সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে রোভার স্কাউটদের মিলনমেলাউপকূলবাসীর পানি দিবসে কলসবন্ধনশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নেইমারের অসাধারণ গোল; পিএসজির জয় ৬-১ এ
বেচারা এডিনসন কাভানি! শীতকালীন ছুটি পেয়ে গিয়েছিলেন পরিবারের কাছে। উরুগুয়েতে নববর্ষ উদ্‌যাপন সেরে আর যথাসময়ে ফিরতে পারেননি প্যারিসে। কোচ উনাই এমেরেও কোনো রকম ছাড় দেননি। ফ্রেঞ্চ কাপে রেঁনের বিপক্ষে দল গড়েছিলেন উরুগুয়ে স্ট্রাইকারটি ছাড়াই। কাভানির নিশ্চয়ই দারুণ অনুশোচনা হচ্ছে! মাঠে নামলে যে তাঁরও অবদান থাকত মৌসুমের অন্যতম সেরা গোলে!

‘কাউন্টার অ্যাটাক’ থেকে সব দল গোল আদায় করে নিতে পারে না। এ জন্য চাই দ্রুতলয়ের পাস আর ‘স্প্রিন্টার’ ফুটবলার। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলের মতো দ্রুতগামী ফুটবলার থাকায় রিয়াল মাদ্রিদ এ কাজে সিদ্ধহস্ত। তবে রেঁনের বিপক্ষে পিএসজিও বুঝিয়ে দিয়েছে ‘কাউন্টার অ্যাটাক’-এ তারাও কম যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের মতেই এটা মৌসুমের সেরা গোল। এ নিয়ে তর্কের অবকাশ থাকলেও গোলটা যে মৌসুমের ‘অন্যতম সেরা’, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

প্রথমার্ধে নির্ধারিত সময়ের ২ মিনিট আগে নিজেদের বক্স থেকে দারুণ বোঝাপড়ায় আক্রমণে ওঠে পিএসজি। সেখান থেকে নেইমার বল পান মাঝমাঠে থাকতে। দুরন্ত গতিতে রেঁনের বিপৎসীমায় ঢুকে পাস দেন অ্যাঙ্গেল ডি মারিয়াকে। সেখান থেকে কিলিয়ান এমবাপ্পের পা হয়ে বল নেইমারের কাছে এবং গোল! নিজেদের বক্স থেকে পিএসজি এ গোল করেছে মাত্র ১৭ সেকেন্ডের ব্যবধানে।

সেই গোলটির মতো নেইমার-এমবাপ্পেরাও খেলেছেন চোখধাঁধানো ফুটবল। রেঁনেকে ৬-১ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলোয় উঠেছেন উনাই এমেরের শিষ্যরা। জোড়া গোল করেছেন নেইমার, এমবাপ্পে এবং ডি মারিয়া। এ মৌসুমে ২২ ম্যাচে নিজে ১৪ গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে আরও ১৪ গোল করিয়েছেন এমবাপ্পে। নেইমারও আছেন দুর্দান্ত ফর্মে। এ পর্যন্ত ২১ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৯, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১২ গোল।

দেখুন সেই গোলের ভিডিও (৪৩ মিনিট):

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনিয়মের প্রতিবাদ করায় অভিভাবককে বেঁধে পেটালেন শিক্ষকরা

কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়া এলাকায় স্কুলের অনিয়মের বিষয়ে জানতে চাওয়ায় আয়াত উল্লাহ নামে এক অভিভাবককে হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়েছে। রোববার সকাল ১০টায় খরুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।

জানা গেছে, নির্যাতনের শিকার আয়াত উল্লাহর ছেলে শাহরিয়ার নাফিস আবির খরুলিয়া কেজি এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। নাফিস প্রথম শ্রেণিতে এ প্লাস না পাওয়ায় এ বিষয়ে প্রধান শিক্ষক বোরহান উদ্দিনের কাছে জানতে সকালে স্কুলে যান আয়াত উল্লাহ। একই সময় পূর্বঘোষণা ছাড়াই ভর্তি ও মাসিক বেতন কেন বাড়ানো হয়েছে তাও জিজ্ঞেস করেন। এ নিয়ে শিক্ষক বোরহান উদ্দিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এ সময় পার্শ্ববর্তী খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হককে ডেকে আনেন বোরহান। শুরু হয় ত্রিমুখী তর্ক-বিতর্ক। একপর্যায়ে ঘটনাটি হাতাহাতির পর্যায়ে চলে যায়। এ সময় আয়াত উল্লাহ ছিলেন একা। ‘কেন এসব জানতে চাচ্ছ’ এই বলে শিক্ষক জহিরুল হক আয়াত উল্লাহকে  ধাক্কা দেয়। একই সময় বোরহান উদ্দিনও তাকে ধাক্কা দেয়। এ সময় মাটিতে পড়ে যান অভিভাবক আয়াত উল্লাহ।

এরপর রশি দিয়ে তার হাত ও পা বেঁধে ফেলা হয়। তাকে মারধর করতে থাকেন দুই শিক্ষকসহ তাদের সহযোগীরা। আয়াত উল্লাহকে লাথি মারে ও থুথু দেন শিক্ষক জহিরুল হক ও বোরহান উদ্দিন। এ ঘটনার প্রতিবাদ করতে কেউ সাহস পায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আয়াত উল্লাহকে এমনভাবে মারা হচ্ছে যেন তিনি একজন বড় সন্ত্রাসী। মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করা হলেও কোন শিক্ষক বা ছাত্রছাত্রী তাকে রক্ষা করতে এগিয়ে যায়নি। পরে তার চিৎকার শুনে স্কুলের আঙিনায় গিয়ে পৌঁছে পথচারীরা। শিক্ষক-ছাত্রদের পায়ের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।  পরে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে আয়াত উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, দুই স্কুলে প্রায় সময় অনিয়ম করা হয়। কিছুদিন আগে কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই শিক্ষক নিয়োগ করা হয় খরুলিয়া উচ্চ বিদ্যালয়ে। কেজি স্কুলে নানা অনিয়ম রয়েছে। পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম করেন অনেক শিক্ষক। এ নিয়ে অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ রয়েছে দীর্ঘদিন ধরে।তিনি বলেন, আমার ছেলের কাঙ্খিত ফলাফল কেন হয়নি? কোন যুক্তিতে ভর্তি ফি ও মাসিক বেতন বাড়ানো হয়েছে? জানতে চাওয়ায় আমার উপর নির্যাতন করা হয়েছে। দুই শিক্ষকই এই ঘটনায় নেতৃত্ব দিয়েছে। শিক্ষক জহিরুল হক, নজিবুল্লাহ, নুরুল হকসহ আরও বেশ কয়েকজন শিক্ষক আমার উপর নির্যাতনে সরাসরি জড়িত।

কেন এমন ঘটনা সৃষ্টি করা হয়েছে জানতে চাওয়া হয় খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের কাছে। তিনি বলেন, আয়াত উল্লাহ আমাদের স্কুলের ছাত্র ছিল। বেয়াদবি করায় তাকে এমন শাস্তি দেয়া হয়েছে। এমনকি আর কোনদিন ‘বেয়াদবি করবে না’ মর্মে মুচলেকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে একজন শিক্ষক হিসেবে হাত-পা বেঁধে মারধর করা উচিত হয়েছে কিনা জানতে চাইলে ঘটনার সঙ্গে তিনি জড়িত নয় বলে দাবি করেন। তিনি বলেন, ঘটনাটি ক্ষুব্ধ লোকজন ঘটিয়েছে।

অভিযুক্ত অপর শিক্ষক বোরহান উদ্দিনের মুঠোফোনে কল করা হলেও ওপার থেকে নিজেকে বোরহান উদ্দিন নয় দাবি করে বলা হয়, ভর্তি ফি, মাসিক ফি ইত্যাদি বিষয় স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত মতে হয়। আমাদের কাছে জানতে চাওয়ায় আয়াত উল্লাহকে কমিটির কাছে যেতে বলা হয়। তাতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে যান।এতটুকু উত্তর দিয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। নিজের সঠিক পরিচয় দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এর কিছুক্ষণ পরে একই ব্যক্তি কল করে অারেকটি মোবাইল নম্বর দিয়ে বলেন, এটি বোরহান স্যারের নম্বর। কল দিলে বিস্তারিত জানবেন। কিন্তু ওই নম্বরে ফোন করেও কোন সাড়া মেলেনি। এ প্রসঙ্গে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন বলেন, শিক্ষক সমাজের পক্ষ থেকে এমন আচরণ আশা করা যায় না। খুনের আসামি কিংবা বড় মাপের কোন অপরাধীকেও এভাবে শাস্তি দেয়ার বিধান নেই। এটি চরমভাবে মানবাধিকারের লঙ্ঘন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা দরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ গ্রেফতার

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গ্রেফতার করেছে দেশটির সরকার। সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে তাকে দেশটির দক্ষিণের শিরাজ শহর থেকে গ্রেফতার করা হয়েছে। ডেইলি মেইল, আল-আরাবিয়া, এএনআইসহ বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে গ্রেফতারের সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এই খবরের সত্যতা ইরানের পক্ষ থেকে পাওয়া যায়নি।

ওইসব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুশেহর শহরে দেয়া এক বক্তব্যে বিক্ষোভে উসকানির অভিযোগে আহমেদিনেজাদকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, আহমেদিনেজাদকে গৃহবন্দি করা হতে পারে। এজন্য সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমোদনের অপেক্ষায় আছে দেশটির সরকার।

গত ডিসেম্বরে বুশেহর শহরে আহমেদিনেজাদ এক বক্তৃতায় বলেন, অব্যবস্থাপনা চলছে ইরানে। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার সরকার বিশ্বাস করে তারা ভূখণ্ড জয় করেছে আর জনগণ হলো বঞ্চিত সমাজ।

অপরদিকে গত ১১ দিন ধরে ইরানে বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এতে বেশ কয়েকজন নিহত এবং কয়েক হাজার গ্রেফতার হয়েছেন। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ আরো কিছু বিষয়ের প্রতিবাদে এই বিক্ষোভ চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতে কাঁপছে দেশ : কুড়িগ্রামে মারা গেছে ৬ জন

টানা শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে সারা দেশ। আর উত্তরের জেলা হিসেবে কুড়িগ্রামে শীতের তীব্রতাও বেড়েছে বেশ ভালোভাবেই। সর্বশেষ রোববার বিকেলে আধুনিক সদর হাসপাতালে ঠান্ডায় একদিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। এ নিয়ে ঠান্ডায় কুড়িগ্রামে মোট ৬ জনের মৃত্যু হলো।

এরমধ্যে রাজারহাট উপজেলায় মারা গেছেন ৩ জন। মৃতদের মধ্যে গত শুক্রবার সকালে নয়ন মনি ও বৃহস্পতিবার মীম সদর হাসপাতালে মারা যান। বাকি ৩ জনকে রাত ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাহাঙ্গির আলম।

রাজারহাট আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ সোমবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৩.০ ডিগ্রি সেলসিয়াস।

সকালে তীব্র ঠান্ডায় কাজে বের হতে পারছে না মানুষ। এছাড়াও বিকেল থেকেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা-ঘাট, হাট-বাজার ও দোকানপাট। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ জন। গরম কাপড়ের অভাবে সবচেয়ে বিপাকে পড়েছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। কাজে বের হতে না পারায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫০ বছরের ইতিহাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রি

হিমালয় থেকে নামছে হিমশীতল বায়ু। শীতের সঙ্গে ঘনকুয়াশায় হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। ৫০ বছর পর দেশে সর্বনিম্ন তাপামাত্রার নতুন রেকর্ড হয়েছে আজ।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপামাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে এই অঞ্চলে সর্বনিম্ন তাপামাত্রা ছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ৫০ বছরের ইতিহাসে আজকের তাপমাত্রা সর্বনিম্ন।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান আজ সোমবার সকালে  এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মহেন্দ্র সিংহ ধোনি এবং দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে অতীতে বহু কথা শোনা যেত। এমনকি একে অন্যের বেশ কাছাকাছি চলেও এসেছিলেন। সালটা ২০০৭। ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমায় দীপিকার অভিনয় সকলেরই মন জিতে নিয়েছে। তার কিছুদিন আগেই ধোনির নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত।

যখন দু’জনেই সাফল্যের প্রথম ধাপে পা দিয়ে ফেলছেন, তখনই তাদের পরস্পরের সঙ্গে আলাপ হয়। শোনা যায়, এর পর দু’জনে বেশ কয়েকবার ডেটিংও করেন। এমনটাও অনেকে বলেন, ধোনি দীপিকাকে বিয়ের জন্য প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু তখনই দীপিকা পাড়ুকোনের জীবনে নতুন ভূমিকা নিয়ে আসেন যুবরাজ সিংহ। শোনা যায়, এর পর থেকেই ধোনির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। ২০০৭-এ জয়পুরে একটি ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন দীপিকা। সেখানেও যুবারজের জন্যই গলা ফাটান তিনি। সব মিলিয়েই ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নেন ধোনি। সেখানেই তাঁদের সম্পর্কের ইতি ঘটে। যদিও কখনও এ নিয়ে মুখ খোলেননি দীপিকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্সেলোনাকে জেতালেন মেসি

নতুন বছরে বার্সেলোনার প্রথম ম্যাচটি ছিল লিওনেল মেসির মাইলফলকে জায়গা করে নেওয়ার। ৪০০তম লিগ ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রবিবার এই ম্যাচটি তিনি স্মরণীয় করে রাখলেন দলের প্রথম গোল করে ও শেষ গোলটি বানিয়ে দিয়ে। লেভান্তের বিপক্ষে ন্যু ক্যাম্পে লা লিগার এই লড়াইয়ে বার্সা জিতলো ৩-০ গোলে।

লেভান্তের বিপক্ষে গোলমুখ খুলতে বেশি সময় লাগেনি বার্সেলোনার। ১১ মিনিটে জোর্দি আলবার পাস থেকে প্রথম ভলিতে লক্ষ্যভেদ করেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবেই সবচেয়ে বেশি লিগ গোলের রেকর্ডে জার্ড মুলারকে স্পর্শ করেন তিনি ৩৬৫তম গোল করে।

দুই মিনিট পর তার ক্রস থেকে সুয়ারেস ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও ব্যর্থ হন। গোলমুখের সামনে থেকে নেওয়া তার শট রুখে দেন লেভান্তে গোলরক্ষক ওয়ের। তার হাত ফসকে বল সামনে পেয়ে উসমান দেম্বেলে ক্ষিপ্র গতির শট নেন, এবার ঠেকান অতিথি ডিফেন্ডার লুনা। ২৪ মিনিটে আবারও লেভান্তে গোলরক্ষক লক্ষ্যভ্রষ্ট করেন বার্সার ফরাসি ফরোয়ার্ডকে। ফিরতি শটে সুয়ারেস ক্রসবারের উপর দিয়ে মারেন বল।

দুইবার সুযোগ নষ্ট হওয়ার পর বিরতির কিছুক্ষণ আগে স্বস্তির গোল পায় স্বাগতিকরা। ৩৮ মিনিটে হাভিয়ের মাসচেরানো মাঠমাঠ থেকে পাস দেন সার্জি রবার্তোকে। তার চতুর পাস থেকে ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। ইভান রাকিতিচের ৪৪ মিনিটের শট গোলপোস্টের কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে গেলে ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কাতালান জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে চমৎকার পারফরম্যান্সে লেভান্তেকে দুইবার ব্যর্থ করেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। জার্মান এ গোলরক্ষক ৪৮ মিনিটে ইভি লোপেজকে লক্ষ্যভেদ করতে দেননি। ২০ গজ দূর থেকে নেওয়া তার শট পাঠান মাঠের বাইরে। ৬৩ মিনিটে আরেকবার অতিথিদের হতাশ করেন টের স্টেগেন, মুরের মাটি কামড়ানো শট পা দিয়ে আটকান তিনি।

শেষ ৪৫ মিনিটে চোখে পড়ার মতো কোনও সুযোগ তৈরি করতে পারেনি বার্সা। ৭২ মিনিটে সুযোগ পেয়েছিলেন সুয়ারেস। উরুগুয়ান স্ট্রাইকারকে রুখে দেন ওয়ের। তবে ইনজুরি সময়ে মেসির পাস থেকে পাউলিনিয়োকে লক্ষ্যভ্রষ্ট করতে পারেননি লেভান্তের গোলরক্ষক। তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা।

এই জয়ে ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো বার্সেলোনা। দুই নম্বরে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের (৩৯) সঙ্গে ব্যবধানটা আবারও ৯ পয়েন্টে বাড়িয়ে নিলো এরনেস্তো ভালভার্দের দল। ইএসপিএনএফসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভয়াবহ তুষারধসে জম্মু কাশ্মীরে দুর্ঘটনার সংখ্যা বেড়েই যাচ্ছে। এতে এক শিশুসহ অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে শনিবার কর্মকর্তাদের সূত্রে জানিয়েছে আনাদলু বার্তা সংস্থা।

উদ্ধার কর্মকর্তা ওয়াসিম আহমেদ বলেন, শনিবার সন্ধ্যায় উদ্ধার কর্ম শেষ হয়। ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া দুই বছর বয়সী একটি শিশুও ছিল।

আগের দিন শুক্রবারও একই ধরণের ঘটনা ঘটে কুপওয়ারা জেলার উত্তর-পশ্চিম অঞ্চল তাংধারে। এতে ৭ বছর বয়েসী এক শিশুসহ তিন জনকেও উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভারতের সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) একজন কর্মকর্তা জানান, কুপওয়ারা-তাংধার মহাসড়কের খুব বিপদজনক জায়গায় দুর্ঘটনাটি ঘটে। তুষারের আঘাতে হতাহতদের গাড়ি খাদের নিচে ছিটকে পড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest