সর্বশেষ সংবাদ-
হত্যা মামলা কারাগারে থাকা অবস্থায় সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি লতিফের মৃত্যুপ্রকাশিত সংবাদের প্রতিবাদঈদকে সামনে রেখে অপরূপ সাজে সেজেছে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ ফরেস্টহত্যা, ধর্ষণ, জুয়া ও মাদকের সর্বোচ্চ শাস্তি হোক ‘ক্রসফায়ার’: প্রধানমন্ত্রীকে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আবেদনদুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালাশহরের কুখরালী থেকে সোহানা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধারঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ

এমপিদের বই পোকায় খায়; সংসদ লাইব্রেরিতে যান না কেউ

অনলাইন ডেস্ক: আধুনিক সুবিধাসম্পন্ন বাংলাদেশের একটি সমৃদ্ধ লাইব্রেরি জাতীয় সংসদ লাইব্রেরি। সংসদ ভবনের নিচতলায় এটি অবস্থিত। এমপি, গবেষক ও সংসদ সচিবালয়ের স্টাফদের জন্য এ লাইব্রেরি প্রতিদিন উন্মুক্ত থাকে। শুক্র ও শনিবার বন্ধের দিন হলেও সংসদ লাইব্রেরি সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকে। অন্যান্য দিন খোলা থাকে বিকাল ৫টা পর্যন্ত। এতে রয়েছে সুপরিসর দৃষ্টিনন্দন পাঠকক্ষ। রেফারেন্স সার্ভিস, রিসার্চ সার্ভিস, ইন্টারনেটসহ আধুনিক নানা সুবিধা। এমপিরা নিয়মিত লাইব্রেরিতে আসবেন। সংসদীয় রীতি-নীতি ও আইনের নানা ব্যাখ্যা নিয়ে নতুন এমপিরা ইতিহাস থেকে পাঠ নিয়ে সমৃদ্ধ হবেন বলেই দেশে দেশে সংসদ লাইব্রেরি আইন প্রণয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশের আইনপ্রণেতাদের সুবিধার্থে রাজধানীর তেজগাঁওয়ের গণভবনে ১৯৭২ সালে সংসদ লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। পরে এটি বর্তমান সংসদ ভবনে স্থানান্তরিত হয়। অবিভক্ত ব্রিটিশ ভারতের আইনসভার নথিপত্র থেকে পাকিস্তান, পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ সংসদীয় কার্যক্রমের এক বিশাল সংগ্রহশালা এই লাইব্রেরি। বিশ্বের বিভিন্ন জার্নাল, আইন, অধ্যাদেশ, ঘোষণা, সামরিক বিধি, সরকারি গেজেট, সংসদের বিতর্ক, অ্যাটলাস, মানচিত্র, গবেষণাপত্র, আউট অব প্রিন্ট বহু দুষ্প্রাপ্য গ্রন্থসহ এই লাইব্রেরির বইসংখ্যা ৮৬ হাজারের অধিক। কিন্তু সংসদ লাইব্রেরির রেজিস্ট্রারের অধিকাংশ পাতাই শূন্য।
লাইব্রেরি থেকে বাসায় নিয়ে এমপিদের বই পড়ার ব্যবস্থা থাকলেও বই ইস্যুর পরিসংখ্যান কোনো মাসেই ১০ ছাড়ায়নি। জাতীয় সংসদে ৩৫০ জন এমপি থাকলেও লাইব্রেরিমুখী হওয়ার সময় নেই তাদের।
খোঁজ নিয়ে নিয়ে জানা যায়, সংসদ অধিবেশন থাকলেও লাইব্রেরিতে ১০ জন এমপির সমাবেশও ঘটে না। নবম সংসদের শেষ দিকে সংসদ ভবনের সেন্ট্রাল এসি সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এই ত্রুটি মেরামতে লেগে যায় দীর্ঘ দুই বছর। এই দীর্ঘ সময়ে লাইব্রেরির তাপমাত্রা রক্ষার জন্য কিছু স্ট্যান্ড এসি ও স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয় বলে জানায় সংসদ সচিবালয়। কিন্তু সঠিক তাপমাত্রা রক্ষিত না হওয়ায় অযত্নে-অবহেলায় নষ্ট হতে থাকে বই।
সাংবাদিক পরিচয় লুকিয়ে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তার সঙ্গে লাইব্রেরিতে ঢুকে বই হাতে নিয়ে দেখা যায়, অনেক বই পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে। কয়েকটি বইয়ের পাতা ওল্টাতে গেলে ঝুরঝুর করে খসে পড়ল কাগজের টুকরো। অনেক বইয়ের কভার নষ্ট হয়ে গেছে। বইয়ের বাইন্ডিং খুলে গেছে। বইয়ের ব্যাক কভারে আঙুলের ছোঁয়া লাগলে উঠে আসছে বইয়ের লেখা। সংসদীয় কমিটি লাইব্রেরির এমন দুরবস্থার বিষয়টি নজরে আনলে সংসদ সচিবালয় একটি তদন্ত কমিটি করে দেয়। সম্প্রতি সে কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। তাতে ৯৮৭টি গ্রন্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কিছু বই রিপ্লেসমেন্ট করারও সুপারিশ করা হয়। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ লাইব্রেরির কর্মকর্তারা। লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বিষয়টি স্বীকার করে বলেন, এটা ঠিক যে কিছু বই নষ্ট হয়েছে। তবে এটা ঠিক নয় যে, বইগুলো পাঠযোগ্য নয়। কিছু বইয়ের কভার পেজ ও ব্যাক কভার নষ্ট হয়েছে। কিছু বইয়ের বাইন্ডিং ছুটে গেছে। পেছনের লেখা মুছে গেছে। এসব বই পুনরায় বাইন্ডিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, অনেক আগে প্রায় দুই বছর সেন্ট্রাল এসি সিস্টেম ঠিকমতো কাজ না করায় বইগুলো ক্ষতিগ্রস্ত হয়। একটি বইও রিপ্লেসমেন্ট করতে হয়নি। এখন এসি ঠিকমতো কাজ করছে। এ ছাড়া লাইব্রেরির সংস্কার কাজ শেষ হলে প্রতিটি বইয়ের র‌্যাকের ফাঁকে ফাঁকে হিউমিডিটি ফায়ার সিস্টেম বসানো হবে, যাতে আর কখনো কোনো বই নষ্ট না হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, গত আট বছরের ধারাবাহিক অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে লাইব্রেরি এই করুণ অবস্থায় পৌঁছেছে। এমপিরা লাইব্রেরিতে যান না। সাবেক ও বর্তমান কয়েকজন এমপি মাত্র লাইব্রেরি ব্যবহার করেন। স্পিকার, ডেপুটি স্পিকারসহ মন্ত্রী ও কিছু এমপি লাইব্রেরি সার্ভিস ব্যবহার করেন। লাইব্রেরির কর্মকর্তারা ব্যস্ত থাকেন এমপিদের লাইব্রেরি সার্ভিস দিতে। ফলে লাইব্রেরির বইগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না তা দেখার কেউ নেই। বিষয়টি স্বীকার করে নেন ডেপুটি স্পিকার। বলেন, ‘বর্তমান এমপিরা খুব কমই লাইব্রেরি ব্যবহার করেন। ওদিকে যেতে চান না। তবে আমি প্রতি সপ্তাহে নিয়ম করে লাইব্রেরিতে যাই। ঘুরে দেখি। পড়াশোনা করি।’
অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অনেক গবেষক এখানে আসেন নিয়মিত। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সংসদ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তারা বলেন, ‘লাইব্রেরির কাজ তদারকির জন্য একটি লাইব্রেরি কমিটি আছে। আমাদের কাজ রুটিন ওয়ার্ক সম্পাদন।’ খোঁজ নিয়ে জানা যায়, সংসদের লাইব্রেরি কমিটি নামে যে কমিটি আছে, সেই কমিটির বৈঠক হয় না নিয়মিত। ১০ সদস্যের লাইব্রেরি কমিটিতে যারা আছেন, তাদের মধ্যে সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ছাড়া মাত্র দুজন সদস্য নিয়মিত (সপ্তাহে একবার) লাইব্রেরিতে যান। কমিটির অন্য সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈঠক হলেও কমিটির সুপারিশ বাস্তবায়ন হয় না। তবে শুরুতে লাইব্রেরি নিয়ে তাদের ভালোই আগ্রহ ছিল। লাইব্রেরি সংস্কারের সুপারিশ করেন তারা। এ জন্য ২০১৫ সালের জুলাই মাসে লাইব্রেরির রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের ধারণা নিতে কমিটির সদস্যদের নিয়ে ডেপুটি স্পিকার ঘুরে এসেছেন ভারতীয় লোকসভার লাইব্রেরি। ইতিমধ্যে লাইব্রেরির সংস্কার কাজও শুরু হয়েছে। কাজ শেষ হতে লাগবে এক বছর। সংস্কারের পর এ লাইব্রেরি লোকসভার চেয়ে আধুনিক লাইব্রেরিতে পরিণত হবে বলে আশা করছেন লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। সংসদ লাইব্রেরি ব্যবহারকারী সংরক্ষিত নারী আসনের এমপি কবি কাজী রোজীর কাছে লাইব্রেরির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘লাইব্রেরিতে এখন ভাঙচুর চলছে। সংস্কারকাজ চলছে। বড় করার পরিকল্পনাও আছে। তবে এর বাইরে আমি আর কিছু বলতে পারব না।’

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের দুর্দশায় কাঁদলেন নিরাপত্তা পরিষদের প্রতিনিধি

রোহিঙ্গাদের দুর্দশা দেখে কাঁদলেন কক্সবাজার সফররত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি। রবিবার (২৯ এপ্রিল) দুপুরে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে এ আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

এ সময় রোহিঙ্গারা তাদের ওপর চালানো মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার ভয়াবহ বর্ণনা তুলে ধরেন। একইসঙ্গে মিয়ানমারের নাগরিকত্ব নিয়েই নিজেদের দেশে ফেরার দাবি জানান।

এর আগে সকাল সাড়ে ৯টায় প্রতিনিধি দলটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে শূন্যরেখায় আশ্রিত রোহিঙ্গাদের পরিদর্শন করেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সরকারি পদস্থ ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে আছেন।

এর পর সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘের প্রতিনিধিরা। তারা বলেন, ‘রোহিঙ্গা সংকটের জাদুকরী সমাধান নেই। এ সমস্যা মিয়ানমারকে সমাধান করতে হবে।’

কক্সবাজারের উখিয়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ১৫ সদস্যের এই প্রতিনিধিদলের সবার মুখে একই কথা এটি এক ভয়ঙ্কর সংকট। কাজেই এটার সমাধানে জাদুটোনা কাজে আসবে না।

এরমধ্যে কক্সবাজারের স্থানীয় প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রোহিঙ্গাদের নিয়ে তাদের কাছে নানা তথ্য-উপাত্ত সরবরাহ করেন।

কক্সবাজার থেকে সরকারি সূত্র জানায়, ইউএনএসসির প্রেসিডেন্ট পেরুর গুস্তাভো মেজা-চুয়াড্রার নেতৃত্বে প্রতিনিধিদলটি ইরাক থেকে কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইটে শনিবার বিকাল সোয়া ৪টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম প্রতিনিধিদলকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। প্রতিনিধি দলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা রয়েছেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে বলিভিয়া, ইকুয়েটোরায়েল গায়েনা, ইথিওপিয়া, কাজাখস্তান, কুয়েত, নেদারল্যান্ডস, পেরু, পোল্যান্ড ও সুইডেনের স্থায়ী প্রতিনিধি এবং আইভরি কোস্টের উপ-স্থায়ী প্রতিনিধি রয়েছেন।

এই সফরে প্রতিনিধিদলের সদস্যরা বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং মানবিক সহায়তা ও অন্যান্য কাজে দায়িত্ব পালনরত স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

ঢাকায় ফিরে প্রতিনিধিদলটি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরে রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য দু’দিনের সফরে মিয়ানমার যাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানের পক্ষে থাকার ঘোষণা বৃটেন, ফ্রান্স ও জার্মানির

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সম্পাদিত পরমাণু চুক্তি নিয়ে ইরানের পক্ষে থাকার সম্মতি দিয়েছে বৃটেন, ফ্রান্স ও জার্মানি।

শনিবার বৃটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার এটিই সবচেয়ে উত্তম পন্থা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ২০১৫ সালে ইরান ও বিশ্বের শীর্ষ ছয় দেশের মধ্যে পরমাণু চুক্তি সাক্ষর হয়। ওই চুক্তিতে ইরান পরমাণু কেন্দ্র ইউরেনিয়াম সমৃদ্ধ করা সীমিত করে।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ওই চুক্তি বাতিল বা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এজন্য ট্রাম্প বৃটেন, জার্মানি, ফ্রান্স সহ অন্যান্যদেরও চুক্তি থেকে বের করে নেয়ার চেষ্টা করছে।

কিন্তু চুক্তি সাক্ষরের পর থেকে ইরান যথাযথভাবে চুক্তি অনুসরণ করছে। এমন প্রেক্ষিতে রবিবার থেরেসা মের কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হল।

বিবৃতিতে বলা হয়েছে, থেরেসা মে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনে তিন দেশের নেতারা আলাপ-আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবি উপাচার্য বাসভবনে ভাঙচুর, মাদ্রাসা ছাত্রসহ গ্রেপ্তার ৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের একটি দল।

এঁরা হলেন মো. রাকিবুল হাসান রাকিব (২৬), মো. মাসুদ আলম মাসুদ (২৫), মো. আলী হোসেন শেখ আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী সিয়াম (২০)। আজ রোববার বেলা একটার দিকে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ঘটনার দিন চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজনের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন।

ডিএমপি নিউজের খবরে রোববার এসব কথা বলা হয়েছে।

৯ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা ঘটনায় পরদিন ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসানের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানায় করা মামলার অভিযোগে বলা হয়, ৯ এপ্রিল রাতে অজ্ঞাতনামা মুখোশধারী সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা হাতে লোহার রড, পাইপ, হেমার, লাঠি ইত্যাদি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের দেয়াল টপকে ভেতরে ঢোকে। ভবনের মূল ফটকের তালা ভেঙে ভবনের ভেতরে অনধিকার প্রবেশ করে বাসভবনের মূল্যবান জিনিসপত্র, আসবাব, ফ্রিজ, টিভি, লাইট, কমোড, বেসিনসহ অনেক মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে এবং মূল্যবান সম্পদ লুটতরাজ করে। তা ছাড়া ভবনে রক্ষিত দুটি গাড়ি পুড়িয়ে দেয় এবং আরও দুটিটি গাড়ি ভাঙচুর করে। ভবনে রক্ষিত সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং সিসি ক্যামেরার ডিভিআরগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। শুধু মাসুদ আলম ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। অপর তিনজন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র নন। এর মধ্যে রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় তীব্র বজ্রমেঘ, বাড়তি বৃষ্টিপাত ৭ দিন

রাজধানী ঢাকাসহ সারাদেশের ওপর দিয়েই বৃষ্টিসহ বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। ভয়াল ২৯ এপ্রিলের ধারাবাহিকতা রেখেই কিনা কে জানে! মৌসুমে রোববারই (২৯ এপ্রিল) প্রথম আকাশে জমেছে তীব্র বজ্রমেঘ। বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতার সঙ্গে ঝড়ো হাওয়া।

আবহাওয়া অফিস জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বেভিরভাগ অঞ্চলে তীব্র বজ্রমেঘ জমেছে। যার কারণে শুরু হয়েছে ভারী বর্ষণ। সঙ্গে রয়েছে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত। এ পর‌্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মারা গেছে অন্তত ১১ জন। প্রকৃতির এই বৈরিতা আরও সাতদিন থাকবে। তবে এর মধ্যে বাড়বে বজ্রসহ ভারী থেকে অতিভারী বর্ষণ ও কালবৈশাখী ঝড়।
আবহাওয়াবিদ এটিএম রুহুল কুদ্দস জানান, রোববার (২৯ এপ্রিল) মৌসুমের প্রথম ভারী বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের অন্য স্থানেও বাড়বে বর্ষণ, বাড়বে কালবৈশাখী ঝড়ও।
স্বাধীনতা উত্তরকালে ইতিহাসে ভয়াবহ ঝড় হয়েছিল ১৯৯১ সালের ২৯ এপ্রিল। সেই ঝড়ে মারা যায় ১ লাখ ৩৮ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয় ১ কোটি মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েকশ কোটি টাকা। ২৯ এপ্রিলের মতো আর কোনো ঝড় হোক তা আর কারোরই কাম্য নয়। তবে কাকতালীয়ভাবে রোববারও ২৯ এপ্রিল। বাড়ছে দমকা হাওয়ার সঙ্গে কালবৈশাখী ঝড়।

সকাল থেকে ভারী বৃষ্টিপাতে রাজধানীর বেশিভাগ এলাকা পানির নিচে চলে যায়। এতে অফিসগামী মানুষ ঘর বেরিয়েই পড়ে ব্যাপক বিড়ম্বনায়। এ প্রতিবেদন লেখা পর‌্যন্ত এলাকাভেদে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। যে কোনো সময় আবারও নামতে আকাশ ভেঙে বৃষ্টি। ফলে কাজ শেষে ঘরমুখী মানুষকে আবারও পড়তে হতে পারে বিড়ম্বনায়। আর এই কষ্টটা আগামী সাতদিন ধরেই হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদ ‍রুহুল কুদ্দুস বলেন, আজসহ আগামী সাতদিনই কালবৈশাখী হবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এটার তীব্রতা বাড়ার সম্ভাবনাও রয়েছে। চলতি মৌসুমে ঢাকায় আজ সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুপুর পর‌্যন্ত, যা ভারী বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদফতরের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানো বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আর অন্যসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হলেও সিলেট এবং চট্টগ্রামের অঞ্চলে পাহাড় ধসের কোনো আশঙ্কা আপাতত নেই। নেই সামুদ্রিক ঝড়ের কোনো শঙ্কাও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়ায় বিশ্বের প্রথম ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু

বিশ্বের প্রথম ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করেছে রাশিয়া। শনিবার আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি সাগরের পানিতে ভাসানো হয়েছে। এ কেন্দ্র থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে এবং এক লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত একটি শহরের বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে।

শুধু তাই নয়, এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাহায্যে প্রায় দুই লাখ ৪০ হাজার ঘনমিটার পানি পরিশোধন করা যাবে। ভাসমান এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম দেওয়া হয়েছে ‘অ্যাকাডেমিক লমোনোসভ’।

সাধারণভাবে বিদ্যুৎকেন্দ্রকে একটি নির্দিষ্ট স্থানে বসাতে হয়। এরপর বিদ্যুৎ উৎপাদন করে সেখান থেকে তার টেনে বিভিন্ন স্থানে বিদ্যুৎ পাঠানো হয়। কিন্তু এ বিদ্যুৎকেন্দ্র তেমন নয়। এটি নিজেই চলে যায় যেখানে বিদ্যুৎ প্রয়োজন- সেখানে।

ভাসমান এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে রাশিয়া মোতায়েন করবে উত্তর মেরুর নিকটবর্তী অঞ্চলে। সেখানে পেভেক পোর্টে ২০১৯ সাল থেকে বিদ্যুতের চাহিদা মেটাবে বলে জানা গেছে। সেখানকার একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

ভাসমান এই বিদ্যুৎ কেন্দ্রে প্রতি তিন বছরে একবার জ্বালানি ভরলেই চলবে। এতে ৩৫ জন নাবিক কাজ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আসামী ধরতে দিয়ে ২ পুলিশ আহত, চিকিৎসা নিয়ে অসন্তোষ

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় ইয়াবাসহ আসামী ধরতে দিয়ে দেবহাটা থানার ২ পুলিশ আহত হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহত ২ পুলিশ সদস্যকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানের অব্যবস্থাপনা ও কর্তব্যরত চিকিৎসকের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেছেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুজ্জামান মনি এবং সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সরদার আমজাদ হোসেন। জানা গেছে, রবিবার সকাল ১১ টার দিকে দেবহাটা থানার এএসআই আলাউদ্দীন ও পুলিশ সদস্য হানিফ উপজেলার টাউনশ্রীপুর এলাকায় ইয়াবা সহ আসামী ধরার জন্য যায়। পুলিশ দেখে ইয়াবা ব্যবসায়ীরা মটর সাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে এএসআই আলাউদ্দীন মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে গেলে তিনি সহ পুলিশ কনস্টেবল হানিফ আহত হয়। সংবাদ পেয়ে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন সাথে সাথে তাদেরকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার নাসরিন পুলিশের সাথে অসৌজন্যমূলক ব্যবহার করেন। খবর পেয়ে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুজ্জামান মনি এবং সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সরদার আমজাদ হোসেন হাসপাতালে যান। ওসি কামাল জানান, তিনি আহত ২ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক নাসরিনকে জানালে তিনি বাইরে থেকে ফাস্ট এইড পভিসেফ বা সকল প্রকারের ঔষধ বাইরে থেকে নিয়ে আসতে বলেন। ওসি জানান, তিনি তখন তাকে সরকার কর্তৃক নির্ধারিত কোন ঔষধ বা এমনকি পভিসেফ নেই তার কারন জিজ্ঞাসা করলে মেডিকেল অফিসার নাসরিন খারাপ আচরন করেন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, একটি উপজেলা হাসপাতালে কোন ঔষধ নেই এমনকি পভিসেফ নেই এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, সকল স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার যেখানে নানামুখী উদ্যোগ গ্রহন করেছে এমনকি বিনামূল্যে সকল প্রকারের ঔষধের ব্যবস্থা করেছে সেখানে হাসপাতালে পভিসেফ নেই এটা খুবই কষ্টদায়ক। সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সরদার আমজাদ হোসেনও এটা দুঃখজনক বলে জানান। তারা জানান, আগামীতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি তুলে ধরে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে। হাসপাতালের টিএইচও ডাঃ আব্দুল লতিফ সরবরাহ না থাকার কারনে এটা হয়েছে বলে জানান। পরে আহত ২ পুলিশ সদস্যকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রতনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ অনুষ্ঠিত

পলাশ দেবনাথ নুরনগর : কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদ চত্তরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং নবযাত্রার সার্বিক সহযোগিতায় খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন খাদ্যের প্রয়োজনীয়তার সাথে সাথে খাদ্যের পুষ্টির বিষয়ে সকলকে অবগত থাকতে হবে। বিশেষ করে শিশুদের মা দের খাদ্যের পুষ্টির বিষয়টি অবশ্যই জানতে হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল হোসেন খোকন চেয়ারম্যান রতনপুর ইউপি,বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউপি সদস্য সেলিম আহমেদ,ইউপি সদস্য বাবু গাজী, ইউপি সদস্য আহসান হাবিব শিশির, এফ পি আই সাইফুল্যাহ, এইচ এ নাজমা খাতুন, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা মুত্তালিব হোসেন, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা ইসরাফিল ইসলাম, ইউ ডি সি পরিচালক মনজু আহমেদ,বন্ধনা মন্ডল, সাদজাত হোসেন সহ অত্র এলাকার শিশুদের মা রা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এস সি এইচ এন অর্গানাইজার মারকুস সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest