সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানাশহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩০ নেতার নামে মামলা, আটক ১০

আসাদুজ্জামান: নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসানসহ বিএনপি-জামায়াতের ৩০ নেতা-কর্মীর নামে মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় এ মামলাটি দায়ের করা হয়। এর মধ্যে আটক করা হয়েছে ১০ বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে।
আটককৃত বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার নাথুরডাঙ্গা গ্রামের মোঃ শামসুর রহমান গাজীর ছেলে মোঃ আনিছুর রহমান (৪২), একই উপজেলার রইচপুর গ্রামের আলহাজ্ব আব্দুল হাকিম সরদারের ছেলে মোঃ কবির হোসেন (৪৪), কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আঃ অহেদের ছেলে মোঃ আঃ সামাদ (৫৭), আঃ সামাদের ছেলে মোঃ আতিকুল ইসলাম শিমুল (২৬), নেবাখালী মাঝেরপাড়া গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ আকতারুজ্জামান(২৩), শিয়ালডাঙ্গা গ্রামের মোঃ ইয়াহিয়া সরদারের ছেলে মোঃ হামিদুল সরদার (৪০), বাঁশদাহ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫০), ভালুকাচাদপুর গ্রামের মোকছেদ মিস্ত্রীর ছেলে মোঃ রেজাউল (৩০), কালেরডাঙ্গা গ্রামের মৃত মফেজ উদ্দীনের ছেলে মোঃ বাবর আলী (৪৭) ও একই গ্রামের মৃত জয়নুদ্দীন গাজীর ছেলে আকবর আলী (৩৬)।
এই মামলায় পলাতক আসামীরা হলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসান, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্দে মানিক, জামায়াত নেতা এড. আজিজুল ইসলাম, মাও. আব্দুল গফ্ফার, মাও, জামশেদ আলীসহ ২০ জন।
পুলিশ জানায়, রাতে সদর উপজেলার বাবুলিয়া বলফিল্ড মাঠের উত্তর পাশে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের নেতৃত্বে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০ বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে হাতে-নাতে আটক করা হয়। বাকীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার এস আই তারিকুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫(৩)/২৫-ঘ ধারা ও ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৬ ধারায় রাতে মামলা দায়ের করেছে। মামলা নং-৬৫। তারিখ-২০.০৭.১৮।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির সভা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সদ্য সরকারীকৃত বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির প্রশত সভা শনিবার সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক সৈয়দ কাজী আব্দুল মজিদ। সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহঝানিয়া মিশনের সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুল মজিদ, অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, সাবেক ইউপি সদস্য রিয়াসাত আলী, সাবেক সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, সাবেক শিক্ষক মোজাম্মেল হক, সাবেক শিক্ষক হাবিবুর রহমান, সাবেক শিক্ষক আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আনোয়ারুল হক, ঢাকা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আকবর আলী, ঢাকা কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাব্বির আহমেদ, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্যবসায়ী জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক লাভলু, আব্দুল হামিদ, প্রচার উপ-কমিটির আহবায়ক আর.কে.বাপ্পা, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি বিভিন্ন কমিটির এবং উপ-কমিটির যাচাই বাছাই করা হয়। সভার শুরুতে সভাপতি সৈয়দ কাজী আব্দুল মজিদ সকলকে ধন্যবাদ জানান এবং শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে করতে বিস্তারিত দিক নির্দেশনা দেন। এছাড়া সভায় সকলের সম্মতিক্রমে রেজিষ্ট্রেশন ফরম বিতরন ও রেজিষ্ট্রেশন ফি কমিয়ে সাবেক ছাত্র-ছাত্রীদের জন্য ৩শত, পরিবারের সদস্যদের জন্য ৩শত এবং চলতি শিক্ষার্থীদের জন্য ২শত টাকা নির্ধারন করা হয়। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য উদযাপন কমিটির ওয়েবসাইট-www.debhatabbmpcent.org এবং ফেসবুক পেইজ- Debhata Bbmp Century Celebration -তে যোগাযোগ করার জন্য সকল সাবেক শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজীব মীর আর নেই

রাজীব মীর আর নেই

কর্তৃক Daily Satkhira

দেশের খবর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক রাজীব মীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত ১.৩৭ মিনিটে ভারতের চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজীব মীরের ভগ্নিপতি আখতার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজীব মীর লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন। তিন মাস আগে চিকিৎসার জন্য তিনি চেন্নাই যান।
সেখানকার চিকিৎসকরা জানিয়েছিলেন, দুই মাসের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়।

শিক্ষক রাজীব মীরের চিকিৎসার জন্য প্রায় কোটি টাকার প্রয়োজন ছিল। শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা মিলে চেষ্টা করছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রাজীব মীর।

রাজীব মীর একাধারে কবি, লেখক, গবেষক ও সমাজকর্মী ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি জামাতের সাবেক আমির সবুর গ্রেফতার

আসাদুজ্জামান: সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামাতের সাবেক আমির ও আশাশুনি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সবুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে আশাশুনি উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি উপজেলা সদর থেকে জামায়াত নেতা মাও. আব্দুস সবুরকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, জামায়াত নেতা মাও. আব্দুস সবুরের বিরুদ্ধে নাশকতাসহ চারটি মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ৭৬

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ জন মাদক মামলার আসামী ও জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীসহ ৭৬ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ফেন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৬ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৩১ জন, কলারোয়া থানা থেকে ১১ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ১৩ জন, শ্যামনগর থানা ৯ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারিশ্রমিকেও এগিয়ে এমবাপ্পে

খেলার খবর: সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে বিস্ময় বালক হিসেবেই উদ্ভাসিত হয়েছেন চ্যাম্পিয়ন ফ্রান্সের কাইলিয়ান এমবাপ্পে। মোনাকোর জার্সিতে চ্যাম্পিয়নস লিগের অভিষেকেই ইউরোপীয় কাব ফুটবলে ঝড় তোলেন উদিয়মান ফরাসি টিনএজার। ধারে প্যারিস সেন্ট জার্মেইতে তার সময় কেটেছে এডিনসন কাভানি ও নেইমারের ছায়ায় থেকে। কিন্তু ফুটবলের সর্বোচ্চ আসরে ঠিকই আস্থার প্রতিদান দিয়েছেন ফ্রান্সের নাম্বার টেন। রাতারাতিই বনে গেছেন সুপারস্টার।

তাকে দলভুক্ত করতে বিত্তশালী কাবগুলোর মধ্যে একপ্রকার স্নায়ুযুদ্ধও শুরু হয়ে গেছে। তবে হাত গুটিয়ে বসে থাকেনি ফ্রান্সের জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। বিশ্বকাপের সেনসেশনের তরুণ ফুটবলারদের মধ্যে পারিশ্রমিকের শীর্ষস্থান দখলে মুখ্য অবদান রেখেছে ফরাসি চ্যাম্পিয়নেরা। ১৯৯৭ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী তরুণ তারকাদের মধ্যে আয়ে শীর্ষ ৩-এ থাকা ফুটবলারদের নিয়েই এ প্রতিবেদন :

গ্যাব্রিয়েল জেসুস
ম্যানসিটি (৮৮ মিলিয়ন ইউরো)
বিশ্বকাপে হতাশ করেছেন ব্রাজিলীয় সেনসেশন জেসুস। এর পরও তার মাঠের ফুটবলের বিপরীতে প্রাপ্তি পারিশ্রমিক দ্বিগুণ হয়েছে গত ১২ মাসে। কারণটাও স্বচ্ছ। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘরোয়া ফুটবলের আসর প্রিমিয়ার লিগে তার গোল করার সক্ষমতা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে ম্যানসিটির জার্সিতে। বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নের আসছে মওসুমের শিরোপা ধরে রাখার মিশনে পেপ গার্ডিওলার অন্যতম নির্ভরতা জেসুস।

মার্কোস রাশফোর্ড
ম্যানইউ (৮৯ দশমিক ২ মিলিয়ন ইউরো)
জেসুসের কার্বন-কপি হিসেবেই রাশান বিশ্বকাপ পাড়ি দিয়েছেন ম্যানইউর বিস্ময় বালক খ্যাত রাশফোর্ড। মূলত সাউথগেটের ইংল্যান্ডের প্রথম একাদশে সুযোগ কমই জুটেছে ইংলিশ তরুণের। এ ক্ষেত্রে তার রাশান টুর্নামেন্ট মন্দ কাটেনি। বদলি হিসেবে মাঠে রাশফোর্ডের বল পায়ের ম্যাজিক অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বকাপের নৈপুণ্যে তাকে এগিয়ে দিয়েছে আসছে প্রিমিয়ার লিগ মওসুমে মরিনহোর ম্যানইউর প্রথম একাদশে নিয়মিত সুযোগ রেসে।

কাইলিয়ান এমবাপ্পে
প্যারিস সেন্ট জার্মেই (১৯৩ দশমিক ৩ মিলিয়ন ইউরো)
ফিফার ২১তম বিশ্বকাপে বল পায়ের ম্যাজিক এমবাপ্পেকে তুলে এনেছে তরুণ্যে উজ্জীবিত ফুটবলারদের আয়ের শীর্ষস্থানে। ২০১৮ সালের মেগা আসরের শ্রেষ্ঠ উদীয়মান ফুটবলারের অ্যাওয়ার্ড জয়ী ফরাসি টিনএজার দুই নম্বর থেকে প্রথম স্থানে উঠে এসেছেন। যদিও বর্তমান আয়ের ফিগারেই সীমাবদ্ধ না-ও থাকতে পারে ১৯ বছর বয়সী ফ্রান্সের নম্বর টেন সুপারস্টারের আসন্ন ইউরোপীয় কাব মওসুম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমুদ্রে সুস্পষ্ট লঘুচাপ: ৩ নম্বর সংকেত

দেশের খবর: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়েছে।

ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার রাতে আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

“শনিবার বিকালে এটি নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে অনেক এলাকায় বৃষ্টিপাত বাড়বে রোববার থেকে। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।”

আবহাওয়াবিদ হাফিজ বলেন, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমরান এইচ সরকারকে আমেরিকা যেতে দেওয়া হয়নি

বিদেশের খবর: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইমরান এইচ সরকারকে যুক্তরাষ্ট্র যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যায় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠার পর সেখান থেকে তাকে নামিয়ে আনা হয়। পরে আর তাকে বিমান উঠতে দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে দুটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি আমেরিকায় যাত্রা করছিলেন। শুক্রবার রাতে ইমরান এইচ সরকার এসব তথ্য জানান।

ইমরান এইচ সরকার জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ইয়থ ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম ও মানবাধিকার সংক্রান্ত আরেকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি আমেরিকা যাচ্ছিলেন। এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার যাওয়ার কথা ছিল। এজন্য তিনি বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বোর্ডিং পাশ নিয়ে তিনি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন। নির্দিষ্ট সময়ে তিনি বিমানের ভেতরে নিজ আসনে বসলে একজন পুলিশ কর্মকর্তা তাকে সেখান থেকে ডেকে বের করে নিয়ে আসেন। পরে তার সঙ্গে দীর্ঘ সময় নিয়ে আমেরিকা যাওয়ার কারণ নিয়ে কথা বলেন। এরমধ্যে বিমান ছেড়ে যায়। পরে ওই পুলিশ কর্মকর্তা তাকে উপরের নির্দেশে যুক্তরাষ্ট্র যাত্রা বাতিল করা হয়েছে বলে জানায়।

ইমরান এইচ সরকার বলেন, ‌তারা সুনির্দিষ্ট কোনও কারণ জানাতে পারেনি। পরবর্তীতে আমাকে পারিবারিক কারণ দেখিয়ে ইমিগ্রেশন বাতিল করার একটি আবেদনে স্বাক্ষর করতে বলা হয়। এতে রাজি না হলে পাসপোর্টে ডিপারচার অংশে কলম দিয়ে কেটে দিয়ে তাকে ছাড়া হয়।

ইমরান বলেন, ‘আজ আমার সঙ্গে যা করা হলো তা একটি অগণতান্ত্রিক আচরণ, নিপীড়নমূলক। আমি একটি ভালো কাজে যাচ্ছিলাম। কিন্তু নজীরবিহীনভাবে আমাকে ইমিগ্রেশন পার হওয়ার পর আবার ফিরিয়ে আনা হয়। আমার বিরুদ্ধে কোনও মামলা বা ভ্রমণ নিষেধাজ্ঞাও নেই। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলে ইমিগ্রেশনের সময় তারা আটকাতো। এরকম নজিরবিহীন ঘটনার তীব্র নিন্দা জানাই।’

এর আগে ইমরান এইচ সরকার তার ফেসবুক পেইজে এই ঘটনা নিয়ে একটি স্ট্যাটাসে লিখেছেন যে, ‘আমেরিকান সরকারের U.S. Department of State এর আমন্ত্রণে অহিংস আন্দোলন, লিডারশিপ, গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে অভিজ্ঞতা বিনিময়ে আজ ৪ সপ্তাহের জন্য আমার আমেরিকা যাবার কথা ছিল। আমি বোর্ডিংসহ ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠার সময় উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে বাধা দিয়েছে। যদিও আমার বিরুদ্ধে কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা কিংবা মামলা নেই। ইমিগ্রেশন শেষ করার পর এ ধরনের বাধার ঘটনা নজিরবিহীন।’

এদিকে যোগাযোগ করা হলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিক কোনও মন্তব্য করতে চাননি। তবে পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তা জানান, সরকারের উচ্চ পর্যায় থেকে ইমরানকে আটকানোর নির্দেশনা ছিল। তার বিরুদ্ধে আমেরিকা গিয়ে দেশবিরোধী বক্তব্য প্রচারের শঙ্কা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest