সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

সাতক্ষীরা সীমান্তে ৪৫ কেজি রুপার গহনা জব্দ

আসাদুজ্জামান: ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরা কালিয়ানি সীমান্ত থেকে ৪৫ কেজি রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত রুপার গহনা গুলো জব্দ করা হয়। তবে, এএসময় কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি বিজিবি। জব্দকৃত রুপার গহানার মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে একদল চোরাকারবারী রুপার একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের মেইন পিলার ৭ সাব পিলার ৫৮ এর কাছাকাছি স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রুপার গহনা গুলো সীমান্তের একটি খালে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কিশোরী প্রেমিকার আত্মহত্যার খবরে কিশোর প্রেমিকের আত্মহত্যা!

আসাদুজ্জামান: সাতক্ষীরার মহদেবনগরে প্রেমিকা শিল্পী ম-লের (১২) মৃত্যুর খবর শুনে আত্মহত্যা করেছে প্রেমিক সুজয় সরকার (১৭)। শুক্রবার রাতে সদর উপজেলার মহাদেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী কিশোরী শিল্পী ম-ল ওই গ্রামের বিষ্ণুপদ সরকারের মেয়ে ও সুজয় সরকার একই গ্রামের গনেশ সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শিল্পী ম-লকে সুজয় সরকারের সাথে সম্পর্ক করার কারণে বকাবকি করে তার অন্যত্র বিয়ে ঠিক করা হচ্ছে বলে জানিয়ে দেয় পরিবারের লোকজন। এতে আত্মঅভিমানে রাত পৌনে ৯ টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এদিকে, প্রেমিকা শিল্পী ম-লের মৃত্যুর খবর শুনে রাতেই নিজ বাড়ির পাশের একটি গাব গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সুজয় সরকার।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা জাপার মতবিনিময় সভা

 

প্রেস বিজ্ঞপ্তি : সদর উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে গতকাল সকাল ১০টায় সদর উপজেলা জাতীয় পার্টির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মাতলুব হোসেন(লিয়ন)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মাঈনুর রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক শেখ আব্দুস ছাদেক, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব শেখ শরিফুজ্জামান বিপুল। মতবিনিময় সভায় ১৪টি ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আগামি জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে প্রতিটি ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিবকে নিজ নিজ ইউনিয়ন জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান এবং সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সরদার আ: মজিদ অসুস্থ্যতার কারণে উপস্থিত থাকতে না পারাই সভায় সকলে তার সুস্থ্যতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯৬ বছর বয়সে পরীক্ষা দিয়ে বৃদ্ধার বাজিমাত !

ভিন্ন স্বাদের খবর: দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর- কথাটি একটি প্রবাদ ও হিতোপদেশ মাত্র। হয়ত সে কারণেই কথায় বলে শেখার কোনো বয়স নেই।
তবে প্রবাদ বা হিতোপদেশ যাই হোক কথাটি এবার কাজে পরিণত করে দেখালেন ভারতের কেরালা রাজ্যের আলাপ্পুজাহারের বাসিন্দা কাত্যায়নী আম্মা। ৯৬ বছর বয়সি এ অশীতিপর বৃদ্ধা পরীক্ষায় পাশ করে এবার চতুর্থ শ্রেণীতে উর্ত্তীর্ণ হয়েছেন।
কেরালার সর্বশিক্ষা মিশনে চতুর্থ শ্রেণীতে ওঠার পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হলেন তিনি। শুধু উত্তীর্ণই নয় একেবারে পূর্ণ নম্বর পেয়ে তিনি বাজিমাত করেছেন ।
জানা গেছে, আকসারলাক্সম প্রকল্পের অন্তর্গত এই সর্ব শিক্ষা মিশনে ৪৫ জন প্রবীন পরীক্ষার্থীর মধ্যে কাত্যায়নী আম্মাই সবচেয়ে প্রবীনতম শিক্ষার্থী।
পরীক্ষার প্রস্তুতির জন্য আম্মা ছয় মাস ধরে মালয়ালম অক্ষরজ্ঞান শিখতেন এবং অঙ্ক করতেন। মোট ১০০ নম্বরের পরীক্ষায় উচ্চারণ করে পড়তে পারায় ছিল ৩০ নম্বর, মালয়ালম ভাষায় লিখতে ৪০ নম্বর ও গণিতে ছিল ৩০ নম্বর।
সব বিভাগেই সমান পারদর্শীতা দেখিয়েছেন ৯৬ বছর বয়সি আম্মা। তবে এ পরীক্ষা নিয়ে আম্মা অত উচ্ছ্বসিত নয়। তিনি বলেন, এই প্রশ্নপত্রের জন্য এত কিছু পড়ার দরকার ছিল না।
গত বছরের জানুয়ারিতে কাত্যায়নী আম্মা সাক্ষরতা মিশনে নাম লেখান। একটি লিখিত পরীক্ষায় পাশ করে তিনি চতুর্থ শ্রেনীতে ভর্তি হন।
পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবার পর আম্মা অবসরে নেই। সময় কাটাচ্ছেন ইংরেজি শিক্ষা নিয়ে। একটি ইংরেজি বই পড়ার চেষ্টা করছেন তিনি এখন।
তিনি বলছেন, চতুর্থ শ্রেনীর ক্লাস শুরু হওয়ার আগে আমি ভালো করে ইংরেজি পড়া শিখে নিতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে নেপাল

খেলার খবর: সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বৃহস্পতিবার (০৯ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানকে ১৪-০ গোলে হারায় গোলাম রাব্বানীর শিষ্যরা।
সোমবার (১৩ আগস্ট) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের কিশোরীরা। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী পুরো দল। জয়ের এই ধারা অব্যাহত রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চান কোচ গোলাম রাব্বানী ছোটন।
অন্য সব দিনের চেয়ে শুক্রবার (১০ আগস্ট) সকালটা অন্যরকম ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের। সকালে আড়াইয়া হোটেল লবিতে আড্ডা ও গল্পে কেটেছে। এরপর হোটেলে পাশে রানিং ও স্ট্রেসিং করেছেন মারিয়া মান্ডারা।
দলের অন্য সবার চেয়ে দৃষ্টি আলাদা করে কেড়ে নিয়েছে মিড ফিল্ডার শামুসন নাহার। প্রথমে ম্যাচে হ্যাট্ট্রিকসহ চার গোল। এর আগে হংকংয়ে চার জাতি টুর্নামেন্টে করেছেন ৬ গোল।

অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলে শামসুন নাহারে সংখ্যা দুই জন। এই দু’কন্যার দাপটে বিধ্বস্ত হয়েছে পাকিস্তানি নারীরা। মেয়েরা জানান, গত আসরে আমরা চ্যম্পিয়ন হয়েছিলাম। এবারও চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি।

এদিকে পাকিস্তানে বিপক্ষে দলের ফরওয়ার্ডের থেকে বেশি নৈপুণ্য দেখেয়েছি মিড-ফিল্ডাররা। গোলও তাদের পা থেকে বেশি এসেছে।
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে অংশ নিতে সোমবার (০৬ আগস্ট) ভুটান পৌঁছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।

১৬ আগস্ট টুর্নামেন্টের সেমিফাইনালের পর ১৮ আগস্ট ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে ফাইনাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোল চেকপোস্ট ‘দালালমুক্ত’

দেশের খবর: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দালাল ও বহিরাগতদের প্রবেশে নিষেধাঙ্গা আরোপে শৃখংলা ফিরেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান বলেন, বেনাপোল শুল্কভবনের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী প্যাসেঞ্জার টার্মিনালের ভেতরে পাসপোর্ট যাত্রী ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন।
“টার্মিনালের প্রধান ফটকে বন্দরের নিরাপত্তাকর্মী, আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারি থাকায় দালালরা প্রবেশ করতে পারছে না। ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ তাদের জনবল ও সেবার মান বাড়ানোয় যাত্রীরা দ্রুত সুশৃংখলভাবে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারছেন।”
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম বলেন, পাসপোর্ট যাত্রীরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সে জন্য দালালমুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
“ঝামেলামুক্তভাবে যাত্রীরা যাতে পারাপার হতে পারে সে ব্যবস্থাই করা হয়েছে। এখন প্রত্যেক যাত্রী লাইনে দাঁড়িয়ে তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। দালাল ও বহিরাগতদের ইমিগ্রেশনের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না।”
কোনো প্রকার হয়রানি ছাড়া নিরাপদে যাত্রীরা যাতে পারাপার হতে পারেন সেজন্য প্রবেশ মুখেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে জানান বেনাপোল শুল্কভবনের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।
তিনি বলেন, বর্তমানে চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনকে দালালমুক্ত করা হয়েছে। তবে এটি বাস্তবায়ন করতে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। এখন কোনো প্রকার হয়রানি ছাড়াই যাত্রীরা ভারত গমনাগমন করতে পারছেন।
ব্যবসায়িক কাজে নিয়মিত ভারত যাতায়াত করেন এমন একজন আমদানিকারক আ ন ম ফয়সাল রহমান বলেন, যাত্রী সেবার মান অনেক বেড়েছে। প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় বহিরাগত কোনো দালাল যাতে ঢুকতে না পারে সে জন্য প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে। দালালদের কাছে পাসপোর্ট না দেওয়ার জন্য মাইকে বারবার সতর্ক করা হচ্ছে। কোথায় কীভাবে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সারবেন তাও মাইকে বলা হচ্ছে।
সিসি ক্যামেরার আওতায় আসায় অবৈধ লেনদেনও বন্ধ হয়েছে বলে তিনি মনে করেন।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে এক শ্রেণির লোক দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের নানাভাবে হয়রানি করে আসছিল। এদেরকে স্থানীয়ভাবে ‘পাসপোর্ট দালাল’ বলা হয়।
বিনা চেকে দ্রুত পার করে দেওয়া, ল্যাগেজ পার করা, ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেওয়া প্রভৃতির নামে এসব দালালরা যাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা-পয়সা হাতিয়ে নিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা থাকছে না

দেশের খবর:  জাতীয় শিক্ষানীতির আলোকে দেশের প্রাথমিক শিক্ষাস্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হচ্ছে। ফলে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আর থাকছে না। অর্থাৎ অষ্টম শ্রেণিতে সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নব গঠিত সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
২০০৯ সালে পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করে সরকার। কিন্তু শুরু থেকেই কোমলমতি শিশুদের এই পাবলিক পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছেন শিক্ষা সংশ্লিষ্টরা। যার ভিত্তিতে শিগগিরই প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা আর থাকছে না।
ইরাব-এর নেতৃবৃন্দের সাথে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ লাখ শিক্ষক ও ৫০ হাজার কর্মী নিয়ে প্রাথমিকের শিক্ষা পরিবার। শুধুমাত্র সরকারি প্রাথমিক স্কুলে ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী লেখাপড়া করছে। দেশের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সরকারি প্রাথমিক স্কুল রয়েছে। দুই কিলোমিটারের মধ্যে স্কুল নেই এমন কোনো গ্রাম নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর সভাপতি সিদ্দিকুর রহমান খান (দৈনিক শিক্ষা), সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজসহ (দৈনিক সমকাল) অন্যান্য নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যাত্রীবাহী প্লেন ছিনতাই, সিয়াটল বিমানবন্দর বন্ধ ঘোষণা

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সিয়াটল বিমান বন্দর থেকে একটি যাত্রাবাহী (কিউ ৪০০) বিমান ছিনতাই হয়েছে। এর পর বন্ধ ঘোষণা করা হয়েছে সিয়াটল বিমানবন্দরটি। দেশটির কর্তৃপক্ষ বলছে, এয়ারলাইনসের একজন কর্মকর্তা যাত্রীশূন্য বিমানটি নিয়ে পালিয়েছে।
উড্ডয়নের পর বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে বলেও জানিয়েছেন তারা। পাইলটের পরিচয় বা সবশেষ অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এটিকে সন্ত্রাসী ঘটনা মনে করছে না এয়ারলাইনস কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে বারবার পাইলটের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বিমানটি খুব নিচ দিয়ে যাচ্ছিল। ওই বিমানের পেছনে একটি ফাইটার জেট ধাওয়া করে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ ক্যাট্রন দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest