সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যুনূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদের সংবাদ সম্মেলনসুন্দরবনে গুলিবিদ্ধ হয়ে এক বনজীবী নিহত: বন বিভাগের কার্যালয়ে : হামলা: আহত- ৫মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপি

সাতক্ষীরায় হতদারিদ্র মহিলাদের মাঝে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌর এলাকায় হতদারিদ্র মহিলাদের আত্মসামাজিক উন্নয়নে মুরগী, মুরগীর ঘর ও খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুলাই সকালে সদর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে এ বিতরণ কার্যক্রম করা হয়।
সদর উপজেলা নির্র্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন প্রধান অতিথি হিসেবে চার জন হতদারিদ্র মহিলাদের মাঝে এ মুরগী ও মুরগীর পালনের সামগ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. জিল্লুর রহমানসহ প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার চার জন হতদরিদ্র মহিলাকে ১৫টি করে ৬০টি মুরগী, একটি মুরগীর ঘর এবং মুরগীর খাবার দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা পৌর শাখার অন্তর্গত ৭নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইটাগাছা ল’চেম্বার প্রাঙ্গনে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান টিটু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এ্যাড সাইদুজ্জামান জিকো, ত্রান ও পূনর্বাসন সম্পাদক রিয়াজ মাহামুদ রানা, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, শহর সাধারণ সম্পাদক আশরাফ খান সফি, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম উজ্জ্বল, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দীকা, জাহাঙ্গীর, হায়াত আলী, মামুন রানা প্রমূখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মোঃ জাভেদ হাসান জজকে সভাপতি ও মোঃ রনি ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জজ ও রনি। প্রেস বিজ্ঞপ্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার কেবিএ কলেজে ছাত্রলীগের নবীনবরণ

কে.এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটার সদ্য সরকারীকরনকৃত সখিপুর কেবিএ কলেজ ছাত্রলীগের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান তন্ময়ের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আল হাসিব ইপ্তির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ ও উপজেলা ছাত্রলীগের সাধারক সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ। উক্ত নবীনবরন অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে তুলে ধরে বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই সংগঠনটি সৃষ্টির শুরু থেকে স্বাধীনতা সংগ্রাম সহ দেশের সকল ক্লান্তিলগ্নে যে ভূমিকা রেখে এসেছে আজও সেই কর্মকান্ড চলমান। যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে একসাথে কাধে কাধ মিলিয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর সেজন্য তৃনমূল পর্যায় থেকে ছাত্রলীগকে মজবুত করতে কাজ করতে হবে। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়ানডেতে শ্রীলংকাকে হারালো অন্য দক্ষিণ আফ্রিকা

খেলার খবর: টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার টাটকা দুঃস্মৃতি পেছনে ফেলে রঙিন পোশাকে দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদার আগুনে পেস ও তাবরাইজ শামসির বিষাক্ত স্পিনে স্বাগতিক শ্রীলংকার দর্প চূর্ণ করে জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল প্রোটিয়ারা।

রোববার ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। রাবাদা ও শামসির দুর্দান্ত বোলিংয়ে ৩৪.৩ ওভারে মাত্র ১৯৩ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। জবাবে জেপি ডুমিনির ঝড়ো ফিফটিতে ১৯ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে এটি তাদের টানা নবম জয়।

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলংকাকে নতুন বলে কাঁপিয়ে দেন রাবাদা। তার তোপের মুখে মাত্র ৩৬ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। এরপর দুই পেরেরা কুশাল ও থিসারার ব্যাটে প্রতিরোধ গড়ে শ্রীলংকা। দু’জনই হাঁটেন পাল্টা আক্রমণের রাস্তায়। ষষ্ঠ উইকেটে গড়েন ৯২ রানের টর্নেডো জুটি।

এ সময় পেসাররা সুবিধা করতে না পারায় ১৮তম ওভারে বাঁ-হাতি লেগ-স্পিনার শামসির হাতে বল তুলে দেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। অধিনায়ককে হতাশ করেননি শামসি। ৩০ বলে ৪৯ রান করা থিসারাকে ফিরিয়ে বিপজ্জনক জুটি ভাঙার পর তিনিই হয়ে ওঠেন ত্রাস। ৭২ বলে সর্বোচ্চ ৮১ রান করা কুশালকেও ফেরান শামসি।

এরপর বেশিদূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৩ রানে চার উইকেট নেয়া শামসির হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। রাবাদাও ৪১ রানে নেন চার উইকেট।

মাঝারি লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। পঞ্চম ওভারে টানা দুই বলে হাশিম আমলা ও আইডেন মার্করামকে ফিরিয়ে দিয়েছিলেন লংকান স্পিনার আকিলা ধনঞ্জয়া। তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে সেখান থেকে দলকে পথ দেখান কুইন্টন ডি কক ও ডু প্লেসি। দু’জনই ফেরেন সমান ৪৭ রান করে।

এরপর ডেভিড মিলার ও মুল্ডারকে নিয়ে বাকি পথটুকু ঝড়ের গতিতে পাড়ি দেন ডুমিনি। তিনি ৩২ বলে করেন অপরাজিত ৫৩ রান। বুধবার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। এএফপি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা ১৯৩/১০, ৩৪.৩ ওভারে (উপুল থারাঙ্গা ১০, কুশাল পেরেরা ৮১, থিসারা পেরেরা ৪৯, আকিলা

ধনঞ্জয়া ১১। রাবাদা ৪/৪১, শামসি ৪/৩৩)।

দক্ষিণ আফ্রিকা ১৯৬/৫, ৩১ ওভারে (হাশিম আমলা ১৯, ডি কক ৪৭, ডু প্লেসি ৪৭, ডুমিনি ৫৩*, মুল্ডার ১৪*। আকিলা ধনঞ্জয়া ৩/৫০)।

ফল : দক্ষিণ আফ্রিকা

৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কম্বোডিয়ায় প্রশ্নবিদ্ধ নির্বাচন, সব আসন ক্ষমতাসীন দলের!

বিদেশের খবর: কম্বোডিয়ার সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে দেশটির ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি। প্রশ্নবিদ্ধ এ নির্বাচনের মাধ্যমে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার পথ সুগম হলো তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হুন সেনের। খবর এপির।
গত বছর কম্বোডিয়ার প্রধান বিরোধী দল ন্যাশনাল রেসকিউ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করে সেদেশের সুপ্রিম কোর্ট। এ রায়টি রাজনৈতিক বলে অভিযোগ রয়েছে।
কম্বোডিয়ার সরকারের খিও কানহারিথ জানান, ১২৫টি আসনের সবক’টিতেই কম্বোডিয়ান পিপলস পার্টি জয় পেয়েছে। দলটি ভোট পেয়েছে ৭০ ভাগ।
প্রধান বিরোধী দল না থাকলেও নির্বাচনে ২০টি দল অংশ নিয়েছিল। তবে দেশজুড়ে বল প্রয়োগের অভিযোগ করেছেন দেশি-বিদেশি পর্যবেক্ষকরা।
নির্বাচনের আগে জনগণকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানায়, বিরোধী দল ন্যাশনাল রেসকিউ পার্টি।
এ নির্বাচন বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজ। কম্বোডিয়ার ওপর ভিসা নিয়ন্ত্রণ আরও কঠোর করারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যালট পেপারে প্রেম নিবেদন!

ভিন্ন স্বাদের সংবাদ: প্রেমিক-প্রেমিকারা প্রেম নিবেদনের ক্ষেত্রে হরেক রকম অভিনব উপায় বেঁছে নেয়। যুগ যুগ ধরে এই ধারা চলে আসছে। সম্প্রতি এক অদ্ভুত প্রেম নিবেদনের গল্প সামনে এসেছে। এক প্রেমিক তার ভালোবসারা কথা জানিয়েছে ব্যালট পেপারে। আর এই ঘটনা ঘটেছে পাকিস্তানে সদ্য অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনে।

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ-গুলালাই (পিটিআই-জি) এর নেতা আয়েশা গুলালাই তার নির্বাচনী আসন (এনএ-৫ নওশেরা-১) আসন থেকে প্রার্থী হয়ে মাত্র একটি ভোট পেয়েছেন। রিজালপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রে এ ভোটটি পড়ে। তবে ব্যালটে ভোটের পরিবর্তে ভোটার ‘আই লাভ ইউ’ লেখেন। পরে ভোটটি প্রিজাইডিং অফিসার বাতিল করে দেন।

পিটিআই-গুলালাই নির্বাচনে কোনো আসনে জিততে ব্যর্থ হয়েছে। আয়েশা গুলালাই নওশেরা-১ আসনে পিটিআই প্রার্থী সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তিনি মাত্র একটি ভোট পেলেও সেটি কিন্তু আসলেই মনে দাগ কেটে রাখার মত। কেননা, সেই একটি ভোটেই আয়েশা গুলালাইকে লিখিতভাবে প্রেম নিবেদন করেছেন ভোটার।

আয়েশা গুলালাই পিটিআই থেকে বের হয়ে নতুন দল পিটিআই-গুলালাই গঠন করেছিলেন। তিনি পিটিআই ছাড়ার পূর্বে অভিযোগ করেছিলেন, ইমরান খান তার মুঠোফোনে আপত্তিকর এসএমএস পাঠিয়েছিলেন। তবে অভিযোগ অস্বীকার করেন পিটিআই প্রধান ইমরান খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বাল্যবিবাহ রোধে দিনব্যাপী কর্মশাল অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ১৮’র আগে বিয়ে নয়, বাল্যবিবাহ রোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুলাই) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর আহম্মেদ মাছুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান প্রমুখ। নবযাত্রা প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দ, বিবাহ রেজিস্ট্রারগন, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুভ জন্মদিন কিংবদন্তি নায়িকা ববিতা

বিনোদন সংবাদ: তার নামের আগে পরে কোনো বিশেষণ লাগে না। এ দেশে একটাই ববিতা যিনি চলচ্চিত্রের রুপালি পর্দায় মুগ্ধ এক কবিতা হয়ে আছেন। তার অভিনয়ের আলোয় দীর্ঘদিন ধরেই উদ্ভাসিত ঢাকার সিনেমা। তার হাসিতে, তার সৌন্দর্যের মুগ্ধতা ছড়িয়েছে দেশ ছেড়ে বিদেশেও।

আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী সেই ববিতার জন্মদিন। আর এই দিনটি এবার মহাসুখে পালন করছেন তিনি। গত সপ্তাহে ছুটে গেছেন কানাডায় একমাত্র পুত্র অনিকের কাছে। ববিতার একমাত্র পৃথিবী এখন আদরের অনিক। তাকে ছাড়া সব আনন্দ-আয়োজন বৃথা। তারপরও মন চাইলেই অনিকের কাছে ছুটে যাওয়া যায় না।

ববিতার ছেলে অনিক সেখানে ওয়াটার লু ইউনিভার্সিটিতে পড়াশোনা, শিক্ষকতা এবং গবেষণা কর্মে ব্যস্ত। তাই তারও ছুটে আসা সব সময় সম্ভব হয় না। গত রমজানের ঈদটা মা দেশে আর পুত্র বিদেশে একাকী কাটিয়েছেন। একটা চাপা কষ্ট ভর করেছিলো দুজনের মনেই। তবে নিজের জন্মদিনে সেই কষ্টটাকে আর বাড়তে দিলেন না ববিতা। ছুটে গেছেন ছেলের কাছে। সেখানে কোরবানির ঈদও কাটাবেন।

ববিতার পুরো নাম ফরিদা আক্তার পপি। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা নিজামুদ্দীন আতাউব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বি. জে. আরা ছিলেন একজন চিকিৎসক।

বাবার চাকরি সূত্রে তারা তখন বাগেরহাটে থাকতেন। তবে তার পৈতৃক বাড়ি যশোর জেলায়। শৈশব এবং কৈশরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের সার্কিট হাউজের সামনে রাবেয়া মঞ্জিলে।

তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে বড়বোন সুচন্দা চলচ্চিত্র অভিনেত্রী, বড়ভাই শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেজভাই ইকবাল ইসলাম বৈমানিক, ছোটবোন গুলশান আখতার চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোটভাই ফেরদৌস ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা।

দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন ববিতা।

ববিতার চলচ্চিত্রে শুরুটা হয়েছিল ষাটের দশকের শেষ দিকে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পপি (ববিতার ডাক নাম) ‘সংসার’ ছবিতে রাজ্জাক ও সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। ছবির নির্মাতা ছিলেন জহির রায়হান। ছবিটি মুক্তি পায়নি। জহির রায়হান ববিতাকে নিয়ে ‘জ্বলতে সুরুজ কা নিচে’ নামে একটি উর্দু ছবির কাজ শুরু করেন। মাঝপথে থেমে যায় এই ছবিটিরও কাজ। এরপর জহির রায়হান রাজ্জাক ও ববিতাকে নিয়ে তৈরি করেন চলচ্চিত্র ‘শেষ পর্যন্ত’। আর এটিই ছিল ববিতার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। তারপর থেকেই ঢাকাই ছবিতে এই নক্ষত্রের উত্থান। আজও তিনি আলো ছড়িয়ে যাচ্ছেন অভিনয়ে।

ববিতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। তিনি পরপর তিন বছর একটানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়ে রেকর্ড করেন। ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে ‘অনঙ্গ বউ’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেঙ্গল ফ্লিম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান।

এছাড়াও সরকারি এবং বেসরকারি অসংখ্য পুরস্কার তিনি লাভ করেছেন। এজন্য তাকে ‘পুরস্কার কন্যা’ বলা হতো। তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে আজীবন সম্মাননা প্রদান করা হয় ববিতাকে।

ববিতা অভিনীত চলচ্চিত্রের মধ্যে অশনি সংকেত, রামের সুমতি, নিশান, মন্টু আমার নাম, প্রতিজ্ঞা, বাগদাদের চোর, লাভ ইন সিঙ্গাপুর, চ্যালেঞ্জ, হাইজ্যাক, মায়ের জন্য পাগল, টাকা আনা পাই, স্বরলিপি, তিনকন্যা, লটারী, শ্বশুরবাড়ি, মিস লংকা, জীবন সংসার, লাইলি মজনু, বসুন্ধরা, গোলাপী এখন ট্রেনে, নয়নমনি, সুন্দরী, অনন্ত প্রেম, লাঠিয়াল, এক মুঠো ভাত, মা, ফকির মজনু শাহ, জন্ম থেকে জ্বলছি, বড় বাড়ির মেয়ে, পেনশন, দহন, চন্ডীদাস ও রজকিনী, দিপু নাম্বার টু ইত্যাদি উল্লেখযোগ্য।

আমরাও চাই আরো অনেকদিন আমাদের মাঝে বেঁচে থাকুন ববিতা। অভিজ্ঞতার ছায়া দিয়ে যান ঢাকাই চলচ্চিত্রে এই ক্রান্তিলগ্নের প্রতিটি মুহূর্তে। শুভ জন্মদিন নায়িকা!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest