সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেততরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’- সাতক্ষীরার জেলা প্রশাসকসাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিতে জনসচেতনতামূলক পটগান সাতক্ষীরায় মহিলা দোকানীকে হত্যাসাতক্ষীরায় আইনজীবীর জমি দখলচেষ্টা : হামলায় আহত ৩সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণাবজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যুকালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেররদেবহাটায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত

ওয়ানডেতে মুমিনুল, টি-২০তে সৌম্য অধিনায়ক

খেলার খবর: টেস্ট সিরিজের ব্যর্থতা সামলে নিয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের ধাক্কা সামলে ওয়ানডে সিরিজের প্রথমটিই জিতে নিয়েছে বড় ব্যবধানে। এখন মাশরাফিরা সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ অবস্থা যখন জাতীয় দলের তখন আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে ও তিন টি-২০ ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট খেলে দেশে ফিরে আসা মুমিনুল হক এবং টি-২০ সিরিজের অধিনায়ক সৌম্য সরকার। দুই ফরম্যাটে এবারই প্রথম ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন দুই ক্রিকেটার। ওয়ানডে সিরিজে মুমিনুলের সহকারী সৌম্য। তিন সপ্তাহের সফর করতে ‘এ’ দল দেশ ছাড়বে ২৮ জুলাই।
আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো ফল করার টার্গেটে শক্তিশালী দল পাঠাচ্ছে বিসিবি। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন স্কোয়াডে। তারা হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান, ডান হাতি পেসার তাসকিন আহমেদ, বাঁ হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলাম, অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সফর শেষে দেশে ফিরবেন মুমিনুল, সৌম্যরা ১৮ আগস্ট।

স্কোয়াড
বাংলাদেশ ‘এ’ দল : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, শরীফ উদ্দিন, সাঈফ হাসান ও তাসকিন আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্প ও রুহানির পাল্টাপাল্টি হুমকি

বিদেশের খবর: এবার ইরানকে পাল্টা হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের প্রেসিডেন্টকে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে আর কখনো হুমকি দেবেন না। এর ফল হিসেবে আপনাকে এমন কঠোর পরিণতির মুখে পড়তে হবে, যা ইতিহাস এর আগে খুব কমই প্রত্যক্ষ করেছে।’
সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার টুইটারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা লেখেন।
এর আগে রোববার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক বার্তায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, ‘সিংহের লেজ নিয়ে খেলবেন না। ইরানের সঙ্গে যুদ্ধ করা মানে সকল যুদ্ধের মায়ের সাথে যুদ্ধ করা।’
ট্রাম্প টুইটটি শুরু করেন এভাবে, ‘ইরানি প্রেসিডেন্ট রুহানির প্রতি…।’
ট্রাম্প টুইটারে আরো লিখেন, ‘আমরা এমন কোনো দেশ না, যে দেশ আপনার সহিংসতা ও হত্যার হুমকি দেওয়া উন্মত্ত কথাকে ছাড় দেবে।’
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে রুহানি বলেছিলেন, ‘ইরানের সঙ্গে শান্তি, সকল শান্তির জননী। ইরানের সঙ্গে যুদ্ধ, সকল যুদ্ধের জননী।’
এদিকে ট্রাম্পের টুইট বার্তার আগে আগে ইরানের প্রেসিডেন্ট রুহানির বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বর্তমান সরকারকে ‘সরকারের চেয়ে বেশি মাফিয়া’ বলে মন্তব্য করেন।
পম্পেও আরো জানান, তেহরানের ওপর চাপ অব্যাহত রাখতে এ বছর নভেম্বর নাগাদ যাতে অন্য দেশগুলো ইরান থেকে তেল আমদানি না করে, সে ব্যাপারে কাজ করবেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কয়লা কোথায় গেল’? ……..প্রধানমন্ত্রী

দেশের খবর: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রায় সোয়া লাখ টন কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় ‘কয়লা কোথায় গেল’ তার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশন-দুদকের অনুসন্ধানের ঘোষণা দেওয়ার পরে সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা সাংবাদিকদের জানান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া এই ঘটনায় ইতিমধ্যে পেট্রোবাংলাকেও মামলা করার নির্দেশ দিয়েছেন বলে জানান নসরুল হামিদ।
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সোমবারের বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন। কয়লা সংকটের জন্য গত রবিবার (২২ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে বড়পুকুরিয়া কয়লাচালিত বিদ্যুেকন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ ঘাটতিতে পড়েছে রংপুরের আটটি জেলার বিদ্যুৎ গ্রাহক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী পুনঃতদন্ত করতে বলেছেন। কারণ ঘটনাটা হয়ে আসছে প্রায় ২০০৫ সাল থেকে। প্রধানমন্ত্রী সবাইকে আগ থেকে প্রস্তুতি নেওয়া এবং ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ বলেও সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অবশ্য কয়লা খনির কর্মকর্তাতের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, দুমাস আগে থেকেই বিদ্যুৎ বিভাগ থেকে বলা হচ্ছিল যে, কয়লার সংকট চলছে। কিন্তু ওখানকার যে প্রধান প্রকৌশলী তিনি বলেছিলেন, ‘না, কোনো সংকট নেই।’ বিদ্যুৎ বিভাগ থেকে তদন্ত দল পাঠানোর পর তথ্যটা উদঘাটন হলো। তিনি আরও জানান, ইতিমধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। তদন্ত চলছে। তারা শাস্তি পাবে। তবে কয়লা সংকট আগামী এক মাসের মধ্যেই সমাধান করা হবে বলে জানান নসরুল হামিদ। এর আগে পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের যেন ভোগান্তি কম হয় সেদিকে নজর রাখতে।
অন্যদিকে বড়পুকুরিয়া কয়লা খনিতে এক লাখ ৪২ হাজার টন কয়লা হরিলুটের ঘটনায় তদন্তে নেমেছে দুদক। এজন্য দুদক তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে। এ ঘটনার পর বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান। এরই মধ্যে দায়িত্ব নিয়েছেন তিনি। ঘটনা তদন্তে পেট্রোবাংলার পরিচালক কামরুজ্জামানকে প্রধান করে শুক্রবার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ক্ষমতার অব্যবহার, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ লাখ ১৬ হাজার টন কয়লা খোলা বাজারে বিক্রি করে আনুমানিক ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবীব উদ্দিন আহমদ ও অন্যদের বিরুদ্ধে। সাধারণত প্রতি বছর একবার শিফট পরিবর্তন করে কয়লাখনি কর্তৃপক্ষ। কিন্তু শিফট পরিবর্তনের আগে বিদ্যুেকন্দ্রের জন্য পর্যাপ্ত কয়লা মজুদ রাখা হয়। এবারও পিডিবিকে এক লাখ টনের বেশি মজুদ রয়েছে বলে খনি কর্তৃপক্ষ নিশ্চিত করে। গত সপ্তাহে পিডিবির সদস্য (উৎপাদন) সাঈদ আহমেদ বড়পুকুরিয়া পরিদর্শন করেন এবং কয়লাখনি এলাকায় ১০ হাজার টন কয়লার মজুদ পান। সাধারণত কয়লাচালিত বিদ্যুেকন্দ্রের তিনটি ইউনিট একসঙ্গে চালানো হলে প্রতিদিন পাঁচ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা হরিলুটের ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুদক। দুদক উপ-পরিচালক শামসুল আলমের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন ও উপ-সহকারী পরিচালক এ এস এম তাজুল ইসলাম। উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদক পরিচালক কাজী শফিকুর আলমকে এই অনুসন্ধান কাজের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, দুদক আইন অনুযায়ী ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কয়লা উধাওয়ের ঘটনায় খনির মাইনিং বিভাগের দায়িত্বে থাকা জিএম এ টি এম নুরুজ্জামান চৌধুরী ও ডিজিএম মো. খাদেমুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং এমডি প্রকৌশলী মো. হাবীব উদ্দিন আহমদ ও সচিব (জিএম প্রশাসন) আবুল কাশেম প্রধানকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্তে ইতিমধ্যে পেট্রোবাংলার একজন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বড়পুকুরিয়া খনির ওপর নির্ভর করে পাশেই কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলা হয়। বিদ্যুৎ কেন্দ্রটিতে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার একটি ও ১২৫ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে বিনিয়োগের বাধা দুর্নীতি ও সুশাসনের অভাব -রুশনারা আলী

বিদেশের খবর: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক বিশেষ দূত রুশনারা আলী এমপি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের বড় বাধা হল দুর্নীতি ও সুশাসনের অভাব। সোমবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশে অবকাঠামো ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে ব্রিটিশ বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী। তবে যে কোনো দেশে বিনিয়োগের জন্য তার পরিবেশ থাকা গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে যুক্তরাজ্য ও বাংলাদেশ একত্রে কাজ করছে। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত হয়েছে। তবে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা প্রভৃতি খাতে ব্রিটিশ বিনিয়োগ আছে। নতুন নতুন বিনিয়োগকারীরা এসব খাতে আরও বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশে সড়ক, সেতু প্রভৃতি খাতে আরও বিনিয়োগ দরকার। যুক্তরাজ্যের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এসব খাতে বিনিয়োগ হতে পারে।

বাংলাদেশ ব্রিটিশ বাণিজ্য দূত হিসেবে রুশনারার এটা তৃতীয় সফর। সোমবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সফরকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া তিনি চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিয়েতনামে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

বিদেশের খবর: ভিয়েতনামের ইয়েন বাই প্রদেশে ঝড়-বৃষ্টি ও বন্যায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

স্থানীয় লুইং ভ্যান হং বলেন, বন্যা এতো দ্রুত এসেছে যে আমরা আশ্রয় নিতেও সময় পাইনি। সামান্য সময়ে কিছু বাসিন্দা উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিতে পেরেছে।

লং চাঁন জেলা চেয়ারম্যান নাগুয়েন জুয়ান হং বলেন, ঘুমন্ত অবস্থায় ওই গ্রামের চার পরিবারের লোকজনকে বন্যার পানি ভাসিয়ে নিয়ে যায়। পরে সোমবার স্থানীয় সময় সকালে বসতভিটা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শিশুসহ কয়েকজনের মরদেহ পাওয়া যায়। এ ছাড়া এখনও অনেকেই নিখোঁজ রয়েছে।

এর আগে গত সপ্তাহেও ও এলাকায় বন্যায় ১০ জন নিখোঁজ হয়েছিল। দেশটিতে প্রতিবছরই বন্যায় অনেক মানুষ মারা যায় বলে নাগুয়েন জুয়ান উল্লেখ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পেঁপে খেলে কমবে ওজন!

স্বাস্থ্য কণিকা: পাকা পেঁপে খেতে আমরা ভালোবাসি। যদিও অনেকে আবার পেঁপের গন্ধে নাক সিঁটকোন। কিন্তু জানেন কি পেঁপের কত গুণ। প্রায় সব গৃহস্থ ঘরেই পেঁপের গাছ থাকে। পেঁপে হজমে সহায়ক। সহজলভ্য ফল। সারাবছর পাওয়া যায় আর কাঁচা বা পাকা যে কোনও অবস্থাতেই খাওয়া যায়। কিন্তু জানেন কি পেঁপের মধ্যে খুব কম ক্যালোরি থাকে- যা ওজন কমাতে সাহায্য করে। পাকা পেঁপে যাঁদের পছন্দ নয় তারা কিন্তু কাঁচা পেঁপের স্যালাড খেতে পারেন।

এছাড়াও পেঁপের মধ্যে থাকা ক্যারোটিন নানা উপকার করে। ১০০ গ্রাম পেঁপের মধ্যে ক্যালোরি থাকে ৪৩ গ্রাম। সুগার থাকে ৭.৮২ গ্রাম, কার্বোহাইড্রেট থাকে ১০.৮২ গ্রাম। প্রতিদিন একবাটি করে পাকা পেঁপে খেতে পারলে দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা অনেকটা মেট। এছাড়াও যাঁদের দুগ্ধ প্রোটিনে সমস্যা আছে তারাও নির্ভয়ে খেতে পারেন। খেয়াল করে দেখবেন, এসব কারণেই যেকোনও হাসপাতালে প্রাতরাশ হিসাবে রোগীদের একবাটি পাকা পেঁপে খেতে দেওয়া হয়।

পেঁপের উপকারিতা

ভিটামিন সমৃদ্ধ
আমাদের দেশে নানারকম ফল পাওয়া যায়, তার মধ্যে পেঁপে অন্যতম। পেঁপের রয়েছে নানা গুণ। যাদের পেটে গোলমাল দেখা দেয়, তারা পেঁপে খেতে পারেন। অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে। কিন্তু ক্যালরির পরিমাণ বেশ কম থাকায় যারা মোটা হয়ে যাচ্ছেন বলে চিন্তা করছেন পেঁপে খেতে পারেন অনায়াসে। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি আছে।

কাঁচা পেঁপের উপকারিতা
স্যালাডে যদি কাঁচা পেঁপে মেশানো হয় তাহলে এটা আরও উপকারী। কারণ পেঁপেতে থাকে প্রচুর পরিমাণ পেপসিন। এই পেপসিন হজমে সাহায্য করে। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে প্যাপাইন নামক হজমকারী এনজাইম থাকে। যা অম্বল, কৃমি সংক্রমণ, আলসার, ত্বকে ঘা, কিডনি ও ক্যান্সার নিরাময়ে কাজ করে। পাকা পেঁপে ফল ও কাঁচা পেপে সবজি হিসেবে খাওয়া যায়। পেঁপে কাঁচা কী পাকা, দুটোতেই এর উপকারের মাত্রা সীমাহীন।

পেপসিনের প্রভাব
কাঁচা পেঁপের খেলে লিভার সংক্রান্ত নানা সমস্যা দূর হয়। এর সঙ্গে খিদে বাড়ে। জন্ডিস হওয়ার সম্ভাবনা কমায়। অপরদিকে পেঁপের রসে এমন কিছু উপাদান আছে যা আমাশয়, অশ্ব, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সক্ষম। পেঁপে খেলে শরীর থেকে দূষিত বায়ু সহজেই বেরিয়ে যায়। কাঁচা পেঁপের তরকারি পথ্যের কাজ করে।

পেট ফাঁপায় উপশম
কয়েক টুকরো পাকা পেঁপের সঙ্গে একটু নুন এবং একটু গোলমরিচের গুড়ো একসঙ্গে মিশিয়ে খেতে পারলে পেট ফাঁপার উপশম হয়।

ত্বক ভালো রাখে
পেঁপে ভীষণ ভাবে ত্বকের জন্য ভালো। পেটে খাও বা মুখে লাগাও.. যে কোনও অবস্থাতে লাগালেই কাজে আসবে।

ওজন কমাতে
পেঁপের মধ্যে খুব কম ক্যালোরি থাকে। এছাড়াও প্রাকৃতিক সুগার থাকে। তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তাঁরাও নিশ্চিন্তে পেঁপে খান। প্রতিদিন যদি একবাটি করে পেঁপে খান ওজন কমতে বাধ্য। এই সময়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা

খেলার খবর: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হেরে হোয়াইটওয়াশের তেতো স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রবিবার শ্রীলঙ্কার কাছে ১৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে প্রোটিয়া দল।

দক্ষিণ আফ্রিকার সামনে ৪৯০ রানের পাহাড়সম টার্গেটি দিয়েছিল লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা লড়াই করতে দেখা গেল সফরকারীদের। থিউনিস ডি ব্রুইনের অভিষেক সেঞ্চুরি ও তেম্বা বাভুমার ব্যাটে লড়ে গেল তারা, কিন্তু জয়ের জন্য তা যথেষ্ঠ ছিল না। রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে ২৯০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ডি ব্রুইন ২৩২ বলে ১২টি চারের সাহায্যে ১০১ রান করে হেরাথের বলে বোল্ড হন। ৬৩ রান করা বাভুমাও হেরাথের শিকার হন।

বাঁহাতি হেরাথ ৬টি উইকেট তুলে নেন। ২টি করে উইকেট পান দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনাঞ্জয়া।

তবে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করা ওপেনার দিমুথ করুনারত্নে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হন।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা-৩৩৮ ও ২৭৫/৫ ডিক্লে.
দক্ষিণ আফ্রিকা-১২৪ ও ২৯০ (৮৬.৫ ওভার)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালমান অপছন্দ, বিয়ের প্রস্তাব ফেরান জুহি!

বিনোদন সংবাদ: বলিউডের অন্যতম ‘এলিজিবল ব্যাচেলর’ বলা হয় তাকে। বলিউডে তার বান্ধবীর সংখ্যাও নেহাত কম নয়। সে প্রাক্তন হোক কিংবা বর্তমান। সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া রাই কিংবা ক্যাটরিনা কাইফ কিংবা হালফিলের ইউলিয়া ভানতুর।

‘ভাইজান’-এর জীবনে যে একাধিক প্রেম আসা যাওয়া করেছে, তা বলার অপেক্ষা রাখে না। বুঝতেই পারছেন সালমান খানের কথাই বলা হচ্ছে। কিন্তু, এই সালমান খানকে পছন্দ করতেন না জুহি চাওলা, জানেন?

ভিডিও-তে সালমানের বেশ পুরনো একটি সাক্ষাৎকারে দেখা যায়। যেখানে জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন বলে জানান সালমান। সম্প্রতি বিষয়টি ফের ভাইরাল হয়েছে।

সে সময় সালমান খান বলেন, জুহি খুব মিষ্টি মেয়ে। জুহির বাবার কাছে তার মেয়েকে বিয়ে করার আবেদন করেছিলেন তিনি। কিন্তু, জুহি চাওলার বাবা সপাটে নাকচ করে দেন সালমান খানের সেই প্রস্তাব।

সালমানকে কেন ফিরিয়ে দিলেন জুহির বাবা? এই প্রশ্নের উত্তরে ‘ভাইজান’ বলেন, মেয়ের হবু বরের মধ্যে যে গুণগুলো দেখতে চাইছিলেন জুহির বাবা, সেটা হয়তো তার মধ্যে নেই। শুধু তাই নয়, জুহির সঙ্গে সালমান কোনও সিনেমায় অভিনয় করছেন না কেন বলেও প্রশ্ন করা হয় তাকে। উত্তরে সালমান বলেন, জুহি চাওলাই নাকি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতেই চান না।

বর্তমানে ‘ভরত’-এর শুটিং নিয়ে ব্যস্ত সালমান খান। আলভিরা খানের স্বামী অতুল অগ্নিহত্রীর প্রযোজনায় এই সিনেমায় সালমান খানের বিপরীতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘মুঝসে শাদি কারোগি’-র পর দীর্ঘ কয়েক বছর পর এবার ফের প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সালমান খান। এই সিনেমায় সালমান এবং প্রিয়াঙ্কার পাশাপাশি রয়েছেন দিশা পাটানিও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest