সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানাশহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

দেবহাটা উপজেলা চেয়ারম্যান গনিকে স্বপদে বহালের আদেশ বহাল

কে. এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনির বহিষ্কারাদেশ মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত হওয়ার পর বিরোধী পক্ষ মহামান্য সুপ্রীমকোর্টে আপীল করলে বৃহষ্পতিবার মহামান্য সুপ্রাীমকোর্ট ঐ আপিল খারিজ করে দিয়েছেন বলে জানা গেছে। বৃহষ্পতিবার বিকালে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে তার স্বপদে বহালের নির্দেশ প্রদান করলে বিরোধী পক্ষ সে আদেশের বিরুদ্ধে মহামান্য সুপ্রাীমকোর্টে আাপিল করে। কিন্তু সে আপিল বৃহষ্পতিবার মহামান্য সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতিসহ অন্যান্য ৫ জন বিচারপতিগন উক্ত আপিল খারিজ করে দিয়েছেন।
জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় কর্তৃক জারীকৃত গত ইং ১৯/০৪/২০১৮ তারিখের ৪৬.০৪৬.০২৭.০০.০০.১৬৯.২০১৪-৬০৩ নং স্মারকের কার্যকারিতা আগামী ৬ মাসের জন্য মহামান্য হাইকোর্ট স্থগিত করেন। মহামান্য হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের দ্বৈত বেঞ্চ গত ১০-০৫-২০১৮ ইং তারিখে এই আদেশ দেন। ঐ আদেশের পর গত ০৫-০৬-২০১৮ ইং তারিখ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-১ শাখা) উপ-সচিব আনজুমান আরা কর্তৃক ৪৬.০৪৬.০২৭.০০.০০.১৬৯.২০১৪-৮৩২ নং স্মারকে মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ৬০৫৪/২০১৮ এর ৮ মে ২০১৮ তারিখের প্রদত্ত আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করলে আলহাজ¦ আব্দুল গনি গত ৭ জুন ২০১৮ তারিখ বৃহষ্পতিবার তার দায়িত্বভার গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডা: রুহুল হকসহ ৫ সদস্যদের বাংলাদেশ প্রতিনিধি দল এখন দিল্লিতে

নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজধানী নয়াদিল্লীর হোটেল তাজে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নারী, শিশু ও কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংসদ সদস্যদের নিয়ে গঠিত কমিটির বৈঠক। উক্ত বৈঠকে বাংলাদেশ থেকে ডা: রুহুল হক এমপিসহ ৫ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল নেতৃত্বে অংশগ্রহণ করছেন।
প্রতিনিধি দলের ৫ সদস্য হলেন, বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: রুহুল হক এমপি,বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক খাদ্য মন্ত্রী ড: মো: আব্দুর রাজ্জাক এমপি,আইপিইউ এর সভাপতি জনাব সাবের হোসেন চৌধুরী এমপি,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এমপি ও সিরাজগঞ্জ -পাবনার সংরক্ষিত মহিলা আসনের সেলিনা বেগম স্বপ্না এমপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতাকে মারপিট, ভাংচুর

নিজস্ব প্রতিবেদক:
পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতাকে মারপিট ও দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের বাঁকাল ইসলামপুর এলাকায়।
আহত ৬নং ওয়ার্ড আঞ্চলিক যুবলীগের সাধারণ সম্পাদক বাদল জানায়, সংগঠনের সভাপতি মিন্টু হোসেন নক্কুর বাড়ী থেকে বের হয়ে মনতাজ মুহুরীরর বাড়ির সামনে পৌছানো মাত্রই কথিত যুব সংঘের মোস্তাফিজুর ও আসাদুলের নেতৃত্বে ওৎ পেতে থাকা বাকাল ইসলামপুর এলাকার মনতাজের পুত্র ইমরান, মোবারকের পুত্র মোস্তাফিজুর, খালেক মিস্ত্রির পুত্র সোহাগ, লিয়াকতের পুত্র লাভলু, মুজিদের পুত্র আসাদুল, আ: আজিজের পুত্র শরিফ, আহম্মদের পুত্র মোমিন, আ: মুজিতের পুত্র কামরুল, ঘরজামাই সোহাগ সহ আরো অনেকে আমার উপর লোহার রড, জিআই পাইপ সহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। আমার আত্মচিৎকারে সভাপতি মিন্টু হোসেন নক্কু বের হয়ে বাধা দিলে তাকেও মারপিট করে ফোলা জখম করে। এসময় স্থাণীয়রা চলে আসলে মোস্তাফিজ ও আসাদুল বাহীনি পালিয়ে যায়। এঘটনায় তাৎক্ষনিকভাবে স্থানীয়ভাবে মিমাংসা হলেও বিকালের দিকে কথিত যুবসংঘ বাহিনীর সদস্যরা আবারও বাকাল মেডিকেলের সামনে অবস্থিত ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আঞ্চলিক অফিস ভাংচুর করে ভিতরে ঢুকে চেয়ার ও দলীয় সাইনবোর্ড ভাংচুর করতে থাকলে অফিসের ভিতরে থাকা বাদল, আব্দুর রহমান, সাইফুল, রাব্বি, মিন্টু, শামীম, বাধা দিলে তাদেরকেও পিটিয়ে ফোলা জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জেলা যুবলীগ সহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকার পক্ষে জনমত গঠনে বাঁশদহায় আ’লীগের কর্মী সম্মেলন

জুলফিকার আলী : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত ও জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের আ,লীগের উদ্দ্যেগে ইউনিয়ন আ,লীগের সভাপতি চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে ইউনিয়নে পরিষদের হল রুমে গতকাল বিকাল সাড়ে ৫টায় এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ,লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদ্জ্জুামান বাবু, সদর উপজেলা আ,লীগের সভাপতি আলহাজ্ব এস এম শওকাত হোসেন, সাধারন সম্পাদক শাহজান আলী, সদর উপজেলা আ,লীগের সহ – সভাপতি আলহাজ্ব আনছার আলী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, এসময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের কৃষি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, বাঁশদহা ইউনিয়ন আ,লীগের সংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সবুজ, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক এম মশিউর রহমান সহ ইউনিয়ন আ,লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম রিপন। এসময় প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, জনগণের সরকার। যারা দলের নাম ভাঙিয়ে দুনীতি করেন। জননেত্রী সম্প্রতি ঘোষণা দিয়েছেন দুর্নীতিবাজরা মনোনয়ন পাবে না। জননেত্রী যাকে মনোনয়ন দেবেন। তার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ীকে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাঞ্জাবি বানানো হলো না শিশু জাহিদুলের

 

নিজস্ব প্রতিবেদক :  পাঞ্জাবি বানানো হলো না শিশু জাহিদুলের। ঘাতক ট্রাক কেড়ে নিলো শিশু জাহিদুলের জীবন প্রদীপ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতায় এঘটনা ঘটে। নিহত জাহিদুল কেরালকাতা এলাকার প্রবাসী আমিরুল ইসলামের ছোট ছেলে ও কুশোডাঙ্গা এলাকার ধানঘুরা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
এলাকাবাসী জানায়, শিশু জাহিদুল তার বড় ভাই হাফেজ তানজিরের বাইসাইকেল যোগে পাঞ্জাবি বানানোর জন্য বাগাচড়ায় যাচ্ছিল। প্রতিমধ্যে কেরালকাতা ইউনিয়ন চারাবটতলা নামক স্থানে পৌছানো মাত্রই পিছন দিক থেকে একটি ট্রাক তাদের সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু জাহিদুল নিহত হন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ ঘটনার সত্যত নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরনে দেশব্যাপি ত্রিশ লক্ষ বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ত্রিশ হাজার বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে এ বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। সেখানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পতœী ও পুনাক সভানেত্রী মোছাঃ আকিদা রহমান নীলা, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈন উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার তালা-দেবহাটা সার্কেল অপু সরোয়ার, কালিগঞ্জ সার্কেল ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খান প্রমুখ। এ সময় সেখানে জেলার ৮ টি থানার ওসিসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আর তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরনে সারা বাংলাদেশে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের ত্রিশ হাজার চারা রোপন কর্মসুচি হাতে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু। আর তাই জনগনকে সাথে নিয়েই জেলার ৮ টি থানার বিভিন্ন স্থানে এই বৃক্ষ রোপন করা হবে।
তিনি অনুষ্ঠান শেষে পুলিশ লাইন্স মাঠে স্বহস্তে গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যালিফোর্নিয়ায় দাবানল, পালাচ্ছে মানুষ

বিদেশের খবর: দাবানল ছড়িয়ে পড়ায় বাড়ি ছেড়ে পালাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাজারো মানুষ। মঙ্গলবারের আগে দাবানলটির বিষয়ে কেউ জানতে পারেনি। হঠাৎ টের পেয়ে এখন বিপাকে পড়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়ি এলাকার মানুষ।

যুক্তরাষ্ট্রের সান বার্নারডিনো ন্যাশনাল ফরেস্ট এজেন্সি জানায়, ক্রানস্টন নামে পরিচিতি দাবানলটি এখন লস এঞ্জেলস থেকে ১৪৫ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। অগ্নিসংযোগ থেকে দাবানলটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করছে সংস্থাটি।

ফরেস্ট এজেন্সি আরও জানায়, এখন পর্যন্ত ৩২০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। হুমকির মুখে ২১০০ ঘর-বাড়ি।

দাবানল লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ব্রান্ডন ম্যাকগ্লোভার নামে এক ব্যক্তিকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজীপুর নির্বাচন নিয়ে মন্তব্য আমার ব্যক্তিগত নয়, যুক্তরাষ্ট্রের: বার্নিকাট

দেশের খবর: গাজীপুর নির্বাচন নিয়ে করা মন্তব্য ব্যক্তিগত নয়, তার দেশের বক্তব্য বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।

যেকোন বিষয়ে আলোচনা-সমালোচনাকে গণতন্ত্রের সৌন্দর্য্য বলে উল্লেখ করেন তিনি। এছাড়া মতামত দেয়া যে কারো সাংবিধানিক অধিকার বলেও মন্তব্য করেন এই রাষ্ট্রদূত।

জুন মাসের শেষ দিকে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজীপুর সিটি নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছিলেন তিনি। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠার পর এ নির্বাচন নিয়েও একই ধরনের অভিযোগ ওঠায় উদ্বেগ বেড়েছে বলেও জানিয়েছিলেন।

বার্নিকাটের ওই মন্তব্যে আওয়ামী লীগের অনেক নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

বাংলাদেশে ৩ বছর ৮ মাস দায়িত্ব পালন শেষে মার্শা বার্নিকাট চলে যাচ্ছেন। পেশাদার কূটনীতিক মার্শা বার্নিকাটকে বাংলাদেশে পঞ্চদশ রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১৫ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest