সর্বশেষ সংবাদ-
প্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  সাতক্ষীরায় আইসক্রিম কারখানায় র‍্যাবের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানাসাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোকলেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসীর বাড়িতে চলছে শোকের মাতমWie Sie im Casino Pistolo das Beste aus Ihrem Budget machenHogyan segíti a Boabet magyar felület a játékosokat a könnyebb használatban?সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরুসামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে তালায় বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ  

ড. মইনুলসহ এনবিআরের ৬ কমিশনার বদলি

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানসহ ৬ কমিশনারকে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানকে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষায় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) কমিশনার মো. মাসুদ সাদিককে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনায় বদলি করা হয়েছে। একইসঙ্গে ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (কমিশনার) জাকিয়া সুলতানাকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) বদলি করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর কমিশনার ড. মো. সহিদুল ইসলামকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কমিশনার এসএম হুমায়ুন কবিরকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) বদলি করা হয়েছে।

এর বাইরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার কমিশনার কেএম অহিদুল আলমকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য (টেকনিক্যাল) এবং পরবর্তী পদায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্য আদেশে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম-এর অতিরিক্ত কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসকে পদোন্নতি দিয়ে মোংলা কাস্টমস হাউসে কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক ইফতেখার হোসেন

সচিবালয় প্রতিবেদক, ঢাকা: ২০তম বিসিএস প্রশাসনের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেনকে সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ/বদলি করা হয়েছে। তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(উপ সচিব) হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত ছিলেন। আজ রবিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। ইফতেখার হোসেন সাতক্ষীরার বর্তমান জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন।

দেশের ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করেছে সরকার। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তিন ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে।

ঠাকুরগাঁও, নরসিংদী ও কুড়িগ্রামের জেলা প্রশাসককে ময়মনসিংহ, যশোর ও ঢাকায় বদলি করা হয়। এছাড়া ১৯ জেলায় বিভিন্ন মন্ত্রণালয় দফতর ও সংস্থা থেকে বদলি করে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার জামিনের শুনানি শেষ, নথি আসার পর আদেশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি বিকেল সাড়ে ৩টায় শেষ হয়েছে। এতে আজও জামিন পেলেন না কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

নিম্ন আদালতের নথি আসার পর আদেশ দেবেন বিচারপতিরা।

শুনানিতে জামিন আবেদনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা সাবেক এ প্রধানমন্ত্রীর বয়স, অসুস্থতা ও সামাজিক অবস্থান বিবেচনা করে জামিন আবেদনের আর্জি করেন। তবে ‍দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবীরা খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করেছেন।

এর আগে দুপুর ২টার পর শুনানির শুরুতে আইনজীবীদের ভিড়ের কারণে এজলাস থেকে বের হয়ে যান বিচারপতিরা। পরে এজলাসের ভেতর থেকে অতিরিক্ত আইনজীবীদের বের করে দেওয়ার পর পুনরায় শুনানি শুরু হয়।

প্রসঙ্গত, খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের জামিন চাওয়া হয়েছে আবেদনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে কোহলি-ধোনি!

দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ প্রায় দুই মাসের সফর শেষ করেছে ভারত। এই দীর্ঘ সফরে স্বভাবতই ক্লান্ত পুরো দল। আর এ কারণেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক অধিনায়ক-উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিসহ প্রথম সারির পাঁচজন খেলোয়াড়কে আসন্ন নিদাহাস ট্রফিতে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ৬ মার্চ শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই ট্রফির ভারতীয় দল ঘোষণা করা হয়েছে।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ, ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। কোহলির অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে দলের নেতৃত্ব দেবেন বর্তমান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা।

এই সফরে অধিনায়ক বিরাট কোহলি, উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি, পেসার জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বিশ্রামে রেখেছে ভারত।

নিয়মিত একাদশে খেলতে থাকা তারকারা বিশ্রামে থাকার কারণে বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কায় খেলতে যাবে ভারত, যার নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। ৬ মার্চ সিরিজের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। এই সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), দিপক হুদা, ওয়াশিংটন সুন্দার, যুজবেন্দ্র চাহাল, আকসার প্যাটেল, বিজয় শঙ্কর, সারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত, মোহাম্মদ সিরাজ ও ঋষভ পান্ত (উইকেটরক্ষক)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ক্রেতা সেজে অস্ত্র উদ্ধার করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: ক্রেতা সেজে কৌশলে একটি অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।
রোববার সকালে সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড় থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব ৬ এর লে.কমান্ডার জাহিদুল জানান গ্রেফতারকৃতরা অস্ত্র চোরাকারবারী। তাদের কাছে থেকে একটি অস্ত্র কিনবার ভান করে র‌্যাব সদস্যরা খুলনা থেকে তাদের পিছু নেয় । পরে সাতক্ষীরা শহরের নারকেলতলায় এলে তাদেরকে একটি দোনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনার দৌলতপুর উপজেলার পাবলা গ্রামের আবুল কাসেম সরদারের ছেলে নুরুল ইসলাম সরদার ও আজমির শেখের ছেলে আকবর শেখ।
অস্ত্রসহ গ্রেফতারকৃতদের সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাইকেলে রাজশাহীর পথে সাতক্ষীরার ৮০ বছরের জয়নাল আবেদিন

নিজস্ব প্রতিবেদক: বয়স এখন ৮০। পেছনের ১৩ টি বছর সাইকেল চালিয়ে গেছেন রাজশাহী। এবার ১৪ তম বছরেও একইভাবে নিজের বাইসাইকেলে রওনা হয়েছেন সাতক্ষীরার জযনাল আবেদিন। রাজশাহীতে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী ইজতেমায় যোগ দিতে চান জয়নাল।
আজ ভোরে তিনি নিজের সাইকেলের হ্যান্ডেলে একটি ব্যানার টানিয়ে রওনা হয়েছেন। পথিমধ্যে কোনো সাথী তার সাথে যোগ দিলে তাকে স্বাগত জানাবেন তিনি। সাতক্ষীরা থেকে একরকম একাই রওনা হন তিনি।
জয়নালের সাথে রয়েছে বাড়িতে তৈরি করা বেশ কয়েকটি শুকনো রুটি, কিছু তরকারি ও স্যালাইন। জানালেন ‘ আমার কোনো অসুখ বিসুখ নেই। তাই ওষুধ নেওয়ার দরকার নেই’। সড়ক পথে সাতক্ষীরা থেকে রাজশাহীর দুরত্ব ৩১৯ কিলোমিটার। নিজের শক্তি সাহস ও মনোবল দিয়েই তিনি পার হবেন এই সড়ক। পথিমধ্যে মসজিদে নামাজ আদায় করবেন। রাত্রি যাপন করবেন কোনো মসজিদে। এভাবেই তিনি বুধবার কোনো এক সময় পৌছে যাবেন রাজশাহীতে নিজের গন্তব্যস্থলে।
১৯৩৮ এর জুন মাসে জন্ম জয়নাল আবেদিনের। সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কাওনডাঙ্গা গ্রামে বাড়ি তার। লেখাপড়া করেছেন নবম শ্রেণি পর্যন্ত। এখনও বেশ নির্ভুল ও স্পষ্ট ইংরাজীও বলতে পারেন। তিনি বিশ্বযুদ্ধের দামামা শুনেছেন। বৃটিশ বিরোধী আন্দোলনও প্রত্যক্ষ করেছেন। বৃটিশকে ভারত ছাড়ো আন্দোলন দেখেছেন। ১৯৪৭ এ দেশ ভাগ দেখেছেন তিনি । পাঁচ ছেলে ও পাঁচ মেয়ের বাবা জয়নালের নাতি নাতিনের সংখ্যা ২০ ছাড়িয়েছে। তাদের নিয়ে বেশ সুখেই আছেন তিনি।
জয়নাল আবেদিন জানালেন একবার খুব সখ হয়েছিল রাজশাহী দেখার। দেখতে গিয়েছিলেনও । পরে সিদ্ধান্ত নেন যতদিন তিনি সুস্থ খাকবেন ততদিন সাইকেল চালিয়ে রাজশাহী আসবেন বছরে একবার করে। তিনি বলেন ২০০৪ সাল থেকে পরপর ১৩ বছর রাজশাহী এসেছি। এবার নিয়ে ১৪ বছর। সেখানে বৃহস্পতিবার শুরু হবে ইজতেমা। মোনাজাত শেষে শনিবার বাড়ির উদ্দেশ্যে আবারও সাইকেলে রওনা হবেন সাতক্ষীরার জয়নাল আবেদিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা ১১ টার দিকে রাজধানীর শাহবাগে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থীরা মিলিত হন। তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আন্দোলনকারীরা শাহবাগের জাতীয় গ্রন্থাগার থেকে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে।
আন্দোলনকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন। পুলিশ সাঁজোয়া যান নিয়ে অবস্থান করছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেভাবে বলিউডের প্রথম নারী সুপারস্টার হয়ে উঠেছিলেন শ্রীদেবী

অনলাইন ডেস্ক: ১৯৭৮ সালে নায়িকা বলিউডে অভিষেক হয়েছিলো মায়াবী চোখ আর মিষ্টি হাসির নায়িকা শ্রীদেবীর।
শুধু হিন্দিতেই নয়, বরং তামিল তেলেগুসহ ভারতীয় নানা ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।
কোন সুনির্দিষ্ট নায়কের সমর্থন ছাড়াই অনেক সিনেমা ব্যবসা সফল হয়েছিলো তাঁর অভিনয় গুনে।
ভারতীয় চলচ্চিত্রে যখন পুরুষ অভিনেতাদের তুমুল দাপট এবং কাহিনি ছিলো নায়ক নির্ভর ঠিক সেই সময়েই শ্রীদেবী অভিনেত্রী হিসেবে অনেক সিনেমাকে সাফল্য এনে দিয়েছিলেন।
বৈচিত্র্যপূর্ণ অভিনয় তাকে পরিণত করেছিলো প্রবল জনপ্রিয় অভিনেত্রীতে।
মূলত এসব কারণে তাকেই ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রথম নারী সুপারস্টার মনে করেন অনেকে।
নায়িকা হিসেবে ৭৮ সালে হলেও তার আগে থেকেই অভিনয় করছিলেন বহু ভক্তের হৃদয়ে দেবীর আসন পাওয়া শ্রীদেবী।
মূলত অভিনয়জীবনে তার শুরু হয়েছিলো শিশুকালেই, মাত্র চার বছর বয়সে।
আর মোট প্রায় পাঁচ দশকের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছিলেন প্রায় দেড়শ সিনেমায়।

যার মধ্যে রয়েছে বক্স অফিস কাঁপানো মিস্টার ইন্ডিয়া, চাঁদনী, চালবাজ ও সাদমাসহ জনপ্রিয় অনেক সিনেমা।

তাঁর বিখ্যাত সিনেমা মিস্টার ইন্ডিয়ায় একজন রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

বহুমাত্রিক এই অভিনেত্রী মাঝে একবার বিরতিও নিয়েছিলেন তার কাজে।

১৯৯৭ সালে যুদাই ছবির মুক্তির পর চলচ্চিত্র শিল্প থেকে লম্বা সময়ের জন্য বিদায় নেন তিনি।

পরে ফিরে আসেন ২০১২ সালে ইংলিশ ভিংলিশ ছবির মাধ্যমে।

এ ছবিতে একজন মধ্যবয়সী নারী ইংরেজী ভাষা শিখছে এমন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

২০১৩ সালে তাকে পদ্ম শ্রী পদকে ভূষিত করে ভারত সরকার।

স্বামী বনি কাপুর ও কন্যা খুশীকে নিয়ে দুবাইতে গিয়েছিলেন একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য।

সেখানে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসংখ্য ব্যবসা সফল ছবির এই নায়িকা।
মৃত্যুকাল তাঁর বয়স ছিলো মাত্র ৫৪ বছর।

তাঁর মৃত্যুর খবরে শোক ছড়িয়ে পড়েছে তার সহকর্মী শিল্পী ও ভক্তদের মধ্যে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে বার্তা দিচ্ছেন বলিউড শিল্পীরা সহ অনেকেই।

অভিনেত্রী প্রীতি জিনটা টুইট বার্তা বলেছেন, “…আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন”।

শোক প্রকাশ করে টুইট করেছেন লন্ডনের মেয়র সাদিক খানও।

অভিনেত্রী কাজল লিখেছেন, “শোকাহত। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। তার কাছ থেকে অনেক শিখেছি”।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest