সর্বশেষ সংবাদ-
আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমেআশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরায় কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রদান ও পুরস্কার বিতরণীসাতক্ষীরায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাটের পর উল্টো বিভিন্ন অনলাইনে অপপ্রচারInstant casino’s bieden meer dan alleen snelheid: een diepgaande analysePianificazione Strategica del Cool‑Off nel Gioco d’Azzardo Online – Come Trasformare le Pause in Strumenti di Benessereการเลือกเกมที่ตอบโจทย์สไตล์การเล่นของคุณใน playbet casino

প্রয়োজনের তুলনায় বেশি পানি খেলেই বিপদ!

স্বাস্থ্য ডেস্ক: ছোট থেকেই সকলে শুনে আসছি- ‘বেশি করে পানি খাও’। তাতে নাকি শারীরের অনেক সমস্যার সমাধান হয় অনায়াসেই। কিন্তু, বর্তমান চিকিৎসাবিদ্যা জানাচ্ছে অন্য কথা।

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী চার্লস বোর্ক তার গবেষণায় জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করলে, রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায়। হতে পারে ব্রেন সোয়েলিং-ও।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, বেশি পানি খেলে হাইপোন্যাট্রেমিয়ায় আক্রান্ত হতে পারেন অনেকেই। এর ফলে ব্রেন ফুলে যায়। যাতে হতে পারে সিজার, এমনকী বিকল হতে পারে হৃদযন্ত্রও। এমন কথাই জানিয়েছেন বিজ্ঞানী চার্লস বোর্ক।

বিজ্ঞানী বোর্ক আরও জানিয়েছেন, শরীরে পানির পরিমাণ কমে গেলে ব্রেনের ‘হাইড্রেশন সেন্সিং মেকানিজম’ যেমন খুব তাড়াতাড়ি বুঝতে পারে, পানির পরিমাণ বেড়ে গেলে তেমনটা হয় না। ফলে, ওভার-হাইড্রেশন হয়ে জাগিয়ে তোলে ক্যালশিয়ম চ্যানেলগুলো, যা আদতে কাজ করে শরীরে পানির স্তরের সামঞ্জস্য বজায় রাখার।

প্রসঙ্গত, হাইপোন্যাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশির ভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষদের মধ্যেই দেখা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু স্বাধীনতার প্রতীক, আর নজরুল সাহিত্যের- ডি-লিট গ্রহণ করে শেখ হাসিনা

শিক্ষা ডেস্ক: ভারতের পশ্চিবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার প্রতীক, আর নজরুল সাহিত্যের প্রতীক। এ সময় তিনি নজরুলের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন। এই বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রীকে উচ্চতর ডি-লিট ডিগ্রি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাজী নজরুল ইসলাম মানুষের কল্যাণে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। বিদ্রোহী কবির আগমন বাংলাসাহিত্যের আকাশে নতুনের কেতন উড়িয়ে ধূমকেতুর মতো ছিল বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে ভারতবাসীর সহযোগিতার কথা স্মরণ করে তাদেরকে ধন্যবাদ জানান।

এর আগে শনিবার সকালে কলকাতা থেকে বিমানে দুর্গাপুরের কাজী নজরুল বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা। সেখান থেকে সড়কপথে দুপুরে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী।

এরপর শুরু হয় বিশেষ সমাবর্তন ও ডি-লিট প্রদান অনুষ্ঠান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, বাংলাদেশ ভবনের উদ্বোধন এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিতে শুক্রবার সকালে দুই দিনের ভারত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ‘স্মার্ট ওয়াচ’ কেলেঙ্কারিতে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক: কেলেঙ্কারি যেন পাকিস্তান ক্রিকেটের পিছু ছাড়ে না। দুর্নীতি-ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে মদক কিছুতেই উচ্চারিত হয় পাকিস্তানি ক্রিকেটারদের নাম। আর তারই জের ধরে এবার ম্যাচের মধ্যেই স্মার্টঘড়ি ব্যবহার করে ফের আলোচনায় দেশটির ক্রিকেটাররা।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানি ক্রিকেটারদের স্মার্টঘড়ি ব্যবহার নিয়ে চলছে তোলপাড়। টেস্টের প্রথম দিন দুই পাকিস্তানি ক্রিকেটার আসাদ শফিক ও বাবর আজম স্মার্টঘড়ি পরেই মাঠে নেমে যান। এই ঘড়ির সাহায্যে সময় দেখার পাশাপাশি অনেকটা মোবাইলের কাজও সারা যায়। খেলা চলাকালীন মাঝে মধ্যেই তাদের সেই ঘড়ি ব্যবহার করতে দেখা গেছে।

বিষয়টি আমলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের নির্ধারিত নীতিতে স্পষ্ট বলা আছে, যেকোনো ধরনের কমিউনিকেশন ডিভাইস মাঠ ও ড্রেসিংরুম এরিয়াতে বহন করা যাবে না। কিন্তু নিজেদের হাতে স্মার্টঘড়ি পরে আইসিসির এমন নিয়ম উপেক্ষা করেছেন শফিক ও আজম।

দিনের খেলা শেষে শফিক ও আজমকে আইসিসির ডেকে পাঠানো হয় এবং কড়া করে মৌখিকভাবে তিরস্কার করা হয়। পাশাপাশি ওই দুই ক্রিকেটারসহ পুরো পাকিস্তান দলকে পরবর্তীতে এমন কোনো ডিভাইস সঙ্গে বহন করতে বারণ করা হয়েছে। অন্যথায় বড় শাস্তি পেতে পারে পুরো দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্যসেবায় ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ন্যাশনাল ডেস্ক: ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান ভারত ও পাকিস্তানের চেয়ে উন্নত’ এক সময় এমন তথ্য শুনলে অনেকেই আষাঢ়ে গল্প ভেবে বাঁকা চোখে তাকাতেন। কিন্তু সময়ের পরিক্রমায় এখন আন্তজার্তিক সংস্থার গবেষণায়ও এ তথ্য প্রমাণিত যে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান ওই দুটি দেশ থেকে উন্নত।

বিশ্বের অন্যতম প্রাচীন মেডিকেল জার্নাল দ্য লানসেটের গত বুধবার (২৩ মে) প্রকাশিত এক গবেষণা জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। বিশ্বের মোট ১৯৫ দেশের সংক্রামক ও অসংক্রামক ব্যাধি, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ও পুষ্টি অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করে স্বাস্থ্যসেবার মানদণ্ড নির্ধারণ করা হয়।

বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে স্বাস্থ্যসেবার মান ও সহজপ্রাপ্যতার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। এক্ষেত্রে ভারতের অবস্থান ১৪৫ ও পাকিস্তানের ১৫৪তম। এ দুটি দেশ ছাড়াও নেপাল, ভুটান, মালদ্বীপ ও মায়ানমারের অবস্থানও পিছনের সারিতে।

প্রতিবেদন অনুসারে গত বছরের ১৯ মে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯তম। অর্থাৎ, বাংলাদেশ গত বছরের তুলনায় এবার আরও ৬ পয়েন্ট উন্নতি করেছে। আর ভারতের বর্তমান অবস্থান ১৪৫। গত বছর তাদের অবস্থান ছিল ১৫৪। অর্থাৎ গত বছরের তুলনায় ভারত ৯ পয়েন্ট এগিয়েছে।

তালিকায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা ও গুণগত মানে আইসল্যান্ড প্রথম, দ্বিতীয় নরওয়ে, তৃতীয় নেদারল্যান্ড, চতুর্থ লুক্সেমবার্গ, পঞ্চম অস্ট্রেলিয়া, ষষ্ঠ ফিনল্যান্ড, সপ্তম সুইজারল্যান্ড, অষ্টম সুইডেন, নবম ইতালি এবং দশম এনডোরা।

এরপরে অবস্থান যথাক্রমে আয়ারল্যান্ড, জাপান, অস্ট্রিয়া, কানাডা, বেলজিয়াম, নিউজিল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, স্পেন ও ফ্রান্স। তালিকায় ২০তম তালিকায় রয়েছে সিঙ্গাপুর। চীনের অবস্থান ৪৮তম। শ্রীলংকা রয়েছে ৭১তম অবস্থানে। বাংলাদেশ ১৩৩তম ও ভুটান ১৩৪তম। তবে নেপাল (১৪৯তম), পাকিস্তান (১৫৪তম) ও আফগানিস্তানের (১৯১তম) চেয়ে ভাল অবস্থানে আছে ভারত।

তালিকায় সবার নিচে রয়েছে সেন্টাল আফ্রিকান রিপাবলিকান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোলে বিদ্যুৎ স্পৃষ্টে ২ সন্তানের পিতার মৃত্যু

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপাল পোর্টথানার ভবারবেড় গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে লিটন হোসেন (৪০) নামে দুই সন্তানের পিতার মৃত্যু।

শুক্রবার দুপুর সাড়ে ৩ টার দিকে নিজ বাড়িতে মটর দিয়ে গরুর গোসল করাতে গিয়ে তার এই মৃত্যু ঘটে।
নিহত লিটন হোসেন বেনাপোল ভবারবেড় ৬ নং ওয়ার্ড মৃত উজুর আলীর ছেলে। ঘটনা স্থান থেকে জানা যায় সে দুপরে গরুর গোসল কারানোর জন্য মটরের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয় । তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ ‘হাই ভোল্টেজ’ ফাইনালের মুখোমুখী রিয়াল-লিভারপুল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে অংশগ্রহণকারী দেশগুলোর। ফুটবলপ্রেমীদেরও চোখ এবার রাশিয়ার দিকে। বিশ্বকাপের আগে এই মৌসুমে শেষবারের মতো সবার নজর এখন কিয়েভের দিকে। মৌসুমের শেষ ‘হাই ভোল্টেজ’ ম্যাচে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে মাঠে নামবে ইংলিশ লিগ ক্লাব লিভারপুল ও স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। আজ শনিবার রাত পৌনে ১টায় শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল।

অবশ্য এই মৌসুমে জিনেদিন জিদানের দলটি জন্য খুব একটা ভালো সময় কাটছে না। লা লিগায় ব্যর্থ হয়েছে। প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা খুঁইয়েছে। কোপা দেল রে ট্রফি থেকেও ছিটকে পড়ে এবার তাদের একমাত্র ভরসা চ্যাম্পিয়নস লিগ। ক্রিস্টিয়ানো রোনালদোর দলটি শিরোপা পেতে মুখিয়ে আছে। দলের কোচ জিদান লিভারপুলের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবেন। ইউরোপ সেরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেই মৌসুমের শিরোপা খরা কাটাতে চায় দলটি।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুটা দারুণ করলেও শেষ পর্যন্ত চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয় লিভারপুলকে। তবে চ্যাম্পিয়নস লিগ নিয়ে দারুণ আশাবাদী দলটি। শিরোপা প্রত্যাশী বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে ওঠা ইতালিয়ান ক্লাব এফসি রোমাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অলরেডরা। ফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী রিয়াল মাদ্রিদ হলেও দলের তারকা মিশরীয় তারকা মোহামেদ সালাহ, সেনেগালের উইঙ্গার সাদিও মানে, ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার রবার্তো ফিরমিনো আছেন দারুণ ফর্মে। দলটির হয়ে নিয়মিত গোল পাচ্ছেন এই ত্রয়ী। তাঁদের দিকে তাকিয়ে ভরসার ঝুলি স্ফীত করে নিশ্চিন্ত আছে দলটি। তাই শিরোপা জয়ের কাজটি সহজ হবে না তারকাসমৃদ্ধ রিয়াল মাদ্রিদ দলের। বলাই বাহুল্য, ফুটবল দুনিয়া তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চ্যাম্পিয়নস লিগের ফাইনালই উপভোগ করতে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লর্ডসে বড় লিডের পথে ছুটছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠ লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের সাথে পেরে উঠছে না স্বাগতিক দেশ ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিনেই বিশাল লিড দাঁড় করিয়েছেন বাবর আজম-আসাদ শফিকরা। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের করা ১৮৪ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ৩৫০ রান করেছে পাকিস্তান। লিড ইতোমধ্যে দাঁড়িয়েছে ১৬৬ রানের।

প্রথম দিনে মোহাম্মদ আব্বাস এবং মোহাম্মদ আমিরের বোলিং নৈপুণ্যে ইংলিশদের ১৮৪ রানেই থামিয়ে দেয় পাকিস্তান। পরে দিনের শেষভাগে ১ উইকেটে ৫০ রান নিয়ে ফেরে তারা। দ্বিতীয় দিনে একই ধারাবাহিকতায় ব্যাট করতে থাকেন পাকিস্তানি ব্যাটসম্যানরা।

ইংলিশদের ইনিংসে যেখানে ছিল ১টি মাত্র পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস, সেখানে পাকিস্তানি ব্যাটসম্যানরা ৪টি ফিফটি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে আহত হয়ে অবসরে যান বাবর। বাহুতে পাওয়া আঘাতের ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এছাড়া আজহার আলি ৫০, আসাদ শফিক ৫৯ এবং শাদাব খানের ব্যাট থেকে আসে ৫২ রানের ইনিংস। ম্যাচের তৃতীয় দিনে মোহাম্মদ আমির ১৯ এবং মোহাম্মদ আব্বাস ০ রানে ব্যাট করতে নামবেন। ইংলিশদের পক্ষে ৩টি করে উইকেট নেন জিমি অ্যান্ডারসন এবং বেন স্টোকস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিনে ২২ ঘণ্টা রোজা রাখা মুসলিমদের কথা

ভিন্ন স্বাদের খবর: এই পৃথিবীতে সবচেয়ে লম্বা রোজা রাখছেন আইসল্যান্ডের অধিবাসীরা। চব্বিশ ঘণ্টা দিনের মাত্র দুই ঘণ্টার পানাহার এবং সেহরির কাজ সারতে হচ্ছে। এই কঠিন চ্যালেঞ্জের সঙ্গে তারা কীভাবে মানিয়ে নিচ্ছেন? আসলে সেখানে অনেক আগে সূর্যোদ্বয় হয়, আর অনেক পরে অস্ত যায়। বিবিসি এক ভিডিও-তে জানাচ্ছে সেই মানুষগুলোর কথা, যারা দিনে ২২ ঘণ্টার রোজা পালন করছেন।

ভিডিও প্রতিবেদনে বিবিসি জানাচ্ছে, এই মুসলমানরা দিনের পুরোটা সময়ই পানাহার ছাড়া কাটিয়ে দিচ্ছেন। একজন বলছেন, আপনি যখন কিছু বিশ্বাস করছেন তখন তার জন্যে যেকোনো কিছু করতে পারেন।

এটা আমার বিশ্বাস যা আমাকে এগিয়ে নিতে থাকে, তখন তা অনেক সহজ হয়ে যায়, বললেন আরেকজন।

আইসল্যান্ডের মুসলমানরা দীর্ঘতম রোজা পালন করে। তা ছাড়া বছরের এই সময়টাতে সেখানকার দিনগুলোও সবচেয়ে বড় হয়। অনেক লম্বা দিন। রাত ১১টার দিকে সূর্য মাত্র ডোবে। আর উদয় হয় ভোর ৪টার দিকে। রাতে মাত্র ২ ঘণ্টা সময় থাকে খাওয়ার জন্যে।

বছর পাঁচেক আগে পাকিস্তান থেকে আইসল্যান্ডে পাড়ি দিয়েছেন সুলামান। গভীর রাতে একবাটি দই আর ফলের পর সূর্যদ্বয়ের আগ পর্যন্ত তিনি কিছুই খান না। বিগত ২২ বছর ধরে আমি রমজান মাসে রোজা রাখি। ভোরের একটু আগ থেকে সূর্যদ্বয়ের মধ্যে হাতে কিছুটা সময় থাকে। আসলে এটা এখন প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে। সুলামানকে রাতে খাওয়ার পরের ৫ ঘণ্টার মধ্যেই কাজের জন্যে ছুটতে হবে।

ধারণা করা হয়, আইসল্যান্ডে এক হাজারের বেশি মুসলমান বাস করেন। তবে তাদের সবাই দীর্ঘতম রোজা পালন করেন না।

রেইকজাভিকের এক ছোট্ট মুসলমান কমিউনিটিতে ইমামের দায়িত্ব পালন করেন মানসুর। এক ধর্মীয় সভার মাধ্যমে তারা রোজা ১৮ ঘণ্টা করেছেন, করণ সূর্য সেখানে অনেক পরে অস্ত যায়। কুরআনের আলোকে তারা সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে তাদের রোজা ৪ ঘণ্টা কমিয়ে এনেছেন, তবুও তা ১৮ ঘণ্টার রোজা। এত সময় ধরে রোজা রাখার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

আইসল্যান্ডে যে মুসলমানরা রোজা রাখছেন, তাদের সবাই দীর্ঘতম রোজার অভিজ্ঞতা অর্জন করছেন।

রেইকজাভিকে একটি কাবাবের শপ পরিচালনা করেন ইয়ামান। কাবাব তিনি তৈরি করেন, কিন্তু স্বাদ গ্রহণ করতে পারেন না। ক্ষুধা নিয়ে কাবারের দোকানে দায়িত্বপালন খুব কঠিন কাজ, অবশ্যই ক্ষুধা লাগে।

সুলামান এবং তার স্ত্রী জারা অফিস থেকে ফিরে ঘরের কাজ করেন। তার স্ত্রী গর্ভবতী, তাই তিনি রোজা রাখেন না। তবে সুলামান রাখছেন নিয়মিত। স্ত্রী রোজা না রাখলেও নিয়মিত নামাজ পড়েন। পবিত্র রমজান মাসের মাহাত্ম্য উবলব্ধির জন্যেই ধর্ম-কর্ম যথাসাধ্যভাবে পালন করছেন তিনি।

আইসল্যান্ডে সূর্যাস্তের আজানের সঙ্গে সঙ্গে ইফতারে ব্যস্ত হয়ে পড়েন সবাই। এরপর হাতে আর সময় বেশি থাকে না। একটু পরই তো সেহরি। আগামী দিন ২২ ঘণ্টাই পানাহার থেকে বিরত থাকতে হবে তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest