সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরন

রাশিয়ায় ১১ জেনারেল বরখাস্ত

আন্তর্জাতিক মহলে আবারও আলোচনায় রাশিয়া। রুশ গণমাধ্যম জানিয়েছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপরাধ তদন্ত বিভাগ ও জরুরি ত্রাণ বিভাগের ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ঠিক কী কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা জানায়নি।

এ ব্যাপারে অনেকে বলছেন, রুশ শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনায় এসব জেনারেলকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বুধবার মস্কোর একটি শপিং মলে আগুন লেগে একজন নিহত ও ছয়জন আহত হন। এর দুই সপ্তাহ আগে দেশটির ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল শিশু।

প্রেসিডেন্ট পুতিন এ ধরনের দুঃখজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর দায়িত্বে অবহেলাকে দায়ী করে বলেন, তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম ইয়াসির মুরতাজা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলাকালে সাংবাদিক ইয়াসির গুলিবিদ্ধ হন। তিনি গাজাভিত্তিক আইন মিডিয়া এজেন্সির ফটোগ্রাফার।

ঘটনার পর ইয়াসিরের রক্তাক্ত দেহের একটি ছবি ধারণ করেন এএফপির একজন সাংবাদিক। এ সময় তার বুকে প্রেস লেখা বিশেষ পোশাক পরা দেখা যায়। তখনও তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এর পর শনিবার জানানো হয় তিনি মারা গেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো এক ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছে। বলা হয়েছে, নিহত এই ব্যক্তি ২০ বছর বয়সী হামজা আবদেল আল। তাকে মধ্য গাজার আল বুরেজিতে গুলি করা হয়েছিল। শুক্রবার থেকে এ নিয়ে গাজায় ইসরাইলিদের সঙ্গে সংঘর্ষে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো ৯।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডায় বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১৪

কানাডার একটি জুনিয়র আইস হকি দলকে বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। কানাডা পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কানাডার সাসকাচুয়ান প্রদেশের টিসডেইলের উত্তরাঞ্চলে হাইওয়ে থার্টি ফাইভে সাসকাচুয়ানের জুনিয়র হকি লিগের দল হামবোলডথ ব্রনকসের টিম বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, বাসে থাকা ২৮ জনের মধ্যে চালকসহ ১৪ জন নিহত হয়েছেন। বাসের অপর ১৪ যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘এদের বাবা-মারা এখন কিসের ভেতর দিয়ে যাচ্ছেন তা আমি কল্পনাও করতে পারছি না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার হাজী সম্মেলন অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় প্রতি বছরের ন্যায় হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে ১৪তম হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাজী কল্যাণ সংস্থার আয়োজনে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে হাজী কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে ১৪তম হাজী সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি ইমরান উল্লাহ খুলনা। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুনসুর আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহ্জা¦ মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান ও হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ¦ ডা. মো. আবুল কালাম বাবলা প্রমুখ।

এসময় জেলার ১২ শতাধিক হাজী সম্মেলনে অংশ নেয়। এ সম্মেলনে হজ্বের স্মৃতিচারণ, পরিচ্ছন্ন সমাজ গঠনে হাজীদের ভূমিকা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান: বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারন শীর্ষক এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা বিএনপির। শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় জেলা বিএনপির সভাপতির বাসভবনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহীদুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, মহিলা দলের নেত্রী বিউটি আক্তার প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারকে স্বৈরাচার উল্লেখ করে বলেন, বিএনপির কর্মীদের উপর সরকার যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে তা চরম মাত্রা ধারণ করেছে। তারপরও বিএনপির কর্মীরা পিছপা হবে না। ধৈর্য্য সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সভায় বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জামায়াতের ৪ নেতা-কর্মীসহ আটক ৬৫

আসাদুজ্জামান: সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াতের ৪ নেতা-কর্মীসহ ৬৫ জন আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ১২ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ১০ জন, শ্যামনগর থানা ১২ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৫ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ৪ জনকে আটক করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজের র‌্যালি ও আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক: “সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস২০১৮ উপলক্ষ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজের র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেডিকেল কলেজে গিয়ে শেষ। পরে কলেজ ক্যাম্পাসে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ডা: শেখ শাহাজান আলী, ডা: হরষিৎ চক্রবর্তী, ডা: ওয়ালিদ সিদ্দিকী, ডা: আমানুল ইসলাম, ডা: রুখসানা আক্তার, ডা: শামসুর রহমান, ডা: মোজাম্মেল হক, ডা: নাসির উদ্দীন, ডা: নাজমুস সাকীব, ডা :ফখরুল আলম, ডা: শামীমা আক্তার, ডা: তানিমা, ডা: খান গোলাম রসুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষাথীবৃন্দ ও সহ স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় বক্তারা বলেন, সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। আর আমরা সরকারের এ মহান উদ্যোগ বাস্তবায়ন করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের সু-চিকিৎসার জন্য আমাদের দোয়ার সব সময় খোলা থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাঁটুর শক্তি বাড়াতে ব্যায়াম

বাত থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়ার্কআউট ও স্ট্রেচিংগুলো আমরা আগেই জেনেছি। এবার আমরা শক্তি বাড়ানোর ব্যায়ামের প্রতি নজর দেব। আজ আমরা জানব হাঁটুর শক্তি বাড়ানোর ব্যায়ামের বিষয়ে। হাঁটুর শক্তি বাড়লেই চলাফেরাটা সহজ হবে। আর ব্যায়ামগুলোও সহজ। কয়েক দিনের অনুশীলনে যা সহজে রপ্ত করা যায়।

শক্তি বাড়ানোর ব্যায়াম

হাঁটুর বাত থেকে ভালো থাকতে সপ্তাহে তিন-চার দিন নিচের ব্যায়ামগুলো করলে ভালো ফল পাওয়া যাবে।

ক. ওয়াল স্কোয়াট

অনুশীলনটির জন্য একটি ফুটবল বা এর থেকে বড় যেকোনো বল প্রয়োজন। বল না পেলে বালিশ দিয়েও কাজ চালানো যাবে। বলটি পিঠের দুটি স্ক্যাপুলারের ঠিক তলে রেখে দেয়ালে হেলান দিতে হবে। এবার হাঁটুতে ৯০ ডিগ্রি কোণ তৈরি হয় এমনভাবে বসার চেষ্টা করতে হবে। তবে ব্যথা থাকলে ৯০ ডিগ্রি পর্যন্ত না যাওয়া ভালো। সে ক্ষেত্রে যতটুকু পারা যায় ততটুকু করতে হবে। দৈনন্দিন জীবনে ওঠাবসার ক্ষমতা বজায় রাখতে স্কোয়াটের মতো ব্যায়াম দারুণ উপকারী। খেয়াল রাখতে হবে, ওঠানামার সময় যেন বলটিও ওঠানামা করে। সপ্তাহে দুইবার এভাবে করার পর একইভাবে অনুশীলন করতে হবে, তবে এ সময় দুই হাতে এক লিটার করে দুটি পানির বোতল রাখতে হবে।

এক পায়ে হিপ এক্সটেনশন

প্রথমে মাটিতে শুয়ে পড়তে হবে। সামনে একটি ১২-১৪ ইঞ্চি টুল বা ওই উচ্চতার শক্ত কোনো কিছু রাখতে হবে। এবার একটি পা হাঁটুতে ৯০ ডিগ্রি ভাঁজ তৈরি এমন একটা টুলের ওপর রাখুন। খেয়াল রাখতে হবে কোমরের কাছেও যেন ৯০ ডিগ্রি কোণ তৈরি হয়। অন্য পা শূন্যে রেখে কোমরকে বুকসমান উচ্চতায় তুলতে হবে। ওপরে তোলার পর মাটি স্পর্শ করার পর আবার ওপরে তুলতে হবে। এভাবে দশবার করার পর অন্য পায়ে অনুশীলন করতে হবে। এভাবে কয়েকবার অনুশীলন করতে হবে। এই ব্যায়ামে আমাদের হ্যামস্ট্রিং আর গ্লুটিয়াস মাংসপেশির শক্তি বাড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest