সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন  সাতক্ষীরায় মাদক বিরোধী সাইকেল র‌্যালিসাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির বিনামূল্যে সবজি বিতরণবল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধনশাখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যা দেওয়ার অভিযোগ : ডিসির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশকালীগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ মিছিলহাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরুনিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীদের প্রতিহত করতে সাতক্ষীরায় ছাত্রদলের মোটর সাইকেল শোডাউন

ইয়েমেনের এডেন শহরের নিয়ন্ত্রণ হারাল সৌদি সমর্থিত সরকার

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে বিচ্ছিন্নতাবাদীরা পুরো আধিপত্য প্রতিষ্ঠা করেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। সৌদি সমর্থিত সরকারী বাহিনীর সঙ্গে কয়েকদিনের লড়াইয়ের পর বিচ্ছিন্নতাবাদীরা এ নিয়ন্ত্রণ নেয়।

ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ বিন ডাগর ও তার মন্ত্রীসভার সদস্যরা এডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণাঞ্চলের এই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীগুলোর কথাবার্তা চলছে বলে খবর হয়েছে। এই দুটি পক্ষ উত্তরাঞ্চলের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্র হয়ে লড়াই করছিল, কিন্তু তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করায় ইয়েমেনে নতুন একটি যুদ্ধক্ষেত্রের সৃষ্টি হলো।

২০১৫ সালে উত্তরাঞ্চলভিত্তিক হুতি বিদ্রোহীদের অভিযানে রাজধানী সানার পতন হলে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দুরাব্বু মনসুর হাদি ও তার মন্ত্রীসভা রাজধানী থেকে পালিয়ে যান। পরে বন্দর শহর এডেনকে কেন্দ্র করে সরকার পরিচালনা করতে শুরু করেন তারা।

রেডক্রস জানিয়েছে, রোববার থেকে শুরু হওয়ার লড়াইয়ে এ পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন।

এছাড়া বিচ্ছিন্নতাবাদীরা এডেনের সামরিক ঘাঁটিও দখল করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাহরুখ খানের সম্পত্তি বাজেয়াপ্ত

মুম্বাইয়ের আয়কর বিভাগ শাহরুখ খানের আলিবাগের বাংলোয় রেজিস্ট্রিভুক্ত ‘দেজা ভ্যু’ ফার্মস প্রাইভেট লিমিটেডকে প্রাথমিক ভাবে ৯০ দিনের জন্য ক্রোক করেছে।

এর আগে গত ডিসেম্বরেই ‘প্রহিবিশন অফ বেনামি প্রপার্টি ট্রানজাকশনস অ্যাক্ট’ (পিবিপিটি) এই ফার্মটিকে ক্রোক করার নির্দেশ জারি করেছিল আয়কর বিভাগ।

মুম্বাইয়ে আয়কর বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় বেনামি আইনের ২৪ নম্বর ধারা অনুযায়ী তারা যদি বুঝতে পারেন, কোনও ব্যক্তি বা উপভোক্তা এই বেনামি সম্পত্তির আইনভঙ্গ করেছেন, তাহলে তারা ৯০ দিনের জন্য সেই সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারেন। আলিবাগে শাহরুখের এই বাংলোর আনুমানিক মূল্য ১৪ কোটি ৬৭ লাখ টাকা।

আলিবাগের সমুদ্রতটে ১৯ হাজার ৯৬০ বর্গমিটারের এই বাংলোয় রয়েছে সুইমিং পুল, বিচ আর হেলিপ্যাড। মুম্বাইয়ের আয়কর বিভাগের কর্মকর্তাদের সাথে কথা থেকে বোঝা গেল। গত ২৪ জানুয়ারি শাহরুখের অফিস ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং ‘কলকাতা নাইট রাইডার্স’র চিফ এক্সজিকিউটিভ অফিসারকে ই-মেল পাঠানোর পরেও তিনি কোনও উত্তর না দেওয়ায় শাহরুখের আলিবাগ বাংলো ক্রোক করার এই সিদ্ধান্ত নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তামিম-ইমরুল ফিরলেও বাংলাদেশের দারুণ সূচনা

১০ ইনিংস পর ওপেনিংয়ে ৫০ এর বেশি রানের জুটি গড়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা দারুণ করেছিলেন তামিম ইকবাল ও ইমরুল। কিন্তু মধ্যাহ্ন ভোজনের বিরতির আগেই ফিরে গেছেন দুজন। যদিও প্রথম সেশনে তাদের গড়ে দেওয়া মঞ্চে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান।

টস জিতে খেলতে নামলে ধীরে ধীরে লম্বা জুটি গড়েন বাংলাদেশের দুই ওপেনার। স্পিন সহায়ক চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে পার করেন ৫০ রান। তামিম ইকবাল মাত্র ৪৬ বলে দেখা পান হাফসেঞ্চুরির। ১৪.১ ওভারে একটি রান নিয়ে পূরণ করেন হাফসেঞ্চুরি।

এই জুটিতেই চিন্তার ভাঁজ পড়তে থাকে লঙ্কান শিবিরে। জুটি ভাঙতে ১৩তম ওভারে অভিজ্ঞ হেরাথকে আনান অধিনায়ক চান্ডিমাল। হেরাথ না পারলেও পেরেরা এনে দেন সাফল্য। ১৬তম ওভারে দিলুরুয়ান পেরেরার স্পিনে পরাস্ত হন তামিম। পা বাড়িয়ে খেলার চেষ্টা করলে ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত করে স্টাম্পে। ৫৩ বলে তামিম ফিরে যান ৫২ রানে। তার ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছয়।

উল্টো দিকে সাবধান থেকেই খেলছিলেন ইমরুল কায়েস। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন হাফসেঞ্চুরির দিকে। কিন্তু মধ্যাহ্ন ভোজনের একটু আগেই লেগ বিফোরের ফাঁদে পা দেন। সান্দাকানের স্পিনে ৪০ রানে ফেরেন ইমরুল। তার ৭৫ বলের ইনিংসে ছিল ৪টি চার।

তামিমের মঞ্চ গড়ে দেওয়া ফিফটিতে দ্রুতগতিতে দলীয় শত রান তুলে নিয়েছিলেন ইমরুল ও মুমিনুল। এই জুটিতে আসে ৪৮ রান। আগেরটিতে আসে ৭২ রান। মুমিনুল ব্যাট করছেন ২৬ রানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় বাংলাদেশের

যুব বিশ্বকাপে পুরো টুর্নামেন্টের মতো বাংলাদেশের শেষটাও হলো ব্যাটিং ব্যর্থতায়। ফলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি দল। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী হয়েছে।

৫ম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কুইন্সটাউনে বুধবার বাংলাদেশ অলআউট হয় ১৭৮ রানে। প্রোটিয়ারা জিতেছে ৬৯ বল বাকি রেখেই।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ পড়ে ব্যটিং বিপর্যয়ে। দলে ফেরা ওপেনার নাঈম শেখকে প্রথম ওভারে হারিয়ে শুরু। দ্বিতীয় ওভারে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। সপ্তম ওভারে পাঁচ বলের মধ্যে আউট হয়ে যান আমিনুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

পরে মোহাম্মদ রাকিবের বিদায়ে বাংলাদেশ ৫ উইকেট হারায় ৩৩ রানেই। চারটিই নেন টুর্নামেন্টে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ফাস্ট বোলার ফ্রাসার জোন্স।

খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেন আফিফ ও শাকিল হোসেন। ষষ্ঠ উইকেটে দুজন গড়েন ৯৬ রানের জুটি।

বিপর্যয়েও দারুণ আক্রমণাত্মক খেলে আফিফ ৬৩ করেছেন ৫৯ বলে। ৭টি চারের পাশে ইনিংসে ছক্কা দুটি। যুব বিশ্বকাপের ৬ ম্যাচে আফিফের এটি চতুর্থ ফিফটি।

টুর্নামেন্টে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা উইকেটকিপার ব্যাটসম্যান শাকিল হোসেন করেন ৬১। দশে নেমে টিপু সুলতান ১৮। বাংলাদেশ এর পরও গুটিয়ে যায় ৪১.৪ ওভারেই।

দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শুরুটাকে কাজে লাগাতে না পারলেও তৃতীয় জুটিই দলকে এনে দেয় জয়। ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রেনার্ড ফন টোন্ডার ও হারমান রোলফেস।

স্কোর-

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪১.৪ ওভারে ১৭৮ (সাইফ ১, নাঈম ২, আমিনুল ৭, হৃদয় ১, আফিফ ৬৩, রাকিব ২, শাকিল ৬১, অনিক ১৩, হাসান ০, টিপু ১৮*, রনি ০; জোন্স ৫/৩৩, এমনায়াকা ৩/২৭, রোলফেস ০/২৭, মোলেফে ০/২৫, স্মিথ ০/৩৮, ডি ক্লার্ক ১/২৭)

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৩৮.৩ ওভারে ১৮০/২ (ব্রিটজকে ৩৬, পিল্লাই ১২, ফন টোন্ডার ৮২*, রোলফোস ৪৪*; হাসান ০/২৮, রনি ১/২১, অনিক ১/৩১, টিপু ০/৩৯, আফিফ ০/২৮, রাকিব ০/১৬, সাইফ ০/১৭)।

ম্যান অব দা ম্যাচ: ফ্রাসার জোন্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনে ৫০০ কোটি রুপি আয়ের পথে আমিরের ‘সিক্রেট সুপারস্টার’!

১৫ কোটি রুপি খরচ করে বলিউডে গত বছর ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি নির্মাণ করা হয়। এতে আমির খানের সঙ্গে অভিনয় করেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। বোরকা পরিহিত মুসলিম তরুণীর গায়িকার হওয়ার স্বপ্ন নিয়ে তৈরি এ ছবিটি ভারতের বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি।

কিন্তু চীনে জমজমাট ব্যবসা করছে। মুক্তির প্রথম সপ্তাহে চীনে ছবিটির আয় ৪০০ কোটি রুপি। ছবিটি দ্বিতীয় সপ্তাহেও চীনে চলছে এবং বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

চীনে আয়ের দিক দিয়ে হলিউডের ব্যয়বহুল বাজেটের আলোচিত ছবি ‘স্টার ওয়ার্স: লাস্ট জেডি’কেও ছাড়িয়ে গেছে ‘সিক্রেট সুপারস্টার’। ছবিটির আয় চীনা বক্স অফিসে তাই কয়েকদিনের মধ্যেই ৫০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলেও আশা করা হচ্ছে। শুধু এ ছবিটিই নয়, আমিরের ‘দঙ্গল’ ও ‘থ্রি ইডিয়টস’ ছবিটি দুটিও চীনে ভালো ব্যবসা করেছিল। সূত্র: এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়াহ্‌হাব মিঞাই হচ্ছেন প্রধান বিচারপতি

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। আজ-কালের মধ্যেই সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ চূড়ান্ত করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। গত বছর ২ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছিলেন আপিল বিভাগের এই জ্যেষ্ঠ বিচারপতি। চলতি বছর ১০ নভেম্বর অবসরে যাবেন বিচারপতি ওয়াহ্হাব মিঞা।

সূত্রগুলো জানায়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই রাষ্ট্রপতি বঙ্গভবনে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে শপথবাক্য পাঠ করাবেন। এরই মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের নির্দেশনা অনুসারে প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে আইন মন্ত্রণালয়।

প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে বিচার বিভাগ-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রধান বিচারপতির দায়িত্ব পালনরত বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা চলতি বছরের নভেম্বরেই অবসরে যাবেন। তিনিই আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে কর্মে প্রবীণ। পদত্যাগী প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতিসহ ১১ অভিযোগের বিষয়ে সুপ্রিম কোর্টে বিজ্ঞপ্তির বিষয়েও তিনি ভূমিকা পালন করেছেন। এ ছাড়া জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অন্য কাউকে প্রধান বিচারপতি করা হলে বিচারপতি ওয়াহ্হাব মিঞাও পদত্যাগ করতে পারেন। প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওয়াহ্হাব মিঞাকে নিয়োগের বিষয়ে এসব বিষয় বিবেচনায় রাখা হতে পারে বলে জানায় সূত্রটি।

প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধান অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। রাষ্ট্রপতিই প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। রাষ্ট্রপতির নির্দেশ অনুসারেই আইন মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে। শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হতে পারে বলেও জানান আইনমন্ত্রী।

সুপ্রিম কোর্টের তথ্যনুসারে, আপিল বিভাগে বর্তমানে পাঁচজন বিচারপতি কর্মরত আছেন। চাকরিবিধি অনুসারে তাদের অবসরের বয়সসীমা ৬৭ বছর। সে হিসেবে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা চলতি বছরের ১০ নভেম্বর অবসরে যাবেন। জামালপুরের প্রয়াত আবদুস সাত্তার মিঞা ও প্রয়াত সৈয়দা তাহেরা বেগমের ঘরে ১৯৫১ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন আপিল বিভাগের এই জ্যেষ্ঠ বিচারপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে ময়মনসিংহ জেলা বার ও ঢাকা জেলা বারে আইন পেশা শুরু করেন তিনি। বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ১৯৭৬ সালের ২ নভেম্বর হাই কোর্টে এবং ১৯৮২ সালের ১৪ জানুয়ারি আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার আগে ১৯৮২-৮৩ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক এবং ১৯৮৮-৮৯ ও ১৯৮৯-৯০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

গত বছর ১ আগস্ট উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে নিয়ে করা ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশিত হয়। এ রায়ে প্রধান বিচারপতির দেওয়া বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আসছিলেন মন্ত্রী, দলীয় নেতা ও সরকারপন্থি আইনজীবীরা। তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিও তোলেন। সমালোচনার মধ্যেই ১ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রধান বিচারপতি এস কে সিনহা হঠাৎ করে এক মাসের ছুটির কথা জানিয়ে চিঠি দেন। পরদিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্্হাব মিঞাকে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের পর আইনমন্ত্রী জানান, প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত। এ কারণ উল্লেখ করে তিনি ছুটির আবেদন জানিয়েছেন। পরে ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান বিচারপতি। দেশ ছাড়ার আগে প্রধান বিচারপতি তার বাসভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি অসুস্থ নই। বিচার বিভাগের স্বার্থে আবার ফিরে আসব। ষোড়শ সংশোধনী নিয়ে একটি মহল প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছেন।’ তিনি একটি লিখিত বিবৃতিও সাংবাদিকদের দিয়ে যান। পরদিন ১৪ অক্টোবর এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতিসহ ১১টি অভিযোগ তুলে ধরে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। পরে ১০ নভেম্বর সিঙ্গাপুরে বসেই পদত্যাগপত্র পাঠিয়ে বিচারপতি সিনহা কানাডায় চলে যান। পরদিন পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দফতরে পৌঁছায়। ১৪ নভেম্বর রাষ্ট্রপতি ওই পদত্যাগপত্র গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রিজনভ্যানে হামলা : গয়েশ্বরসহ ৮শ’ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ছাত্রদলের দুইকর্মীসহ তিন নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত মধ্যরাতে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও এসআই চম্পক বাদি হয়ে শাগবাগ থানা পৃথক দুটি এবং রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ রমনা থানায় আরও একটি মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা গেছে, মামলা দুইটিতে সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নসহ বেশ কয়েকটি ধারা জুড়ে দেয়া হয়েছে।

দায়ের করা উভয় মামলার এজাহারে হামলার নির্দেশদাতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও সাত থেকে আটশ’ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে পুলিশের প্রিজনভ্যান ভেঙে তিন নেতাকে ছিনিয়ে নিয়েছে বিএনপি কর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক নাসির (৪০), সোহাগ মজুমদার (৩৮) ও মিলন (৩৮) নামের তিনজনকে আটক করে প্রিজনভ্যানে রাখে পুলিশ।

হাজিরা শেষে বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরত যাওয়ার পথে একদল বিএনপিকর্মী ওই প্রিজনভ্যানে ভাঙচুর চালিয়ে আটক নেতাদের ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামকেও তার শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমবাপের লাল কার্ডের দিনে ফাইনালে পিএসজি

একজন কম নিয়েই লিগ টানা চতুর্থবারের মত লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার লড়াইয়ের আসল মঞ্চে উঠে গেল প্যারিস সেইন্টা জার্মেইন (পিএসজি)। মঙ্গলবার রাতের সেমি-ফাইনালে অষ্টম স্থানে থাকা রেনকে ৩-২ গোলে হারিয়েছে উনাই এমেরির শিষ্যরা। শেষ দিকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপে। ফরসি জায়ান্টদের হয়ে গোল তিনটি করেছেন তমাস মুনিয়ে, মার্কিনিয়োস এবং জিওভানি লো সেলসো।মঙ্গলবার রাতের ম্যাচে পিএসজির একাদশে ছিলেন না উরুগুয়ের তারকা এডিনসন কাভানি। তাকে ছাড়াই এই নিয়ে টানা পঞ্চমবারের মত ফরাসি লিগ কাপের ফাইনালে উঠল উনাই এমেরির দল। সর্বশেষ ২০১২ সালে এই প্রতিযোগিতায় হেরে যাওয়া দলটি গত চার আসরেই শিরোপা জিতেছে। ফাইনালে ওঠার এই ম্যাচে অবশ্য সতীর্থের গোলে অবদান রেখেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার।রেনর মাঠে স্বাগতিকরাই শুরু থেকে আক্রমণ করার চেষ্টা করে যাচ্ছিল। বল দখলে রাখা কঠিন হয়ে যাচ্ছিল পিএসজির জন্য। এরই মাঝে ২৪তম মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার মুনিয়ে। একাই কয়েকজনকে কাটিয়ে দারুণ ক্ষিপ্রতায় ভলিতে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।৫৩তম মিনিটে মাঝমাঠ থেকে মার্কো ভেরাত্তির দারুণ ক্রস নেইমার নিয়ন্ত্রণে নিয়ে পাঠিয়ে দেন আনহেল ডি মারিয়াকে। গোলকিপার চেষ্টা করেও আর্জেন্টাইন তরুণ তুর্কির আক্রমণ ঠেকাতে পারেননি। স্কোর দ্রুতই ২-০ হয়ে যায়। পাঁচ মিনিট পর ডি-বক্সে ডি মারিয়ার ছোট পাস ধরে একটু এগিয়ে কোনাকুনি শট নেন আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার লো সেলসো। মজার ব্যাপার হলো, বলটি গোলকিপারের পায়ে লেগে জালে জড়ায়। পিএসজির জার্সিতে প্রথম গোল হয়ে যায় সেলসোর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest