সর্বশেষ সংবাদ-
ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণদেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কারেন্ট জাল জব্দফের হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি সেঁজুতিআসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি: প্রধানমন্ত্রীসাতক্ষীরা জেলা পরিষদের উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে খুলনায় তদন্ত সোমবারদেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অতিবর্ষণে জেলার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধহাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৬স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনাশেষের ঝড়ে আর্জেন্টিনা সেমিফাইনালে, প্রতিপক্ষ সেখানে ইংল্যান্ড

নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

খেলার খবর: দেশের ক্রিকেটের ইতিহাস গড়া সাফল্য এনে দেয়া নারী ক্রিকেট দলের জন্য ভূরি ভূরি পুরস্কার অপেক্ষা করছে তা অনুমান করা গিয়েছিল আগেই। সোমবার বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের ট্রফি নিয়ে দেশে ফেরার পর জানা গেল পুরস্কারের অঙ্কটাও।

প্রাথমিকভাবে বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল, নারী ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে তিন থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি। সোমবার সন্ধ্যায় দ্বিগুণ হয়ে গেল এই পুরস্কার। সালমা-রোমানারা প্রত্যেকে পাবেন ১০ লাখ টাকা করে এবং পুরো দলের জন্য থাকছে ২ কোটি টাকার অর্থ পুরস্কার।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ইফতার পার্টি ও দোয়া মাহফিলে এ খবর জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ করে মোট দেড় কোটি টাকা। এছাড়া বাকি ৫০ লাখ টাকা দেয়া হবে দলের সঙ্গে থাকা ৮ জন কোচিং স্টাফ ও টুর্নামেন্টজুড়ে উজ্জ্বল পারফরম্যান্স করা খেলোয়াড়দের।

উজ্জ্বল পারফরম্যান্স করে বাড়তি বোনাস পাওয়া খেলোয়াড়দের মধ্যে সবার উপরেই থাকবেন দলের সহ-অধিনায়ক এবং সেরা অলরাউন্ডার রোমানা আহমেদ। টুর্নামেন্টজুড়েই অলরাউন্ড নৈপুণ্য দেখানো রোমানা ফাইনাল ম্যাচে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া ফাহিমা খাতুন, নাহিদা আকতার, শামীমা সুলতানারাও দুর্দান্ত পারফর্ম করে অবদান রেখেছেন বাংলাদেশের প্রথম কোন বহুজাতিক শিরোপা জয়ে।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫ টা ৫০ মিনিটে বাংলাদেশে অবতরণ করার কথা ছিল নারী দলের। তবে ফ্লাইট বিলম্বের কারণে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বাংলাদেশে নামে সালমা খাতুনের দল। ফলে বিসিবির আনুষ্ঠানিক ইফতারে থাকতে পারেননি তারা। পরে সাড়ে ৭টা নাগাদ সোনারগাঁও হোটেলে উপস্থিত হন বাংলাদেশের শিরোপা জয়ী রত্নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভিজিডির চাউল বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয় পরিষদে প্রধান মন্ত্রীর ঈদ উপহার সরুপ হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করেছে।সোমবার সকাল ৮ টার দিকে মথুরেশপুর ইউনিয়নের ১,২ও ৩ নম্বার ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওহেদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মথুরেশপুর ইউপি মিরাজুল আশরেকিন, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন সোহেল,মথুরেশপুর ইউপি সদস্য শওকত হোসেন,মনিরুজ্জামান মনো, আব্দুস ছালাম,শেখ মিজানুর,কালিগঞ্জ থানার ডিএসবি আলফাজ হোসেন সহ সকল ইউপি সদস্য,ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান করে চুরি

আরাফাত আলী : কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামে খাদ্যদ্রব্যের সাথে চেতনানাশক মিশিয়ে ও স্প্রে করে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান করে দূধর্ষ চুরি করেছে দুর্বৃত্তরা ।ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আমিয়ান গ্রামের সুদাম ঘোষের ছেলে ডাক্তার মিলন কুমার ঘোষ (৪৮) জানান, রবিবার রাত ১০ টার দিকে তিনি, তার ছেলে মনিষ ঘোষ (১৩) ও তার বাবা সুদাম ঘোষ (৮৬) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। একাদশী ব্রত পালন করার কারণে তার মা উষা রাণী ঘোষ (৭৫) ও স্ত্রী মালঞ্চী ঘোষ (৪০) খাবার না খেয়ে ঘুমিয়ে যান। এক পর্যায়ে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে মালঞ্চী ঘোষ ঘুম থেকে উঠে ঘরের আলমারি ভাঙা ও জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান। এসময় পরিবারের অন্য সদস্যদের অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মালঞ্চী ঘোষ জানান, খাবারের সাথে চেতনানাশক ও স্প্রে ব্যবহার করায় অজ্ঞান হয়ে যান পরিবারের সদস্যরা। সেই সুযোগে দুর্বৃত্তরা তার শয়নকক্ষের স্টীলের আলমারি ভেঙে ১১ ভরি স্বর্ণালংকার, ২ টি এন্ড্রয়েডসহ ৪ টি মোবাইল, ৪০ হাজার টাকা ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে তিনি জানান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, চেতনানাশক প্রয়োগের ফলে তারা জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে তারা এখন শংকামুক্ত।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করে নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালপত্র চুরি থাকার কারণে অল্পক্ষণের মধ্যে তারা জ্ঞান হারিয়ে ফেলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মৎস্যজীবীকে মারপিটের অভিযোগ

আরাফাত আলী : কালিগঞ্জে এক মৎস্যজীবীর নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী চক্রের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মৎস্যজীবি আশাশুনি উপজেলার নাছিমাবাদ গ্রামের হযরত আলীর ছেলে হাসানুর ইসলাম (১৯) জানান, তিনি তার বাড়ি সংলগ্ন গোয়ালঘেষিয়া নদীতে মাছ ও খাচা পেতে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘ যাবত কালিগঞ্জের কালিকাপুরস্ত গোয়ালঘেষিয়া নদীতে কাঁকড়া ধরতে গেলে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দলু মোড়লের ছেলে চিহিৃত মাদকসেবী একাধিকবার জেলখাটা আসামি শাহিন মোড়ল (৩০) ও ইউসুফ শেখের ছেলে রাজগুল (৫০) মাসোহারা দাবি করে তাকে নানাভাবে হয়রানি করছে। চাঁদা না দিলে ওই নদীতে মাছ কিংবা কাঁকড়া শিকার করতে দেবে না বলে হুমকিধামকি দিতে থাকে। দরিদ্র ওই মৎস্যজীবী টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত শনিবার সকাল ১০ টার দিকে কালিকাপুর এলকায় গোয়ালঘেষিয়া নদীতে গেলে বেধড়ক মারপিট করে ২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এখন থেকে প্রতিমাসে ২ হাজার টাকা হারে দিতে হবে মর্মে ওই দুর্বৃত্তরা জোরপূর্বক সাদা কাগজে সাক্ষর করিয়ে নিয়েছে বলে তিনি জানিয়েছেন।
এব্যাপারে জানতে চাইলে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন বলেন, মৎস্যজীবি হাসানুর ইসলামের নিকট চাঁদা দাবি বা মারপিট করে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি আমার জানা নেই। তবে শাহিন মোড়ল একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। এজন্য তার নামে মামলা হয়েছে এবং সে কয়েকবার ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটেছে। তার অপর সহযোগী রাজগুলও একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তারা এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রিকেটে সেরা অঘটন, এক নম্বর ইংল্যান্ডকে হারাল ১১তম স্কটল্যান্ড

খেলার খবর: ক্রিকেটে অঘটন অনেক হয়েছে। কিন্তু রবিবার যে অঘটনটা ঘটেছে, সেটা অতীতের সব অঘটনকে ছাড়িয়েছে। কারণ একদিনের ক্রিকেটে এক নম্বর দলকে হারিয়ে দিয়েছে ১১তম দল।

সাধারণত দুর্বল দলরা বোলিং-এর মধ্যে দিয়েই শক্তিশালী দলকে হারায়। কিন্তু রবিবার স্কটল্যান্ড তাদের ব্যাটিং-এর শক্তিতে হারিয়েছে ইংল্যান্ডকে।

এডিনবার্গের মাঠে রবিবার প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৭১-এর বিশাল স্কোর খাড়া করে স্কটল্যান্ড। ৯৪ বলে অপরাজিত ১৪০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন কালুম ম্যাকলিওড। ইংল্যান্ডের বোলাররা তার ব্যাটিং বিক্রমের সামনে ফিকে হয়ে যান। এত স্কোর তাড়া করে জেতা কার্যত অসম্ভব। তবুও ইংল্যান্ড চেষ্টা করেছিল। তাই তো স্কটল্যান্ডের জয় ব্যবধান ছ’রান। অবশ্য পুরো ৫০ ওভার খেললে ইংল্যান্ড নাও হারতে পারত। কারণ ৪৯ তম ওভারের পঞ্চম বলেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংসে।

ইংল্যান্ডে হয়ে সর্বোচ্চ রান করেন জনি বেয়ারস্টো। ৫৯ বলে ১০৫ করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমাকে জাপার সাবেক মন্ত্রী বললে ব্যবস্থা নেব: অর্থমন্ত্রী

দেশের খবর: জাতীয় পার্টির (জাপা) কেউ অর্থমন্ত্রীকে তাদের দলের ‘সাবেক মন্ত্রী’ বলে সম্বোধন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘আমি কোনোদিন জাতীয় পার্টির সদস্য ছিলাম না, মন্ত্রীও ছিলাম না। জেনারেল এরশাদের সামরিক সরকারের মন্ত্রী ছিলাম। এটা আমার অনুরোধ হবে, জাতীয় পার্টির সদস্যরা এটা ভবিষ্যতে মনে রাখবেন। যদি মনে না রাখেন তাহলে আমি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো।’
সোমবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী আলোচনায় অর্থমন্ত্রী এ হুশিয়ারি দেন।

এর আগে জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিন তার বক্তব্যে অর্থমন্ত্রীকে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী বলে সম্বোধন করেন।

এতে ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমেই আমার কিছু বলা উচিৎ। কয়েকবারই বলেছি সেটা জাতীয় পার্টির সদস্যরা সব সময় অস্বীকার করে যান। আজকেও অস্বীকার করেছেন। মি. সেলিম সাহেবও সেটা বলেছেন। আমি কোনো দিন জাতীয় পার্টির সদস্যও ছিলাম না, কোনো দিন জাতীয় পার্টির মন্ত্রীও ছিলাম না। অনেকবার এটা বলেছি। জেনারেল এরশাদ যখন তার সামরিক সরকারে ছিল সেই সময় মন্ত্রী ছিলাম। জাতীয় পার্টির তখন জন্মও হয়নি। জাতীয় পার্টির জন্ম হওয়ার আগেই আমি সেই সরকার থেকে পদত্যাগ করে চলে যাই।’

‘আশা করি, তারা মনে রাখবেন। যদি মনে না রাখেন, তবে আমি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

উল্লেখ্য, গত বছরও সংসদে সম্পূরক বাজেটের আলোচনায় অর্থমন্ত্রী মুহিত বলেছিলেন, ‘আমি জাতীয় পার্টির সদস্যও ছিলাম না, মন্ত্রী তো দূরের কথা। এইচ এম এরশাদ ১৯৮২ সালে ঘোষণা করলেন যে, তিনি অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার গঠন করেছেন। এর দুবছর পর তিনি পার্টি গঠন করেন। পার্টির ব্যাপারে সিদ্ধান্ত চাইলে আমি পদত্যাগের কথা জানিয়ে দেই এবং পরে পদত্যাগ করি। এটা সবার জানা উচিত। ইতিহাসে আমি বোধ হয় একমাত্র মন্ত্রী, অনুষ্ঠান করে আমাকে বিদায় দেওয়া হয়। এ জন্য ধন্যবাদ এরশাদ সাহেবকে। উনি সজ্জন ব্যক্তি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার চিকিৎসা বিএসএমএমইউতেই হবে

দেশের খবর: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালেই চিকিৎসা করানো হবে।

তিনি রাজি থাকলে মঙ্গলবার সকালে তাকে নাজিমুদ্দির রোডের পুরাতন কারাগার থেকে শাহবাগের বিএসএমএমইউ হাসপাতালে আনা হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এ কথা জানিয়েছেন।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে ঢাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতাল বা লন্ডনে পাঠানোর দাবির মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানালেন কারা মহাপরিদর্শক।

সোমবার দুপুরে কারা অধিদফতরে সৈয়দ ইফতেখার সাংবাদিকদের বলেন, আমরা উনাকে (খালেদা জিয়া) আগামীকাল সকালে বিএসএমএমইউতে নিয়ে যাব। বিএসএমএমইউ তৈরি রাখতে বলেছি। তবে উনি যদি রাজি থাকেন। উনার রাজি হওয়ার একটা বিষয় আছে।

খালেদা জিয়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিষয়ে কারা মহাপরিদর্শক বলেন, জেল কোড অনুযায়ী সরকারি অর্থ খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিএসএমএমইউ চিকিৎসা সেবা প্রদানকারী সর্বোচ্চ সরকারি প্রতিষ্ঠান। যদি সেখানে তার চিকিৎসার বিষয়ে কোনো সুযোগ-সুবিধার অভাব থাকে, তাহলে বেসরকারি হাসপাতালে নেয়ার প্রশ্ন আসে।

গত শনিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা দেখে এসে বলেছিলেন- গত ৫ জুন বিএনপি নেত্রীর ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছিল বলে তারা ধারণা করছেন। সে কারণে তিনি পড়ে গিয়েছিলেন।

এরপর রোববার দুপুরেই খালেদা জিয়াকে বিএসএমএমইউতে পরীক্ষা করানোর উদ্যোগের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তিনি বলেন, ঠিক কখন খালেদা জিয়াকে পরীক্ষার জন্য নেয়া হবে, তা আইজি প্রিজন্স নির্ধারণ করবেন।

এরপর আজ আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানালেন, খালেদা জিয়াকে মঙ্গলবার বিএসএমএমইউতেই চিকিৎসা করানো হবে।

তবে রোববারই এক সংবাদ সম্মেলন করে বিএসএমইউতে খালেদা জিয়ার চিকিৎসার বিরোধিতা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পিজিতে (বিএসএমএমইউ) উনার যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যাপারে খালেদা জিয়া সন্তুষ্ট নন। সেখানে তার যথাযথ চিকিৎসা হবে না, সেখানে তিনি চিকিৎসা করাতে চান না, সেখানে তিনি চিকিৎসা নেবেন না। আমরা মনে করি, পিজিতে তার যথাযথ চিকিৎসা হবে না।

এদিকে রোববার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর দাবি জানান।

তিনি বলেন, ‘আজ (রোববার) পত্রিকায় দেখলাম, খালেদা জিয়ার চিকিৎসকেরা বলেছেন, তিনি (খালেদা) সাত মিনিট অজ্ঞান ছিলেন। এ কথা সঠিক হয়ে থাকলে তার নিশ্চয়ই টিআইএ হয়েছিল। অর্থাৎ তার সাময়িকভাবে মস্তিষ্কে রক্ত চলাচল কমে গিয়েছিল। এ ধরনের রোগীর ভবিষ্যতে ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। সেহেতু ভালো চিকিৎসার জন্য নিউরোলজিক্যাল সেন্টারে তার চিকিৎসা হওয়া উচিত।’

বদরুদ্দোজা চৌধুরী আরো বলেন, ‘যেহেতু খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা ছিলেন, সুতরাং অন্য বিবেচনা বাদ দিয়ে শুধু রাজনৈতিক ও সামাজিক বিবেচনায় তার সঠিক চিকিৎসা হওয়া উচিত।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।পুরাতন এই কারাগারে একমাত্র বন্দি হিসেবে খালেদা জিয়াকে প্রথমে জেল সুপারের পরিত্যক্ত কক্ষে রাখা হয়েছিল। পরে তাকে নিয়ে যাওয়া হয় মহিলা ওয়ার্ডে।

বন্দি জীবনে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ছেন বলে বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করার পর গত এপ্রিলের শুরুতে তাকে বিভিন্ন পরীক্ষা করাতে বিএসএমএমইউতে আনা হয়েছিল।

তবে প্রয়োজনীয় পরীক্ষা শেষে ওই দিনই তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফেরত নেয়া হয়।

এরপর এপ্রিল ও মে মাসে একাধিকবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, কারাগারে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

দলটি তাকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে বা বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য দাবি জানায়। এরমধ্যেই গত ৫ জুন খালেদা জিয়ার কারাগারে ‘মাইল্ড স্ট্রোক’ করার খবর আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে আর্জেন্টিনার খুঁটিনাটি

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। পুরো ফুটবল বিশ্বের চোখ এখন লিওনেল মেসির দিকে। এরই মধ্যে চূড়ান্ত স্কোয়াড নিয়ে ইতিমধ্যেই রাশিয়ায় পা দিয়েছে টিম আর্জেন্টিনা। এক ঝলকে দেখে নেওয়া যাক দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা গতবারের রানার্স আর্জেন্টিনার যাবতীয় তথ্য।

আর্জেন্টিনা (গ্রুপ-ডি)
ফিফা ব়্যাংকিং: ৫ (৭ জুন, ২০১৮ প্রকাশিত তালিকা অনুযায়ী)
বিশ্বকাপ খেলছে: ১৭ বার
প্রথম বিশ্বকাপ: ১৯৩০ (রানার্স)
শেষ বিশ্বকাপ: ২০১৪ (রানার্স)
সেমিফাইনালে উঠেছে: ৫ বার
ফাইনালে উঠেছে: ৫ বার
চ্যাম্পিয়ন হয়েছে: ২ বার
সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৭৮ ও ১৯৮৬)
পরিসংখ্যান: ম্যাচ-৭৭, জয়-৪২, ড্র-১৪, হার-২১, গোল করেছে-১৩১, গোল হজম করেছে-৮৪

কোচ: জর্জ সাম্পাওলি
তারকা ফুটবলার: লিওনেল মেসি

আর্জেন্টিনা স্কোয়াড: গোলকিপার: নাহুয়েল গুজমান (টাইগ্রেস ইউএএনএল), উইলফ্রেডো কাবালেরো (চেলসি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)৷

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মার্কাডো (সেভিয়া এফসি), ক্রিশ্চিয়ান আনসালদি (তোরিনো এফসি), নিকোলাস ওতামেনদি (ম্যানচেস্টার সিটি), ফেডেরিকো ফাজিও (এএস রোমা), মার্কোস রোজো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ত্যাগলিয়াফিকো (এএফসি আজাক্স), মার্কোস অ্যাকুনা (স্পোর্টিং সিপি), জাভিয়ের মাসচেরানো (হেবেই চাইনা ফর্চুন এফসি), এডুয়ার্দো স্যাভিও (এসএল বেনফিকা)৷

মিডফিল্ডার: লুকাস বিগলিয়া (এসি মিলান), এভার ব্যানেগা (সেভিয়া এফসি), গিওভানি লো সেলসো (প্যারিস সাঁ জা), এনজো পেরেজ (রিভার প্লেট), অ্যাঞ্জেল ডি মারিয়া (প্যারিস সাঁ জা), ম্যাক্সিমিনিয়ানো মেজা (সিএ ইন্ডেপেন্ডেন্তে), ক্রিশ্চিয়ান প্যাভন (বোকা জুনিয়র্স)৷

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাউলো দিবালা (জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গঞ্জালো হিগুয়েন (জুভেন্টাস)৷

গ্রুপে প্রতিপক্ষ: আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest