সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় আমেরিকা প্রবাসী দম্পতির সহযোগিতা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পইরানের ভয়ে মার্কিন ঘাঁটি ইসরাইলে সরিয়ে নিতে বললেন সাবেক সেন্টকম প্রধানসাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা : একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদশ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!এনসিপির সমাবেশে হামলা নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: ডা. জাহেদতালায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশগাবুরায় ভেড়িবাঁধের ওপর অবৈধ ভাবে বসানো নাইনটি পাইপ অপসারণমজনু সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও শ্রমিক ইউনিয়নে অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভসাতক্ষীরায় ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬দেবহাটার পারুলিয়ায় মৎস্য ঘেরে ডাকাতিতে বাধা : মৎস্য চাষীকে কুপিয়ে জখম

আওয়ামী লীগের খুলনায় খালেক, গাজীপুরে জাহাঙ্গীর

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেককে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন-সম্পর্কিত বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ১৭ জনের সাক্ষাৎকার শেষে প্রার্থী চূড়ান্ত করা হয়।

গতকাল শনিবার পর্যন্ত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন সাতজন। এর মধ্যে তালুকদার আবদুল খালেক মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তিনি বর্তমানে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে হলে তাঁকে সংসদ সদস্য পদ থেকে সরে যেতে হবে।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১৫ ও ১৬ এপ্রিল পর্যন্ত। ২৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ছাত্রী উত্যক্তকারীকে জেল ও দুই যুবকের জরিমানা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া ছাত্রী উত্যক্তকারী এক বখাটেকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে অপর দুই যুবককে অর্থদন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গেটের পাশে।
কারাদন্ড প্রাপ্ত বখাটে উপজেলার ঝিকরা গ্রামের আলাউদ্দীনের ছেলে মিরাজ হোসেন (১৮) এবং অর্থদন্ড দেয়া দুই যুবক উপজেলার গদখালী গ্রামের মাসুকুজ্জামনের ছেলে ইমাম হোসেন (১৯) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে জহিরুল হোসেন (১৮)।
কলারোয়া থানার উপ-পরিদর্শক ইসমাঈল হোসেন জানান- গত কয়েক মাস ধরে স্কুলে যাওয়া আসার পথে বখাটেরা প্রায়ই এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করে আসছিলো। রোববার ফের ওই ছাত্রীকে উত্যক্ত করলে বিষয়টি লিখিত ভাবে ওই ছাত্রীর মা সাবিনা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনকে জানান। তাঁর নির্দেশে বখাটেদের আটক করার পর ভ্রাম্যমান আদালত বসিয়ে ইউএনও মিরাজ হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, ইমাম হোসেন ও জহিরুল হোসেনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার ৮এপ্রিল দুপুরের দিকে সাতক্ষীরার পলাশপোল সরদার পাড়ায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার কয়েকজন মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা এমএ খালেককে আহবায়ক করে ১১সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধালীগের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন: সদস্য সচিব- বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, যুগ্ম সচিব- বীর মুক্তিযোদ্ধা এড.আলী আহম্মেদ, সদস্য- বীর মুক্তিযোদ্ধা- গোলাম মোস্তফা, এড.আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, ডা.পরিতোষ কুমার ঘোষ, রনজিত কুমার রায়, ঘোষ সনৎ চন্দ্র, শামসুল হক ও এড.অরুন কুমার ব্যানার্জী।
সংগঠনটির প্যাডে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় যুবলীগের সাহাজাদা গ্রুপের বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।
রবিবার ৮ এপ্রিল বিকেলে কলারোয়া বাজারে মিছিলটি বের করে দলটির নেতাকর্মীরা।
জেলা যুবলীগের একজন যুগ্ম আহবায়ক কর্তৃক উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদাকে জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যহতি ও কলারোয়া উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে শেখ মাসুমুজ্জামান মাছুমকে দায়িত্ব দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি বের করে সাহাজাদা গ্রুপের নেতাকর্মীরা। মিছিল ও সমাবেশে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিল শেষে ভূমি অফিস সংলগ্ন আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যাপক এমএ কালাম, দেয়াড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেন, দেয়াড়া যুবলীগের সাধারণ হাসান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কার আন্দোলন; শাহবাগে কাঁদুনে গ্যাস, লাঠিপেটা

কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের তুলে দিয়েছে ‍পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ রবিবার সন্ধ্যা ৭টায় পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়া শুরু করে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে লাঠিপেটা। পুলিশের হামলার মুখে কয়েক মিনিটের মধ্যে শাহবাগ মোড় থেকে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।

পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকে পড়ে চারুকলার সামনে অবস্থান নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে আন্দোলনকারীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পুলিশের অভিযানে এক ইয়াবা ব্যবসায়ী আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে একুশ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর গ্রামের খালেক মোল্ল্যার ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক (৩৫)। থানা উপ-পরিদর্শক মামুনুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক শুধাংশু শেখর হালদার ও তার নেতৃত্বে পুলিশ রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রায়পুর বাসষ্টান্ডে অবস্থিত তার কম্পিউটারের দোকানে অভিযান চালায়। এসময় ওই মাদক ব্যবসায়ীর দোকান তল্লাশী করে তার কম্পিউটারের সাউন্ড বক্সের ভিতর লুকিয়ে রাখা একুশ পিস ইয়বা উদ্ধার করে এবং তাকে আটক করে পুলিশ। এব্যাপারে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক শুধাংশু শেখর হালদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে (মামলা নং-৭,তাং-৮-৪-১৮) খ্রিঃ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে দুই অবুঝ শিশু ফিরে পেতে চায় মাকে

পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরের দুই অবুঝ শিশু ফিরে পেতে চায় তাদের মাকে। ঘটনার সূত্রে জানা যায় শিশু দুটিকে রেখে তাদের মা দির্ঘদিন পিত্রালয় থেকে না ফেরায় দিশাহীন হয়ে পড়েছে শিশু আবু তালহা ও আয়েশা সহ তাদের পিতা পল্লি চিকিৎসক মোঃ আইয়ুব হোসেন। এই প্রতিবেদককে পল্লি চিকিৎসক মোঃ আইয়ুব হোসেন জানান মোছাঃ শাহানারা বেগম পিতাঃ মোঃ আমানত সরদার রামজীবনপুর,নুরনগর,শ্যামনগর, সাতক্ষীরা বর্তমান ঠিকানা যশোরস্থ বেজ পাড়া তালতলা এর সাথে শ্যামনগর উপজেলার নুরনগরের রামচন্দ্রপুর গ্রামের মৃত আঃ বারী ঢালীর ছেলে আইয়ুব হোসেন ২০০৫সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পর তাদের সংসারে একে একে তিনটি সন্তান জন্ম গ্রহন করে। বড় মেয়ে আজমিরা (১১),ছেলে আবু তালহা (৭) ও মেয়ে আয়শা (৫)। দীর্ঘ ১২/১৩ বছর সংসার করা কালীন কয়েক বার পারিবারিক কলহের জের ধরে সে বাবার বর্তমান বাড়ী বেজ পাড়ায় চলে গিয়েছিল। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে ফিরিয়ে এনে এক পর্যায় ভালই চলছিল তাদের সংসার। গত তিন মাস আগে হঠাৎ স্বামী সংসার ও সন্তানদের ফেলে রেখে আবারও চলে যায় বাবার বাড়ী যশোরে। এদিকে আইয়ুব হোসেন তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েন এবং বিভিন্ন ভাবে তার শশুর সহ স্ত্রীর সাথে যোগাযোগ করতে চাইলে তার স্ত্রী সাফ জানিয়ে দেয় সে আর ফিরে আসবে না। এর মধ্যে মাস খানেক আগে বড় মেয়েকে ফুসলিয়ে যশোরে নিয়ে রেখেছে বলে জানান তিনি। অবুঝ শিশু দুটি পিতার কাছে আছে এবং প্রতিনিয়ত মায়ের ফিরে আসার পথচেয়ে বসে থাকে। পল্লি চিকিৎসক মোঃ আইয়ুব হোসেন সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন আমি একজন ধর্মভিরু মানুষ আমার স্ত্রীকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলতাম, ইসলামিক শরিয়াহ মোতাবেক পর্দা করে চলতে বলতাম সে আমার কথা না মানায় আমাদের সাংসারিক জীবনে কলহ হত। তিনি আরও বলেন সমাজে নারী নির্যাতনের ঘটনা শোনা যায় কিন্তু অনেক সময় পুরুষ নির্যাতন হলেও কথা বলার কেহ থাকেনা। এমতাবস্থায় সন্তানরা তাদের মাকে ফিরে পেতে চায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএডিসির বীজধান নিয়ে বিপাকে সাতক্ষীরার কৃষক

নিজস্ব প্রতিবেদক : কৃষি কর্মকর্তার পরামর্শে বোরো জাতের বীজ ধান নিয়ে বিপাকে পড়েছেন সাতক্ষীরার ঘোনা এলাকার কৃষকরা। এসএলএইট জাতের এই বীজ থেকে তৈরি বীজতলার চারা রোপন করে কৃষকরা পেয়েছেন নানা জাতের ধান। জমিতে কিছু ধান এরই মধ্যে পাকতে শুরু করেছে। কিছু ধানের শীষ বেরিয়েছে । আবার কিছু ধান এখনও থোড় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
কৃষকরা বলেন তাদের এলাকার উপ সহকারি কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন এই বীজ ক্রয়ের পরামর্শ দেন। এমনকি তার পারিবারিক দোকান ‘আল্লাহর দান ট্রেডার্স’ থেকে প্রতি কেজি চার শ’ টাকায় কৃষকরা এই বীজ ধান কেনেন। পরে তা থেকে তৈরি বীজতলার চারা ব্যবহার করে এখন তাদের মাথায় হাত উঠেছে। তারা বলেন এই ধান পেকে উঠলে তা এক সাথে কাটা যাবে না।
রোববার বিকালে এর প্রতিকার দাবিতে কৃষকরা সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে একটি স্মারকলিপি দিয়েছেন। নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন । ঘোনা এলাকার কৃষক মো. আনারুজ্জামান জানান জেলার অনেক কৃষক এভাবে প্রতারিত হয়েছেন। তারা এর প্রতিকার দাবি করেন।
জানতে চাইলে কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান এই বীজের সরবরাহকারী বিএডিসি। সাতক্ষীরার বিএডিসি অনুমোদিত ডিলারের কাছ থেকে এই বীজ সংগ্রহ করে তা গ্রামে এনে কৃষকদের দেওয়া হয়েছে। এই বীজের ধান চারায় কিছু সমস্যা দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন তিনি নিজেও বিএডিসির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন । তারাও সরজমিনে এসে ব্যবস্থা নেবেন বলে তাকে জানিয়েছেন। কৃষকরা প্রতারিত হয়েছেন বলে তিনি স্বীকার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest