তৃণমূলের সাথে ৩০ জুন ও ৭ জুলাই শেখ হাসিনার বৈঠক

রাজনীতির সময়: আগামী ৩০ জুন প্রথম দফা ও ৭ জুলাই দ্বিতীয় দফায় তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, আগামী ৩০ জুন প্রথম দফায় ৪ বিভাগের ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফায় বাকী ৪ বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বর্ধিত সভায় কথা শুনবেন আওয়ামী লীগ প্রধান।
নির্বাচনকে উপলক্ষ করেই তৃণমূল নেতাদের সুসংগঠিত করা, নির্বাচনী প্রস্তুতি নিতে শেখ হাসিনা নির্দেশনা দেবেন। তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান শেখ হাসিনা। তাই বর্ধিত সভার আয়োজন। সংগঠনকে গতিশীল করা, দ্বন্দ্ব-কোন্দল নিরসন করাসহ আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার ব্যাপারে সরাসরি নির্দেশনা জানাতে এবার ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই উদ্দেশ্যে গত ২৩ জুন জেলা, থানা, মহানগর ও পৌরসভার নেতাদের ঢাকায় ডেকে বর্ধিত সভা করে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
দলের নীতি-নির্ধারণী নেতারা জানান, ওই বর্ধিত সভায় রাজনৈতিক সুফল এসেছে। ফলে একেবারে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোবাইলে প্রেম, প্রেমিককে বাসায় ডেকে অজ্ঞান করলো প্রেমিকা

ভিন্ন স্বাদের খবর: মোবাইলে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক প্রেমিককে বাসায় ডেকে অজ্ঞান করে বেঁধে রাখলেন প্রেমিকা। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার দুপুরে প্রেমিক ওয়াজেল হোসেনকে অজ্ঞান অবস্থায় প্রেমিকা সাথী আক্তার শেফার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রেমিকা সাথী আক্তার শেফাকে (২৫) আটক করা হয়েছে। উদ্ধার ওয়াজেল হোসেনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার ধর্মদা গ্রামে।

মেহেরপুরের সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, চারদিন আগে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ব্যবসায়ী ওয়াজেলের সঙ্গে পরিচয় হয় সাথী আক্তার শেফার। সেখানে মুঠোফোন নম্বর আদান-প্রদান করেন তারা। পরে মুঠোফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

রোববার সকালে প্রেমিককে বাসায় ডাকেন প্রেমিকা সাথী। প্রেমিকার ডাকে সাড়া দিয়ে দুপুরে দেখা করতে যান ওয়াজেল। সেখানে গেলে প্রেমিককে একটি ঘরে আটকে রাখেন প্রেমিকা। সেই সঙ্গে বিভিন্ন ওষুধ খাইয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়। এরপর মুঠোফোনে ওয়াজেলের স্ত্রীর কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন সাথী।

সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার দুপুরে জ্ঞান ফিরলে ওয়াজেল চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সাথী আক্তার শেফাকে আটক করা হয়েছে। এর সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। সেই সঙ্গে সাথীর নামে অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সহকারী পুলিশ সুপার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জার্মানি!

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হতে এখনও বাকি ৪ দিন। কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি হচ্ছে। এখন পর্যন্ত যে হিসাব দেখা যাচ্ছে তাতে জার্মানি ও ব্রাজিল প্রথম রাউন্ডের গণ্ডি পেরোলেও তাদের একজনকে বিদায় নিতে হবে দ্বিতীয় রাউন্ড থেকেই! কারণ দ্বিতীয় রাউন্ডেই যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে মুখোমুখি হতে পারে।

গ্রুপ ‘ই’ থেকে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে গোল ব্যবধানে পিছিয়ে থেকে একই পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে সুইজারল্যান্ড। পরের ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জিতলেই ৭ পয়েন্ট হবে নেইমারদের। অন্য ম্যাচে সুইজারল্যান্ড কোস্টারিকার বিপক্ষে থেকে জয় পেলেও গোল ব্যবধান ব্রাজিলের থেকে বেশি হতে হবে, নয়তো পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, গ্রুপ ‘এফ’ থেকে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মেক্সিকো। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতলে শীর্ষে থেকে নামার সুযোগ নেই। এমনকি ড্র করলেও শীর্ষে থাকবে উত্তর আমেরিকার দেশটি। অন্যদিকে, জার্মানি শেষ ম্যাচে যদি জয় পায় তাহলে সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে। ড্র করলেও সুযোগ থাকবে। তবে এক্ষেত্রে তাদের পক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।

কিন্তু বিশ্বকাপের সূচি বলছে, গ্রুপ ‘ই’ এর চ্যাম্পিয়ন দল আর গ্রুপ ‘এফ’ রানার্স-আপ দল মুখোমুখি হবে দ্বিতীয় রাউন্ডে। তাই উপরের হিসাব যদি মিলে যায় তাহলে দ্বিতীয় রাউন্ডেই দেখা হচ্ছে ব্রাজিল-জার্মানির। ফলে সেখান থেকে বিদায় নিতে হবে যে কোনো এক দলকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জন্মদিনে মেসির শপথ, ‘শিরোপা জিতবই’

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি ভিনগ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসি। দুই ম্যাচ খেলে একটিতে ড্র অপরটিতে বড় ব্যবধানে হেরেছে তার দল। এ রকম কঠিন পরিস্থিতিতেই রবিবার ৩১তম জন্মদিন পালিত হলো ফুটবল জাদুকরের। জন্মদিনে মেসিও জানিয়ে দিলেন, বিশ্বকাপ না পাওয়া পর্যন্ত হাল ছাড়বেন না তিনি। তার ভাষায়, ‘বিশ্বকাপ না পাওয়া পর্যন্ত অবসর নয়।’

জন্মদিনের সকালে অনুশীলন ছিল আর্জেন্টিনা দলের। মেসি অনুশীলনে নামতেই এগিয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান, দলের কোচ হোর্হে সাম্পাওলি। দলের অধিনায়ককে আরও শুভেচ্ছা জানান আগুয়েরো, পাওলো দিবালারাও। তার আগেই মেসির জন্য ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে দিয়েছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। ইনস্টাগ্রামে তাদের পরিবারের একাধিক ছবি পোস্ট করে মেসি-পত্নী লেখেন, ‘শুভ জন্মদিন। আমরা সবাই তোমাকে ভালবাসি। বিশ্বের সব চেয়ে সুখী মহিলা হয়েছি তোমাকে পাশে পেয়েই। খুব আনন্দে থাকো।’

শুধু নিজের স্ত্রী বা আর্জেন্টিনা দল থেকেই নয়, জন্মদিনে মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাব ফুটবলে তার সতীর্থ প্রতিদ্বন্দ্বীরাও। বার্সেলোনায় লিয়োর অন্যতম প্রিয় বন্ধু উরুগুয়ের লুইস সুয়ারেস সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘শুভ ৩১তম জন্মদিন। আনন্দ করো। বন্ধু, সব সময় তোমাকে সমর্থন করি। ভাল থেকো।’

মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন, একদা বার্সেলোনায় তার ব্রাজিলীয় সতীর্থ নেমার দ্য সিলভা স্যান্টোসও (জুনিয়র)।

মেসির জন্মদিনে তার উচ্চতার ও মাপের চকলেট ভাস্কর্য বানিয়ে চমক দিয়েছেন রুশ রেস্তরাঁর কর্মীরা। ওজন ৬০ কেজি। মস্কো থেকে ৫০ কিমি দূরের শহর ব্রনিৎসির আলতুফিয়েভো কনফেকশনারির পাঁচ কর্মী এই কাণ্ড করেছেন। এই শহরেই বিশ্বকাপের মূল শিবির করেছে আর্জেন্টিনা।

প্রধান শেফ দারিয়া মালকিনা বলছেন, ‘বিশ্বকাপের সময় মেসির জন্মদিন। আর তখন তিনি এই শহরেই থাকবেন জেনেই এই পরিকল্পনা। মেসির প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। মেসির জন্মদিনে আমাদের উপহার চকলেট মেসি’।

এই উপহার পাওয়ার পরে মেসির প্রতিক্রিয়া কী, তা অবশ্য জানা যায়নি। তিনি এখন মরিয়া শেষ ম্যাচে নাইজিরিয়াকে হারিয়ে দলকে শেষ-ষোলোয় নিয়ে যেতে। গ্রুপে দুই ম্যাচে আর্জেন্টিনা এক পয়েন্ট পেলেও এখনও বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়নি এলএম টেনের।

তার কথায়, ‘বিশ্বকাপ আর্জেন্টিনা ও আমার কাছে একটা বিশেষ প্রাপ্তি। বিশ্বকাপ হাতে তুলছি এই স্বপ্ন এখনও দেখি। দেশকে বিশ্বকাপ উপহার না দেওয়া পর্যন্ত অবসর নিতে চাই না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের ডিআইজি পদে পদোন্নতি ও বদলি

দেশের খবর: পুলিশের ৯ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া ৯ ডিআইজিসহ মোট ১১ জনকেও আজ সোমবার দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে বলা হয়।

যাদের বদলি করা হয়েছে তারা হলেন- সিআইডি’র ডিআইজি লুত্ফর রহমান মন্ডলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি, এসবি’র ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, সিআইডি’র অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আলমকে সিআইডি’ ডিআইজি (চলতি দায়িত্বে), এসবি’র অতিরিক্ত ডিআইজি মোঃ তওফিক মাহবুব চৌধুরীকে এসবি’র ডিআইজি (চলতি দায়িত্বে), ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) কৃষ্ণ পদ রায়কে একই ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে), রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) টিআর পদে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে আরএমপি’র পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) ও ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ আবদুল বাতেনকে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারি বর্ষণের সতর্ক বার্তা

দেশের খবর: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সোমবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও-কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় হোটেল থেকে যৌনাঙ্গ পুড়িয়ে দেয়া লাশ উদ্ধার

খুলনা সংবাদদাতা: খুলনা মহানগরীতে আলাদা ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ৩টায় মহানগরী ডাকবাংলা মোড়ের একটি আবাসিক হোটেলের ৫০২ নম্বর কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (৩০) বছরের এক যুবকের লাশ উদ্ধার হয়। লাশটি উলঙ্গ অবস্থায় কক্ষের বক্সখাটের নীচে লুকানো অবস্থায় ছিল। তার মুখ ও যৌনাঙ্গ আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আজ দুপুরের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ আসতে থাকায় হোটেলের কর্মচারীরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এসময় দুর্গন্ধের কারণ খুজতে গিয়ে বক্সখাটের নীচে লাশের সন্ধান পায়।

অপরদিকে মহানগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের বড়ইতলা এলাকা থেকে অজ্ঞাত (৫০) আরেক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার হয়। সোমবার দুপুর ১২টার দিকে ওই এলাকার একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, মৃতদেহের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ৫ম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় ওই আসামীকে অপহরণের দায়ে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, এক লাখ জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। তবে আসামী পলাতক রয়েছে।
সাজাপ্রাপ্ত আসামীর নাম রানা সরদার (৩৫)। সে নড়াইল জেলার কালিয়া উপজেলার বিলগঞ্জ গ্রামের পাঁচু সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৮ জুলাই সকাল আনুমানিক সাতটার দিকে বাদির বোন সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের এক দিন মজুরের মেয়ে খোরদো ব্রাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়। দুপুর একটা বেজে গেলে সে বাড়ি না আসায় বাদি ও তার স্বজনরা খুঁজতে যেয়ে জানতে পারেন যে তার এক সহপাঠী খোরদো গ্রামের এক মেয়েকে একটি মোটর সাইকেলে করে নিয়ে গেছে এক ব্যক্তি।
পরদিন সকাল ৯টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার চাকলা খেয়াঘাটে কপোতাক্ষ নদ পার হওয়ার সময় স্থানীয় জনতা দু’ স্কুল ছাত্রীসহ নড়াইল জেলার কালিয়া উপজেলার রানা সরদারকে আটক করে। পরে রানাকে গণধালাই দেওয়া হয়। এ সময় দু’ স্কুল ছাত্রীকে জিজ্ঞাসাবাদে জানা যায় ২০০৫ সালের ৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে ভারতে ভাল কাজের প্রলোভন দেখিয়ে খোরদো বাজার থেকে মোটর সাইকেলে তুলে চাকলা খেয়াঘাট পার হয়ে যশোরের চাঁচড়ায় নিয়ে যায় রানা। পরে তাদেরকে মনিহার সিনেমা হলে সিনেমা দেখানোর পর রাতে একটি আবাসিক হোটেলে তোলা হয়। হোটেলে বাদির বোনকে স্ত্রী ও তার সহপাঠীকে শালিকা পরিচয় দিয়ে একই কক্ষে রাত্রিযাপন করে রানা সরদার। সহপাঠীকে চুলকানির ঔষধের নামে ঘুমের ঔষধ খাইয়ে বাদির বোনকে গভীর রাতে ধর্ষণ করে রানা। পরদিন তাদেরকে চাকলা খেয়াঘাট হয়ে সাতক্ষীরার কালিগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় ওই সালের ৯ জুলাই পাকুড়িয়া গ্রামের ওই ধর্ষিতার ভাই বাদি হয়ে রানা সরদারের নাম উল্লেখ করে কলারোয়া থানায় মানব পাচার এর ৫(১) ধারা ও নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। ধর্ষিতা স্কুল ছাত্রী ১০ জুলাই নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইব্রাহীম খলিলের কাছে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক সামছুল হুদা ২০০৫ সালের ২৫ আগষ্ট আদালতে এজাহারভুক্ত আসামীর নামে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার নয়জন সাক্ষীর জবানবন্দি ও নথি পর্যালোচনা শেষে আসামী রানা সরদারের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক দু’ শিশুকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭(১) ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসাথে ধর্ষণের অভিযোগে ৯(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন। দু’টি কারাদণ্ড একইসাথে চলবে বলে আদেশে বলা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাড. এসএম জহুরুল হায়দার বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest