সাতক্ষীরা সীমান্তে দুই দিনে ১ কোটি ৩০ লাখ টাকার সোনা ও রুপা জব্দ

আসাদুজ্জামান: ভারতে পাচার কালে সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাবারীকে আটক করেছে বিজিবি। রোববার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত উক্ত স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়। আটক স্বর্ণ চোরাকারবারীর নাম হাসানুর রহমান (২৩)। তিনি সদর উপজেলার লক্ষিদাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এর আগে গত ৮ মার্চ বৃহস্পতিবার ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার ও কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে ১৪ কেজি রুপা জব্দ করা হয়।

ভোমরা বিওপির কমান্ডার সুবেদার শফিকুর রহমান জানান, রোববার সকালে ভারতে পাচারের জন্য চোরাকারবারীদের একটি গ্রুপ স্বর্ণের একটি চালান পদ্মশাখরা সীমান্তে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী হাসানুরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬৫ ভরি ১২ আনা।

এদিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বারসহ আজিজ হাসান নামের এক চোকারবারীকে আটক করে বিজিবি। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।
অপরদিকে, ওই দিন রাতে কলারোযা উপজেলার মাদরা সীমান্ত থেকে ১৪ কেজি রুপা জব্দ করে বিজিবি।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ মার্চ বৃহস্পতিবার ও আজ ১১ মার্চ রোববার দুই দিনের জব্দকৃত ১৭ পিস স্বর্ণের বার ও ১৪ কেজি রুপার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছয়ঘরিয়ায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মাষ্টার মফিজুর রহমান: সদর উপজেলার ছয়ঘরিয়া কোরআনিয়া মক্তব প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মাহফিল কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অাবু আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুকুল, ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. শরিফুজ্জামান ময়না, মাধবকাটি বাজার কমিটির সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটু, সাংবাদিক মাষ্টার মফিজুর রহমান প্রমুখ।

উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অন্ধ হাফেজ মো. কামরুজ্জামান, মেহেরপুর। প্রধান বক্তা ছিলেন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  রবিউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমৃত্যু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

সংবিধান সংশোধন করে চীনের সংসদ দেশটির প্রেসিডেন্টের জন্য নির্ধারিত মেয়াদ সীমা অবলুপ্ত করেছে। ফলে আমৃত্যু চীনের প্রেসিডেন্ট থাকতে পারবেন শি জিনপিং।

রোববার সংবিধান সংশোধনের ভোটে জিনপিংয়ের পক্ষে পড়েছে ২ হাজার ৯৫৮টি ভোট; যেখানে তার বিপক্ষে পড়েছে দু’টি এবং তিনজন সাংসদ ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

১৯৯০ সালের দিক থেকে চীনের একজন প্রেসিডেন্ট ৫ বছর করে সর্বোচ্চ দু’বারের জন্য নির্বাচিত হতে পারতেন।

ফেব্রুয়ারির শেষ দিকে কমিউনিস্ট পার্টি চীনের সংবিধান থেকে প্রেসিডেন্টের মেয়াদসীমা তুলে দেয়ার প্রস্তাব তোলে। ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ ছিল শি জিনপিংয়ের।

আগে থেকেই ধারণা করা হচ্ছিল সংবিধান সংশোধন করতে জিনপিংকে কোনো বেগ পেতে হবে না। কারণ, কাগজে-কলমে কংগ্রেসই হলো চীনের সবচেয়ে বড় আইন প্রণয়নকারী সংস্থা। কিন্তু এটাকে স্রেফ একটা কাঠের পুতুল বলেই মনে করা হয়, কারণ, যেমন নির্দেশনা থাকে কংগ্রেস সেভাবেই সব অনুমোদন করে থাকে। বিগত ৫০ বছরের ইতিহাসে এর ব্যত্যয় ঘটেওনি।

রোববার সংবিধান সংশোধনীর উদ্দেশ্যে আয়োজিত ভোটে প্রধম ভোটটিই দেন শি জিনপিং। লাল একটি বক্সে প্রতিটি ব্যালট পেপার পড়ার সঙ্গে সঙ্গেই হাতে তালি দিয়ে প্রেসিডেন্টের মেয়াদসীমা বিলুপ্তিকে স্বাগত জানিয়েছেন প্রতিনিধিরা।

২০৫০ সালের মধ্যে চীনকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে সুপারপাওয়ারে পরিণত করার স্বপ্ন লালন করেন শি। সংবিধান সংশোধনীর মাধ্যমে আজীবন ক্ষমতায় থাকার পথ পরিষ্কার করে নিজের সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতুতে বসল তৃতীয় স্প্যান

স্বপ্নের পদ্মা সেতুর তৃতীয় স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর বসানো হল এ স্প্যান।

তৃতীয় স্প্যানটি বসানোর কারণে ৪৫০ মিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু।

আজ রবিবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক কাজ। সকাল ৯টার দিকে পিলারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটারের সেতু। এর আগে গতকাল শনিবার বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাছে পৌঁছায়। এই ক্রেনের ধারণ ক্ষমতা তিন হাজার ৬০০ টন।

সেতু বিভাগ সূত্রে জানা যায়, তিন হাজার ১৪০ টন ওজনের একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরার প্রান্তে স্প্যানটি আনা হয়। গতকাল শনিবার রাতে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি আসে। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।

ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই স্প্যানটি ইয়ার্ড থেকে বের করে রাখা হয় ক্রেনে তুলতে।

তবে সব প্রস্তুতি শেষ করতে আরো কয়েকদিন সময়ের প্রয়োজন ছিলো, তাই মাওয়া থেকে এটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়া শুরু হয় শুক্রবার। ৩২শ টন ওজনের স্প্যানটি নিয়ে যেতে ব্যবহার করা হয়েছে ৩৬শ টন ওজন বহনে সক্ষম ভাসমান ক্রেন।

এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মধ্যে দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। ৩ মাসের ভেতরই বসলো তৃতীয় স্প্যানটি।

পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন সাংবাদিকদের জানান, রবিবার ৩৯ ও ৪০ নম্বর পিলারের উপর তৃতীয় স্প্যানটি বসানো হলো। চতুর্থ স্প্যানটিও বসানোর মতো অবস্থায় আছে। যার মধ্য দিয়ে রচিত হবে ৬.২৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্ক্স ভেবে পশ্চিমবঙ্গে মধুসূদনের মূর্তি ভাঙচুর

ভারতে মূর্তি ভাঙা, কালি মাখানো চলছেই। এবার বিশ্ববরেণ্য কমিউনিষ্ট নেতা কার্ল মার্ক্স ভেবে কবি মাইকেল মধুসূদন দত্তর মূর্তিতে কালি লাগিয়ে, নাক ভেঙে দিয়ে গেল দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের রাণিগঞ্জের রামবাগান এলাকায়।

গতকাল শনিবার সকালে এ দৃশ্য দেখে হতবাক সেখানকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য মাইকেল আবার কী দোষ করলেন! উনি তো কোনও রাজনৈতিক দলের না? কবি মানুষ ছিলেন। এলাকার কয়েকজনের বক্তব্য, মাইকেলকে কার্ল মার্ক্স ভেবে রঙ লাগিয়ে, মূর্তির নাক ভাঙা হয়েছে। একই রকম দাড়ি  দেখে সম্ভবত ভুল করেছে হামলাকারীরা।
রানিগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে কারা এ কাজ করেছে। জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন এসেছিল। তারা কারা দেখছে পুলিশ। ঘটনার নিন্দায় সরব হয়েছেন স্থানীয়রা।
প্রসঙ্গত, ত্রিপুরায় সিপিএম সরকারের পতনের পর সেখানে লেনিনের মূর্তি ভাঙা দিয়ে শুরু। তারপর কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি, কেরলে গান্ধী মূর্তি, উত্তরপ্রদেশে বি আর আম্বেদকরের মূর্তি ভাঙা হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগরদাড়ীতে ইটভাটার লেবারদের মারপিটের ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : ন্যায্য মজুরির দাবিতে কর্মবিরতি পালন করায় ইটভাটার লেবারদের মারপিটের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে আবাদের হাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকাত আলী। এসময় বক্তব্য রাখেন, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সদস্য সচিব সেলিম হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, যারা সারা দিন কঠোর পরিশ্রম করে ইটভাটায় শ্রমিকের কাজ করে তাদের নায্যা মজুরি না দিয়ে মারপিট করা কোন মানুষের পরিচয় হতে পারে না। তারাও মানুষ জীবিকার তাগিতে তারা শরীরের রক্ত পানি করে। অথচ তাদের মজুরির বেলায় কেন কৃপণতা। শ্রমিকরা ন্যায্য মজুরি চাওয়ায় তাদের মিথ্যা নাশকতার মামলা দেওয়ার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে শ্রমিকদের মারপিটের ঘটনায় জড়িতে দৃষ্টান্ত মূলক শাস্তি ও শ্রমিকদের ন্যায্যা মজুরি প্রদানের জন্য উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য : ন্যায্য মজুরির দাবিতে গত ১০ মার্চ স্থানীয় ইটভাটার শ্রমিকরা মিলে ৩০ মিনিটের কর্মবিরতী পালন করে। এসময় ইটভাটা সরদার বাশঘাটা গ্রামের মানু সরদার, গদাঘাটা এলাকার শরিফুল ইসলাম, বেতলা গ্রামের রেজাউল ইসলাম ও বালিয়াডাঙ্গা গ্রামের জিয়াদ আলীসহ কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে শ্রমিকদের উপর হামলা করে। এসময় তারা শ্রমিক জালাল গাজী, বাবলু, সালাউদ্দিন, ইকবাল হোসেনসহ কয়েকজন শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে। শ্রমিকদের জামায়াত-শিবিরের নাশকতার মিথ্যা মামলা আটক করার হুমকি প্রদর্শন করে। এঘটনায় সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে রবিবার শ্রমিকদের সাথে মানববন্ধন করে। মানববন্ধন শেষে দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মশাখরা সীমান্ত থেকে ৫ পিস স্বর্ণের বারসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক : ভারতে পাচার কালে সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাবারীকে আটক করেছে বিজিবি। রোববার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত উক্ত স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়। আটক স্বর্ণ চোরাকারবারীর নাম হাসানুর রহমান (২৩)। তিনি সদর উপজেলার লক্ষিদাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ভোমরা বিওপির কমান্ডার সুবেদার শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে পাচারের জন্য চোরাকারবারীদের একটি গ্রুপ স্বর্ণের একটি চালান পদ্মশাখরা সীমান্তে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী হাসানুরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬৫ ভরি ১২ আনা। যার মূল্য ২৯ লাখ ৯১ হাজার ৬২৫ টাকা।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজও জামিন শুনানি হলো না খালেদার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে। ওইদিন দুপুর ২টা এ বিষয়ে আদেশ দেয়া হবে।

সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনের বিষয়ে আদেশের জন্য করা আবেদনটি সংশ্লিষ্ট বেঞ্চে আজকের কার্যতালিকায় ছিল।

হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার সকালে আদেশে বলেন, ‘নট টুডে’।

পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আদেশের জন্য আদালতে আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদন গ্রহণ করে আজ আদেশের দিন ধার্য করেছিলেন আদালত। তবে নথি না আসায় আদেশের দিন একদিন পেছানো হলো।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest