাদাৎ কে প্রধান আসামিসহ ৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওবায়দুল্যাহর মা শাহিদা বেগম (৪৮) জানান, চলাচলের রাস্তা নিয়ে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য ফেরদাউস মোড়লের মধ্যস্থতায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়। এজন্য গভীর রাতে প্রতিপক্ষরা আমার ছেলেকে ডাকলে সরল মনে সে তাদের সাথে বাড়ির বাইরে যায়। কিন্তু তারা পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্যে কুপিয়েছে ও মারপিট করেছে। তিনি তার ছেলের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে আটক দুই মাদকসেবীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার তারালী ইউনিয়নের পাইকাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আমিরুল ইসলাম (৪৩) ও আহম্মদ আলীর ছেলে আলাল (৩৫)।
থানার সহকারী উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, শনিবার বেলা ১২ টার দিকে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদক সেবনরত অবস্থায় আমিরুল ইসলাম ও আলালকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে আমিরুল ইসলাম ও আলালকে ২০ দিন করে বিনাশ্রম সাজা প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় আ.লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলারোয়া প্রতিনিধিঃ শনিবার বিকালে কলারোয়া উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের দিক নির্দেশনায় বাংলাদেশ আ.লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পশুহাট মোড়ের স্থানীয় যযুবলীগের অফিসে উক্ত কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী সুরাইয়া ইয়াসমিন রত্না, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব খায়বার হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম মনি, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তরুন ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, উপজেলা পুজা উদযাপন  পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা আ.লীগের সদস্য আব্দুর রহমান, সরদার আনছার আলী, হেলাতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মাজেদ, পৌরসভার ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক বাবু রনজিৎ কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শফিউল আযম শফি, যুবলীগনেতা সুলতান, আলমগীর, সেলিম, সাগর, বাবু, নাজমুল, পৌর যুবলীগের সভাপতি জুলফিকার হোসেন, সাধারণ সম্পাদক নয়ন  হোসেনসহ উপজেলা আ.লীগ, যুবলীগের ও ইউনিয়ন আ.লীগ ও যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest