সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুসুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপসাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরনতালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

সেই কৃষ্ণ হরিণ যার জন্য সালমানের এই দুর্ভোগ

ভারতের রাজস্থানের যোধপুরের আদালতে যখন সালমান খানের সাজা হয়, আদালতের বাইরে সে সময় উল্লাস করে মিষ্টি বিতরণ করেছে একদল মানুষ। ওরা রাজস্থানের ‘বিশনয়’ সম্প্রদায়ের।

১৯৯৮ সালের অক্টোবরে এই সম্প্রদায়ের মানুষই সালমান খানসহ একটি শুটিং ইউনিটের আরও কজনের বিরুদ্ধে দুটি কৃষ্ণ হরিণ – যা চিংকার নামেও পরিচিত – হত্যার অভিযোগে মামলা করে।

চিংকার হরিণ ভারতে সংরক্ষিত প্রাণীর তালিকায়। সে কারণে, সাথে সাথেই সালমানকে তখন গ্রেফতার করা হয়েছিল, যদিও ১০ দিন পর তিনি জামিনে ছাড়া পান।

২০ বছর পর বৃহস্পতিবার সেই মামলায় তার পাঁচ বছর সাজা হলো। এর মাঝে ফুটপাতে গাড়ি উঠিয়ে মানুষ হত্যার মামলায় তিনি রেহাই পেয়েছেন। কিন্তু দুটি হরিণ শিকারের মামলা তাকে ছাড়েনি।

প্রধান কারণ বিশনয় সম্প্রদায় এই মামলার পেছনে ক্রমাগত লেগে ছিল। ভগবান বিষ্ণুর পূজারি বিশনয় সম্প্রদায় কয়েকশ বছর ধরে ২৯টি রীতি অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করে। আর সেই সব রীতির মোদ্দা কথা – প্রকৃতির সুরক্ষা, বৃক্ষ রক্ষা, জঙ্গলের প্রাণী রক্ষা।

বিশেষ করে চিংকার হরিণকে বিশনয় সম্প্রদায় পবিত্র হিসাবে গণ্য করে। এই হরিণকে তারা বলতে গেলে পূজা করে।

প্রাচীন হিন্দু পুরানের এই কৃষ্ণ হরিণের উল্লেখ রয়েছে- এরা ভগবান কৃষ্ণের রথ টানতো। চিংকারকে মানা হয় বাতাস এবং চাঁদের বাহন হিসাবেও। বিশ্বাস এবং ভক্তির কারণেই প্রভাবশালী বিশনয় সম্প্রদায় ২০ বছরেও এই মামলা নিয়ে হাল ছাড়েনি। সাথে ছিল প্রাণী ও পরিবেশ সংরক্ষণের আন্দোলনকারীদের সাহায্য।

কোথায় মেলে এই কৃষ্ণ হরিণ?
সংখ্যা দিন দিন কমতে থাকলেও ভারত, পাকিস্তান এবং নেপালে এই হরিণ দেখা যায়। ভারতের রাজস্থান এবং গুজরাটের মরু এলাকায় এগুলো চেখে পড়ে বেশি। পুরুষ চিংকারের ওজন বড় জোর ৪৫ কেজি। উচ্চতা ৭৪-৮৮ সেমি। মাদি চিংকার অপেক্ষাকৃত ছোট।

বর্ণচোরা হরিণ
চিংকারের প্রধান বৈশিষ্ট এটি রং বদলায়। বর্ষার শেষে পুরুষ চিংকারের রং থাকে কালো। কিন্তু শীতের সাথে সাথে রং হালকা হতে হতে এপ্রিল নাগাদ বাদামি হয়ে যায়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞ আরাফ তাহসিন বলেন, এমনকী ব্রিটিশদের সময়ে উদয়পুরে ঝাঁকে ঝাঁকে চিংকার দেখ যেত, কিন্তু এখন সেই দৃশ্য বিরল। এরা ঘন জঙ্গলের প্রাণী নয়, সমতলে খোলা জায়গা এদের পছন্দ। যেহেতু এ ধরনের জায়গা দ্রুত মানুষের দখলে চলে যাচ্ছে, ফলে এরা বিপদে পড়েছে।

দুশ বছর আগে যেখানে ভারতে এই হরিণের সংখ্যা ছিল ৪০ লাখের মত, ২০১০ সালে সেটি নেমে আসে মাত্র ৫০ হাজারে। ফলে, চিংকার শিকার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে ভারতে। সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এডিসন স্মার্ড প্লাগ ইন মোবাইল শো-রুমের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এডিসন স্মার্ড প্লাগ ইন মোবাইল শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে জামান মেমোরিয়াল ক্লিনিকের পাশে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এডিসন স্মার্ড প্লাগ ইন মোবাইল কোম্পানীর জেনারেল ম্যানেজার কাজী জহিরউদ্দিন। বাংলাদেশে একমাত্র অথরাইজড মাল্টি ব্র্যান্ড রিটেইল আউটলেট। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জোনাল সেলস্ ম্যানেজার মো. এজাজ আহমেদ খান, ম্যানেজার মো. নুর হোসেনসহ ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাংনিয়া সীমান্ত পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী কামরুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে ১শ বোতল ফেন‌সি‌ডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ আরাফাত আলীঃ কা‌লিগঞ্জ‌ে ১শ বোতল ফেন‌সি‌ডিল সহ দুই মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আটককৃত ব্যা‌ক্তিরা হ‌লেন উপ‌জেলার চম্পাফুল ইউনিয়‌নের চাদখালী গ্রা‌মের শ‌হিদুল মোড়‌লের ছে‌লে আমিনুর ইসলাম (৩০) ও একই এলাকার সাইহাটী গ্রা‌মের রেজাউল সরদা‌রের ছে‌লে তা‌লেব সরদার (৩০)। থানা সু‌ত্রে জানা যায় বৃহস্প‌তিবার রাত ২ টার দি‌কে মাদ‌ক পাচার হ‌চ্ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে থানার উপ-প‌রিদর্শক শুধাংশু শেখর হালদার ও মামুনুর রহমা‌নের নেতৃ‌ত্বে পু‌লিশ মু‌ন্সিগঞ্জ টু সাতক্ষীরা মহাসড়‌কের ভাড়‌া‌শিমলা ‌ মেইন রো‌ডের পা‌শে ভাই ভাই রাইসমি‌লের সাম‌নে অবস্থান কর‌েন।এসময় স‌ন্দেহ ভাজন শ্যামনগর মুখি এক‌টি মটর সাই‌কেল তল্লা‌শি চালায় । মটর সাই‌কে‌লের সা‌থে প্লা‌ষ্টি‌কের ব্যা‌গে রাখা ১শ বোতল ফেন‌সি‌ডিল সহ মাদক ব্যবসায়ী আমিনুর ও তা‌লেব‌কে আটক ক‌রে পু‌লিশ। এবিষ‌য়ে কা‌লিগঞ্জ থানার উপ-প‌রিদর্শক শুধাংশু শেখর হালদার বাদী হ‌য়ে মাদক দ্রব্য নিয়ত্রন আইনে এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন (মামলা নং-৪)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় ওয়াজ মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার সহ-সভাপতি মোহাম্মদ আবু সায়ীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওঃ শামসুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোস্তফা শামসুজ্জামান। মাহফিলে বক্তা ছিলেন, মাওঃ মোঃ তাফসীর রহমান, মাওঃ মোঃ জিয়াউল ইসলাম যুক্তিবাদী, মাওঃ মোঃ জাকির হুসাইন জাফরী, হাফেজ কারী মাওঃ মোঃ আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মুহাদ্দিস সিরাজুল ইসলাম, শিক্ষক আবু রায়হান, ইকবল হোসেন, গর্ভনিং বোডির সদস্য আজিজুল ইসলাম, মাসুম বিল্লাহ, শরিফুজ্জামান, হাফিজুর রহমান, ইব্রাহিম খলিল সহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ হাফিজুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে ক্রীড়া দিবসে, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জি এম আবুল হোসাইন : “ক্রীড়ায় শান্তির সমাবেশ, উন্নয়নে বাংলাদেশ” শ্লোগানে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালীতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালী, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুশখালী ইউনিয়নের ভাদড়ায় পলাশ শিশু ক্লাবের উদ্যোগে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পলাশ শিশু ক্লাবের অভিভাবক দলের সভাপতি ক্কারী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীর নেতৃত্ব দেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কুশখালী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শ্যামল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি মো. আব্দুল কাদের, কুশখালী ইউনিয়নের সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য ও সাবেক এস.আই মো. আব্দুল বারী, ভাদড়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, দৈনিক আজকের সাতক্ষীরা’র সাংবাদিক মো. নাজমুল আরেফিন,
ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার খায়রুল হাসান, প্রকল্প কর্মকর্তা আরিফ হোসেন, কমিউনিটি মোবিলাইজার সিরাজুম মনিরা প্রমুখ।
প্রতিযোগিতায় ১০টি স্থানীয় জনপ্রিয় খেলায় শিশুদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। সভাটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মবিলাইজার মো. আবুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৈশাখ উদযাপন উপলক্ষ্যে শেখ রাসেল পরিষদের প্রস্তুতিসভা

পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি রাশেদুজ্জামান রাশি। এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি সবুর খান, যুগ্ম সম্পাদক আব্দুল মুজিদ, পৌর সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক, আলতাফ হোসেন, রনি প্রমুখ। সভায় বর্ষ বরণ উপলক্ষ্যে পহেলা বৈশাখের দিন সকাল ৮টায় আজাদী সংঘে পান্তা ও চিংড়ী ভোজের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গড়েরকান্দায় সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আলোচনাসভা

পৌর ৫নং ওয়ার্ডের গড়েরকান্দায় সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় গড়েরকান্দায় নৈশ স্কুলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর রহমান শাহীন। সভায় বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, সুধাংশু শেখর সরকার, স্বপন শীল, প্রকৌশলী আবেদুর রহমান, ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, আলীনুর খান বাবুল, লোদী ইকবাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, আব্দুল মালেক।
এসময় এলাকাবাসী বলেন, ৫নং ওয়ার্ডের জলাবদ্ধতা একটি প্রধান সমস্যা। নেই ড্রেনেজ ব্যবস্থা। শহরের প্রাণ কেন্দ্রে এলাকাটি অবস্থিত হলেও কোন উন্নয়নের ছোয়া লাগেনি। অত্র এলাকায় একটি স্কুল নেই। শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য বহুদুর যেতে হয়। সুপেয় পানি, রোড লাইট স্বল্পতা, রাস্তার সমস্যা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। অবিলম্বে তারা এসব সমস্যা সমাধানের দাবি করলে উপস্থিত কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
সভায় অতিথিরা বলেন, জেলায় জলাবদ্ধতা নিরসনের জন্য সকল নদী ও খাল খনন, বধ্যভূমি অবৈধ দখল মুক্ত, বাইপাস সড়কের সংযোগ আলীপুর চেকপোস্ট পর্যন্ত বর্ধিত, খড়িবিলার বিল, আবাদানির ৩ শ বিঘা খাস জমিতে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রেল লাইন স্থাপন, ভোমরাস্থল বন্দরের আধুনিক অবকাঠামো নির্মাণ, সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র নির্মাণের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমরা টাউট নই,শিক্ষানবীশ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক গত ৩ এপ্রিল রাতে সম্পূর্ন বে-আইনী ভাবে ঘোষিত টাউটদের তালিকা প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন ২১ জন শিক্ষানবীশ। বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে ২১ জনের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সাতক্ষীরা শহরের দক্ষিন কটিয়া এলাকার শেখ আব্দুস সবুরের ছেলে শেখ রাশীদুজ্জামান সুমন। তিনি বলেন, আমরা সবাই আইন বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত সাতক্ষীরা ল-কলেজসহ সরকার অনুমোদিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে ইতোমধ্যে এল এল বি ডিগ্রী লাভ করেছি। পরে আমরা বাংলাদেশ বার কাউন্সিল এ্যাক্ট ১৯৭২ এর ৬০(।।।) বিধি অনুযায়ী সাতক্ষীরা আইনজীবী সমিতির সিনিয়র সদস্যদের অধীনে নিন্মতম ৬ মাসের শিক্ষানবীশকাল হিসাবে চুক্তিবদ্ধ হই, যা অদ্যবধি চলমান। এমতবস্থায় গত গত ৩ এপ্রিল রাতে সম্পূর্ন বে-আইনী ভাবে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক মিথ্যে তথ্যের ভিত্তিতে ২১জন শিক্ষানবীশকে টাউট উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়। এই তালিকার মধ্যে আমি নিজে শেখ রাশীদুজ্জামান সুমন, জি,এম, ফিরোজ আহমেদ, মুকুল হোসেন, মোঃ লিয়াকত আলী, মোঃ আব্দুর রশিদ ও রুহুল আমিনসহ ৬ জন ২০১৭ সালের ২১ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলে অনুষ্ঠিত এম সি কিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করে ফল প্রাপ্তির অপক্ষোয় আছি। বাকি ১৫ জনের মধ্যে নারগিস পারভীন, পরিমল কুমার মন্ডল, অসীম কুমার দাস, ইশার আলী, শেখ মাহবুবুর রহমান, আবিদুল হক মুন্না, আজিজুল ইসলাম খান, রওশনারা, গণেষ চন্দ্র ঘোষ, সুজাম উদ্দিন, বিপ্লব কুমার মন্ডল, স্যামুয়েল ফেরদৌস পলাশ, এ.বিএম হাবিব রনি, মনির উদ্দিন ও নুর আলম সিদ্দিক বার কাউন্সিলে এম সি কিউ পরীক্ষার্থী। জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদ যাদেরকে ২০১৫/২০১৬ শিক্ষানবীশ কার্ড প্রদান করেছেন। এছাড়া নোটিশের মাধ্যমে ২০১৬-২০১৭ শিক্ষানবীশ কার্ড দেওয়ার কথা বলে সমিতির রশিদের মাধ্যমে আমাদের কাছ থেকে নগদ এক হাজার টাকা গ্রহণ করেন। তারা অভিযোগ করে বলেন, শিক্ষানবীশ কার্ড প্রদানের টাকা গ্রহণ করে প্রতারনার মাধ্যমে সম্পূর্ন বে-আইনী ভাবে বাংলাদেশ বার কাউন্সিল এ্যাক্ট ১৯৭২ এর পরিপন্থি হয়ে সভাপতি ও সাধারন সম্পাদক গত ৩ এপ্রিল রাতে জেলা আইনজীবী সমিতির ১নং বিল্ডিং এর সম্মুখে পশ্চিম সাইডে দেওয়ালের গায়ে খোদাই করে ২১ জনের নামে টাউট তালিকা প্রকাশ করেছেন। যা টাউট আইন ১৮৭৯ এর ৩৬ ধারার পরিপন্থি। অতি উৎসাহী হয়ে তারা আইনের পরিপন্থি কাজ করেছেন। আÍা সাতক্ষীরা বারের রাজনৈতিক গ্রুপিংয়ের শিকার।এঘটনায় আমাদের পিতা-মাতাসহ আত্মীয় স্বজনদের মান হানির পাশাপশি সমাজে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হলো। এঘটনায় তারা আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান। তারা এব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সকল প্রশাসনিক কার্যালয়ের সহযোগিতা কামনা করেন।

৫.৪.১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest