সর্বশেষ সংবাদ-
দেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতি

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’র উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ২৭ নং রাজারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন গুলশান। সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে এ সপ্তাহের উদ্বোধন করেন।
কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ৭ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত। এছাড়া পৌর এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের বিভিন্ন প্রাইমারী স্কুল, কিন্ডার গার্টেন, মাদ্রাসা, হাইস্কুল ও ব্র্যাক স্কুলের প্রায় সাড়ে ৩৫ হাজার শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি মুন্সি ইমাদ উদ্দিন, স্কুলের সহকারী শিক্ষিকা রাশিদা পারভীন, বিলকিস বানু, টিকাদান সুপারভাইজার ইবাদুল ইসলাম, টিকাদানকারী শাহীণ বিশ্বাস, পোর্টার আতিকুল ইসলাম প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আনন্দ টিভিতে নিয়োগ পাওয়ায় হাসানুর কে অভিনন্দন।

সদ্য চালু হওয়া চ্যানেল আনন্দ টি.ভি’র তালা উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় হাসানুর রহমানকে বিভিন্ন সাংবাদিক সংগঠন, ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন, পাটকেলঘাটা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ জাকির হোসেন, সহ-সভাপতি শেখ মোমিনউদ্দীন। পাটকেলঘাটা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি শেখ আব্দুল হাই, সহ-সভাপতি প্রভাষক মো: নাজমুল হক, সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন, দৈনিক আমাদের সময় তালা প্রতিনিধি প্রতিনিধি মুজিবুর রহমান, দৈনিক আমাদের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি আক্তারুজ্জামান আক্তারুল, তালা নিউজ ২৪ডট কমের প্রধান প্রতিবিদন মো: সেলিম হায়দার। সোস্যাল ইসলামী ব্যাংক পাটকেলঘাটা শাখার ম্যানেজার মো: আবুবকর সিদ্দিক, গাজী আশরাফ, আমজাদ হোসেন। মিনিষ্টার হাইটেক পার্ক লিঃ এর সাতক্ষীরা মার্কেটিং অফিসার আলমগীর হোসেন, সাজ্জাত, রিপন, নওশের, জাহাঙ্গীর, বিবিসি সাতক্ষীরা নিউজ ডট কম এর সম্পাদক আব্দুল মতিন, দৈনিক খুলনাঞ্চলের পাটকেলঘাটা প্রতিনিধি এস এম মফিদুল ইসলাম প্রমুখ। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মান্নানসহ সকল আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটুক্তিকারী আব্দুর রউফের সাথে আতাতকারী ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় হামলার নেতৃত্বকারী জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান সহ সকল আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় শহরের মিনি মার্কেট সংলগ্ন এলাকায় জেলা তাঁতীলীগ ও জেলা যুবলীগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, যুগ্ম সম্পাদক শেখ আজিম হাসান, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মারুফ, হাসান ইমাম, জেলা তরুণলীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ বিশ্বাস, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মেহেদীআলী সুজয়, মিজানুর রহমান, আলমগীর হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফজলে রাব্বি শাওন, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা এড. সাইদুজ্জামান জিকো, রিংকু প্রমূখ। এসময় একটি মিছিল বের করে। পরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটুক্তিকারী আব্দুর রউফের সাথে আতাতকারী ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় হামলার নেতৃত্বকারী জেলা যুবলীগের আহবায়ক আব্দুল চাঁদাবাজ মান্নান সহ সকল আসামীদের গ্রেফতার ও বহিষ্কার দাবী করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মান্নানের মুক্তির দাবিতে যুবলীগের কয়েক হাজার নেতাকর্মীর বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে যুবলীগের কয়েক হাজার নেতাকর্মীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগে উদ্যোগে সোমবার বিকেলে সাতক্ষীরা শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের ইটাগাছা বাঙ্গালের মোড়স্থ সংগ্রাম টাওয়ার চত্তর থেকে মিছিলটি বের হয়ে নিউমার্কেট মোড়ে আসতে চাইলে পথিমধ্যে হাটের মোড় নামক স্থানে পৌছালে সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদের নেতৃত্বে পুলিশ তাতে বাঁধা দেয়। এর আগে শহরের মোড়ে মোড়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ অবস্থান নেয়। শহরের নিউমার্কেট মোড়, হাটের মোড় ও বাঙ্গালের মোড়ে পুলিশের মহড়া ও অবস্থান ছিলো লক্ষ্য করার মত। কয়েকটি স্তরে পুলিশ বিভক্ত হয়ে আগে থেকেই অবস্থান নেয়। ফলে পুলিশী বাঁধার মুখে মান্নান মুক্তির বিশাল মিছিলটি নিউমার্কেট মোড়ে পৌছাতে পারেনি। হাটের মোড় থেকে মিছিলটি ফিরে গিয়ে সংগ্রাম টাওয়ার চত্তরে গিয়ে শেষ হয়। এর আগে জেলার সাত উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে সংগ্রাম টাওয়ার চত্তরে মিলিত হয় মান্নান মুক্তি আন্দোলনের নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মীর প্রতিবাদ মুখর এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান। সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালিগঞ্জের সভাপতি আনোয়ার কবির লিটু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটার সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, তালার সভাপতি সরদার জাকির, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, কলারোয়ার সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদাসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
মিছিলে স্লোগানে বলা হয় ‘জেল জুলুম হুলিয়া, নিতে হবে তুলিয়া, মান্নান ভাই জেলে কেন, এমপি রবি জবাব দাও, জেলের তালা ভাঙবো, মান্নান ভাইকে আনবো, মান্নান ভাইয়ের মুক্তি চাই, দিতে হবে’ এভাবে নানা স্লোগানে প্রতিবাদ মূখর হয়ে ওঠে বসন্তের শেষ বিকেলের মিছিলটি। এসময় সাতক্ষীরা শহর কিছুক্ষণের জন্য থমকে যায়। সড়কের দুধার থেকে সাধারণ মানুষও মিছিলের পক্ষে মান্নানের মুক্তির জন্য সমর্থন জানান। প্রতিবাদ সমাবেশে প্রত্যেক বক্তাই ২৬মার্চের অনুষ্ঠানে হামলার জন্য সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবির ভাই মীর মহিতুল ইসলামকে দায়ি করে যুবলীগ নেতা আব্দুল মান্নানকে নির্দোষ বলে বক্তব্য দেন। বক্তারা আব্দুল মান্নানসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাগারে আটক আব্দুল মান্নানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
প্রসঙ্গত: ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ আয়োজিত নিউমার্কেট চত্তরে আলোচনা সভায় যুবলীগ নেতা আব্দুল মান্নান বক্তব্য দিতে উঠলে হৈ চৈ শুরু করে এমপির ভাই মহিতুল ইসলাম। এরপর উভয় পক্ষে সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতে পুলিশ খুলনা থেকে আটক করে আব্দুল মান্নানকে। এলপর থেকে তিনি কারাগারে আটক আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা শাখার কমিটি অনুমোদন সভাপতি এড. ওসমান গনি ॥ সম্পাদক মেনন

বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৯ মার্চ ২০১৮ তারিখে কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি নেতৃবৃন্দরা হলেন, সভাপতি এড. ওসমান গনি, নির্বাহী সভাপতি মোঃ লুৎফর রহমান, সহ-সভাপতিদ্বয় এড. ইউনুছ আলী, ডাঃ আবুল কালাম বাবলা, ডাঃ মনোয়ার হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, শেখ আবু সাহিদ, মাস্টার মোঃ রেজাউল করিম, মোশারফ হোসেন আব্বাস, শেখ ফারুক, এ কে এম আনিছুর রহমান, এড. মোঃ ফজলুল হক ও এড. আব্দুল আজিজ-২, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, যুগ্ম সম্পাদকদ্বয় ইঞ্জি: সিরাজুল ইসলাম খান, দিদারুল ইসলাম, সৈয়দ রেজাউল হোসেন টুটুল, এম. কামরুজ্জামান, জাকির হোসেন, আল ফেরদাউস আলফা, বি এম শামছুল হক, আমজাদ হোসেন ও শামীম পারভেজ, অর্থ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, যুগ্ম অর্থ সম্পাদক আবুল মোকাদ্দেস খান মিন্টু, সাংগঠনিক সম্পাদকদ্বয় সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এস এম নজমুচ্ছায়াদাত পলাশ, শেখ শফিক উদ দৌলা সাগর, কাজী কামরুজ্জামান ও মোঃ সাইফুল ইসলামসহ মোট ৮১ সদস্য বিশিষ্ট কমিটি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত


গাজী আল ইমরান,শ্যামনগর :“নারী ও বালিকাদের ক্ষমতায়ন হউক না তারা অটিজম” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদরে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটিম শ্যামনগরের আয়োজনে ও বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সহযোগিতায় টিমের নিজস্ব কার্যালয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের আহবায়ক ও বারসিক কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিলনের সঞ্চালনায় ১৫ জন প্রতিবন্ধী ব্যাক্তির উপস্থিতিতে অটিজম সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ,বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, হিসাব রক্ষক বিধান মধু,বারসিক কর্মকর্তা আল ইমরান সহ প্রতিবন্ধী ব্যাত্তিরা। অনুষ্টানে অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে নিয়ে বলেন, অটিজম শিশুরা ও সমাজের একটি অংশ।দেশ গঠনের কাজে তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।অটিজম বলে তাদের অবহেলা করা যাবেনা তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপকূলে অনাবৃষ্টি; ফসল সংকটের আশংখা কৃষকের

গাজী আল ইমরান, শ্যামনগর: শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের বিভিন্ন স্থানে স্থানীয় কৃষকদের কাছ থেকে অনাবৃষ্টি ও উপকূলীয় কৃষি সংকট বিষয়ে নেওয়া তথ্যমতে অনাবৃষ্টির কারনে মাঠে পুড়ছে বোরো ধান । ফেটে চৌচির হয়ে যাচ্ছে মাঠ। ক্ষরার ফলে অধিক হারে বেড়েছে লবনাক্ততা। একই জমিতে একপাশে ধানের অবস্থা ভালো দেখলেও অন্যপাশে লবন ওঠার কারনে ধান গাছ শুকিয়ে যাচ্ছে। মিষ্টি পানির আধার না থাকায় কৃষকরা ঝুঁকেছে স্যালোর পানির দিকে। তাতেও ভালো ফল পাচ্ছেনা কৃষকরা। অন্যবারের চেয়ে অধিক হারে খরচ বেড়েছে কৃষকদের। স্যালো দিয়ে পানি তোলার কারনে জ্বালানী খরচ লেগেছে দিগুন। আর কিটনাশকের খরচ তো বলার অপেক্ষা রাখেনা।
অনাবৃষ্টির কারনে আমের মুকুল,কাঠালের ফুল,আমড়া, লেবুর ফুল শুকিয়ে পড়ে যাচ্ছে বলে জানান স্থানীয় কৃষক সামসুর রহমান। তিনি বলেন ,অন্যান্য বছর গুলোতে এসময় বর্ষার দেখা মিললেও এ বছর বৃষ্টির ফোটা চোখে পড়েনি।ফষলের পাশাপাশি গবাদি পশু বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হচ্ছে এমনকি মারাও যাচ্ছে বলে জানা যায়। তাছাড়া বর্ষা না হওয়া এবং তাপের কারনে লবন কেটে উঠছে বলে তিনি জানান। চারদিকে লোনা পানির কারনে মানুষের পাশাপাশি গবাদি পশু পানির সংকটে ভূগছে বলে ভিন্ন সুরে জানান সামসুর রহমান।
এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ বািড়তে সবজি ক্ষেত শুকিযে তামাক হয়ে গেছে প্রায়। জমিতে পানির অভাবে একেবারেই হাড় উঠে গেছে লক্ষ করা যায়।
অনাবৃষ্টি নিয়ে কথা বলতে গেলে , চরারচকের কৃষক গনেশ মন্ডল বলেন, একেবারে সব শেষ হয়ে গেছে। গত বছর আড়াই বিঘা জমিতে ৮ হাজার টাকা খরচ হলেও এবছর ১৫০০০ হাজার টাকা খরচ হয়েছে। গনেশ মন্ডল আক্ষেপের সাথে বলেন, বর্ষা না হওযার কারনে আমাদের অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে। অথচ আমাদের জমির পাশেই পানি থাকলেও আমরা সেটা ব্যবহার করেতে পারছিনা। কারণ জানতে চাইলে তিনি বলেন,কয়েকজন মানুষ খালে লোনা পানি তোলার কারনে সেটা ব্যবহারের অনুপযোগি হয়ে উঠেছে। এটা আমাদের মরার উপর খাড়ার বাড়ি দেওয়ার মত।
অনাবৃষ্টির কারনে আগামী বছর গুলোতে বোরো ধানের চাষ কমিয়ে আনবে বলে চিন্তা করছে এখানকার কৃষকরা।কারন হিসাবে, চলতি মৌসুমে বিঘা প্রতি অধিকহারে খরচ বেড়ে যাওয়াকে দায়ী করেছের তিনি।এ বিষয়ে আক্ষেপের সুরে স্থানীয় কৃষক বাবু গায়েন বলেন, গত বছরের তুলনায় এবছর যে হারে খরচ বেড়েছে তাতে করে আগামী মৌসুমে বোরো ধান চাষ করবো কিনা তা নিয়ে সংশয়ে আছি।গত বছর চৈত্র্যর মাঝামাঝি সময়ে বর্ষা হলেও এ বছর বর্ষার দেখা মেলেনি। বর্ষা না হওযার কারনে এবারের মৌসুমে তেল খরচ বেশি ,কিটনাশক,শ্রম সবকিছুই বেশী লেগেছে। বিশেষ করে পানির জোগান দিতে নারীদেরকেও মাঠে কাজের সহযোগী হিসাবে বেশ সময় ব্যয় করতে হচ্ছে বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, বর্ষা না হওয়ায় অবশ্যই মাঠে কৃষকের ক্ষতি হচ্ছে। অন্যবার এমন সময়ে বর্ষা হলেও এবার তা হয়নি ফলে কৃষকের ক্ষতি হচ্ছে। মাঠে লবনাক্ততা বেড়ে যাচ্ছে। কয়েক বছর পূর্বে সরকারি ভাবে ভর্তুকি দিয়ে কৃষককে ডিজেলের ব্যবস্থা থাকলেও এখন আর সে ব্যবস্থা নেই ফলে কৃষক বোরো চাষে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
আমাদের চালের বড় জোগান আসে বোরো মৌসুমে। তাই সরকারের উচিত বোরো ধান চাষের প্রতি কৃষকদের উৎসাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া। তাহলে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিমুক্ত থাকবে। এমনটি আশা এখানকার স্থানীয় কৃষকদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশ্ন ফাঁস রোধে ব্যবস্থা গ্রহনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ০১ এপ্রিল ২০১৮ রবিবার প্রশ্ন ফাঁসের ফলাফল ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশ্ন ফাঁস রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি ও জনমত গঠনের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার পক্ষ থেকে রবিবার সকাল ১১টায় এক মানবন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রশ্ন ফাঁস রোধে সনাক-টিআইবি’র ৯ দফা সুপারিশমালা উপস্থাপন করা হয়। সুপারিশমালাগুলো যথাক্রমে: ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) (সংশোধন) ১৯৯২ এর ৪ ধারা পুনরায় সংশোধন করে শাস্তির মাত্রা পূর্বের ন্যায় সর্বোচ্চ ১০ বছরের কারাদ-ের বিধান প্রণয়ন এবং নির্দিষ্ট ধারা অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা’; ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ এর অস্পষ্টতা দূর করা এবং কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিভিন্ন প্রণোদনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা; প্রশ্ন ফাঁস রোধ ও সৃজনশীল পদ্ধতির উদ্দেশ্য বাস্তবায়নে গাইড বইয়ের আদলে প্রকাশিত সহায়ক গ্রন্থাবলী বন্ধে প্রচলিত আইনের প্রয়োগ নিশ্চিত করা; তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে তদারকি বাড়ানো ও প্রচলিত আইনের অধীনে শাস্তি নিশ্চিত করা; ধাপ কমিয়ে প্রশ্ন প্রণয়ন, ছাপানো ও বিতরণের কাজটি পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা এবং পরবর্তীতে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা; প্রশ্ন ফাঁস নিয়ে গঠিত তদন্ত প্রতিবেদনসমূহ জনসম্মুখে প্রকাশ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; শিক্ষা ও পরীক্ষা পদ্ধতি এবং ব্যবস্থাপনাগত যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে পর্যাপ্ত সময় দেওয়া এবং যথাযথ প্রশিক্ষণ প্রদান করা; প্রশ্ন ফাঁস রোধে বহুনির্বাচনী প্রশ্নব্যবস্থা ক্রমান্বয়ে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা; পাবলিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে প্রশ্নপত্রের একাধিক সেট রাখা।

সনাক শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ বলেন, ‘প্রশ্ন ফাঁসের মাধ্যমে সমগ্র শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ছে এবং এর ফলে মেধা যাচাই অসম্ভব হয়ে উঠছে। মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সরকারকে এখনই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে।’

মানবন্ধনে অংশগ্রহণকারী বক্তাগণ বলেন, প্রশ্ন ফাঁস ইস্যুতে একে-অপরকে দোষারোপ করার যে অপসংস্কৃতির দুষ্টু চত্রু চলছে তার অবসান হওয়া চাই। যে ব্যক্তি বা গোষ্ঠীই প্রশ্ন ফাঁসে জড়িত থাকুক না কেন তাকে প্রচলিত আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।ু

সনাক সাতক্ষীরার সহ-সভাপতি মো. তৈয়েব হাসান এর সভাপতিত্বে মানবন্ধনে আরো বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, সনাক সদস্য ড. দিলারা বেগম, মোমেনা খানম, মো. অলিউর রহমান, নাগরিক কমিটি সাতক্ষীরার আহ্বায়ক মো. আনিছুর রহিম, স্বদেশ নির্বাহী পরিচালক মধাব দত্ত, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিব পদ গাইন, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক জোৎন্সা দত্ত, বরসার সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, ইয়েস সহ-দল নেতা মনিরুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সনাক সহ-সভাপতি ভারতেশ^রী বিশ^াস, সদস্য পবিত্র মোহন দাশ, স্বজন সদস্য সৈয়দা সুলতানা শীলা, সুকদেব কুমার বিশ^াস, মুনিরুজ্জামান মুন্না, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, প্রথম আলো বন্ধু সভা, হিমু পরিবহনসহ বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিগণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ। উল্লেখ্য, টিআইবির’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির উদ্যোগে ঢাকাসহ আরো ৪৫টি অঞ্চলে একযোগে এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest