সর্বশেষ সংবাদ-
ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণদেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কারেন্ট জাল জব্দফের হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি সেঁজুতিআসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রীসাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে খুলনায় তদন্ত সোমবারদেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অতিবর্ষণে জেলার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধহাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৬স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনাশেষের ঝড়ে আর্জেন্টিনা সেমিফাইনালে, প্রতিপক্ষ সেখানে ইংল্যান্ড

টিভি চ্যানেলে নিজের মৃত্যুর খবর শুনে ক্ষুব্ধ এটিএম শামসুজ্জামান

বিনোদন সংবাদ : মধ্যরাতে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবর। এরপর দুটি টেলিভিশনও চ্যানেলেও প্রচার করা হয় জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবর। সেই সূত্র ধরে চিত্রতারকারাও সোশ্যাল মিডিয়ায় জানাতে দেরি করেননি যে তিনি মারা গেছেন।

খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে এ খবর। অনুসারীরাও ছড়িয়ে দিতে থাকে সে খবর। ঠিক যখন খবরটিকে মিথ্যে ভাবার আর সুযোগ নেই তখনই সংবাদকর্মীরা ও টেলিভিশন এবং চলচ্চিত্র সংশ্লিষ্টরা নিশ্চিত করেন যে মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা।

এটিএম শামসুজ্জামানের স্ত্রী মিসেস রুনি জামান বলেন,’ফেসবুকে প্রায়ই গুজব ছড়ানো হয়। কিন্তু টেলিভিশন চ্যানেলে এই প্রথম উনার মৃত্যুর খবর দেওয়া হলো- এটা খুবই দুঃখজনক। টেলিভিশন চ্যানেল যদি ভুল খবর দেয় তাহলে মানুষ যাবে কোথায়?’

তিনি জানান এটিএম শামসুজ্জামান সুস্থ আছেন। বাসাতেই আছেন। ঈদে নাটক-চলচ্চিত্রে কাজ করছেন কি না এমন প্রশ্নের জবাবে রুনি জামান বলেন, ‘উনি রমজান মাসে বাসাতেই থাকেন। এসময় কোন শুটিং করেন না।’

এটিএম শামসুজ্জামান নিজেও ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিও বার্তায় জানালেন টেলিভিশন চ্যানেলে কীভাবে দেয় না জেনে এমন খবর দিইয়েছে? তিনি ভিডিও বার্তায় বাসার নম্বর দিয়ে বলেন, ‘এর আগেও আমাকে ৮-১০ বার মেরেছে, তারা ইতর প্রকৃতির। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি দেখছি টেলিভিশন চ্যানেলে আমার মৃত্যুর খবর। এটা কী ধরনের পেশাদারিত্ব? তারা তো অন্তত একবার আমাকে ফোন দিতে পারে।’

খোঁজ নিয়ে জানা গেছে এবারের গুজবটি ছড়ানো হয় একটি ইউটিউব চ্যানেল থেকে। যেখানে বলা হয়, ‘এটিএম শামসুজ্জামান বাথরুমে পরে গিয়ে মারা গেছেন, পুরো বাংলাদেশে শোকে ভাসছে।’ এরপর তা দ্রুত ছড়াতে থাকে।

চিত্রনায়ক ওমর সানী বলেন,’ইউটিউবের কিছু হারামি আমাদের গুরু সমতুল্য এটিএম শামসুজ্জামান ভাইকে মেরে ফেলার কথা বলে টাকা কামিয়ে নিচ্ছে। আমাকেও এভাবে মেরে ফেলেছিলে। এদের রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধ করা হোক। পুলিশি আইন প্রয়োগ করা হোক। এটিএম ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ফেসবুক ব্যবহারে সকলের সতর্ক হতে হবে। চিলে কান নিয়েছে আর চিলের পেছনে ছুটলাম এমনটা অন্তত শোবিজ সংশ্লিষ্টদের পরিহার করতে হবে। এভাবে যারা গুজব ছড়াচ্ছে তাঁদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতীয় সিনেমা মানেই বক্ষ আর নিতম্ব! বিস্ফোরক প্রিয়াঙ্কা!

বিনোদন সংবাদ: ভারতীয় সিনেমায় নাচ করতে গেলে নিতম্ব এবং স্তনটাই সব। ভারতীয় চলচ্চিত্র এবং সংস্কৃতি নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বলিডিভা প্রিয়াঙ্কা চোপড়া। যদিও এই বিষয়টি বছরখানেক আগে বলেছিলেন পিগি চপস। কিন্তু সম্প্রতি ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হওয়ায় সকলের নজরে আসে। এরপরেই শুরু হয় সমালোচনার।

নায়িকা বর্তমানে যে ইন্টারন্যাশনাল স্টার তা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না। আর আন্তর্জাতিক মঞ্চেও অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই ভীষনভাবে জনপ্রিয় তিনি। বছর দুয়েক আগে অর্থাৎ ২০১৬ সালে অভিনেত্রী এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে রেড কার্পেটে হেঁটে সকলের নজরে এসেছিলেন। রেড কার্পেটে কিছুটা হাঁটার পরেই সাংবাদিকরা তাঁকে ছেঁকে ধরেন একাধিক প্রশ্ন নিয়ে। এই সময় একজন তাঁকে বলিউড নিয়ে প্রশ্ন করেন। অভিনেত্রী আপ্লুত হয়ে জবাব দিতে থাকেন। সেখানে তাঁকে বলিউডের নাচের স্টেপ প্রসঙ্গে প্রশ্ন করা হয়।

উত্তরে অভিনেত্রী জানান “ভারতীয় ফিল্ম মানেই শুধু স্তন এবং নিতম্ব! এখানে নাচতে গেলে সব কিছুই নিতম্ব আর স্তনের মুভমেন্ট হওয়া সবথেকে বেশি জরুরি।” পাশাপাশি ক্যামেরার সামনে নিজেও নেচে দেখান অভিনেত্রী।

ভিডিওটি ভাইরাল হতেই নায়িকার বিরুদ্ধে কুৎসিত মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। ভারতীয় সংস্কৃতি নিয়ে এরকম মন্তব্য করায় নায়িকার ফ্যানেরাও তাঁর বিরুদ্ধে মুখ খোলে। অনেকের মতেই নায়িকা হলিউড স্টার হয়ে গিয়েছে বলে নিজেকে অনেকে বিশাল কিছু ভেবে নিয়েছেন। কিন্তু তিনি হয়তো ভুলে যাচ্ছেন যে তিনি নেচেই বিখ্যাত হয়েছেন। যদিও এসব নিয়ে এখনই অভিনেত্রী পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি।

পাশাপাশি অভিনেত্রী এমনিতেই বেশ কোণঠাসা নিজ দেশের মাটিতে। সম্প্রতি ‘কোয়ান্টিকো’র লেটেস্ট সিরিজ ‘দ্য ব্লাড অফ রোমিও’ তে এক হিন্দু জাতীয়তাবাদীকে জঙ্গি তকমা দিয়ে দেখানো হয়েছে। আর তাঁকে এই তকমা দেওয়ার সংলাপটি বলেছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়া অর্থাৎ এফবিআই এজেন্ট ‘অ্যালেক্স প্যারিস’। সম্প্রতি এই এপিসোড ঘিরে দেশের মাটিতে শুরু হয়েছে বিতর্ক।

রাজনীতিবিদ, সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের প্রতিক্রিয়ায় আপাতত কোনঠাসা হয়ে পড়েছেন পিগি চপস। এই পরিস্থিতিতে অভিনেত্রীকে সমর্থনে এগিয়ে আসে নির্মাতা সংস্থা এবিসি। প্রকাশ্যে তাঁরা ক্ষমা চাইলেও কিন্তু মন গলেনি কারোর।

ওই এপিসোডের জন্য এবিসি ক্ষমা চেয়ে বলেছে, “প্রিয়াঙ্কা না পরিচালক, না গল্পের লেখক। ওই এপিসোডে যা দেখানো হয়েছে তাতে অভিনেত্রীর কোনও হাত নেই। কোয়ান্টিকো একটি ফিকশন সিরিজ, মানুষের আবেগকে আহত করার কোনও উদ্দেশ্য ছিল না।”

প্রিয়াঙ্কা নিজেও দু:খ প্রকাশ করে টুইট করেন। তিনি বলেন, কোনো উদ্দেশ্য থেকে ভারতীয়দের ভাবাবেগকে আঘাত করা হয়নি। তিনি এ-ও বলেন যে, তিনি একজন গর্বিত ভারতীয়।

তিনি লেখেন, আমি অত্যন্ত মনঃক্ষুণ্ন এবং দুঃখিত যে কিছু মানুষ কোয়ান্টিকোর একটি এডিসোড দেখে মনে আঘাত পেয়েছেন। এটা কোনোভাবেই আমার বা আমাদের উদ্দেশ্যমূলক কাজ ছিল না। আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি। আমি একজন গর্বিত ভারতীয় এবং আমার অবস্থান কোনোদিনই পরিবর্তনযোগ্য নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতারে স্বাস্থ্যকর ফল নাশপাতি ও পেয়ারা

স্বাস্থ্য সংবাদ: ইফতারে ভাজাপোড়া কম খেয়ে বিভিন্ন ফল খাওয়া উত্তম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আপনার ইফতারে থাকতে পারে স্বাস্থ্যকর ফল নাশপাতি ও পেয়ারা। অতি পরিচিত ফল নাশপাতির পুষ্টিগুণ জেনে নিন-

নাশপাতিতে সর্বনিম্ন ক্যালোরি
স্বাস্থ্যসচেতন মানুষের বড় এক ভয় ক্যালোরি। কিন্তু ফলের ক্যালোরি প্রাকৃতিক চিনি থেকেই আসে। তবু ভয় কাটে না মানুষের। এদিক থেকে পুরোপুরি নিরাপদ নাশপাতি। এটা সর্বনিম্ন ক্যালোরির ফল। রসাল একটি নাশপাতি থেকে গড়ে ১০০ ক্যালোরি মিলতে পারে, এর বেশি নয়।

শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখে
চীনে ফুসফুসের চিকিৎসায় নাশপাতি ব্যবহৃত হয়। নাশপাতির জুস গলা পিচ্ছিল করে, কফ এবং ভাইরাল সংক্রমণ কমায়। অনেকেই মনে করেন, গ্রীষ্মে প্রচ- গরমে ফুসফুসে কফ জমে। ফলে শ্বাস নিতে সমস্যা হয়। নাশপাতিতে এ্যান্টিঅক্সিজেন গ্লোটাথায়ন থাকার কারণে এটি গলাকে পিচ্ছিল করে এ ধরণের সমস্যা থেকে মুক্তি দেয়।

রোগ প্রতিরোধী
অ্যান্টি-অক্সিডেন্ট আর ভিটামিন ‘সি’-এর কারসাজিতে কিন্তু দেহের রোগ প্রতিরোধী ক্ষমতা বেড়ে যায়। এরা রক্তের শ্বেতকণিকার সংখ্যা ও কার্যক্রম বাড়ায়। এমনিতেই ঠাণ্ডা-সর্দি, ফ্লু ছাড়াও সাধারণ কিছু রোগ নাশপাতিই সামলে নিতে পারে।

অ্যান্টি-অক্সিডেন্টের কার্যক্রম
অন্যান্য ফলের মতো নাশপাতিও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এই উপাদানের উপকারিতার কথা নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন রোগের আক্রমণ ঠেকাতে দেহকে শক্তিশালী করে তোলে।

প্রয়োজনীয় খনিজের ঘাটতি মিটাতে
যাদের দেহে প্রয়োজনীয় খনিজের ঘাটতি রয়েছে তারা নাশপাতির শরণাপন্ন হতে পারেন। কপার ও আয়রনের জন্য এই ফল আপনার দেহের জন্য দারুণ উপকারী।

হাড়ের স্বাস্থ্য
উচ্চমাত্রার খনিজের তালিকায় রয়েছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম আর কপার। এসব উপাদান হাড়ের খনিজ হারানো রোধ করে। হাড়ের স্বাস্থ্যের যত্ন নেয়।

স্বাস্থ্যকর ফল পেয়ারা
ইফতারে থাকতে পারে অতি পরিচিত ফল পেয়ারা। প্রতিদিন মাত্র ১টি পেয়ারা আপনার নানা ধরনের শারীরিক সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে- এমনটিই বলছে একাধিক গবেষণা। তাই স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিনের ইফতারে পেয়ারা রাখা যেতে পারে। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ‘সি’ ও লাইকোপেন—যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। জেনে নিন তুলনামূলক সস্তার ফল পেয়ারার পুষ্টিগুণ-

* উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে
পেয়ারার পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে।

* দৃষ্টিশক্তি উন্নত করে
পেয়ারায় রয়েছে ভিটামিন এ। দিনে ১টি পেয়ারা খেলেও দৃষ্টিশক্তির উন্নতি সম্ভব।

* ওজন কমায়
পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এতে হজমের সমস্যার সমাধান হয়। পেয়ারা রক্তের চিনির মাত্রা কমাতেও বিশেষভাবে কার্যকরী।

* চুল পড়া রোধ করে
পেয়ারার ভিটামিন সি চুল পড়া রোধে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও প্রতিদিন মাত্র ১টি পেয়ারা খেলে নতুন চুল গজাতেও সহায়তা করে।

* নার্ভ ও মাংসপেশি শিথিল রাখতে
পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা অনেক কঠিন পরিশ্রমের পরেও মাংসপেশি শিথিল রাখতে সহায়তা করে। এছাড়াও নার্ভ রিলাক্স করে।

* ত্বকের নানা সমস্যা দূর করে
পেয়ারার প্রায় ৮১% পানি। সুতরাং পেয়ারা খেলে দেহ পানি শূন্যতার হাত থেকে রক্ষা পায়, ত্বক সুস্থ থাকে। পেয়ারার ভিটামিন সি ত্বকের কোলাজেন টিস্যুর সুরক্ষাতেও কাজ করে।

* মস্তিস্কের সুরক্ষা করে
পেয়ারা আমাদের মস্তিষ্ক সুরক্ষায় কাজ করে। পেয়ারার ভিটামিন মস্তিস্কের নার্ভ রিলাক্স করতে সহায়তা করে। এতে মস্তিস্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের ইফতার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের আয়োজনে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ মসিউর রহমানের সভাপতিত্বে তালবাড়িয়া মোড়ে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রোজাদারদের সাথে ইফতার করেন সাতক্ষীর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সদর উপজেল আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস এম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলি, কৃষি বিষায়ক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, সদর উপজেল যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান। আলিপুর যুবলীগের সভাপতি মোঃ মহিবুল্লহ সরদার। সভায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ বেল্লাল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনা জেলা ও দায়রা জজকে স্ট্যান্ড রিলিজ

দেশের খবর: খুলনার জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ জুন) রাষ্ট্রপতির অনুমতিক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবার রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে, জেসমিন আনোয়ার খুলনার জেলা জজের দায়িত্বভার ছেড়ে দিয়ে অবিলম্বে খুলনা আদালতে তার পরবর্তী জ্যেষ্ঠ বিচারিক কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের দায়িত্ব নেওয়ার পর থেকে জেসমিন আনোয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। সিনিয়র আইনজীবীদের অভিযোগ, বিভিন্ন মামলায় খুলনার বড় বড় মাদক ব্যবসায়ী ও কালোবাজারিদের জামিন দিয়েছেন তিনি। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র আইনজীবীরা আইন মন্ত্রণালয়ে লিখিত আকারে এ অভিযোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৮নং ওয়ার্ডে ভিজিএফ কার্ড বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল এলাকায় অসহায়, দুস্থদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ওয়ার্ডের তেতুলতলা, চৌধুরীপাড়া, বটতলা, নবজীবন এলাকা, নিকারীপাড়া, গুড়পুকুর এলাকার বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে অসহায়দের মাঝে এ কার্ড বিতরণ করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। কার্ড বিতরণ কালে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথীসহ এলাকার গণ্যামান্য ব্যক্তি। এসময় অসহায় দুস্থ্য ব্যক্তিরা ভিজিএফ কার্ড পেয়ে পৌরসভার প্রতি অকৃজ্ঞতা প্রকাশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ইফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি : কালিগঞ্জে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অফিসার্স ক্লাবের হল রুমে অনুষ্ঠিত ইফতার মাহফিল আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল ছত্তার মোড়ল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওহেদুজ্জামান,কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপিত সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপিত নিয়াজ কওছার তুহিন,কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান,সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহজালাল সহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা কিন্টার গার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা কিন্টার গার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ রমজান মঙ্গলবার বিকালে মনিং সান প্রি-ক্যাডেট স্কুলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা কিন্টার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল, অর্থ সম্পাদক শাহজাহান সবুজ, মীর সায়েম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest