সর্বশেষ সংবাদ-
জামায়াত হারেনি- হারানো হয়েছে: মুহাদ্দিস আব্দুল খালেক এমপিসংকটে শ্যামনগরের আইবুড়ি’ নদী, পুনঃখননের দাবিতে মানববন্ধনজেলা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ওনার এসোসিয়েশনের সিনিয়র ডাইরেক্টর ডলপিন আর নেইআশাশুনিতে এক ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগশ্যামনগরে মৎস্যঘের পানি উত্তোলনের সময় বিদ্যুস্পৃস্টে এক ব্যক্তির মৃত্যুA Cozy Night In: A Guided Tour of Online Casino Entertainment and Helpful Supportপাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরদ্ধে পাঁচদিনের রিমান্ডের আবেদনঝাউডাঙ্গায় পেরীফেরীভুক্ত জমিতে অবৈধভাবে ভবন নির্মানের অভিযোগশহরের গড়েরকান্দায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পসাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃ*ত্যু

ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় চালু

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো রেলওয়ে বিশ্ববিদ্যালয় চালু করেছে ভারত। বিশ্ববিদ্যালয়টির নাম ন্যাশনাল রেল ট্রান্সপোর্ট ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে রেলওয়ের বিভিন্ন বিভাগে কর্মকর্তার পদে যোগ দিতে পারবেন শিক্ষার্থীরা।

রেলে উন্নতমানের আধুনিক প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। অথচ এই প্রযুক্তির ব্যবহারে কোনওরকম শিক্ষা বা প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা চালু হয়ে ওঠেনি। নেই সিলেবাসও। ফলে প্রযুক্তির ক্রমবিকাশের জ্ঞান সঞ্চয় করতে ছুটতে হচ্ছে বিদেশে। অত্যন্ত ব্যয়বহুলও সেই শিক্ষা। অথচ ভারতে রেলের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে গুজরাটের বরোদাতে। ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়েতে ইউপিএসসি থেকে পাশ করে আসা অফিসারদের প্রশিক্ষণ হয় সেখানে। সেখানে তাঁরা ফাউন্ডেশন কোর্স, ইন্ডাকশান কোর্স ও প্রফেশনাল কোর্সের প্রশিক্ষণ নিয়ে থাকেন। সঙ্গে চলে ফিল্ডওয়ার্ক।

ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রশিক্ষণ কেন্দ্রকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কথা চিন্তা করেন। ২০১৪ সালের বাজেটে এই বিশ্ববিদ্যালয় করার প্রকল্প নেওয়া হয়। বরোদার প্রশিক্ষণ কেন্দ্রকে বিশ্ববিদ্যালয় করতে রেল তৈরি করে ম্যানেজমেন্ট কমিটি। এরপর ওই কমিটির তত্ত্বাধানে গঠিত হয় ন্যাশনাল রেল ট্রান্সপোর্ট ইউনিভার্সিটি। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস-এর ডিন অফ স্ট্যাডি ডঃ প্রমোদ সিনহাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিইওর দায়িত্ব দেওয়া হয়। আগামী আগস্টেই শুরু হবে পঠনপাঠন। ৮০টি সিট রয়েছে।

বিবিও ও বিএসসি কোর্স দিয়ে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়। উচ্চমাধ্যমিকে ৫৫ শতাংশ নম্বর পাওয়া শিক্ষার্থীরা এই কোর্সের আবেদন করতে পারবেন। আগামী আগস্টে প্রথম কোর্সের জন্য ৩৫০০ আবেদন এসেছে বলে জানা গিয়েছে। রেলে দেশে ৩০০টি প্রশিক্ষণ কেন্দ্রকে এই ন্যাশনাল রেল ট্রান্সপোর্ট ইউনিভাসির্টির আওতায় আনা হয়েছে। তবে, এই কোর্স করতে কেমন খরচ হবে, তা এখনও জানানো হয়নি। শিক্ষার্থীদের থাকা-খাওয়া সংক্রান্ত কী ব্যবস্থা রাখা হয়েছে, তাও নিয়েও ধোঁয়াশা রয়েছে। রেল সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় চালু হওয়ার বা ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক শুরু

আন্তর্জাতিক খবর: ঐতিহাসিক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের পাঁচতারা ‘ক্যাপেলা’ হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) শুরু হয়েছে বহুল প্রত্যাশিত এ বৈঠক। এর আগে গত প্রায় সাত দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বসেননি। গতকাল সোমবার বৈঠকের আগের দিন দুই দেশের গণমাধ্যম ও কর্মকর্তাদের মনোভাব ছিল বেশ ইতিবাচক।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে নৈশভোজের পর ট্রাম্প বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, সব কিছু সুন্দরভাবেই এগিয়ে যাচ্ছে।’ এরপর গতকাল সকালে এক টুইটার বার্তায় তিনি লেখেন, ‘বাতাসে উত্তেজনার আভাস’।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী স্নায়ুযুদ্ধের সবচেয়ে তিক্ত উত্তরসূরি বলা হয় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বিরোধকে। অনেকের প্রত্যাশা, ট্রাম্প-উনের বৈঠকের মধ্য দিয়ে সেই তিক্ততার আনুষ্ঠানিক অবসান ঘটবে।

দুই দেশই আশাবাদী, এ বৈঠক যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কয়েক দশকের শত্রুতা দূর করবে; স্থায়ী শান্তির পথ দেখাবে কোরীয় উপদ্বীপে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে যে মতপার্থক্য, তা দূর করে একটা চুক্তিতে পৌঁছানো ট্রাম্প ও উনের জন্য খুব কঠিন কাজ হবে।

যুক্তরাষ্ট্রের অন্যতম দাবি হলো, উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসতে হবে। অন্যদিকে উন নিজে ক্ষমতায় থাকার নিশ্চয়তা এবং উত্তর কোরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা চায়। উন এখন পর্যন্ত একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ‘পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ’ চান। যদিও ‘পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ’ শব্দ চারটির কারণে উনের প্রতিশ্রুতি নিয়ে বিতর্কের যথেষ্ট সুযোগ রয়েছে। এএফপির খবরে বলা হয়, বৈঠকের আগ মুহূর্তে দুই দেশের কর্মকর্তারা পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে নিজেদের মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরোধ কয়েক দশকের। বিরোধের মূলে রয়েছে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি। এই বিরোধের বরফ গলা শুরু হয় দক্ষিণ কোরিয়ায় সদ্যসমাপ্ত শীতকালীন অলিম্পিক আসরকে কেন্দ্র করে। ওই আসরে খেলোয়াড়সহ বড় একটি প্রতিনিধিদল পাঠায় উত্তর কোরিয়া। এরপর দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল পিয়ংইয়ং গিয়ে কিমের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই প্রতিনিধিদলের মাধ্যমেই ট্রাম্পকে সাক্ষাতের আমন্ত্রণ জানান কিম। আর সেই আমন্ত্রণের সূত্র ধরে আজ এক টেবিলে বসেছেন ট্রাম্প ও উন। সূত্র : বিবিসি, এএফপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে হতদরিদ্র পরিবারের মধ্যে ভিজিডির চাল বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয় পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সরুপ হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেছে। সোমবার সকাল ৮ টার দিকে মথুরেশপুর ইউনিয়নের ১,২ও ৩ নম্বার ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওহেদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মথুরেশপুর ইউপি মিরাজুল আশরেকিন, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন সোহেল,মথুরেশপুর ইউপি সদস্য শওকত হোসেন,মনিরুজ্জামান মনো, আব্দুস ছালাম,শেখ মিজানুর,কালিগঞ্জ থানার ডিএসবি আলফাজ হোসেন সহ সকল ইউপি সদস্য,ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি

আরাফাত আলী: কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামে খাদ্যদ্রব্যের সাথে চেতনানাশক মিশিয়ে ও স্প্রে করে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি করেছে দুর্বৃত্তরা ।ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আমিয়ান গ্রামের সুদাম ঘোষের ছেলে ডাক্তার মিলন কুমার ঘোষ (৪৮) জানান, রবিবার রাত ১০ টার দিকে তিনি, তার ছেলে মনিষ ঘোষ (১৩) ও তার বাবা সুদাম ঘোষ (৮৬) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। একাদশী ব্রত পালন করার কারণে তার মা উষা রাণী ঘোষ (৭৫) ও স্ত্রী মালঞ্চী ঘোষ (৪০) খাবার না খেয়ে ঘুমিয়ে যান। এক পর্যায়ে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে মালঞ্চী ঘোষ ঘুম থেকে উঠে ঘরের আলমারি ভাঙা ও জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান। এসময় পরিবারের অন্য সদস্যদের অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মালঞ্চী ঘোষ জানান, খাবারের সাথে চেতনানাশক ও স্প্রে ব্যবহার করায় অজ্ঞান হয়ে যান পরিবারের সদস্যরা। সেই সুযোগে দুর্বৃত্তরা তার শয়নকক্ষের স্টীলের আলমারি ভেঙে ১১ ভরি স্বর্ণালংকার, ২ টি এন্ড্রয়েডসহ ৪ টি মোবাইল, ৪০ হাজার টাকা ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে তিনি জানান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, চেতনানাশক প্রয়োগের ফলে তারা জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে তারা এখন শংকামুক্ত।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করে নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালপত্র চুরি থাকার কারণে অল্পক্ষণের মধ্যে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। খেলেও চেতনানাশক ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভেদাভেদ নয় সবাইকে নিয়ে মিলনের রাজনীতিতে বিশ্বাসী আমি- ডা. রুহুল হক এমপি

আশাশুনি ব্যুরো: কোন ভেদা ভেদ নয় সবাইকে নিয়ে মিলনের রাজনীতিতে বিশ্বাসী আমি। সকলকে একসাথে মিলে মিশে কাজ করে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আহবান জানিয়ে তিনি আরো বলেন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেছি। এখানে যে পরিমান উন্নয়ন হয়েছে তা বলে শেষ করা যাবে না। এমনি ভাবে সারা দেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা জন্যে। উন্নয়ন করতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। সোমবার বিকালে আশাশুনি মডেল হাইস্কুল চত্বরে উপজেলা আ’লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সাংসদ, জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম। সাংবাদিক অসীম চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী, পুলিশ পরিদশর্ক (ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ছোট, মোজাম্মেল হক, আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, আব্দুল আলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, স্বেচাছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী, যুব মহিলালীগ সভানেত্রী সীমা পারভীন, সৈনিকলীগ সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক আবুল কাসেম খোকা, তাঁতীলীগ সভাপতি সেলিম রেজা সেলিম, বাস্তহারালীগ সভাপতি মোক্তার হোসেন, সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ সম্পাদক মনিরুজ্জামান বিপুল সহ এ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, বাজার জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইফোন পেলেন সালমা-রুমানারা

খেলার খবর: এশিয়া কাপের অসাধ্য সাধন করে বাংলাদেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে শক্তিশালী পাকিস্তান ও ভারতকে হারানোর পর রুদ্ধশ্বাস ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের এশিয়া কাপ জয় করে বাংলাদেশের নারীরা। এটাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কোন ফাইনালে প্রথম জয়।

স্বভাবতই সালমাদের কীর্তিতে উল্লাসে ভাসছে পুরো বাংলাদেশ। তাই দেশে ফিরেই বাংলাদেশের মেয়েদের জন্য এক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে বাংলাদেশ নারী দলের প্রত্যেক সদস্যকে আইফোন উপহার দেয় বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর প্রতিষ্ঠান মোবাইল কোম্পানি রবি।

এর আগে বিসিবির পক্ষ থেকে নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা আর্থিক পুরস্কার এবং প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় বিসিবি। তাছাড়া মেয়েদের মাসিক বেতন ৩০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার টাকা করার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির ওসি মোস্তাফিজুর জেলার সেরা ওসি নির্বাচিত

আশাশুনি ব্যুরো: সাতক্ষীরা জেলার সেরা ওসি নির্বাচিত হয়েছেন আশাশুনি থানার ওসি মোহাঃ মোস্তাফিজুর রহমান। একই সাথে এ থানার এক এসআই নয়ন চৌধুরী ও দুই এএসআই জহুরুল ইসলাম, আসলাম শিকদার সেরা চৌক্কশ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
গতকাল সকালে জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন থানার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ কর্তৃক মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড দমন ও আদালতের ওয়ারেন্ট তামিল করে সাজা প্রাপ্ত আসামী সহ অন্যান্য আসামী গ্রেপ্তার করা সহ পুলিশের সেবা জনগণের দোড় গোড়ায় পৌছে দেওয়ায় পুলিশের এসব কর্মকান্ড প্রশংসিত হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান আশাশুনি থানার চৌকস ও সুদক্ষ অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করেন ও একই সাথে এসআই নয়ন চৌধুুরী ও দুই এএসআই জহুরুল ইসলাম, আসলাম শিকদারকে জেলার শ্রেষ্ঠ চৌক্কশ পুলিশ কর্মকর্তা হিসাবে নির্বাচিত করেন। সভায় জেলা পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ ওসি আশাশুনি থানার ওসি মোস্তাফিজুর রহমানের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ জেলার ৮টি থানার সকল অফিসারবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সন্ত্রাসীদের গুলিতে পত্রিকা সম্পাদক ও সিপিবি নেতা বাচ্চু নিহত

দেশের খবর: মুন্সীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী, সাংবাদিক, কবি ও ব্লগার শাজাহান বাচ্চু (৬০) নিহত হয়েছেন।

নিহত শাজাহান বাচ্চু জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, একজন সাংবাদিক, কবি, ব্লগার, সংগঠক, ঢাকার বাংলাবাজারে বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী ও সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

এ ঘটনায় সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) আবুল কালাম ও পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব কাকালদি (মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের) তিন রাস্তার মোড়ে আনোয়ার হোসেনের ফার্মেসির সামনে বসে কথা বলতে ছিলেন শাজাহান বাচ্চু।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২টি মোটরসাইকেলে চারজন লোক এসে তাকে ধরে রাস্তায় নিয়ে আসে। লোকজনকে সরে যেতে বলে এবং একটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। শাজাহান বাচ্চুকে রাস্তায় এনে তার বুকের ডান পাশে একটি গুলি করে। এ সময় সিরাজদিখান থানার এএসআই মাসুম ওই রাস্তা দিয়ে মুন্সীগঞ্জ থেকে থানার দিকে যাচ্ছিলেন।

এএসআই মাসুম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগে একটি বিকট আওয়াজ পান, সামনে এসে দেখেন একটি লোক পড়ে আছে প্রথমে ভাবছিলেন বিদ্যুতের তারে সমস্যা হয়েছে কিনা। পাশের রাস্তা থেকে তাকে উদ্দেশ করে বলছে, শালাকে গুলি কর। এমন সময় একজন ব্যাগ থেকে একটি ককটেল ছুড়ে তার দিকে সে দৌড়ে পিছিয়ে যায়। সে পিস্তল বের করতেই আরেকজন তাকে উদ্দেশ করে গুলি ছোড়ে। সে বসে গুলি করার চেষ্টা করলে বিপরীত রাস্তায় সন্ত্রাসীরা দৌড়ে দুই মোটরসাইকেলে চারজন কেটে পড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest