সর্বশেষ সংবাদ-
দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালাশহরের কুখরালী থেকে সোহানা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধারঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরায় রোড শো, ও পরিবহণ কাউন্টারে মনিটারিংকালিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি সোহরাব হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠক

তিন দশক পর সিনেমার পর্দা উঠল সৌদিতে!

সাড়ে তিন দশক পর সৌদি আরবে উন্মুক্ত হল সিনেমার পর্দা। হলিউডের ‘ব্লাক প্যান্থার’ সিনেমা দিয়ে হলের পর্দা উঠেছে। এখন থেকে হলে গিয়ে সিনেমা দেখতে পাবে দেশটির সাধারণ নাগরিকরা।

রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল জেলায় গানের কনসার্টের জন্য বানানো একটি হলে এই সিনেমা দেখানো হয়। হলে মোট আসন ছিল পাঁচশটি।

বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যার পরই সিনেমা হলটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল অনেক। বিশেষ আয়োজন। আর এখানে দর্শকরা ছিলেন আমন্ত্রিত। এর মাধ্যমেই দীর্ঘদিনের নিষেধাজ্ঞা উঠে গেলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনের মাধ্যমে টিকেট কিনে দর্শকরা শুক্রবার থেকে এই হলে সিনেমা দেখতে পারবে। তবে দু একদিন দেরিও হতে পারে।

চলতি বছরের গ্রীষ্মের মধ্যে আরও তিনটি পর্দা যুক্ত হবে বলে সম্প্রতি জানিয়েছিলো সৌদি তথ্য মন্ত্রণালয়।

অন্যান্য দেশের মত সৌদিতে সিনেমা মুক্তি দিতে গেলে দেশটির সেন্সর বোর্ডের অনুমতি লাগবে। গতকালও সেন্সর অনুমিত দেয়ার পরই ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমা দেখানো হয়েছে। মূল সিনেমার কোন সহিংসতার দৃশ্য কাটা না হলেও একটি ‘চুম্বন’ দৃশ্য কর্তন করা হয়।

সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় জানায়, ২০৩০ সালের মধ্যে দেশের বিভিন্ন শহরে ৩৫০টি সিনেমা হল এবং দুই হাজার ৫০০টি শোয়ের আয়োজন করা হবে। এছাড়া সৌদির বিনোদন খাতে উন্নয়নের জন্য আগামী পাঁচ বছরে ১৫টি শহরে ৪০টি সিনেমা হল নির্মাণ করা হবে।

এর আগে বিনোদন খাতকে সমৃদ্ধশালী করতে আমেরিকান প্রযোজনা ও নির্মাতা সংস্থা এএমসির সঙ্গে চুক্তি করে সৌদি।

সৌদি আরবের জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ। তাদের বেশিরভাগই তরুণ যাদের বয়স ৩০-এর নিচে। তাদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্যই নতুন যুবরাজ বাদশাহ সালমান এটি করেছেন তার ৩২ বছর বয়স্ক পুত্র মোহাম্মদ বিন সালমানকে- যাকে ডাকা হচ্ছে ‘এমবিএস’ নামে। তিনিই এখন সৌদি আরবের ভবিষ্যত গতিপথ তৈরির প্রধান সিদ্ধান্তগুলো নিচ্ছেন।

মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পরই সৌদিকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেন। এরমধ্যে সামাজিক, অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতিতে ব্যাপক সংস্কারের ঘোষণা দেন তিনি। কট্টর ওহাবী মতাদর্শে পরিচালিত দেশটির নাগরিকদের জীবন যাপনে নানা বিধিনিষেধ আরোপ ছিলো। সেসব বিধিনিষেধের বেশ কয়েকটি শিথিল করা হয়।

এর মধ্যে নারীদের গাড়ি চালানোর ক্ষমতা প্রদান, পশ্চিমাদের আদলে অর্থনৈতিক হাব গড়ার পরিকল্পনা প্রনয়ণ, চলচ্চিত্র প্রদর্শন উপত্যকায় বিকিনি পরার অনুমতি প্রদানসহ সৌদি আরবের ইতিহাসে যুগান্তকারী সব পরিবর্তন এনেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা শিক্ষন কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ

শ্যামনগর প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা শিক্ষন বিনিময়ের কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডভিশনের সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে নবযাত্রা প্রকল্পের এই সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মণ্ডল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-অধ্যাপক মোঃ আলাউদ্দীন, সহকারী শিক্ষক মোস্তফা নূর হোসেন ও ইসমাতারা জ্যোস্না প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবযাত্রা প্রকল্পের কাশিমাড়ী ইউনিয়ন জেন্ডার অর্গানাইজার (জিও) শামীমা সুলতানা রিক্তা। এতে ২০ জন শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলায় সাফল্যে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা শ্রেষ্ঠ হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় তিন পুলিশ কর্মকর্তাকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় ঘোষণা দিয়ে তাদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও উপহার তুলে দেন পুলিশ সুপার মোঃ সাজাদ্দুর রহমান।শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিতরা হলেন, কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ, জেলা গোয়েন্দা শাখার এস.আই মুনজুরুল হাসান, আশাশুনি থানার এ.এস.আই, জহুরুল ইসলাম।
সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজাদ্দুর রহমান জানান, গত মার্স মাসে জেলারপুলিশ কর্মকর্তারা অভিযান চালিয়ে মাদক, জঙ্গি, নাশকতাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভ আসামীকে গ্রেফতার করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়নমূলক কাজ করায় জেলা পুলিশের পক্ষথেকে মোট ১৪ জন পুলিশ কর্মকর্তাকে পুরস্কাকৃত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে কৃষকলীগ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সারা দেশের ন্যায় বাংলাদেশ কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। আশাশুনি উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগ’র সহ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তি, শিক্ষা ও কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক আ: আলিম, কৃষকলীগ নেত কল্যাণী সরকার, আশাশুনি উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মতিলাল সরকার।। সাংবাদিক সাহেবালীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন শোভনালী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি সানাউল্লাহ সামী । উপজেলা কৃষকলীগের নিজেস্ব কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকির কেক কেটে বঙ্গবন্ধুর পথিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। সর্বশেষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনা-মোদির বৈঠক আজ

৫৩টি দেশের সরকার প্রধানের উপস্থিতিতে ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠক (সিএইচওজিএম) শুরু হচ্ছে আজ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপর ৫২ জন সরকার প্রধানের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এ অনুষ্ঠানের পর বিকেলে সেন্ট জেমস প্রাসদে কমনওয়েলথ মহাসচিব আয়োজিত অপর এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচির সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ারও কথা রয়েছে আজ।

কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্যস্ত সময় পার করছেন।

এবারের শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) নানা কারণে গুরুত্বপূর্ণ। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘একটি অভিন্ন ভবিষ্যতের দিকে।’ ওই আয়োজনে বেক্সিট পরবর্তী বৃটেনের সঙ্গে কমনওয়েলথ কান্ট্রিগুলোর সম্পর্ক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে।

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ওয়েস্টমিনস্টারে রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কক্ষে কমনওয়েলথ নারী ফোরামের ‘এডুকেট টু এম্পাওয়ার: মেকিং ইকুইটেবল অ্যান্ড কোয়ালিটি প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন এ রিয়েলিটি ফর গার্লস অ্যাক্রোস দ্য কমনওয়েলথ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রেখেছেন।

২০ এপ্রিল প্রধানমন্ত্রী তিনটি ‘রিট্রিট সেশন’ ও শীর্ষ সম্মেলনের সমাপনী কার্যনির্বাহী অধিবেশনে অংশ নেবেন। ২১ এপ্রিল তিনি রয়েল কমনওয়েলথ সোসাইটি (আরসিএস) আয়োজিত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সরকার প্রধানদের সংবর্ধনা এবং রাণীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেবেন।

একই দিনে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনা বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অপহৃত ৮ জেলেসহ অস্ত্র ও গুলি উদ্ধার

আসাদুজ্জামান: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় একটি দু’নলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার বাদুর ঝুলি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের লে. কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের দোবেকী ও কয়রা স্টেশনের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আওতাধীন কলাগাছি ফরেস্ট স্টেশন সংলগ্ন বাদুর ঝুলি এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যু দাদা ভাই ও মোস্তাক বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়লে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। কোস্টগার্ডের প্রতিরোধের মুখে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ধ্বংস করা হয় বনদস্যুদের একটি আস্তানা। এ সময় ঘটনাস্থল থেকে অপহৃত আট জেলে, চারটি নৌকা, একটি দু’নালা বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ৮০ রাউন্ড গুলির খোসাসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক :
সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় একটি দু’নলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ টায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার বাদুর ঝুলি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের লে. কমান্ডার আবদুল¬াহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের দোবেকী ও কয়রা স্টেশনের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলাগাছি ফরেস্ট স্টেশন সংলগ্ন বাদুর ঝুলি এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যু দাদা ভাই ও মোস্তাক বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডকে লক্ষ করে গুলি ছুড়লে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। কোস্টগার্ডের প্রতিরোধের মুখে বনদস্যুরা পালিয়ে যায়। ধ্বংস করা হয় বনদস্যুদের একটি আস্তানা। ঘটনাস্থল থেকে অপহৃত আট জেলে, চারটি নৌকা, একটি দু’নলা বন্দুক, ১৫ রাউন্ড গুলি, ৮০ রাউন্ড গুলির খোসাসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফোনে আড়ি পাতা শুরু করেছে দুদক

অনলাইন ডেস্ক: ফোনে আড়ি পেতে বেশ কয়েকজন সন্দেহভাজন ও তালিকাভুক্ত দুর্নীতিবাজের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক্ষেত্রে তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও কথোপকথন রেকর্ড এবং পলাতকদের অবস্থান শনাক্ত করা হচ্ছে।
ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর ২৭ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করেছে দুদকের স্বতন্ত্র গোয়েন্দা ইউনিট। এ কাজে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সহায়তা নেয়া হচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
আরও জানা গেছে, দুদকের অনুসন্ধান ও তদন্ত কাজে ভয়েজ রেকর্ড, ডাটা সার্ভিস ও তথ্যপ্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ করতে সংস্থাটির সিস্টেম এনালিস্ট মো. রাজিব হাসানকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
সন্দেহভাজন দুর্নীতিবাজদের ফোনে আড়ি পাতার কার্যক্রম প্রসঙ্গে দুদকের একজন কর্মকর্তা মঙ্গলবার বলেন, একটি বিশেষ টিমের মাধ্যমে সন্দেহভাজন ও তালিকাভুক্ত দুর্নীতিবাজদের ওপর নজরদারি শুরু করা হয়েছে। তাদের সবকিছু (কথোপকথন, গতিবিধি, অবস্থান ইত্যাদি) ট্র্যাকিং করে সার্ভারে ধারণ করা হচ্ছে। প্রথম দফায় দুই সরকারি কর্মকর্তাসহ ৯ ব্যক্তিকে অনুসরণ করা হচ্ছে।
এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সোমবার বলেন, কারও কথা বলার স্বাধীনতা যেন খর্ব না হয়, সেটা আমি নিজে নিশ্চিত করতে চাই। তবে যাদের বিষয়ে দুর্নীতির অভিযোগ আছে, তারা এর আওতায় পড়বেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে যাদের দুর্নীতির বিষয়ে জনশ্র“তি আছে, যাদের দুর্নীতির বিষয়টি সবাই জানে, তাদের ব্যাপারে গোপনে আমরা তথ্য সংগ্রহ করব।
ইকবাল মাহমুদ আরও বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের কার্যক্রমটি পুরোপুরিভাবে শুরু করতে হলে আরেকটু সময় লাগবে। আমরা এর জন্য একটি নীতিমালাও করার চিন্তাভাবনা করছি। কেউ কমিশনের অনুমোদন ছাড়া এ কাজ করতে পারবে না।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কয়েক মাস ধরে দুর্নীতির সঙ্গে জড়িতদের সতর্ক করে আসছেন। বিভিন্ন অনুষ্ঠানে তিনি বলেন, তালিকা করে বড় বড় দুর্নীতিবাজকে ধরা হবে। সরকারি সেক্টরের দুর্নীতিবাজদের বিশেষ নজরদারির আওতায় আনা হবে।
সর্বশেষ ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রায় সব অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ইকবাল মাহমুদ দুর্নীতির বিরুদ্ধে দুদকের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দেন। এক্ষেত্রে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের সতর্ক করেছেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, দুদক চেয়ারম্যান তার দায়িত্ব গ্রহণের তৃতীয় বছরের শুরু থেকেই (মার্চ ২০১৮) কী করবেন, তার ধারণা আগেই জানিয়েছেন এবং সেভাবেই কমিশন তার পরিকল্পনার ছক চূড়ান্ত করেছে। যার মধ্যে মোবাইল ট্র্যাকিং কার্যক্রম অন্যতম।
দুদক চায়, সংস্থাটির কার্যক্রম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) আদলে পরিচালনা করতে। আর সেভাবেই নিজস্ব গোয়েন্দা ইউনিটের মাধ্যমে রাঘববোয়ালদের দুর্নীতির তথ্য সংগ্রহ শুরু করা হচ্ছে।
দুদকের পঞ্চবার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনা (২০১৭-২০২১) বাস্তবায়নের অগ্রাধিকার তালিকায়ও আছে গোয়েন্দা ইউনিটের কার্যক্রম। তথ্য-উপাত্ত সংগ্রহ, যাচাই-বাছাই, অভিযোগের অনুসন্ধান ও মামলা তদন্ত করতে অধিকাংশ ক্ষেত্রেই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করতে হয় দুদককে।
দুদক এখন চাচ্ছে নির্ভুল অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে নিজস্ব গোয়েন্দা ইউনিটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে রাখতে। এরই অংশ হিসেবে আড়ি পাতার কাজ শুরু হয়েছে।
দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের কার্যক্রম চালু হওয়ায় দুদকের তালিকাভুক্ত কোনো সন্দেহভাজন দুর্নীতিবাজ বা কোনো আসামি দেশ ত্যাগের পরিকল্পনা করছে কি না, সেটি আগেভাগে জানা যাবে। এরই মধ্যে সংশ্লিষ্টদের বিষয়ে কিছু আগাম তথ্য পাওয়াও গেছে।
আর এ কারণেই একাধিক দুর্নীতির ঘটনায় অনুসন্ধান পর্যায়ে সন্দেহভাজনদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা আরোপের কাজটি করতে পেরেছে দুদক। সর্বশেষ ফারমার্স ব্যাংক কেলেঙ্কারিতে জড়িত ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতীসহ ১৭ জনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চায় সংস্থাটি।
আর এ পর্যায়ে ১৬০ কোটি টাকা আÍসাৎ ও মানি লন্ডারিংয়ের অপরাধে বাবুল চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার পর চারজনকে গ্রেফতারও করা হয়। আগাম তথ্যের ভিত্তিতে এ কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।
এদিকে সম্প্রতি সরকারদলীয় চার সংসদ সদস্য ও বিএনপির শীর্ষ ৮ নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক জানান দিয়েছে, সংস্থাটি দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। নানা আলোচনা-সমালোচনার পর ধীরে ধীরে প্রভাবশালীদের দিকে নজর দেয়া শুরু করেছে দুদক।
গোপনে অনুসন্ধান চলছে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে। এর মধ্যে আছেন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ট্রেড ইউনিয়নের নেতা, চোরাচালানি, মাদক ব্যবসায়ী, কোচিং সেন্টারের মালিক, সরকারি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা। এর মধ্যে বিএনপির ৮ শীর্ষ নেতাসহ ১০ ব্যক্তি রয়েছেন।
১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ২ এপ্রিল তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। ২২ এপ্রিলের মধ্যে তাদের ব্যাংক হিসাব চেয়ে সংশ্লিষ্ট ৮টি ব্যাংকে চিঠি পাঠান অনুসন্ধানকারী কর্মকর্তা। অন্যদিকে বিএনপির এই ৮ নেতার অনুসন্ধান শুরুর পরপরই সরকারদলীয় একাধিক এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুদকের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিএনপি নেতা ও সরকারদলীয় এমপিদের বাইরেও বেশকিছু অনুসন্ধান ও তদন্ত চলছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ তালিকায় আওয়ামী লীগের একাধিক নেতার নামও আছে। এছাড়া দুই সচিব আছেন এ তালিকায়। আছেন একজন কাস্টম কর্মকর্তা, পুলিশের ডিআইজি মিজানুর রহমানসহ তিন পদস্থ পুলিশ অফিসার।
এছাড়া মাদক ব্যবসায় জড়িত ও গডফাদার হিসিবে চিহ্নিত অন্তত দুই ডজন ব্যক্তিকে ‘তারকা চিহ্নিত’ করে অনুসন্ধান চালাচ্ছে দুদক। অচিরেই তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ করা হবে।
চলমান অনুসন্ধানের বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমরা কারও মুখ দেখে অনুসন্ধান তদন্ত করি না। দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে আছে, সেই অভিযোগ আমরা যে মাধ্যম থেকেই পাই না কেন, তা অনুসন্ধান করব। অনুসন্ধান ও তদন্তে দুদক স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest