ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসেবনের অপরাধে আটক দুই মাদকসেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের শাহাজান গাইন এর ছেলে রেদওয়ান রিগান (৩০) এবং উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের মো শোকর এর ছেলে আশরাফুল ইসলাম (৩১)। থানা সূত্রে যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে থানার উপ-পরিদর্শক নেওয়াজ মোহাম্মদ খান এর নেতৃত্বে পুলিশ দেয়া ফুটবল মাঠে অভিযান পরিচালনা করে মাদকসেবনরত অবস্থায় রেদওয়ানকে আটক করে।পৃথক অভিযানে দুপুর ১টার দিকে উজিরপুর বাজার এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আশরাফুলকে আটক করে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুর আহম্মেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে তাদের দুইজনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।

রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। তিনি বলেন, “নৌকার সাথে থাকা মানে উন্নয়নের সাথে থাকা। বিগত কয়েক বছরে আশাশুনি উপজেলায় অসংখ্য উন্নয়ন কর্মকা- সম্পন্ন হয়েছে। সাংবাদিকদেরকে লেখনির মাধ্যমে সেগুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে।’
থ, আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আক্তারুজ্জামান, জেলা প্রেসক্লাবের সদস্য কৃষ্ণ মোহন ব্যানার্জী, আশাশুনি প্রেস ক্লাব উপদেষ্টা এ কে এম এমদাদুল হক, আশাশুনি যুব মহিলালীগের সভানেত্রী সীমা সিদ্দীকি প্রমুখ। ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক ও থানা জামে মসজিদের খতিব হাফেজ মোঃ বাকী বিল্লাহ। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম এর পরিচালনায় এসময় আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
