সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার কলারোয়া উপজেলা ব্যাপী ৫হাজার বৃক্ষরোপনের উদ্বোধনসাজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনাশ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যুসৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল আযহাসাতক্ষীরায় অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ সম্মানি বিতরনআশাশুনিতে ইউএনও’র বাজার মনিটরিং : মোবাইল কোর্টে ২ হাজার টাকা জরিমানাম্যানগ্রোভ প্রজাতির গাছ কর্তনের প্রতিবাদ করে পুত্রসহ চেয়ারম্যান চাঁদাবাজি মামলার আসামী: উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদসাতক্ষীরার দেবহাটায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধারতালায় সড়ক দুর্ঘটনায় দাদা-নাতীর মৃত্যুতিন শতাধিক ম্যানগ্রোভ প্রজাতির গাছ কর্তনের প্রতিবাদ করে পুত্রসহ চেয়ারম্যান চাঁদাবাজি মামলার আসামী

ওজন কমায় যে ঘরোয়া ঔষধি!

স্বাস্থ্য ডেস্ক: আমাদের দেশের দৈনিক রান্নার জন্য বিভিন্ন ধরণের মশলার প্রয়োজন হয়। এ সকল মশলা ছাড়া খাবারের স্বাদ বোঝা যায় না। গোলমরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ইত্যাদি অবশ্যই প্রয়োজনীয়। গবেষণায় দেখা গেছে, বনজ ঔষধি ও মশলা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, খাদ্যের মান উন্নত ও বিপাক অনুমোদনে সহায়তা করে।

তাই আপনার দৈনন্দিন রান্নায় মশলার প্রয়োগ বেশি করুন এবং আপনার ওজনের পরিমাণ সঠিক রাখুন। যে সকল মশলা ওজন নিয়ন্ত্রনে রাখে তা নিম্নে দেয়া হল-

১. দারুচিনি:
দারুচিনি ওজন কমানোর জন্য সবচেয়ে ভাল ঔষধি। কারণ, এটি রক্তে শর্করার মাত্রা স্থির করতে সাহায্য করে, দীর্ঘ সময় আপনার ক্ষুধা নিবারণ করতে সাহায্য করে, ক্ষুধা কমে যায় এবং দ্রুততর হারে চর্বির বিপাক ঘটায়।

২. আদা:
আদা শরীরের জন্য অত্যন্ত উপকারী শুদ্ধিকারক। আদা পাচনতন্ত্রের খাদ্য অপসারণ করতে সাহায্য করে এবং এইভাবে চর্বি দূর করে এবং ওজন বৃদ্ধিতে বাধা প্রদান করে।

৩. এলাচ:
এলাচ আপনার বিপাক অনুমোদন করে এবং ফ্যাট বার্ন করে আপনার শরীরের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

৪. হলুদ:
হলুদের মসলার মাঝে বিভিন্ন ওজন হ্রাস বৈশিষ্ট্য আছে। এটা চর্বি টিস্যুর গঠন কমাতে সাহায্য করে এবং এভাবে সম্পূর্ণ শরীরের চর্বি কমিয়ে আনে এবং ওজন বৃদ্ধিতে বাধা দেয়।

৫. গোলমরিচ:
গোলমরিচ এ Capsaicin নামক একটি যৌগ রয়েছে যা চর্বি বার্ন করতে সাহায্য করে এবং আপনার ক্ষুধা cravings শুষে নেয়। Prudue বিশ্ববিদ্যালয় দ্বারা সম্পন্ন একটি গবেষণায় দেখা গেছে – এটা শরীরের ওজন কমানোর জন্য কার্যকর ভূমিকা পালন করে। কারণ, এটি শরীরের বিপাক কার্যকলাপ বৃদ্ধি করে যার ফলে প্রচুর ক্যালরি খরচ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘোড়াদের জন্য ফাইভস্টার হোটেল!

ভিন্ন স্বাদের খবর: ঘোড়াদের প্রশিক্ষণ দিতে আছেন বেশ কয়েকজন জিম প্রশিক্ষক, প্রতিদিন নিয়ম মতো ‘গ্রুম’ করাই তাদের কাজ। আর থাকবেই বা না কেন? এ না থাকলে কি ফাইভস্টার হোটেল বলা যায়? তবে এত কিছু আয়োজনের পুরোটাই ঘোড়ার জন্য!

ঘোড়ার আরাম-আয়েশের জন্য আস্তাবলের বদলে অন্যরকম এই হোটেলটি গড়ে তোলা হয়েছে কাতারে। ‘আল শাকাব’ নামে বিলাসবহুল পাঁচতারা হোটেলটির আকারও তাই ঘোড়ার পায়ের ক্ষুরের মতো। এটির সব ব্যবস্থা দেখলে ঈর্ষা হবে মানুষেরই।

এমনিতে মরুপ্রদেশীয় কাতার দিনের বেলা মারাত্মক দাবদাহ জ্বলতে থাকে। সূর্যের প্রখর তেজ অনেক সময় কাবু করে দেয় ঘোড়াদেরও। তাই প্রায় ৭৪০টির মতো ঘোড়ার শরীর-মন জুড়োতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা আছে হোটেলে। আছে পেট ও প্রাণ ভরে খাওয়ার সুন্দর ডাইনিং হল।

এটুকুতেই থেমে নেই ঘোড়াদের খাতির-যত্ন। সব কিছু ঠিকঠাক চললে কিছুদিনের মধ্যে ঘোটক, ঘোটকি ও তাদের পরিবারের জন্য সবুজ গালিচায় মোড়া সাততারা হোটেল খোলার ইচ্ছা আছে আল শাকাবের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইতালির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের দুর্দান্ত জয়

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ফুটবলপ্রেমীরা। এরইমধ্যে শুরু হয়ে গেছে অংশগ্রহণকারী দেশগুলোর প্রস্তুতি ম্যাচ। তারই জের ধরে ফুটবল বিশ্বযুদ্ধের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার লড়াইয়ে দক্ষতা প্রমাণ করল ফ্রান্স। শুক্রবার রাতে ইতালিকে ৩-১ হারাল দিদিয়ের দল। ইতালির মতো দলকে বড় ব্যবধানে হারিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে রাশিয়ার মাঠে নামবে ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালিয়েছে ফ্রান্সের ফুটবলাররা। শুরুতেই উমতিতি এবং গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় ফ্রান্স। প্রথমার্ধে গ্রিজম্যানের ফ্রিকিক থেকে পাওয়া বল ভলিতে করে বিপক্ষের জালে ঠেলে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন কিলিয়ান এমবাপে। ৮ মিনিটের মাথায় বিপক্ষ গোলির ফেরানো সেই বল গোল মুখে পেয়ে ফ্রান্সের স্কোরবোর্ড সচল করেন উমতিতি।

২৯ মিনিটে স্পট কিকে ফ্রান্সের ব্যবধান দ্বিগুন করেন ফরোয়ার্ড গ্রিজম্যান। সাত মিনিট পর দুরন্ত আক্রমনে ফিরে জোরালো ফ্রিকিকে ফ্রান্সের জালে বল জড়ানোর চেষ্টা করেন বালোতেল্লি। কিন্তু তার শট আটকে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো। ঠিক এই সময় গোলবক্সের কাছে বল পেয়ে ইতালির ব্যবধান কমান বোনুচ্চি। ২-১ গোলে শেষ হয় খেলার প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের খেলাটা বরং যেন কিছুটা একপেশে হয়ে পড়ে। ম্যাচে সম্পূর্ণ আধিপত্য নিয়ে নেয় দিদিয়ের শিষ্যরা। ৬৫ মিনিটে ডি-বক্স থেকে কোনাকুনি শটে তৃতীয় বারের জন্য বল ইতালির জালে জড়িয়ে দেন দেমবেলে। প্রাক-বিশ্বকাপ বন্ধুত্বের ম্যাচে ৩-১ ইতালিকে পরাজিত করে ফ্রান্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি মন্ত্রীসভায় বড় রকমের রদবদল

আন্তর্জাতিক ডেস্ক: আজ শনিবার ভোরে বেশ কিছু সৌদি রয়াল ডিক্রি জারি হয়েছে। মন্ত্রীসভায় রদবদল সহ বেশকিছু গুরুত্বপূর্ণ পদে ব্যাপক পরিবর্তন এসেছে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল লেবার মিনিস্টারের পরিবর্তন।

ড. আলী বিন নাসের আল গুফাইসের পরিবর্তে নতুন মন্ত্রী হিসেবে ঐতিহ্যবাহী ব্যবসায়ী পরিবার আল রাজেহী পরিবারের ইঞ্জিনিয়ার আহমাদ বিন সুলাইমান আল রাজেহী নিয়োগ পেয়েছেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম করণ করা হয়েছে তথ্য মন্ত্রণালয়। আর এই মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী করা হয়েছে আল উলা প্রদেশের গভর্নর প্রিন্স বাদর বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল সৌদকে।
ধর্মীয় পুলিশের সাবেক প্রধান শেইখ আব্দুল লতিফ আল শেইখকে ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়ের নিযুক্ত করা হয়েছ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উচ্চবর্ণের হিন্দুদের সামনে পা তুলে বসায় ৩ দলিত খুন!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে উচ্চবর্ণের হিন্দুদের সামনে পায়ের উপর পা তুলে বসায় দলিত গ্রামে হামলা চালিয়ে তিন জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছ’জন। হামলাকারীদের তাণ্ডবে গুঁড়িয়ে গেছে কিছু ঘরবাড়ি। গত শুক্রবার দেশটির তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কাচনাথম গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় কারুপ্পাস্বামী মন্দিরের বাইরে পায়ের উপর পা তুলে বসে ছিলেন ৩ দলিত যুবক। সেখানে উপস্থিত ছিলেন উচ্চবর্ণের দুই হিন্দু। অভিযোগ, তাঁদের ‘অসম্মান’ করা হচ্ছে বলে দাবি করে ওই তিন যুবককে কটূক্তি করলে ঝগড়া বেধে যায় দু’পক্ষের। পরে চন্দ্রকুমার নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই দলিত যুবকরা।

এই ঘটনার তিন দিন পর, সোমবার দলিত গ্রামে অস্ত্র নিয়ে চড়াও হয় ১৫ জনের বাহিনী। অভিযোগ মন্দিরের ঝামেলার পর থেকেই দলিতদের হুমকি দিচ্ছিলেন পাশের গ্রামের তেবর সম্প্রদায়ের কিছু মানুষ। তা নিয়ে থানায় অভিযোগ জানিয়েও ফল হয়নি। সোমবারের হামলার ছক কষেছিল চন্দ্রকুমারের ছেলেই। ওই দিন রাতে বন্ধুদের নিয়ে কাচনাথম গ্রামে হামলা চালান তিনি। হাসপাতালের পথে মৃত্যু হয় অরুমুগম ও শন্মুগনাথম নামে দু’জনের। মাদুরাইয়ের হাসপাতালে মৃত্যু হয় চন্দ্রশেখর নামে আরও এক দলিতের। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাজাজি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ নিতে অস্বীকার করে পরিবার। শিবগঙ্গা ও মাদুরাইয়ের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পরে তাঁদের দাবিদাওয়া মানার প্রতিশ্রুতি পেলে বিক্ষোভ তোলেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, কাচনাথম গ্রামে ৩০টি দলিত পরিবার ও পাঁচটি হিন্দু পরিবার থাকলেও বরাবরই কোণঠাসা দলিতরা। দলিতদের হাতে জমিজমা থাকলেও উচ্চবর্ণের হিন্দু পানি দিলে তবেই চাষবাস করতে পারেন তাঁরা। এমনকি, উচ্চবর্ণের গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলেও ব্যবস্থা নেয় না পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইগারদের উড়িয়ে দিল আফগানিস্তান

খেলাব খবর: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেল সাকিবরা। বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা।

শুক্রবার রাতে ভারতের দেরাদুনের মাঠে আফগানিস্তান বলতে গেলে একবারে পাত্তাই দিল না টাইগার দলকে। যদিও প্রস্তুতি মূলক ম্যাচ, তবুও আফগানিস্তানের মতো নবীন ক্রিকেট দলের কাছে এমন হার অবশ্যই লজ্জাজনক।

বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ রান করেন। তিনি ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ মুশফিকুর রহিমের। তিনি ৩২ বলে ২৭ রানের। সৌম্য সরকার-মাহমুদুল্লাহ রিয়াদ-সাব্বির রহমানরাও দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ ১৪৫ রান জোগাড়ের পর আফগানদের টার্গেট দাঁড়ায় ১৪৬।

বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ওভারেই আবু জায়েদ রাহি তুলে নেন উইকেট। পঞ্চম ওভারে ২২ রানের মাথায় আরও একটি উইকেট নেন আবু হায়দার রনি। এরপর বাংলাদেশি বোলারদের অসহায় আত্মসমর্পন। হযরতউল্লাহ জেজাই ও মোহাম্মদ নবীদের মারকুটে ব্যাটিংয়ে ভর করে ১৭তম ওভারে, ১৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আফগানরা।

এই প্রস্তুতি ম্যাচের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বাংলাদেশ দল আজ এভাবে ভেঙে পড়লো আফগানিস্তানের যে বোলিং আক্রমনের কাছে , সেই আক্রমণে আবার ছিলেন না রশিদ খান বা মুজিবুর রহমানরা। তারা না নামার পরেই যদি এই অবস্থা হয় টাইগারদের, তাহলে পূর্ণ শক্তি আফগানিস্তানের কি হবে সেটাই এখন ভাবনার বিষয়। আগামীকাল রবিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথমটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে স্কুল শিক্ষক মিঠুন নন্দীর আত্মহত্যা

কালিগঞ্জ  প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে স্কুল শিক্ষক মিঠুন নন্দী গলায় (দড়ি) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ানের চাঁচাই গ্রামের রাম চন্দ্র নন্দীর পুত্র। পারিবারিক সুত্রে জানাগেছে, মিঠুন নন্দী(২৭) শনিবার (২ জুন) রাত ১টার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ‍”খবর পেয়ে থানা থেকে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।”

জানা যায়, মিঠুন নন্দী পাশ্ববর্তী চৌমুহুনী আছিয়া লুৎফর প্রিপারেটরি স্কুলের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি রাত বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে লিচু গাছে গলায় ফাঁস দেয়, তারপর বাড়ির লোকজন বুঝতে পেরে মিঠুন নন্দির মরাদেহ রশিতে ঝুলান্ত অবস্থা থেকে বাড়িতে নিয়ে আসে। মাথার ভারসাম্য নষ্ট হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে মিঠুন এমনটা বললেন পরিবারের সদস্যরা। মিঠুন নন্দীর মৃত্যুেতে পিতা মাতা, আত্ময়ী-স্বজন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার জনমানুষ শোকাহত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদকের অনুসন্ধান-তদন্ত নিয়ে জনমনে নানা প্রশ্ন

ন্যাশনাল ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। সর্বোচ্চ আদালতও দুদক কর্মকর্তাদের তদন্তে ব্যর্থতা ও গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিজেই ক’দিন আগে কর্মকর্তাদের দক্ষতা ও একাগ্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, রাজনৈতিক চাপ ছাড়াও নানামুখী বাধা-বিপত্তির মুখে তাদের কাজ করতে হয়। এ কারণেও তদন্ত ব্যাহত হয়।

দুদকের অনুসন্ধান প্রক্রিয়া নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের অনেকের অভিমত, পৃথিবীর কোনও দেশে মামলার আগে অনুসন্ধান করার কোনও দৃষ্টান্ত নেই। এটাও সময়ক্ষেপণ ও অপরাধীকে সুযোগ করে দেওয়ার নামান্তর।

দুদকের যেকোনও মামলার তদন্ত ছয় মাসের মধ্যে (১৮০ দিন) শেষ করার বিধান রয়েছে। কিন্তু বেসিক ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ৫৬ মামলার তদন্ত আড়াই বছরেও শেষ হয়নি। এ নিয়ে সর্বশেষ বুধবার (৩০ মে) উচ্চ আদালতে এসব মামলার তদন্ত কর্মকর্তাদের ডেকে নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন বিচারকরা। মামলার তদন্ত কর্মকর্তাদের ও দুদক আইনজীবীর বক্তব্য শুনে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছেন, ‘আপনাদের কথা শুনে লজ্জায় মুখ ঢেকে ফেলতে ইচ্ছে করছে।’ দুদকের আইনজীবী খুরশীদ আলম খানের বক্তব্যের মধ্যেই আদালত তাকে বলেন, ‘চার্জশিট দিচ্ছেন না কেন? এ ধরনের মামলায় আড়াই বছর লেগে গেল? তাহলে কেমনে হবে?’

গত ১৯ এপ্রিল দুদক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে দুদকের মামলার পলাতক আসামিদের পরিসংখ্যান দেখে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, দুদকের মামলার অনেক আসামিই আদালতে আত্মসমর্পণ না করে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কীভাবে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে? তাদের সাজা নিশ্চিত করতে না পারার জন্য তদন্ত কর্মকর্তাদের দায়ী করে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ, অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউশনে কর্মকর্তাদের নৈপুণ্য, দক্ষতা এবং একাগ্রতার অভাবেই আসামিরা মুক্তভাবে ঘুরে বেড়ানোর সুযোগ পায়।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা বলেন, ‘অনেক সীমাবদ্ধতার মধ্যে দুদক কর্মকর্তাদের কাজ করতে হয়। বিশেষ করে যারা মামলার অনুসন্ধান ও তদন্ত করেন তাদের ক্ষেত্রে। রাজনৈতিক চাপ তো আছেই। পৃথিবীর কোনও দেশে মামলার আগে অনুসন্ধানের দৃষ্টান্ত নেই। এতে দুদক কর্মকর্তাদের কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন। দুর্নীতিবাজরাও সুযোগ নিতে পারেন। অনুসন্ধানের নামে তাদের কি পার পাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে না? অনুসন্ধান ও তদন্তে গাফিলতি ও অদক্ষতার বিষয়টিও একেবারে অমূলক নয়।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সামসুল আরেফিন অনুসন্ধান ও তদন্ত নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি কাছে। কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমার কথা বলার কোনও এখতিয়ার নাই। জনসংযোগ কর্মকর্তা এ বিষয়ে কথা বলবেন।’ কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘অনুসন্ধান ও তদন্ত নিয়ে কথা বলার কিছু নাই।’

অনুসন্ধান ও তদন্তে গাফিলতি কিংবা ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে উচ্চ আদালতে নিয়োজিত দুদকের মামলার আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘এখানে আমি কোনও ব্যর্থতা কিংবা গাফিলতির কিছু দেখি না। মামলা তদন্তের সময় অনেক ধরনের তথ্য-উপাত্ত ও ডকুমেন্টস সংগ্রহ করতে হয়। সেজন্য অনেক ক্ষেত্রে সময় বেশি লাগতেই পারে।’ বুধবার আদালতের প্রশ্নের জবাবেও দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আমরা তো চেষ্টা করছি। আদালতের প্রত্যেকটা আদেশের পর প্রত্যেক তদন্ত কর্মকর্তার সঙ্গে বসেছি। তদন্ত কর্মকর্তাদের কোনও গাফিলতি নেই। তারপরও কোনও দুর্বলতা আছে কিনা আমরা দেখবো।’

দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন তার সামগ্রিক কার্যক্রম ছয়টি অনুবিভাগের মাধ্যমে পরিচালনা করে। অনুসন্ধান ও তদন্ত তার একটি গুরুত্বপূর্ণ অনুবিভাগ। এই অনুবিভাগের অধীনে অনুসন্ধান ও তদন্ত-১ এবং অনুসন্ধান ও তদন্ত-২ নামে দুটি শাখা রয়েছে। দুটি শাখার মাধ্যমে অনুবিভাগের আওতাধীন ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের ছয়টি বিভাগীয় কার্যালয় ও ২২টি সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্নীতির অপরাধগুলোর বিচারকাজ প্রধানত নির্ভর করে অনুসন্ধানের ওপর।

দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ১৯ ও ২০ ধারায় অনুসন্ধান ও তদন্ত সম্পর্কে দুদককে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। দুদকের সংশ্লিষ্ট শাখার হিসাব অনুযায়ী, ২০১৭ সালে তিন হাজার ৭৫৯টি অভিযোগের অনুসন্ধানের কার্যক্রম হাতে নেওয়া হয়। এরমধ্যে এক হাজার ৪৪৫টি অভিযোগের অনুসন্ধান শেষ করা হয়। অনুসন্ধান শেষে ২৭৩টি মামলা দায়ের করা হয়। নিষ্পত্তি করে দেওয়া হয় এক হাজার ২৪৬টি। ২০১৭ সালের শুরুতে দুদকের হাতে দুই হাজার ৯৫টি মামলার তদন্ত কার্যক্রম বাকি (পেন্ডিং) ছিল। এরমধ্যে ওই বছর তদন্ত শেষ করা হয় ৯৬৫টি মামলার তদন্ত। আদালতে চার্জশিট দেওয়া হয় ৩৮২টি মামলার। চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেওয়া হয় ৩১৯টি মামলার। ২৬৪টি মামলার নিষ্পত্তি করা হয় অন্যান্যভাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest