সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরা জেলা বাস্তহারা দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনΜια βραδιά φωτός και ήχου στα ψηφιακά σαλόνια

সম্পর্কের কথা ফাঁস করায় পর্ন তারকার বিরুদ্ধে ট্রাম্পের মামলা!

মার্কিন পর্ন তারকা স্টিফেন ক্লিফোর্ডের বিরুদ্ধে দুই কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ক্যালিফোর্নিয়ার আদালতে ট্রাম্পের পক্ষে মামলা করেন তার আইনজীবী।

খবরে বলা হয়, ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন মামলায় অভিযোগ করেন, পর্ন জগতে স্টর্মি ড্যানিয়েল নামে পরিচিত স্টিফনি ক্লিফোর্ডকে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়া হয়েছিল। বিনিময়ে তিনি ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্কের তথ্য প্রকাশ করবেন না বলে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কিন্তু সেই চুক্তি লংঘন করায় এ মামলা করা হয়েছে।

ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ক্লিফোর্ডকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। তবে ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিনা সেটা বলেননি কোহেন।

তবে স্টিফনি ক্লিফোর্ড বলছেন, তার সঙ্গে করা চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ২০০৬ সালে তার সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্ক হয়।

এক বিবৃতিতে তিনি বলেছেন, আমার সঙ্গে ট্রাম্পের যে চুক্তি হয়েছিল, তা বাতিল হয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল, রিট খারিজ

নিজ দলের বিপক্ষে ভোটদান করলে সংসদ সদস্য পদ শূন্য সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের একক বেঞ্চ আজ রবিবার এ রায় দেন।

এর আগে হাইকোর্টের একটি ডিভিশন ৭০ অনুচ্ছেদের বৈধতার প্রশ্নে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছিলেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ৭০ অনুচ্ছেদ বাতিলের প্রশ্নে রুল জারি করে করেন। আর কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল রিটটি সরাসরি খারিজ করে দেন। এরপর প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একক বেঞ্চে পাঠান। আজ আদালত ওই রিট আবেদনের উপর কোনো রুল জারি না করেই খারিজ করে দেন।
আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার লিভ টু আপিল শুনানি শেষ, কাল রায়

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আজকের লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে। তবে এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়টি ঘোষণা করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের করা আবেদনের (লিভ টু আপিল) ওপর শুনানি শেষ হয়েছে।

সকাল ৯টা ৪০ মিনিটে আবেদনের ওপর শুনানি শুরু হয়। ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিরতি দিয়ে শুনানি চলে দুপুর ১২টা পর্যন্ত। আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম, খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সরকারি টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

১৪ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ খালেদা জিয়ার জামিন রোববার (১৮ মার্চ) পর্যন্ত স্থগিত করেন। এরপর ১৫ মার্চ ওই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাদেম হত্যা মামলায় ৭ জেএমবি সদস্যের ফাঁসির আদেশ

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় সাত জেএমবি সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ছয়জনকে খালাস দেয়া হয়েছে।

আজ রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে এ রায় দেন আদালত।

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের মধুপুরে চৈতার মোড়ে মাজারের খাদেম রহমত আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত খাদেমের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপকূলে পানির অভাবে হুমকির মুখে প্রাণ বৈচিত্র্য

গাজী আল ইমরান : উপকূল অঞ্চলে ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে গৃহপালিত গবাদি পশু গরু-ছাগল, মহিষ-ভেড়ার চারণ ভূমি। ঘনবসতির কারণে একদিকে কমছে কৃষি জমি, অন্যদিকে ভূমি খনন করে গড়ে উঠছে নতুন নতুন মাছের ঘের, মিষ্টি আঁধার গুলো ভরে যাচ্ছে লবন পানিতে। এতে একদিকে গবাদি পশুর বিচরণ ক্ষেত্র কমে যাচ্ছে। অন্যদিকে লবণ পানির আগ্রাসনে বিলুপ্ত হচ্ছে প্রাণ বৈচিত্র্য।
উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট এবং শ্রীফলকাঠি এলাকা ঘুরে এখানে বহু গবাদি পশুর বিচরণ দেখা যায়। কিন্তু তাদের শারিরিক গঠন তেমন ভালো নেই। কারণ তাদের নেই অবাধ চরণ ভূমি , খাঁ খাঁ রৌদ্রে নেই তৃষ্ণা মেটানোর ব্যবস্থা। বাধ্য হয়ে পান করছে খাল দিয়ে বয়ে যাওয়া নদীর লবনাক্ত পানি। যেটা গবাদি পশুর শরীরের জন্য ক্ষতিকর। যার কারনে বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গবাদি পশু।
গবাদি পশু বাঁচাতে বহু আঁকুতি এখানকার স্থানীয় মানুষের। গবাদি পশুগুলি দেখভাল করার বিষয়গুলি লক্ষ করলে দেখাযায়, নিজের পরিবারের সদস্যদের মতই গবাদি পশুকে ভালোবেসে চলেছে তারা।
ধুমঘাট গ্রামটিতে লক্ষ করা যায়, গ্রামের অধিকাংশ পরিবারের সদস্যরা গরু ও ছাগল পালন করে লাভবান হচ্ছেন। প্রায় প্রতিটি পরিবারেই একাধিক গরু-ছাগল-মহিষ রয়েছে। আর এসব গাভী থেকে পাওয়া দুধ বিক্রি করে অনেকের সংসার চলে। শ্যামনগর উপজেলার ধুমঘাটের বড় বড় বিলের জমি গরু-ছাগল পালনের উপযুক্ত বিচরণ ভূমি। এই বিলকে কেন্দ্র করে এসব অঞ্চলের কৃষকরা গরু-ছাগল পালনে আগ্রহী হন। কিন্তু অর্থনৈতিকভাবে বেশি লাভবান হওয়ায় এই অঞ্চলের কৃষকেরা চিংড়ি চাষের ওপর ঝুঁকে পড়ছে। এছাড়া মিষ্টি পানির আঁধার খালে লোনা পানি উত্তোলন করার ফলে গরু-ছাগল বিচরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। মানুষ যেনো তার নিজের ভোগের মহিমায় প্রাণ বৈচিত্র্যকে বিলুপ্ত করতে চাচ্ছে।
সমস্যা সমাধান বিষয়ে জানতে চাইলে এলাকার মুরব্বিরা জানান, আমাদের এলাকার গবাদি পশু পালনে সবচেয়ে বড় সমস্যা গবাদি পশুর জন্য কোনো মিষ্টি পানির ব্যবস্থা নেই । এ জন্য বিলের চার পাশে খালগুলো লোনা পানি মুক্ত করা খুব দরকার বলে মনে করেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহর-ব্রহ্মরাজপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম দিন পালন

ধুলিহর প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের স্থাপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ব্যাপক, উৎসাহ,উদ্দীপনা,আনন্দঘন ও মনোরম পরিবেশে আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে গতকাল বিকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদ ও ধুলিহর ইউনিয়ন আ’লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু ও শিশু একে অপারের সাথে জড়িত। শিশুদের সাথে ছিলো সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর গভীর প্রেম ও ভালোবাসা। বঙ্গবন্ধু যেমন শিশুদের ভালবাসতেন তেমনি তিনি শিশুদের অধিকার আদায়েও পিছপা হয়নি। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র ম-ল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক স.ম জালাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন শফি,সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম, সালাম সানা,ইউপি সদস্য আনিছুর রহমান,রাজ্জাক মোল্যা,বিপ্লব বিশ^াস, তপন শীল,শফি,এবাদুল ইসলামসহ সকল সদস্য,সদস্যা,গ্রাম্য পুলিশ,ইউনিয়ন ছাত্রলীগ,যুবলীগসহ আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন ধুলিহর পরিষদ মসজিদের হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।
ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ঃ- ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ঃ- ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
এছাড়া বিডিএফ প্রেস ক্লাব,ডিবিএফ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখা ব্রহ্মরাজপুর,নুনগোলা এনএনবিকে আল মদিনা দাখিল মাদ্রাসা,জাহানাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়,ধুলিহর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রবি প্রতিবন্ধী স্কুলে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিক ও জাতীয় শিশু দিবস পালিত

মাহফিজুল ইসলাম আককাজ : বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপাতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আলহাজ¦ আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্বাবধায়ক মানবেন্দ্র মানব ও সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফারজানা সুলতানা, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, সুমি ও কামরুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধু’র জন্মদিনের কেক কাটলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা বেলুন-ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৮ পালিত হয়েছে। ১৭-ই মার্চ শনিবার সকালে সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এর আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনের কেক কাটলেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, যে মানুষটির জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। সেই মহান নেতার আজ জন্মদিন। তাই এই দিনটিকে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে। তার এ ঋণ বাঙালী জাতি কোনদিন শোধ করতে পারবেনা। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালবাসতেন। এতিম শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা তার আত্ম জীবনী পড়বে এবং তার দেশ প্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাক্কির আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সহকরি পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, সহকারি পরিচালক হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, যৃগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেঁজুতি, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহানা মহিদ, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্বাবধায়ক মানবেন্দ্র মানব ও সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest