৩১ জেলায় যুবদলের কমিটি ঘোষণা

রাজনীতির খবর: ৩১টি সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। এর মধ্যে ৩০ জেলায় আংশিক কমিটি ও একটি জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

শুক্রবার (১ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশ দেয়া হয়েছে।

কুমিল্লা (উত্তর) জেলা কমিটির সভাপতি শাহাবুদ্দিন ভূইয়া ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, পটুয়াখালীতে সভাপতি মনিরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, শেরপুরে সভাপতি শফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জয়পুরহাটে সভাপতি এএইচএম ওবায়দুর রহমান সুইট ও সাধারণ সম্পাদক এটিএম শাহ নেওয়াজ কবির শুভ্র, গাইবান্ধায় সভাপতি রাগীব হাসান চৌধুরী রিন্টু ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ভুটু, নেত্রকোনায় সভাপতি মশিউর রহমান মশু ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন রিপন।

চাঁপাইনবাবগঞ্জে সভাপতি তবিউল ইসলাম তারিফ ও সাধারণ সম্পাদক আবদুর রহমান অনু, মাগুরায় সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, পঞ্চগড়ে সভাপতি মাহফুজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, নরসিংদীতে সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, মৌলভীবাজারে সভাপতি জাকির হোসেন উজ্জল ও সাধারণ সম্পাদক এমএ মুহিত, বান্দরবানে সভাপতি হারুন আর রশিদ ও সাধারণ সম্পাদক শিমুল দাস, নড়াইলে সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, বরগুনায় সভাপতি জাহিদ হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক জাবিদুল ইসলাম জুয়েল, বরিশালে (উত্তর) সভাপতি মোল্লা মাহফুজ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন পিপলু, দিনাজপুরে সভাপতি আবদুল মোনাফ মুকুল ও সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, নাটোরে সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির, ভোলায় সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম।

ঝালকাঠিতে সভাপতি জিএম সবুর কামরুল ও সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, খাগড়াছড়িতে সভাপতি মো. মাহবুব আলম সবুজ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, নীলফামারীতে সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, যশোরে সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, কিশোরগঞ্জে সভাপতি খসরুজ্জামান শরীফ (জি এস) ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুমন, পিরোজপুরে সভাপতি মিজানুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, সুনামগঞ্জে সভাপতি আবুল মঞ্জুর মো. শওকত ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, চুয়াডাঙ্গায় সভাপতি শরিফ উর জামান সিজার ও সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, মানিকগঞ্জে সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক কাজী মোল্লা হোসেন দিপু, নওগাঁয়ে সভাপতি বায়েজিত হোসেন পলাশ ও সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, ঢাকা জেলা কমিটির সভাপতি রেজাউল কবির পল, সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব খান, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোশারফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মো. শাহেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘টু বি কন্টিনিউড’ এখন ইউটিউবে

বিনোদন ডেস্ক: পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘টু বি কন্টিনিউড’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবি মুক্তি পায় গত বছরের ২ সেপ্টেম্বর। ছবিটি এখন পাওয়া যাচ্ছে ইউটিউবে।

গত ২৮ মে ‘চ্যানেল আই টিভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ ছবিটি। এরই মধ্যে ১৬ হাজার দর্শক ছবিটি ইউটিউব থেকে দেখেছেন।

এর আগে গেল এপ্রিলের শেষে ‘টু বি কন্টিনিউড’ জেনেভার ১৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে প্রতিনিধিত্ব করে।

‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পরিচালক ইফতেখার ফাহমি নিজেই। আরও আছেন পূর্ণিমা, মিশু সাব্বির, অর্পণা ঘোষ, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফ্রিদির সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে মুখ খুললেন আরশি খান

খেলার খবর: আরশি খান। অনেকেই তাকে বলে থাকেন বিতর্কে থাকাটাই তার স্বভাব। বিগ বস ১১-র সদস্য আরশি খান নিজেই দাবি করেছিলেন যে তার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির যৌন সম্পর্ক হয়েছে। তার এই মন্তব্যে গণমাধ্যমে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল।

বিতর্কিত মডেল ও অভিনেত্রী আরশি খান একাধিকবার এই দাবি করেছেন।

২০১৫ তে ট্যুইটে প্রথম এই দাবি করেন তিনি। তিনি লিখেন, ‘হ্যাঁ, আফ্রিদির সঙ্গে আমি সেক্স করেছি। আমাকে কী কারো সঙ্গে ঘুমানোর জন্য মিডিয়ার অনুমতি নিতে হবে? এটা আমার ব্যক্তিগত জীবন। আমার কাছে এটা ভালবাসা।’

এমনকি আফ্রিদিকে বিয়ে করবেন বলেও দাবি করেন আরশি।

পরে একটি সাক্ষাৎকারে আরশি খান বলেন, বিগ বসে ঢোকার আগে পাকিস্তানি ওই ক্রিকেটারকে (আফ্রিদি) ফোনও করেছিলেন তিনি।

তবে এবার সেই প্রসঙ্গে উল্টো সুর শোনা গেলো আরশি খানের কণ্ঠে। তিনি নাকি ভুল করেছিলেন। ওই ট্যুইট করা উচিত হয়নি তার।

রাজীব খান্ডেওয়ালের শো’তে এসে তিনি বলেন, ‘আমি আফ্রিদিকে যথেষ্ট সম্মান করি। উনি আমার জন্য অনেক করেছেন। ট্যুইট করাটা আমার ভুল ছিল। প্রকাশ্যে এত সেনসিটিভ ইস্যু নিয়ে মুখ খোলাটা আমার উচিত হয়নি। আফ্রিদি সাব আমাকে অনেক দয়া করেছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওজন কমায় যে ঘরোয়া ঔষধি!

স্বাস্থ্য ডেস্ক: আমাদের দেশের দৈনিক রান্নার জন্য বিভিন্ন ধরণের মশলার প্রয়োজন হয়। এ সকল মশলা ছাড়া খাবারের স্বাদ বোঝা যায় না। গোলমরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ইত্যাদি অবশ্যই প্রয়োজনীয়। গবেষণায় দেখা গেছে, বনজ ঔষধি ও মশলা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, খাদ্যের মান উন্নত ও বিপাক অনুমোদনে সহায়তা করে।

তাই আপনার দৈনন্দিন রান্নায় মশলার প্রয়োগ বেশি করুন এবং আপনার ওজনের পরিমাণ সঠিক রাখুন। যে সকল মশলা ওজন নিয়ন্ত্রনে রাখে তা নিম্নে দেয়া হল-

১. দারুচিনি:
দারুচিনি ওজন কমানোর জন্য সবচেয়ে ভাল ঔষধি। কারণ, এটি রক্তে শর্করার মাত্রা স্থির করতে সাহায্য করে, দীর্ঘ সময় আপনার ক্ষুধা নিবারণ করতে সাহায্য করে, ক্ষুধা কমে যায় এবং দ্রুততর হারে চর্বির বিপাক ঘটায়।

২. আদা:
আদা শরীরের জন্য অত্যন্ত উপকারী শুদ্ধিকারক। আদা পাচনতন্ত্রের খাদ্য অপসারণ করতে সাহায্য করে এবং এইভাবে চর্বি দূর করে এবং ওজন বৃদ্ধিতে বাধা প্রদান করে।

৩. এলাচ:
এলাচ আপনার বিপাক অনুমোদন করে এবং ফ্যাট বার্ন করে আপনার শরীরের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

৪. হলুদ:
হলুদের মসলার মাঝে বিভিন্ন ওজন হ্রাস বৈশিষ্ট্য আছে। এটা চর্বি টিস্যুর গঠন কমাতে সাহায্য করে এবং এভাবে সম্পূর্ণ শরীরের চর্বি কমিয়ে আনে এবং ওজন বৃদ্ধিতে বাধা দেয়।

৫. গোলমরিচ:
গোলমরিচ এ Capsaicin নামক একটি যৌগ রয়েছে যা চর্বি বার্ন করতে সাহায্য করে এবং আপনার ক্ষুধা cravings শুষে নেয়। Prudue বিশ্ববিদ্যালয় দ্বারা সম্পন্ন একটি গবেষণায় দেখা গেছে – এটা শরীরের ওজন কমানোর জন্য কার্যকর ভূমিকা পালন করে। কারণ, এটি শরীরের বিপাক কার্যকলাপ বৃদ্ধি করে যার ফলে প্রচুর ক্যালরি খরচ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘোড়াদের জন্য ফাইভস্টার হোটেল!

ভিন্ন স্বাদের খবর: ঘোড়াদের প্রশিক্ষণ দিতে আছেন বেশ কয়েকজন জিম প্রশিক্ষক, প্রতিদিন নিয়ম মতো ‘গ্রুম’ করাই তাদের কাজ। আর থাকবেই বা না কেন? এ না থাকলে কি ফাইভস্টার হোটেল বলা যায়? তবে এত কিছু আয়োজনের পুরোটাই ঘোড়ার জন্য!

ঘোড়ার আরাম-আয়েশের জন্য আস্তাবলের বদলে অন্যরকম এই হোটেলটি গড়ে তোলা হয়েছে কাতারে। ‘আল শাকাব’ নামে বিলাসবহুল পাঁচতারা হোটেলটির আকারও তাই ঘোড়ার পায়ের ক্ষুরের মতো। এটির সব ব্যবস্থা দেখলে ঈর্ষা হবে মানুষেরই।

এমনিতে মরুপ্রদেশীয় কাতার দিনের বেলা মারাত্মক দাবদাহ জ্বলতে থাকে। সূর্যের প্রখর তেজ অনেক সময় কাবু করে দেয় ঘোড়াদেরও। তাই প্রায় ৭৪০টির মতো ঘোড়ার শরীর-মন জুড়োতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা আছে হোটেলে। আছে পেট ও প্রাণ ভরে খাওয়ার সুন্দর ডাইনিং হল।

এটুকুতেই থেমে নেই ঘোড়াদের খাতির-যত্ন। সব কিছু ঠিকঠাক চললে কিছুদিনের মধ্যে ঘোটক, ঘোটকি ও তাদের পরিবারের জন্য সবুজ গালিচায় মোড়া সাততারা হোটেল খোলার ইচ্ছা আছে আল শাকাবের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতালির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের দুর্দান্ত জয়

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ফুটবলপ্রেমীরা। এরইমধ্যে শুরু হয়ে গেছে অংশগ্রহণকারী দেশগুলোর প্রস্তুতি ম্যাচ। তারই জের ধরে ফুটবল বিশ্বযুদ্ধের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার লড়াইয়ে দক্ষতা প্রমাণ করল ফ্রান্স। শুক্রবার রাতে ইতালিকে ৩-১ হারাল দিদিয়ের দল। ইতালির মতো দলকে বড় ব্যবধানে হারিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে রাশিয়ার মাঠে নামবে ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালিয়েছে ফ্রান্সের ফুটবলাররা। শুরুতেই উমতিতি এবং গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় ফ্রান্স। প্রথমার্ধে গ্রিজম্যানের ফ্রিকিক থেকে পাওয়া বল ভলিতে করে বিপক্ষের জালে ঠেলে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন কিলিয়ান এমবাপে। ৮ মিনিটের মাথায় বিপক্ষ গোলির ফেরানো সেই বল গোল মুখে পেয়ে ফ্রান্সের স্কোরবোর্ড সচল করেন উমতিতি।

২৯ মিনিটে স্পট কিকে ফ্রান্সের ব্যবধান দ্বিগুন করেন ফরোয়ার্ড গ্রিজম্যান। সাত মিনিট পর দুরন্ত আক্রমনে ফিরে জোরালো ফ্রিকিকে ফ্রান্সের জালে বল জড়ানোর চেষ্টা করেন বালোতেল্লি। কিন্তু তার শট আটকে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো। ঠিক এই সময় গোলবক্সের কাছে বল পেয়ে ইতালির ব্যবধান কমান বোনুচ্চি। ২-১ গোলে শেষ হয় খেলার প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের খেলাটা বরং যেন কিছুটা একপেশে হয়ে পড়ে। ম্যাচে সম্পূর্ণ আধিপত্য নিয়ে নেয় দিদিয়ের শিষ্যরা। ৬৫ মিনিটে ডি-বক্স থেকে কোনাকুনি শটে তৃতীয় বারের জন্য বল ইতালির জালে জড়িয়ে দেন দেমবেলে। প্রাক-বিশ্বকাপ বন্ধুত্বের ম্যাচে ৩-১ ইতালিকে পরাজিত করে ফ্রান্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি মন্ত্রীসভায় বড় রকমের রদবদল

আন্তর্জাতিক ডেস্ক: আজ শনিবার ভোরে বেশ কিছু সৌদি রয়াল ডিক্রি জারি হয়েছে। মন্ত্রীসভায় রদবদল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ পদে ব্যাপক পরিবর্তন এসেছে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল লেবার মিনিস্টারের পরিবর্তন।

ড. আলী বিন নাসের আল গুফাইসের পরিবর্তে নতুন মন্ত্রী হিসেবে ঐতিহ্যবাহী ব্যবসায়ী পরিবার আল রাজেহী পরিবারের ইঞ্জিনিয়ার আহমাদ বিন সুলাইমান আল রাজেহী নিয়োগ পেয়েছেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম করণ করা হয়েছে তথ্য মন্ত্রণালয়। আর এই মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী করা হয়েছে আল উলা প্রদেশের গভর্নর প্রিন্স বাদর বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল সৌদকে।
ধর্মীয় পুলিশের সাবেক প্রধান শেইখ আব্দুল লতিফ আল শেইখকে ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়ের নিযুক্ত করা হয়েছ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উচ্চবর্ণের হিন্দুদের সামনে পা তুলে বসায় ৩ দলিত খুন!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে উচ্চবর্ণের হিন্দুদের সামনে পায়ের উপর পা তুলে বসায় দলিত গ্রামে হামলা চালিয়ে তিন জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছ’জন। হামলাকারীদের তাণ্ডবে গুঁড়িয়ে গেছে কিছু ঘরবাড়ি। গত শুক্রবার দেশটির তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কাচনাথম গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় কারুপ্পাস্বামী মন্দিরের বাইরে পায়ের উপর পা তুলে বসে ছিলেন ৩ দলিত যুবক। সেখানে উপস্থিত ছিলেন উচ্চবর্ণের দুই হিন্দু। অভিযোগ, তাঁদের ‘অসম্মান’ করা হচ্ছে বলে দাবি করে ওই তিন যুবককে কটূক্তি করলে ঝগড়া বেধে যায় দু’পক্ষের। পরে চন্দ্রকুমার নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই দলিত যুবকরা।

এই ঘটনার তিন দিন পর, সোমবার দলিত গ্রামে অস্ত্র নিয়ে চড়াও হয় ১৫ জনের বাহিনী। অভিযোগ মন্দিরের ঝামেলার পর থেকেই দলিতদের হুমকি দিচ্ছিলেন পাশের গ্রামের তেবর সম্প্রদায়ের কিছু মানুষ। তা নিয়ে থানায় অভিযোগ জানিয়েও ফল হয়নি। সোমবারের হামলার ছক কষেছিল চন্দ্রকুমারের ছেলেই। ওই দিন রাতে বন্ধুদের নিয়ে কাচনাথম গ্রামে হামলা চালান তিনি। হাসপাতালের পথে মৃত্যু হয় অরুমুগম ও শন্মুগনাথম নামে দু’জনের। মাদুরাইয়ের হাসপাতালে মৃত্যু হয় চন্দ্রশেখর নামে আরও এক দলিতের। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাজাজি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ নিতে অস্বীকার করে পরিবার। শিবগঙ্গা ও মাদুরাইয়ের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পরে তাঁদের দাবিদাওয়া মানার প্রতিশ্রুতি পেলে বিক্ষোভ তোলেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, কাচনাথম গ্রামে ৩০টি দলিত পরিবার ও পাঁচটি হিন্দু পরিবার থাকলেও বরাবরই কোণঠাসা দলিতরা। দলিতদের হাতে জমিজমা থাকলেও উচ্চবর্ণের হিন্দু পানি দিলে তবেই চাষবাস করতে পারেন তাঁরা। এমনকি, উচ্চবর্ণের গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলেও ব্যবস্থা নেয় না পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest