মাষ্টার মফিজুর রহমান : সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের উত্তর দেবনগরে পুলিশের অভিযানে ২শত গ্রাম গাঁজা সহ এক মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের উত্তর দেবনগর গ্রামের মৃত আনছার আলী সরদারের ছেলে জামাত কর্মী মুকুল হোসেন (৫২)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝাউডাঙ্গা বিটের দায়িত্বপ্রাপ্ত সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দেবনগর থেকে বুধবার রাতে ২শত গ্রাম গাঁজা সহ মুকুলকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, মুকুল ১৪টি নাশকতা ও মাদক মামলার অাসামি। সে একজন চিহ্নিত গাঁজা ও ফেনসিডিল ব্যবসায়ী এবং নাশকতা মামলার পলাতক আসামী। তাকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, মাদক দ্রব্য নির্মূলে তিনি বদ্ধপরিকর। মাদকের সাথে কখনোই আপস নয়। মাদক ও আসামী আটকের পর যারা তাদেরকে ছাড়াতে জোর তদ্বির করছেন, তাদেরকেও ছাড়া হবে না। কিছু চিহ্নিত দালালের কারণে পেশাগত দায়িত্ব পালনে পিঁছপা হবেন না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।

বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার ভবনের উদ্বোধন করেন অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। এসময় উত্তর পুইজালা সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার চত্বরে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতীতে বাংলাদেশের উন্নয়ন চলছে। কারা এ উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায় আপনারা সবাই সেটা জানেন। এ উন্নয়নকে কোন ভাবেই বাধাগ্রস্থ করতে দেয়া যাবে না। এজন্য দলীয় নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এক হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। আশাশুনির বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আমাদেরকে নৌকার সাথে থাকতে হবে। দেশ নেত্রী শেখ হাসিনা এমনই একজন মানুষ যিনি দেশের সব মানুষের কথা ভাবেন। তিনি আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগের কথা মাথায় রেখে এলাকায় ৪টি আধুনিক মানের সাইক্লোন শেল্টার নির্মান করা হয়েছে। ভবিষ্যতে আশাশুনিতে আরও সাইক্লোন শেল্টার নির্মান করা হবে। এরপর প্রধান অতিথি সাইক্লোন শেল্টারের সামনের প্রায় ১১ কিলোমিটার কানেকটিং রাস্তার উদ্বোধন করেন এবং রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শন করবেন। উল্লেখ্য: ইতোমধ্যেই রাস্তাটির ৯ কিলোমিটার কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। পরে শ্রীউলা ইউনিয়নের নবনির্মিত বকচর সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার, প্রতাপনগরের কোলা সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার এবং সর্বশেষ নছিমাবাদ সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি। সাংবাদিক অসীম বরুন চক্রবর্তীর পরিচালনায় উপজেলার ৪টি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার ভবনের উদ্বোধন কালে পৃথক পৃথক আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশুলী সামসুজ্জামান, সড়ক ও জনপদ বিষয়ক নির্বাহী প্রকৌশুলী মনজুরুল কবির, সিভিল সার্জন অফিসার তৌহিদুর রহমান, এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, আ’লীগ নেতা মোল্য্ ারফিকুল ইসলাম, উপজেলা যুব মহিলালীগ সভানেতৃ সীমা সিদ্দিকী, চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আ ব ম মোছাদ্দেক, শাহনেওয়াজ ডালিম, আলমগীর আলম লিটন, দিপংকর সরকার, শেখ মিরাজ আলী, আঃ আলীম মোল্যসহ দলীয় নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
