ক্যাটরিনা কাইফের প্রতি সালমান খানের অনুরাগ অজানা কিছু নয়। ক্যাটরিনাকে নিয়ে মশকরা করলে সালমান খানের ঠোঁটে লজ্জার হাসি সবাই দেখেছেন। আর সেই ক্যাটকে নিয়েই নাকি এবার কিং খান শাহরুখের সঙ্গে রেষারেষি শুরু হয়েছে সালমান খানের।
ঘাবড়াবেন না। কোনও ত্রিকোণ প্রেমের গল্প নয়। শাহরুখ খান গৌরীকে নিয়েই ঘর করছেন। কিন্তু ক্যাটরিনার সঙ্গে কার ভাল রসায়ন, সালমান খান নাকি শাহরুখ, তা এবার সরাসরি একই ছবিতে ধরা পড়তে চলেছে।
শাহরুখ এখন ‘জিরো’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। সেই ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। আর এই ছবিতেই নাকি রয়েছেন বলিউড বাদশার বরাবরের প্রতিদ্বন্দ্বী সালমান খান।
ছবিতে সালমানকে একজন সুপারস্টারের ভূমিকায় একটি মাত্র গানেই দেখা যাবে বলে জানা গেছে। ছবির চিত্রনাট্য অনুযায়ী, ক্যাটরিনা সেই সুপারস্টারের সঙ্গে কাজ করেন। তাই এই ভিডিওতে সালমানের সঙ্গেই ক্যাটকে কোমর দোলাতে দেখা যাবে। আর এই নাচের গানে নাকি অংশ নেবেন শাহরুখ খানও।
এখানেই শুরু হয়েছে জল্পনা। ক্যাট সুন্দরীর সঙ্গে কোন খানের রসায়ন জমে তাই এখন দেখার। এর আগে ‘যাব তক হ্যায় জান’ (২০১২) ছবিতে ক্যাটের সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠ রসায়ন দর্শকের মনে ধরেছিল। আর সালমানের সঙ্গে ক্যাটের অনস্ক্রিন ও অফস্ক্রিন দুই রসায়নেই মুগ্ধ তাদের দর্শকরা। তাই এবার যে সরাসরি ক্যাটের সঙ্গে ‘নাচতে’ সালমান ও শাহরুখ যে পরস্পরকে জোর টক্কর দেবেন, তা বলাই বাহুল্য।

স্মারকলিপিতে বলা হয়েছে, গত ২৬ মার্চ সাতক্ষীরা নিউ মার্কেটে পৌর আওয়ামীলীগের আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য প্রদানের জন্য পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের নাম প্রস্তাব করেন। এসময় পিছন দিক থেকে কতিপয় নেতা উস্কানী ও কুটুক্তিমূলক কথা বলতে থাকে। একপর্যায়ে আব্দুল মান্নানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর জের ধরে দু-গ্র“পের নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছুড়াছুড়ি হয়। এসময় পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, মিলন, ইয়ারুলসহ অনেক নেতাকর্মী আহত হয়। সেখানে ককটেল বা কোন কিছু বিস্ফোরণের ঘটনার কোন প্রমাণ নেই। যা নিউ মার্কেট মোড়ের সিসি টিভির ফুটেজ দেখলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এছাড়া ধীরে ধীরে পত্রিকায় ওই দিনের সত্য ঘটনা প্রকাশিত হচ্ছে। উক্ত ফুটেজ দেখে এবং তদন্তপূর্বক জেলা যুবলীগের আহবায়ক মান্নানকে মুক্তিসহ সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গোলাম মোস্থফা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সাধারন সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, কলারোয়া যুবলীগের সভাপতি কাজী সাহাজাদা, তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির ও কাজী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হিল্ললসহ সকল উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।