সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়-কৌশলগত সহযোগিতার সেমিনারসাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালাশ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষসাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনসাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্বেচ্ছাসেবক লীগ পৌর শাখার তিনটি ওয়ার্ড কমিটি বিলুপ্ত

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা পৌর শাখার তিনটি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। পৗর শাখার সভাপতি শেখ জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক আশরাফ খান শফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পৌর শাখার অর্ন্তভুক্ত ৭, ৮ ও ৯নং ওয়ার্ড কমিটির কোন ধরনের কার্যক্রম না থাকায় উক্ত ওয়ার্ডগুলোতে সংগঠনের কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হল। পরবর্তীতে জেলা স্বেচ্ছাসেবক লীগেরও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে অচিরেই উক্ত ওয়ার্ড কমিটিগুলো পুনর্গঠন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালিতে এমপি রবির উঠান বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ: বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরতে এমপি রবির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুশখালী ইউনিয়নের ভাদড়া গ্রামের ৭নং ওয়ার্ডে মিজানুর রহমানের বাড়ির উঠানে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘২০১৮ সাল হবে নৌকার বছর। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আ. লীগ আবারও ক্ষমতায় আসবে। এদেশের মানুষ উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতেই শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। সরকারের এ উন্নয়ন ধারা জনগণের সামনে তুলে ধরতে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আবারও আ. লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ সরকার জনগণের জন্য কাজ করে।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ. লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, প্রবীণ রাজনীতিবিদ ডা. রুহুল আমিন, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য মনিরুল ইসলাম, মনোয়ারা খাতুন প্রমুখ। উঠান বৈঠকে উপস্থিত নারীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও সমাধানের আশ^াস দেন। এসময় স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্কুলছাত্র সাকিব হত্যায় মামলা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক: পুলিশপুত্র দশম শ্রেণির ছাত্র সাকিব হোসেনকে পিটিয়ে হত্যার মোটিভ উদ্ধার করেছে পুলিশ। হত্যার ঘটনায় গ্রেফতার রনি বিচারিক হাকিম রাজীব রায়ের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপরদিকে সামিউজ্জামান অমি প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখসহ ২৭ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আটকরা হলেন- শহরের কামাননগরের হাফিজুল ইসলাম (৬০), মেহেদি হাসান ফয়সল (১৫), যোবায়ের হোসেন (১৮), কামালনগরের সেলিম সরদারের ছেলে রনি সরদার (১৮), শাহিনুর (২৪) ও ইটাগাছার আবু হাসান (৩৮)।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরতলীর বকচরা বাইপাস সড়কে ভ্যানচালক রমজান আলীর বাড়ির পাশে হামলায় নিহত হয় নাজমুল হোসেন সাকিব (১৬)। তিনি পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও পলাশপোল মেহেদীবাগে বসবাসরত কলারোয়া উপজেলার সরসকাটি পুলিশ ফাঁড়িতে কর্মরত সিপাহী নজরুল ইসলামের ছেলে।
নিহত সাকিবের বন্ধু সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন শহরের রসুলপুরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল আজিজের ছেলে আব্দুর রাশেদ জানান, তিনিসহ তার দুই সহপাঠী অমি ও সাকিব মঙ্গলবার রাত ৯টার দিকে বকচরা আহমদিয়া দাখিল মাদ্রাসার মাঠে ইছালে সওয়াব মাহফিল শুনতে যান। কামালনগরের রনির প্রেমিকার সঙ্গে সাকিবের পুরনো প্রেমের সম্পর্ক নিয়ে মাদ্রাসা মাঠের সামনে একটি স্টলে কামালনগর কলোনীর রনি, আব্দুল কাদের ও শান্তর সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়েন। এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলেও স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
রাত সাড়ে ১০টার দিকে রাশেদ, সাকিব ও অমি বাড়ি ফেরার পথে বাইপাস সড়কের বাসিন্দা ভ্যানচলক রমজানের বাড়ির কাছে পৌঁছানো মাত্র পিছন দিক থেকে রনি, কাদের ও শান্তসহ কয়েকজন তাদের উপর গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পেটানো শুরু করে। হামলার একপর্যায়ে অমি পালিয়ে গেলে স্থানীয়রা গুরুতর জখম সাকিব ও রাশেদকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাকিবকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, পুলিশ সদস্যের ছেলে হত্যার ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে মোটিভ উদ্ধার করেছে। এ ঘটনায় খুনি রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যার ঘটনায় নিহতের বাবা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌম্য-মুশফিকের ব্যাটে বাংলাদেশের রান পাহাড়

শুরুটা করে দিয়েছিলেন সৌম্য সরকার, আর শেষটা রাঙিয়ে দিলেন মুশফিকুর রহিম। দুজনের হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান তুলছে বাংলাদেশ। সৌম্য ৩২ বলে ৫১ এবং মুশফিক ৪৪ বলে অপরাজিত ৬৬ রান করেছেন। ঘরের মাঠে জয়ের জন্য এই রান যথেস্ট বললে বেশি বলা হবে না। তবে বোলিং আক্রমণটাও তেমনই হতে হবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ঝড়ো সূচনা এনে দেন বিধ্বংসী সৌম্য সরকার। অভিষিক্ত জাকির হোসেনের সঙ্গে ৪ ওভারে ৪৯ রানের উদ্বোধনী জুটি উপহার দেন তিনি। গুনাথিলাকার বলে জাকির (১০) বোল্ড হয়ে গেলে ভাঙে এই জুটি। সৌম্যর সঙ্গী হন মুশফিক। ৩০ বলে ৬ চার ১ ছক্কায় ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য। অবশ্য ৫১ রানেই জীবন মেন্ডিসের বলে বোল্ড হয়ে যান তিনি। এটাই টি-টোয়ন্টিতে সৌম্যর ক্যারিয়ার সেরা ইনিংস।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা ভালো হলো না অল-রাউন্ডার আফিস হোসেন ধ্রুবর। সৌম্য আউট হওয়ার এক বল পরেই ডিকাভেলার গ্লাভসবন্দি হয়ে ফিরলেন তিনি। অভিষেক ম্যাচে ‘গোল্ডেন ডাক।’ তিন বলে দুই উইকেট হারানোর পর মুশফিকের সঙ্গী হন তার ভায়রা ভাই এবং অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। দুজনেই হাত খুলে খেলতে থাকেন। ৩৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। দুজনের ৭৩ রানের দুর্দান্ত জুটি ভাঙে উদানার বলে অধিনায়ক মাহমুদ উল্লাহ ক্যাচ দিলে। আউট হওয়ার আগে ৩১ বলে ২ চার ২ ছক্কায় ৪৩ রানের দারুণ এক ইনিংস খেলেন রিয়াদ।

সাব্বির রহমান যথারীতি ব্যর্থ। ২ বলে ১ রান করে শেষ ওভারের তৃতীয় বলে পেরেরার বলে বোল্ড হয়ে যান। মুশি অপরাজিত থাকেন ৬৬ রানে। ৪৪ বলের ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৭টি চার এবং ১টি ছক্কা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন জীবন মেন্ডিস।

শ্রীলঙ্কার কাছে টানা দুই সিরিজ হারের পর তারুণ্যে ভরপুর একাদশ নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে চার ক্রিকেটারের। তারা হলেন অফ স্পিনিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসান, বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম এবং অল-রাউন্ডার আরিফুল হক। চারজনই বয়সভিত্তিক দল এবং বিপিএলে নজরকাড়া পারফর্মেন্স দেখিয়েছেন।

চোটের কারণে একাদশে থাকতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে চোট থাকলেও একাদশে আছেন মুশফিকুর রহিম। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও চোটের কারণে দলের বাইরে। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। তিনি বাংলাদেশের ৬ষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন, আফিফ হোসেন, নাজমুল হক অপু, আরিফুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চুমু আর ঘনিষ্ঠ দৃশ্যের ছড়াছড়ি, হেট স্টোরির নতুন গানে ঝড়

এমন একটা সময় ছিল সিনেমা একটি চুমুর দৃশ্য থাকলে সেটি নিয়ে ব্যাপক হৈ চৈ হতো। দিনে দিনে সয়ে গেছে দর্শক। চুমুর দৃশ্যে অভ্যস্থ হয়ে উঠেছে তারা। আজকাল বলিউডের এক ছবির এক গানেই মিলছে একাধিক চুমুর দৃশ্য।

তবে সবকিছু ছাড়িয়ে গেল মুক্তির অপেক্ষায় থাকা সেক্স-থ্রিলার ‘হেট স্টোরি ৪’র নতুন গান। ‘তুম মেরে হো’ শিরোনামের এ গানটি ভরপুর চুমু দৃশ্যে। আছে বেশ কিছু রগরগে দৃশ্যও। এটিকে ভালোবাসা দিবসে বিনোদনের সেরা অনুষঙ্গ হিসেবে নিয়েছেন বলিউডপ্রেমীরা। ১২ ফেব্রুয়ারি রাতে প্রকাশ হওয়া গানটি এরই মধ্যে ৮১ লাখেরও বেশি দর্শক দেখেছেন। অনেকে অবশ্য এ গানটিকে সেন্সর ছাড়পত্র দেয়ায় প্রশ্নও তুলেছেন।

বিশাল পান্ডের পরিচালনায় ‘হেট স্টোরি ৪’র নতুন গানটিতে পারফর্ম করেছেন ভিভান ভাথেনা ও ইহানা ডিলন। চমৎকার সব লোকেশনে গানটির মূল উপজীব্য দুই তারকার ঘনিষ্ট দৃশ্যগুলো। এখানে বেশ সাহসী হয়েই নিজেকে হাজির করেছেন খোলামেলা ইহানা। তার কামিনীরুপেই ঝড় উঠেছে ইউটিউবে।

‘তুম মেরে হো’ গানে কণ্ঠ দিয়েছেন জুবিন নাউটিয়াল ও অমৃতা সিং। মনোজ মুনতাসীরের রোমান্টিক কথাগুলোকে সুর-সংগীত করেছেন মিথুন।

এর আগে ‘দিস ইজ নট আ লাভ স্টোরি, ইট ইজ আ হেট স্টোরি’- এমনই বক্তব্য নিয়ে গেল ২৬ জানুয়ারি প্রকাশ পেয়েছে ‘হেট স্টোরি ৪’র অফিসিয়াল ট্রেলার। প্রেম, যৌনতা আর শিহরণের মিশেলে জমজমাট সিনেমা ‘হেট স্টোরি ৪’। বলিউডের ইরোটিক থ্রিলার সিনেমা নির্মাতা ফ্রাঞ্চাইজি হেট স্টোরি। এতে মূল নায়িকা হিসেবে কাজ করেছেন উর্বশী রাওতেলা। আগামী ৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পার্টির পর উড়ছে ববির মন

পার্টির পর উড়ছে ববির মন

কর্তৃক Daily Satkhira

বিগ বাজেটের ছবির তালিকায় ঢালিউডে নতুন নাম ‘বিজলী’। চিত্রনায়িকা ববি প্রযোজিত প্রথম ছবিটি এরইমধ্যে এসেছে আলোচনায়। সুপারহিরোর গল্প নিয়ে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও রয়েছে ছবিটি।

সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা ‘বিজলি’ ছবির প্রথম গান ইউটিউবে প্রকাশ হয় গেল ২৪ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে। সেটি বেশ আলোড়ন তুলেছিলো নেট দুনিয়ায়। এবার এলো আরও একটি নতুন গান। শিরোনাম ‘উড়ে উড়ে মন’। গানে নায়ক রণবীরের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে ববিকে। এতে বেশ আবেদনময়ীরূপে হাজির হয়েছেন ঢালিউডের এ লাস্যময়ী।

১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে ‘উড়ে উড়ে মন’ গানটি প্রকাশ পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। এরইমধ্যে গানটি দেড় লাখেরও বেশি দর্শক দেখেছেন।

‘কী আদরে তুই আমারে বাঁধলি যত্ন করে, এ মন উড়ে উড়ে, উড়ে উড়ে, গেল উড়ে’- এমন মিষ্টি কথার গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। আকাশের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন অদিতি সিং শর্মা ও আকাশ। চমৎকার লোকেশনে গানটির কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ।

‘বিজলী’ ছবিতে সুপার ম্যান চরিত্রে অভিনয় করেছেন ববি। নায়িকার হোম প্রোডাকশন ববস্টার ফিল্মসের ব্যানার থেকে ছবিটি নির্মিত হচ্ছে।

ইফতেখার চৌধুরী নির্মিত ‘বিজলী’তে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত এবং কলকাতার শতাব্দী রায়, রাজা প্রমুখকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন। বাংলাদেশসহ মোট চারটি দেশে ক্যামেরাবন্দী হয়েছে ছবিটি। এর ভিএফএক্স হয়েছে হলিউডে। ছবিটির পরিবেশক হিসেবে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশ্নফাঁস তদন্তে বিচার বিভাগীয় ও প্রশাসনিক দুটি কমিটি গঠন করেছে হাইকোর্ট

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়।

আদালত সূত্রে জানা গেছ, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদের নেতৃত্বে প্রশাসনিক কমিটি এবং ঢাকা জেলা ও দায়রা জজের নেতৃত্বে বিচারিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই দুই কমিটির সদস্য সংখ্যা হবে পাঁচজন করে।

সূত্র আরো জানায়, আদেশের কপি পাওয়ার সাত দিনের মধ্যে এই কমিটি কাজ শুরু করবে। ৩০ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

পরে এ ব্যাপারে রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, “বিচারিক তদন্ত কমিটির কাজ হচ্ছে, প্রশ্নফাঁসের সঙ্গে কারা জড়িত এবং তাদের শাস্তি কী হওয়া উচিত, তা খুঁজে বের করা এবং নির্ধারণ করা। আর প্রশাসনিক কমিটির কাজ হচ্ছে, প্রশ্নফাঁস প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, কী কী সমাধান আছে, সেগুলো নির্ধারণ করা।”

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নপত্র দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্নফাঁসের ঘটনায় বিচারিক ও প্রশাসনিক তদন্ত কমিটি গঠন এবং প্রশ্নফাঁসের অপরাধ দমনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে গতকাল বুধবার আদালতে এই রিট আবেদন করে সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা, সিকদার মাহমুদুর রাজি, মো. রাজু মিয়া ও নূর মোহাম্মদ আজমী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সুন্দরব‌নের ডল‌ফিনসহ ১ ব্যক্তি আটক

আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্র‌তি‌নি‌ধিঃ সুন্দরবন থে‌কে এক‌টি ডল‌ফিন মাছ সহ একজন কে আটক ক‌রে‌ছে সাতক্ষীরা রেঞ্জ প‌শ্চিম সুন্দরবন  মু‌ন্সিগঞ্জ বন টহল ফাড়ীঁ । আটক ব্য‌ক্তি হ‌লেন গাবুরা ইউ‌নিয়া‌নের চাঁদ‌নিমুখা গ্রা‌মের নুরালী শে‌খের ছে‌লে তা‌লেব হো‌সেন (৪০) সে সাগ‌রে বায়লা কয়লা এলাকা থে‌কে মাছ ধরার সময় জা‌লে দেশীয় জা‌তির ডল‌ফিন মাছ ধরা প‌ড়ে। ডল‌ফিন মাছ‌টির ওজন ১০০ কে‌জির মত। মাছটি সকাল সাত টায় কলবাড়ী মৎস্য ছে‌টে বিক্র‌য়ের সময় তা‌কে হা‌তে না‌তে আটক ক‌রে বন বিভা‌গের কর্মকর্তারা। এ‌ বিষয়ে বন‌ বিভা‌গের কদমতলার স্টেশন কর্মকর্তা না‌সির হো‌সেন ব‌লেন,ডল‌ফিন সহ একজন আটক ক‌রা হ‌য়ে‌ছে। বন বিভা‌গের মামলা দি‌য়ে জে‌লে হাজ‌তে পাঠ‌নো হ‌বে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest