সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরা জেলা বাস্তহারা দলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনΜια βραδιά φωτός και ήχου στα ψηφιακά σαλόνια

কিডনি সুস্থ রাখতে ৫টি খাবার

সারা বিশ্বে ১৯৫ মিলিয়ন নারী-পুরুষ কিডনির সমস্যায় ভোগেন। শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যুর মধ্যে এই কিডনি সমস্যা একটি বড় সমস্যা, বিশেষত নারীদের ক্ষেত্রে। এমন বেশ কিছু খাবার আছে যা খেলে আপনার কিডনি ভাল থাকবে। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো স্বল্প বিস্তর আলোচনা-

১। আপেল-

আপেল শুধু আপনার কিডনিই ভাল করেনা ব্রেনও ভাল থাকে। কোলেস্টেরলের মাত্রাও আয়ত্তের মধ্যে থাকে। আপেলে থাকে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টি অক্সিড্যান্ট। তাই কিডনি ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ভাল রাখতে রোজ আপেল খান।

২। রসুন-

শুধু স্বাদ বাড়ানো নয় রসুনের আরও বেশ কিছু গুন রয়েছে। রসুন আপনার কিডনি ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ রসুন কিডনি ফেইলিয়রের লক্ষণ যেমন রেলাল রেপরফিউজন ইনজুরির সঙ্গে লড়াই করে।

৩। হলুদ-

এলার্জি থেকে ত্বককে রক্ষা করা ত্বককে পরিষ্কার রাখার পাশাপাশি কিডনির রক্ষাও করে হলুদ। তাই রোজ খাবারের সঙ্গে বা কাঁচা হলুদ খান।

৪। গাজর-

গাজর কিডনির জন্য এক অপরিহার্য ও অনবদ্য ওষুধ। শরীরে রক্তাল্পতা দূর করে গাজর, চোখের জ্যোতি ফেরায় গাজর, ভিটামিন সি এ ভরপুর গাজর কিডনি থেকে টক্সিনস বাইরে বের করে দেয়। গাজরে থাকে পেক্টিন যা কিডনি ফেইলিওরের হাত থেকে বাঁচতে সাহায্য করে।

৫। আদা-

কিডনিকে আরও কার্যকরী করতে আদা খাওয়া বুদ্ধিমানের কাজ। কারণ কিডনিকে ভাল রাখতে আদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদা কিডনিতে রক্তের চলাচল বাড়িয়ে কিডনিকে সচল ও সুস্থ রাখতে সাহায্য করে। এর ফলে কিডনির কর্মক্ষমতা আরও বেড়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাহ্নবীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কাপুর পরিবার

সদ্যপ্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর জন্মদিন ছিল গত ৬ মার্চ। এই প্রথম মাকে ছাড়া জন্মদিনে বোনদের সঙ্গে মিলে জন্মদিন পালন করেছিলেন জাহ্নবী। কিন্তু সেই ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো ট্রোল করা হল জাহ্নবীকে।

কেবল জাহ্নবীই নয়, তার বোন খুশি, বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অংশলা বাদ যাননি কেউই। অনিল কাপুরকে মেয়ে বলিউড অভিনেত্রী সোনম কাপুরকেও ছাড়া হয়নি। কেন শ্রীদেবীর মৃত্যুর কিছুদিন পরে এই ভাবে জন্মদিন উদযাপন করলেন, অভিযোগ করছেন নেটিজেনরা।

ভারতের মতো দেশে বিনোদন ও ক্রিকেট জগতের তারকাদের কতটা চাপ নিতে হয়, সেটা পরিষ্কার হয়ে যায় জাহ্নবীর ট্রোলড হওয়ার এই ঘটনায়। এমনিতেই সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার পরে তারকা ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমে গেছে। তারকার কোনও ছবি বা কোনও কথাবার্তা অপছন্দ হলে সরাসরি তারকার কাছে সেই বার্তা পাঠিয়ে দেওয়া যায়।

পাশাপাশি আগে তারকাদের সম্পর্কে আগে যে সব কথা বলা হতো পাড়ার রক, কলেজ ক্যান্টিনে, এখন সেগুলোই আলোচিত হয় সোশ্যাল মিডিয়ায়। তৈরি হয়ে যায় মিম। এবং সেগুলির বেশির ভাগই অনেক সময়ে সীমানা ছাড়িয়ে যায়।
তবে সকলেই যে এমনটা বলেছেন তা নয়। কেউ কেউ জাহ্নবীর পাশে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন, যে ভাবে জাহ্নবী এই কঠিন সময়ে দাঁড়িয়ে লড়াই করছেন তা সত্যিই প্রশংসনীয়। বরং যারা খারাপ কমেন্ট করছেন, তাদের কথাকে গ্রাহ্য না করার পরামর্শ দিচ্ছেন জাহ্নবীকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার সামির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তার স্ত্রীর

ত্রীর অভিযোগের পর অভিযোগে ক্রমশই চাপ বাড়ছে ভারতের তারকা পেসার মহম্মদ সামির। ব্যাভিচারের অভিযোগ তো ছিলই, এবার স্বামী সামির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও আনলেন হাসিন জাহান।

ভারতীয় দলের বোলার সামি পাকিস্তানের এক নারীর থেকে টাকা নিয়ে ম্যাচ গড়াপেটা করেছেন বলে অভিযোগ জানিয়েছেন হাসিন জাহান। তার দাবি, এই ব্যাপারে তার কাছে প্রমাণও রয়েছে। আলিসবা নামে এক পাক নারীর থেকে সামি দুবাইতে টাকা নেন বলে দাবি করেছেন জাহান। এর সঙ্গে ইংল্যান্ডের ব্যবসায়ী মহম্মদ ভাইও যুক্ত বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

হাসিন জাহান বলেছেন, ‘‘মহম্মদ সামি যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে তবে দেশের সঙ্গেও করতে পারে। দুবাইতে আলিসবা নামে এক মহিলার থেকে ও টাকা নিয়েছিল। ইংল্যান্ডের ব্যবসায়ী মোহম্মদ ভাইয়ের কথাতেই সে টাকা নিতে রাজি হয়। আমার কাছে প্রমাণ রয়েছে।’’

শুধু তাই নয়, সামির মা ও ভাই তাকে খুন করার চেষ্টা করে বলেও অভিযোগ জানিয়েছেন হাসিন জাহান। কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগও জানিয়েছেন হাসিন জাহান। সঙ্গে নিয়ে যান তার আইনজীবীকেও। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) প্রবীণকুমার ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন। তবে সেই অভিযোগে ম্যাচ গড়াপেটার কথা রয়েছে কি না তা জানা যায়নি।

অন্য দিকে, হাসিন মানসিক অসুস্থ বলে দাবি করেছেন মহম্মদ সামি। সংবাদমাধ্যমকে তিনি জানান, হাসিন তার ফোন তুলছেন না। ম্যাচ গড়াপেটা সংক্রান্ত স্ত্রীর অভিযোগ উড়িয়ে ক্রিকেটার বলেন, আমি তার বিরুদ্ধে আইনি লড়াই চালাব। সে কেন এই অভিযোগ করছে, তার তদন্ত হওয়া দরকার। সামির আরও অভিযোগ, স্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজন মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ১৩টিতেই হার বাংলাদেশের!

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ইনিংসের পর শুধু একটি কৌতূহল ছিল, ভারত কয় বল বাকি রেখে জিতবে! শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখে জিতল ভারত। সেটাও ৪ উইকেট হারিয়ে। বেশ সম্মানজনক ব্যবধান বটে! গতকালকের ম্যাচে বাংলাদেশের ‘প্রাপ্তি’ এটুকুই। যে পরিকল্পনাহীন ক্রিকেট বাংলাদেশ খেলেছে, তাতে এ ব্যবধানও বেশ ভালো মনে হচ্ছে। এখন বাংলাদেশ যেন সম্মানজনক পরাজয়েও খুশি!

টি-টোয়েন্টিতে বাংলাদেশের এমন পারফরম্যান্স অবশ্য নতুন কিছু নয়। গত ১৪ টি-টোয়েন্টিতে এটা ১৩তম হার বাংলাদেশের। সাকিব আল হাসান না থাকলে অর্ধশক্তির ভারতও কঠিন প্রতিপক্ষ। পড়া না-পারা ছাত্রের জন্য জলবৎ তরলং প্রশ্নপত্রও কঠিন ঠেকতে পারে। বাংলাদেশের সমর্থকদের আফসোসটা এখানেই, এই ছাত্রেরা অতটা ফেলটুশ তো নয়; যেমনটা দেখাচ্ছে। বোলাররা বাংলাদেশের যে ৭ উইকেট নিয়েছে, প্রতিটাতেই ব্যাটসম্যানরা বল ভাসিয়ে দিয়েছে হাওয়ায়। চোখে বেঁধে এমন সব শট।

ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সের পর ম্যাচ জিততে হলে বোলারদের দারুণ কিছু করতে হতো। ২৮ রানে রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে মোস্তাফিজুর রহমান কিছুটা আশা জাগিয়েছিলেন। ভারতের স্কোরটা ৪০ রানে থাকতে ঋষভ পন্তকেও ফিরিয়ে দিয়েছিলেন রুবেল হোসেন। কিন্তু মাত্র ১৩৯ রানের পুঁজি নিয়ে লড়াই করা খুব কঠিন। বিশেষ করে শিখর ধাওয়ান যে ফর্মে আছেন।

আগের ম্যাচের ঝোড়ো ৯০ রানের পর এ ম্যাচেও ফিফটি পেয়েছেন এই ওপেনার। তাঁর ৪৩ বলে ৫৫ রানের ইনিংসটাই ভারতকে কোনো চাপে পড়তে দেয়নি। সুরেশ রায়নার প্রায় ওয়ানডে স্টাইলে করা ২৮ রানও তাই ভারতের জন্য অস্বস্তির কোনো কারণ হয়নি।

তিন পেসারই ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন নিজেদের মাঝে। তবে ৪ ওভারে ২১ রান দিয়ে মেহেদী হাসান মিরাজ কিছু চাপ সৃষ্টি করেছিলেন। এই স্পিনারের এমন বোলিংয়ের পরও অবশ্য নাজমুল ইসলামের হাতে বল উঠতে ১৪তম ওভার লেগে গিয়েছে। তাঁকে এত দেরিতে আনাটা যে অন্যায়, তা নিজের তৃতীয় বলেই ধাওয়ানকে স্টাম্পিংয়ের সুযোগ সৃষ্টি করে বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু কিন্তু মুশফিক বল ধরতে পারলে তো!

অবশ্য ততক্ষণে ফিফটি ছুঁয়ে ফেলা ধাওয়ান আউট হলেও ম্যাচের ভাগ্য তখন আর কোনো হেরফের হতো না। নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে ১৭৪ রান করেও ভারত জিততে পারেনি, আর এ তো ১৪০ রানের লক্ষ্য!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে রাতের আধারে সরকারি গাছ কর্তন করে ভবন নির্মাণ

পলাশ দেবনাথ, নুরনগর থেকে: শ্যামনগর উপজেলার নুরনগরে ভবন নির্মানের জন্য রাতের আধারে সরকারী গাছ কর্তন করে কাটাখালী খাল পাড় সরকারী জায়গায় পাকা ভবন নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। খোজ নিয়ে জানা গেছে, নুরনগর কাটাখালী গ্রামের হালিমা বেগম সরকারী কার্পেটিং রাস্তার পাশে সরকারী গাছ কেটে পাকা ভবন নির্মান করার লক্ষ্যে রাতের আধারে দক্ষিন হাজীপুর গ্রামের গফুর ঢালীর পুত্র মনু ঢালী, কাটাখালী গ্রামের হালিমা বেগম,তার স্বামী জহুর আলী সহ একই গ্রামের আব্দুল কারিকরের ছেলে করিম কারিকর সরকারী রাস্তার পাশের সরকারী গাছ কর্তন করে। এদিকে সরকারী রাস্তাার পাশের সরকারী গাছ কর্তন কারীদের আইনের আওয়াতায় না আনতে পারলে অন্যরাও এদের দেখে সরকারী রাস্তার পাশের গাছ কেটে যে যার মত নিয়ে যেতে পারে। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলঙ্কায় মুসলিমদের ওপর বৌদ্ধদের সহিংসতা ঠেকাতে হিমশিম অবস্থায় কর্তৃপক্ষ

শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুসলিমদের ওপর হামলা ও সহিংসতা ঠেকাতে আরও সৈন্য নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। পুলিশ দাঙ্গা থামাতে বৌদ্ধ সম্প্রদায়ের হামলাকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ছোড়ে।

সংখ্যাগুরু বৌদ্ধ সিনহালারা বিভিন্ন মসজিদ এবং মুসলিমদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল। মুসলমানদের সাথে বিবাদকে কেন্দ্র করে একজন বৌদ্ধ তরুণের মৃত্যুর খবরে তারা কারফিউ উপেক্ষা করে এসব হামলা চালায়।

মসজিদ ও মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর একের পর এক হামলার পর দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়। পরে কারফিউর মেয়াদও বাড়ানো হয়। দেশটির কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম ব্লক করে দিয়েছে।

মঙ্গলবার ক্যান্ডিতে একটি পুড়ে যাওয়া বাড়ির ভেতর থেকে এক মুসলিম তরুণের মৃতদেহ পাওয়ার পর থেকে সেখানে মুসলিমরা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে এবং আবারো সংঘাত শুরু হতে পারে এমন আশংকা করে কর্তৃপক্ষ।

নতুন করে সহিংসতায় সংখ্যাগরিষ্ঠ সিনহালা সম্প্রদায় এবং সংখ্যালঘু মুসলিমদের মধ্যে রাতভর সংঘর্ষ চলে বেশকিছু এলাকায় এবং বহু বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া হয়।

বুধবার ক্যান্ডি শহরে হাতবোমা বহনের সময় সিনহালা সম্প্রদায়ের একজন ব্যক্তি নিহত হয়েছে বলে খবর আসে।

এমন প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর সদস্যদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। সেইসাথে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র রাজিথা সেনারাথানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরাজয়ে নিদাহাস ট্রফি শুরু করল বাংলাদেশ

আশা ছিল, সুযোগও ছিল। বলতে গেলে তারকাবিহীন ভারতীয় দলের মুখোমুখি হয়েছিল সাকিববিহীন বাংলাদেশ।

কিন্তু ঘরের মাঠে গত মাসের পারফর্মেন্সের থেকে আজকের পারফর্মেন্সের কোনো আলাদা করা গেল না। ১৩৯ রানের স্বল্প পুঁজি নিয়ে ৮ বল বাকী থাকতেই ৬ উইকেটে হেরে গেল মাহমুদ উল্লাহ রিয়াদের দল অন্যদিকে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারা ভারত এই ম্যাচ দিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়াল।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ১৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সুন্দর সূচনা করে ভারত। তবে দলীয় ২৮ রানে অধিনায়ক রোহিত শর্মাকে (১৭) বোল্ড করে ওপেনিং জুটি আর বাড়তে দেননি মুস্তাফিজ। ৭ রান করা ঋষভ পান্থকে বোল্ড করে দেন আরেক পেসার রুবেল হোসেন। ওই মুহূর্তে বেশ চাপে পড়ে যায় ভারত। সুরেশ রায়নার উইকেটটিও পেতে পারতেন রুবেল, যদি না মেহেদী মিরাজ ক্যাচ না ছাড়তেন। এর মূল্যও চুকাতে হয় বাংলাদেশকে। ধাওয়ানের সঙ্গে বড় জুটি গড়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখেন রায়না।

৩৫ বলে ৫ চার ২ ছক্কায় টুর্নামেন্টে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন শিখর ধাওয়ান। সেই রুবেল-মিরাজ জুটিতেই সুরেশ রায়নার  (২৮) বিদায়ে ভাঙে ৬৮ রানের জুটি। জয় থেকে ভারত তখন মাত্র ৩২ রান দূরে। ভারতের দলীয় ১২৩ রানে ৪৩ বলে ৫৫ রান করা ধাওয়ানকে ফেরালেন তাসকিন আহমেদ। তার বলে মিডউইকেটে ক্যাচ নিলেন লিটন দাস। তবে মণীষ পাণ্ডে আর দীনেশ কার্তিকের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত। মণীষ ১৯ বলে ২৭* আর দিনেশ ২ বলে ২* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মারকুটে মেজাজে থাকা সৌম্য সরকার ১২ বলে ১টি করে চার-ছক্কায় ১২ বলে ১৪ রান করে উনাদকাটের বলে যুজবেন্দ্র চাহালের তালুবন্দি হন। শার্দুল ঠাকুরের পঞ্চম ওভারের তৃতীয় বলে রিভিউ নিয়ে বাঁচলেও শেষ বলে শর্ট ফাইন লেগে উনাদকাটের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তামিম (১৫)। ২ চার ১ ছক্কায় বেশ ভালোই জমিয়ে ফেলেছিলেন মুশফিক। তবে দলীয় ৬৬ রানে ভারত রিভিউ নিয়ে তাকে থামায়। বিজয় শংকরের বলটি মুশফিকের (১৮) ব্যাট ছুঁয়ে জমা হয় উইকেটকিপার দিনেশ কার্তিকের গ্লাভসে।

বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন হয় অধিনায়ক মাহমুদ উল্লাহর বিদায়ে। ৮ বলে ১ রান করে বিজয় শংকরের দ্বিতীয় শিকার হন তিনি। লিটন দাসের সঙ্গে ফর্মহীনতায় ভুগতে থাকা সাব্বির রহমান ১৫তম ওভারে দলের স্কোর একশ পা করান। দলীয় ১০৭ রানে যুজবেন্দ্র চাহালের বলে সুরেশ রায়নার তালুবন্দি হন ৩০ বলে ৩ চারে ৩৪ রান করা লিটন। উনাদকাটের বলে ক্যাচ দেওয়ার আগে ৩ রানের বেশি করতে পারেননি মিরাজ। অনেকদিন পর সাব্বিরের ব্যাটে আসে রান। ১৯তম ওভারে উনাদকাটের শিকার হওয়ার আগে ২৬ বলে ৩ চার ১ ছক্কায় গুরুত্বপূর্ণ ৩০ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান তুলে বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘৭ মার্চে নারী নিগ্রহের দায় আওয়ামী লীগের নয়, সরকারের’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭ মার্চ রাজধানীর রাস্তায় নারী নিগ্রহের ঘটনা যেহেতু সমাবেশ স্থলে ঘটেনি, তাই এর দায় আওয়ামী লীগের নয়। তবে সরকারের দায় রয়েছে।

বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের দপ্তর বিষয়ক উপ-কমিটির  বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘জনসভার বাইরে ঢাকার রাস্তায় কোথায় কি হয়েছে এটা আমাদের দলের বিষয় নয়। এই সরকারের আমলে এ ধরনের ঘটনায় কেউ ছাড় পায়নি এবং বুধবার যদি ঘটে থাকে কেউ ছাড় পাবে না। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest