সর্বশেষ সংবাদ-
জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন কাজী সাজেদুর রহমানসুন্দরবনে সাপের কামড়ে মৌয়ালী আহত : হাসপাতালে ভর্তিসাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনালসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন Milyen hatással van a kaszinó keverési eljárás a játékélményreশ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যুসাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহতকালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবীনবরণ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১জুলাই) সকালে কলেজের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের ২০১৮ সালের এইসএসসি ১ম বর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও কেড়াগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভূট্টো লাল গাইন, ম্যানেজিং কমিটির সদস্য কেএম ফজলুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী ও সুধিজনেরা।
অধ্যক্ষ ফারুক হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তারা নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন।

কলারোয়ার সোনারবাংলা কলেজে সংবধর্না ও নবীন বরণ
কলারোয়ার সোনাবাড়িয়া সোনারবাংলা কলেজে সংবর্ধনা, নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১জুলাই) কলেজের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম কামরুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি জিএম মিজানুর রহমানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কলারোয়া আলিয়া মাদরাসায় নবীন বরণ
কলারোয়া আলিয়া মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১জুলাই) মাদরাসার হলরুমে অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রভাষক নজরুল ইসলাম, শাহনাজ পারভীন, বজলুর রহমান, তৌহিদুর ররহমান, শিক্ষক শেখ শাহাজাহান আলী, আ. গফফার, শিক্ষার্থীদের পক্ষে আল আমিন প্রমুখ।
ক্লাশ উদ্বোধনী ছবক প্রদান করেন আরবী প্রভাষক মাও. ওমর আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মহিদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় পৃথক অভিযানে ২০পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০জুন) রাতে পৃথক স্থান থেকে থানা পুলিশ তাদের আটক করে।
থানা সূত্র জানায়- ওসি বিপ্লব কুমার নাথের নির্দেশনায় পুলিশ শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনাবাড়িয়া বাজার থেকে দক্ষিন ভাদিয়ালী গ্রামের মৃত নুরুল ইসলাম দালালের পুত্র মো. আ. হান্নান ভুট্টো (৪৫)কে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা (নং-০১ তাং-০১/০৭/২০১৮ইং) হয়েছে।
এদিকে অপর অভিযানে মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মো. তাবিবর রহমান গাজী (৬০)কে আটক করেছে পুলিশ। সে উপজেলার দেয়াড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
রবিবার গ্রেপ্তারদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় সীমান্তে ৩ নারী ও শিশু আটক

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩জনকে আটক করেছে বিজিবি।
রোববার সকালে মাদরা বিজিবি’র হাবিলদার শহিদুল ইসলাম জানান- সীমান্তের ১৩/৩ এসআর ১০ আরবি’র রাজপুর শ্মশান ঘাট দিয়ে শনিবার সন্ধ্যায় অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে বাগেরহাটের সোনাতলা এলাকার সুজনের স্ত্রী খালেদা আক্তার (২৫), একই উপজেলার বারুইখালী গ্রামের আসাদ শেখের স্ত্রী মুন্নি বেগম (২৪) ও শিশু আরিফা খাতুন (২) কে আটক করা হয়।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ২ স্কোয়াড্রন লিডার

যেশোর প্রতিনিধি: যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল রবিবার রাতে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বুকভরা বাঁওড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ।

রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি ছিল কে-৮ডাব্লিউ প্রশিক্ষণ বিমান। রাতের প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করেছিলেন দুই পাইলট। দুজনই নিহত হয়েছেন। এ দুর্ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের একটি কমিটি করেছে বিমানবাহিনী।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান সাংবাদিকদের বলেন, গতকাল রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি বুকভরা বাঁওড়ের মধ্যে আছড়ে পড়ে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল বাশার মিয়া জানান, বাঁওড়ের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।

দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিচ জানান, বিমান বিধ্বস্তের স্থান নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিস যশোর স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেক্সিকোর বিপক্ষে আজ সতর্ক ব্রাজিল

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে অঘটনের শেষ নেই। গ্রুপ পর্বেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের পর নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে আসর ছেড়েছে আর্জেন্টিনা। একইদিনের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে হারিয়েছে পর্তুগালকে। এছাড়া গতকাল রাতে রাশিয়া বিদায় করেছে স্পেনকে। সব মিলিয়ে বেশ সতর্ক হয়েই আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

মেক্সিকোর সঙ্গে কি জিততে পারবে ব্রাজিল? এই উত্তরই আপাতত খুঁজছে পুরো ফুটবল বিশ্ব। ভক্তদের উৎকণ্ঠার শেষ নেই। থিয়াগো সিলভা ও মিরান্দার জুটি কীভাবে মেক্সিকান আক্রমণকে প্রতিহত করে তার উপরে ম্যাচের অনেক কিছুই নির্ভর করছে। মার্সেলোর চোট নিয়েও চিন্তায় রয়েছেন তিতে।

তবে শেষ পর্যন্ত সবথেকে আলোচনার বিষয় অবশ্যই ব্রাজিলের আক্রমণ ভাগ। যার নেতৃত্বে অবশ্যই নেইমার। বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়। টুর্নামেন্টের শুরুতে খানিক অগোছালো দেখালেও গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ জেতার সময়ে ব্রাজিলকে যথেষ্ট শক্তিশালী দেখিয়েছে। কেবল নেইমার তো নন, ফিলিপ কুতিনহোর ফর্মও নিশ্চয়ই তিতের মনোবল বাড়াচ্ছে।

উল্লেখ্য, মেক্সিকো কিন্তু গত বিশ্বকাপে ব্রাজিলকে আটকে দিয়েছিল। গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবসরে ইনিয়েস্তা

অবসরে ইনিয়েস্তা

কর্তৃক Daily Satkhira

খেলার খবর: মস্কোতে স্বাগতিকদের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিয়েছে স্পেন। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।

কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানের হারের পর জাতীয় দলের হয়ে নিজের বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন এই তারকা।

রবিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা থাকা ম্যাচটিতে ইনিয়েস্তা অবশ্য স্পেনের শুরুর একাদশে ছিলেন না। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে তাকে বদলি হিসেবে মাঠে নামানো হয়। পরে টাইব্রেকারে স্প্যানিশদের হয়ে প্রথম গোলটি ইনিয়েস্তা ঠিকই করেন। কিন্তু কোকে ও আসপাসের মিসে বিদায় রচনা হয় লা রোহাদের।

ইনিয়েস্তা বলেন, ‘স্পেনের হয়ে এটাই আমার শেষ ম্যাচ ছিল। দুর্দান্ত সময় পার করলাম। তবে তোমার শেষটা সবসময় স্বপ্নের মতো হবে না।’

জাতীয় দলের হয়ে ইনিয়েস্তা ১৩১টি ম্যাচ খেলেছেন। যেখানে মধ্যমাঠের এই তারকা ১৩টি গোল করেছেন। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে তার একমাত্র গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম ও একমাত্র শিরোপা জেতে স্পেন।

স্পেনের হয়ে বিশ্বকাপ ছাড়াও দুটি ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছেন এই মিডফিল্ডার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজসহ বিভিন্ন কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

আরাফাত আলী: কালিগঞ্জ উপজেলা সদরের নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজসহ বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম। সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান ও প্রভাষক এম. অলিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ডা. মিলন কুমার ঘোষ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে দ্বিতীয় বর্ষের নাসরিন আক্তার এবং নবীন শিক্ষার্থী নাফিসা তাবাসসুম ও তাহেরা খাতুন। নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও পরিচিতি পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, কলেজের শিক্ষার্থী প্রিয়াঙ্কা আচার্য, প্রীতি দত্ত ও কঙ্কন হালদার। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, থানার সহকারী উপ-পরিদর্শক আরিফুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য রিপন দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অসীত সেনসহ কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ,কুশুলিয়া স্কুল এ্যান্ড কলেজ, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজে রবিবার সকালে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

আরাফাত আলী: কালিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি উপজেলার নলতা ইউনিয়নের নলতা গ্রামের মনসুর আলীর ছেলে মোক্তার হোসেন ওরফে বাবু (৪৬)। থানা সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে থানার উপ-পরিদর্শক নুর ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খাঁর হাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ১০ বোতল বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
এব্যাপারে থানার উপ-পরিদর্শক নুর ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest