সর্বশেষ সংবাদ-
ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণদেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কারেন্ট জাল জব্দফের হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি সেঁজুতিআসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রীসাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে খুলনায় তদন্ত সোমবারদেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অতিবর্ষণে জেলার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধহাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৬স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনাশেষের ঝড়ে আর্জেন্টিনা সেমিফাইনালে, প্রতিপক্ষ সেখানে ইংল্যান্ড

সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক: কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন একটি নথিতে সই করেছেন। উত্তর কোরিয়াকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন কিম জং উন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সই করা কিম জং উনের নথিতে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। নির্দেশনাগুলো হলো-

প্রথমত, শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া।

দ্বিতীয়ত, কোরীয় উপদ্বীপে একটি স্থায়ী ও স্থিতিশীল শান্তিপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় দুই দেশ যৌথভাবে কাজ করবে।

তৃতীয়ত, চলতি বছরের ২৭ এপ্রিলের পানমুনজান ঘোষণার কথা তারা পুনর্ব্যক্ত করেন। কোরীয় উপদ্বীপে সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া।

চতুর্থত, যুদ্ধবন্দী বা যুদ্ধে নিখোঁজদের উদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোস্টারিকাকে উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ শক্তিধর বেলজিয়ামের

খেলার খবর: বিশ্বকাপ প্রস্তুতি পর্বের শেষ ম্যাচটিতে কোস্টারিকাকে উড়িয়ে দিল বেলজিয়াম। ঘরের মাঠে কোস্টারিকার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আসন্ন বিশ্বকাপের অন্যতম শক্তিধর দেশ বেলজিয়াম।

সোমবার রাতে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ সৃষ্টি করলেও খেলার ২৪তম মিনিটে গোল হজম করতে হয় বেলজিয়ামকে। ম্যাচের ৩১তম মিনিটে গোলমুখে ফাঁকায় বল পেয়ে খেলায় সমতা আনেন নাপোলির ফরোয়ার্ড ড্রিস মের্টেন্স।

এরপর ম্যাচের ৪২তম মিনিটে বেলজিয়ামকে এগিয়ে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার লুকাকু। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধান বাড়ান লুকাকু। ৬৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মিচি বাতসুয়াই। ডি-বক্সে হ্যাজার্ডের ছোট করে বাড়ানো বল ধরে ডান দিকে পাস দেন লুকাকু। আর ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে বল জালে ঠেলে দেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড বাতসুয়াই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৭তম বিসিএসে ১ হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ

দেশের খবর: বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩১৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি এ ফল প্রকাশ করা হয়েছে।

এতে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, তথ্য ক্যাডারে ১৪ জন, কৃষি ক্যাডারে ৫০ জন, মৎস্য ক্যাডারে ৭৯ জন, প্রাণিসম্পদ ক্যাডারে ৪৭ জন ও সাধারণ শিক্ষা ক্যাডারে ২১০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

ফলাফল জানতে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে জানা যাবে। এছাড়া, মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে PSC37Registration Number লিখে 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে। সরাসরি ফলাফল জানতে ক্লিক করুন।

৩৭তম বিসিএস পরীক্ষা-২০১৬-এর মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২,৪৩,৪৭৬ জন। প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মোট ৫৩৭৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় আহ্বান করা হয়। গত বছরের ২৯ নভেম্বর থেকে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় ৪৯৬৮ জন প্রার্থী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে লিখিত এবং মৌখিক উভয় পরীক্ষায় মোট ৪৭৬৮ জন প্রার্থী কৃতকার্য হন।

উল্লেখ্য, সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সুপারিশকৃত ১৩১৪ জন প্রার্থীর মধ্যে ৯৯১ পুরুষ এবং মহিলা ৩২৩ জন।

লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও শূন্য পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ সকল প্রার্থীকে বিসিএস ক্যাডার সার্ভিসে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি। পদ স্বল্পতার কারণে উত্তীর্ণ যেসব প্রার্থীকে বিসিএস ক্যাডার সার্ভিসে নিয়োগের সুপারিশ করা সম্ভব হয়নি, তাদেরকে “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০” এর বিধান অনুযায়ী সরকারের নিকট হতে শূন্য পদে নিয়োগের রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে ১ম শ্রেণি/২য় শ্রেণির ননক্যাডার পদে মেধাক্রম ও প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে প্রচেষ্টা গ্রহণ করা হবে; তবে সুপারিশের কোনো নিশ্চয়তা দেয়া হচ্ছে না।

এ ব্যাপারে পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে বিসিএস ক্যাডার সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীর সংখ্যা ৩৪৫৪ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঘুষের টাকাসহ টাইপিস্ট আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদের অফিস সহকারী (টাইপিস্ট) এ.কে.এম শাহিদুজ্জামানকে ঘুষের এক লাখ টাকা আটক করেছে দুদক। মঙ্গলবার সকালে জেলা পরিষদের অফিস কক্ষ হতে তাকে উক্ত টাকাসহ হাতে নাতে আটক করা হয়।

খুলনা বিভাগীয় দুদকের পরিচালক ড. আবুল হাছান জানান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রকল্প ছাড়করণে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম আজ (মঙ্গলবার) সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে ওৎ পেতে বসে ছিলেন। এক পর্যায়ে সদর উপজেলার দেবনগর রোকেয়া মাধ্যামিক বিদ্যালয়ের উন্নয়নের বরাদ্দে টাকা বাড়ানোর জন্য উক্ত স্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসানের কাছ থেকে জেলা পরিষদের ষাঁট লিপিকার শাহিদুজ্জামান একলাখ টাকা ঘুষ গ্রহনকালে দুদকের একটি টিম তাকে হাতেনাতে আটক করে। তিনি আরো জানান, আটক শাহিদুজ্জামানকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ১০

দেশের খবর: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ভারি বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা-ছেলেসহ ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোয়ালিটি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ভারি বর্ষণে মাটি চাপায় বুড়িঘাট ইউনিয়নে মা-ছেলেসহ চারজন ও ধর্মচরণ ইউনিয়নে একই পরিবারের চারজন ও হাতিমারা ইউনিয়নে দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের ধরমপাশা কার্বারি পাড়ার স্মৃতি চাকমা (২৩) ও তার ছেলে আয়ুব দেওয়ান (দেড় বছর)। নিহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ও নানিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করলেও এতে ঠিক কতজন নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেননি।

রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেন, সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় ইউএনও এবং ওসি এখনো ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারেননি। তাই পাহাড় ধসে ঠিক কতজন নিহত ও নিখোঁজ রয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠান ২৯ রমজান

প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র মাহে রমজানের সালাম ও শুভেচ্ছা। অফুরন্ত আলোর ঝর্ণাধারায় উৎসারিত জ্ঞানার্জনের তীর্থভূমি বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরায় অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের এক ইফতার মাহফিল ও আলোচনা সভা আগামী শুক্রবার ২৯ রমজান, ১৫ জুন ২০১৮ তারিখ বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীদের আগামী বুধবার ২৭ রমজান, ১৩ জুন ২০১৮ তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সময়স্বল্পতার কারণে প্রথমবারের এই আয়োজন সম্পর্কে সকলকে সময়মত অবহিত করা সম্ভব হয়নি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আপনারা যে যেখানে আছেন প্রাণের টানে মিলিত হবেন আমাদের এই উদ্যোগের সাথে- এমনটিই প্রত্যাশা।

যোগাযোগ:

কাজী আসাদুল ইসলাম
সহকারী অধ্যাপক, সাতক্ষীরা সরকা‌রি ক‌লেজ, সাতক্ষীরা।
‌মোবাইল: ০১৭২৩৭১৪১৬১

মো. শরিফ-উল-আলম
-সহকারী অধ্যাপক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা।
মোবাইল: ০১৭৮৯-৯৯৬৩২০

মো. শামসুজ্জামান
-উপ কর কমিশনার, সাতক্ষীরা।
মোবাইল: ০১৭১৭-৬৯০৬৮০

মো. আনিসুজ্জামান
-সহকারী পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, সাতক্ষীরা।
মোবা: ০১৭৭১-৯৫৯৯৯৩

অলোক কুমার তরফদার
-সহকারী জেলা শিক্ষা অফিসার, সাতক্ষীরা।
মোবাইল: ০১৭১২-৮০৯১৫৫

হাফিজুর রহমান মাসুম
সম্পাদক, ডেইলি সাতক্ষীরা
মোবা: ০১৭৪৬-৫৪৫১১৯

মো. আবুল কালাম আজাদ
প্রভাষক, সাতক্ষীরা সরকারি কলেজ
মোবাইল: ০১৭১৭২৯৭৬২৬

মো. রোকনুজ্জামান
-উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা
মোবাইল: ০১৭১৩-৫৩৭৭৮৬

মো. মাহফুজুর রহমান
-প্রভাষক, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা।
মোবা: ০১৮১৮-৭২৪৬৮৫

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক টুকু আটক

রাজনীতির খবর: যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে সাদা পোশাকধারী পুলিশ উত্তরার নিজ বাসার সামনে থেকে তুলে নিয়ে গেছে। সোমবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, উত্তরার ১৩ নম্বর সেক্টরের রোড ১৩ ও বাড়ি নম্বর ২৭- এ তার বাসার গেটের সামনে থেকে তার ড্রাইভার ও সঙ্গে থাকা একজনসহ সালাউদ্দিন টুকুকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। এসময় ওই এলাকায় থাকা সিসিটিভি খুলে নিয়ে যায় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগে থেকে ডিবি পুলিশের দুইটি গাড়ি সেখানে অপেক্ষা করছিলো। টুকুর গাড়ি সেখানে পৌঁছলে পুলিশ তার গতিরোধ করে তাদের গাড়িতে তোলে।

সুলতান সালাহ উদ্দিন টুকুর স্ত্রীর বরাত দিয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, টুকুর সঙ্গে আরো নেতাকর্মী ছিলেন। তাদের সবাইকে নিয়ে গেছে। কোথায় নিয়েছে, তা আমরা এখনো জানতে পারিনি।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, সরকারের লোকেরাই তাকে তুলে নিয়ে গেছে। অবিলম্বে তাকে থানায় সোপর্দ অথবা জনসম্মুখে আনার দাবি জানাচ্ছি।

ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি- টুকু ভাইকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমি ডিবি অফিসের পাশেই আছি। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, কারোর সঙ্গে কথাও বলতে পারিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় চালু

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো রেলওয়ে বিশ্ববিদ্যালয় চালু করেছে ভারত। বিশ্ববিদ্যালয়টির নাম ন্যাশনাল রেল ট্রান্সপোর্ট ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে রেলওয়ের বিভিন্ন বিভাগে কর্মকর্তার পদে যোগ দিতে পারবেন শিক্ষার্থীরা।

রেলে উন্নতমানের আধুনিক প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। অথচ এই প্রযুক্তির ব্যবহারে কোনওরকম শিক্ষা বা প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা চালু হয়ে ওঠেনি। নেই সিলেবাসও। ফলে প্রযুক্তির ক্রমবিকাশের জ্ঞান সঞ্চয় করতে ছুটতে হচ্ছে বিদেশে। অত্যন্ত ব্যয়বহুলও সেই শিক্ষা। অথচ ভারতে রেলের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে গুজরাটের বরোদাতে। ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়েতে ইউপিএসসি থেকে পাশ করে আসা অফিসারদের প্রশিক্ষণ হয় সেখানে। সেখানে তাঁরা ফাউন্ডেশন কোর্স, ইন্ডাকশান কোর্স ও প্রফেশনাল কোর্সের প্রশিক্ষণ নিয়ে থাকেন। সঙ্গে চলে ফিল্ডওয়ার্ক।

ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রশিক্ষণ কেন্দ্রকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কথা চিন্তা করেন। ২০১৪ সালের বাজেটে এই বিশ্ববিদ্যালয় করার প্রকল্প নেওয়া হয়। বরোদার প্রশিক্ষণ কেন্দ্রকে বিশ্ববিদ্যালয় করতে রেল তৈরি করে ম্যানেজমেন্ট কমিটি। এরপর ওই কমিটির তত্ত্বাধানে গঠিত হয় ন্যাশনাল রেল ট্রান্সপোর্ট ইউনিভার্সিটি। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস-এর ডিন অফ স্ট্যাডি ডঃ প্রমোদ সিনহাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিইওর দায়িত্ব দেওয়া হয়। আগামী আগস্টেই শুরু হবে পঠনপাঠন। ৮০টি সিট রয়েছে।

বিবিও ও বিএসসি কোর্স দিয়ে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়। উচ্চমাধ্যমিকে ৫৫ শতাংশ নম্বর পাওয়া শিক্ষার্থীরা এই কোর্সের আবেদন করতে পারবেন। আগামী আগস্টে প্রথম কোর্সের জন্য ৩৫০০ আবেদন এসেছে বলে জানা গিয়েছে। রেলে দেশে ৩০০টি প্রশিক্ষণ কেন্দ্রকে এই ন্যাশনাল রেল ট্রান্সপোর্ট ইউনিভাসির্টির আওতায় আনা হয়েছে। তবে, এই কোর্স করতে কেমন খরচ হবে, তা এখনও জানানো হয়নি। শিক্ষার্থীদের থাকা-খাওয়া সংক্রান্ত কী ব্যবস্থা রাখা হয়েছে, তাও নিয়েও ধোঁয়াশা রয়েছে। রেল সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় চালু হওয়ার বা ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest