সর্বশেষ সংবাদ-
Решения для обеспечения доступности сайта Lev Casino и партнерские возможностиসাজিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনাОбзор LEV Gambling Enterprise: разработка, игры, безопасность и опыт игроковPinco yüklə onlayn kazino oynamaq – əsl uduşların portalıশ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যুসৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল আযহাসাতক্ষীরায় অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ সম্মানি বিতরনআশাশুনিতে ইউএনও’র বাজার মনিটরিং : মোবাইল কোর্টে ২ হাজার টাকা জরিমানাম্যানগ্রোভ প্রজাতির গাছ কর্তনের প্রতিবাদ করে পুত্রসহ চেয়ারম্যান চাঁদাবাজি মামলার আসামী: উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদDigital Fairness in the Age of Big Tech

দ্বিতীয় স্প্যান বসানোর পরে পদ্মা সেতুর ৩০০ মিটার দৃশ্যমান

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯ নং পিলারের উপর বসানো হয়েছে। দ্বিতীয় স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুটির ৩০০ মিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, রোববার সকালে স্প্যানটি সেতুর ৩৫ নং পিলার এলাকা থেকে ক্রেনে করে নিয়ে আসা হয় ৩৮ ও ৩৯ নং পিলার এলাকায়। পরে সকাল ১০ টায় বসানো হয় স্প্যানটি।

রোববার সকাল থেকেই স্প্যান বসানোর কার্যক্রম শুরু করে সকাল ১০ টার দিকে ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি পিলার দুইটির লিফটিং ফ্রেমে ও বেয়ারিংয়ের উপর বাসানো হয়।

শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেও কুয়াশা ও আলো স্বল্পতার কারণে দ্বিতীয় স্প্যানটি বসানো যায়নি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে মোট ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমন আজব নিলাম দেখেনি আইপিএল

টি-টুয়েন্টির নাম্বর ওয়ান বোলার ইশ সোধিকে কেউ কেনেনি। কোনো দলে ঠাঁই হয়নি টি-টুয়েন্টিতে চার হাজারের উপরে রান করা হাশিম আমলার। গেইলের মতো টি-টুয়েন্টি বিশেষজ্ঞ শেষ মুহূর্তে বিক্রি হয়েছেন দুই কোটিতে! এমন অবিশ্বাস্য আর বিরল কাণ্ডই ঘটে গেল ২০১৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে।

বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুইজন। দুই কোটি রুপিতে সাকিব আল হাসানকে নিয়েছে হায়দরাবাদ। দুই কোটি দুই লাখে মুম্বাইতে মোস্তাফিজুর রহমান।

হাশিম আমলার ভিত্তি মূল্য ছিল দেড় কোটি রুপি। গত বছর টি-টুয়েন্টিতে ৪৩ ম্যাচে তার রান ১২৭৭।

লেগস্পিনার ইশ সোধি এই মুহূর্তে টি-টুয়েন্টির শীর্ষ বোলার। ২০১৭-১৮ আন্তর্জাতিক মৌসুমে ওভার প্রতি সাত ইকোনমি রেটে ১৮ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে ১০ উইকেট ছিল তার। রশিদ খান, যুবেন্দ্র চাহাল, অমিত মিশ্রর মতো লেগস্পিনার দল পেলেও শেষদিন পর্যন্ত তিনি অবিক্রীত।

দল পাননি বিগহিটার মার্টিন গাপটিলও। তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। অথচ কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাইয়ের হয়ে তার ভালো খেলার রেকর্ড আছে।

সময়ের অন্যতম সেরা ইংলিশ ক্রিকেটার জো রুটকেও কেউ নেয়নি। তার ভিত্তি মূল্য ছিল দেড় কোটি। দল পাননি শন মার্শ, ইয়ন মর্গান, অ্যালেক্স হেলসের মতো শক্তিশালী ক্রিকেটাররাও।

চোখ কপালে ওঠার আরও কিছু কারণ আছে। জয়দেব উনাদকাটের মতো নবীন ক্রিকেটার ১১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে বিক্রি হয়েছেন। সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ভারতীয় তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন এই ফাস্ট বোলার। বিদেশীদের মধ্যে সবেচেয়ে বেশি দাম বেন স্টোকসের। ১২.৫ কোটি রুপিতে তাকেও নিয়েছে রাজস্থান রয়্যালস।

নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে এবার আইপিএলে দল পেয়েছেন ১৭ বছরের সন্দীপ লামিচেন। দ্বিতীয়দিন তাকে ২০ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

দুই দিনে আট দলে মোট ১৬৯ জন বিক্রি হয়েছেন। যারা বিক্রি হননি তাদের আর নিলামে ওঠার সুযোগ নেই। দলগুলো আলাদা-আলাদাভাবে কাউকে নিলে তবেই অবিক্রীতরা খেলতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুক বন্ধের কথা বলিনি: সংসদে শিক্ষামন্ত্রী

পরীক্ষার সময় ফেসবুক বন্ধের কথা বলেননি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আমি এ কথা কখনোই বলিনি যে আমরা ফেসবুক বন্ধ করে দেবো। সেই ক্ষমতাও আমার নেই। আমরা এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলাপ করব, তারা কোনও সহযোগিতা করতে পারেন কিনা। একটি সীমাবদ্ধ সময়ের জন্য বন্ধ (ফেসবুক) রাখতে পারেন কিনা, সেটা বলব। আমরা বন্ধ (ফেসবুক) করে ফেলব, এটা বলতে পারি না।’
রবিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলাপের প্রসঙ্গ টেনে মন্ত্রী আরও বলেন, ‘আমরা বিটিআরসির সঙ্গে আলাপ করেছি। তারা সহযোগিতা করবে। বন্ধ না করেও তারা অন্য পদ্ধতিতে কাজ করতে পারে। তারা বলেছে, বিভিন্ন পদ্ধতিতে এগুলো (ফাঁস হওয়া প্রশ্ন) আসে। এ ক্ষেত্রে তারা কী করতে পারবেন, তারা ভেবে দেখবেন। পরীক্ষার সময় তারা লোক নিয়োগ করে রাখবেন। এ ধরনের কিছু হলে তারা সঙ্গে সঙ্গে জানাবেন। পুলিশ যেন ব্যবস্থা নিতে পারে, সেই ব্যবস্থা তারা করবেন। জনগণের কোনও ব্যাঘাত সৃষ্টি হয়, এমন কিছু আমরা অবশ্যই বলিনি। অপরাধীদের কী করে বিরত রাখা যায়, সেই উদ্দেশ্যে বলেছি।’
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রশ্নপত্র আগে বিজি প্রেস থেকে ফাঁস হয়ে যেত। আমরা বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরে এখন তা হয় না। দেড় মাস ধরে এসএসসি পরীক্ষা, আর আড়াই মাস ধরে এইচএসসি পরীক্ষা চলে। এই দীর্ঘদিন প্রশ্ন পাহারা দিয়ে রাখাটা কঠিন কাজ।’
মন্ত্রী বলেন, ‘আমরা প্রশ্নপত্র যখন স্কুলে পৌঁছাই, কিছু শিক্ষক প্রশ্ন বিলির আগেই প্রশ্ন খুলে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আধুনিক মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের কাছে পাঠিয়ে দেন। এ কারণে আমরা বলেছি, এই পথটা আমাদের বন্ধ করতে হবে। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বিটিআরসি বিবেচনা করবেন, সীমাবদ্ধ সময়ের জন্য কিছু করা যায় কিনা। যেহেতু এই মাধ্যমগুলো অপরাধীরা কাজে লাগায়, সে কারণে এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালীন সারাদেশে ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘শুধু এসএসসি নয়, এই অভিজ্ঞাতার আলোকে এইচএসসি পরীক্ষাতেও একই ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া প্রশ্নপত্র ফাঁস হয়— এমন সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বহু আগেই বিয়ে করেছেন সালমান-জেসিয়া!

দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে নিয়ে সগরম সোশ্যাল মিডিয়া। চাউর রয়েছে, সালমান-জেসিয়া পরস্পরকে ভালোবাসেন! তাদের দু’জনের প্রেম জমে ক্ষির! তবে প্রেমের এমন গুঞ্জনের বিপরীতে বরাবরই দু’জনে ভালো বন্ধু বলে এসেছেন।

সম্প্রতি পাওয়া গেল সালমান-জেসিয়ার বিয়ের একটি স্থিরচিত্র। যেটা দেখলে মনে হবে, বহু আগেই বিয়ে করেছেন সালমান-জেসিয়া! সাদাকালো ওই ছবিতে দেখা যাচ্ছে কনে সেজেছেন জেসিয়া ইসলাম। আগাগোড়াই বধূ সেজেছেন তিনি। জেসিয়ার পুরো শরীর গহনায় ঠাঁসা। তার পাশেই বসে আছেন সালমান। খানদানী গোফ আর বিয়ে পাঞ্জাবী পরেছেন তিনি। রহস্যে ভরা এই ছবিটি দেখেই মনে হতে পারে, সালমান-জেসিয়া বিয়ে করেছিলেন সাদাকালো যুগে!

রহস্য উন্মোচন করতে জেসিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে  তিনি বলেন, আমাদের বহু আগেই বিয়ে হয়েছিল, তবে বাস্তবে নয়; ‘ছবির প্রতিচ্ছবি’ নামের একটি নাটকে এমনটাই দেখা যাবে। জেসিয়া বলেন, এই নাটকে আমার চরিত্রের নাম নৈঋত। গল্পে দেখা যাবে আমি বিদেশে থাকি। দাদু তার মৃত্যুর পূর্বে রেখে যাওয়া বিশাল সম্পত্তি আমার নামে উইল করে যান।

উইলে বলা থাকে, প্রাপ্ত বয়স্ক মানে ১৮ বছর হওয়ার পর সেই বিশাল সম্পতির মালিক হবো আমি। দাদার মৃত্যুর পর দেশে ফিরি। এরপর দাদুর রেখে যাওয়া বহু পুরনো অ্যালবামে একটি ছবি দেখে আমি বিস্মিত হই। সেখানে সালমানের অববয়ে ছবি দেখা যায়। তিনি বলেন, এরপর গল্পে আরো কিছু বাঁকবদল রয়েছে।

জেসিয়া বলেন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর এই প্রথম কোনো খণ্ড নাটকে কাজ করছি। এত চমৎকার একটি গল্প দিয়ে আমার অভিনয় যাত্রা শুরু হচ্ছে ভাবতেও ভালো লাগছে। সালমানের সঙ্গে আমি কয়েকটি ইউটিউব কনটেন্টে কাজ করেছি, কিন্তু নাটকে তার সঙ্গে এবারই প্রথমবার কাজ করছি। আশা করছি ‘ছবির প্রতিচ্ছবি’ নাটকটি সবার কাছে ভালো লাগবে।

‘ছবির প্রতিচ্ছবি’ নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু, নির্মাণ করছেন ফয়েজ আহমেদ রেজা। সালমান-জেসিয়া ছাড়াও অভিনয় করছেন আবুল হায়াত, কাজী উজ্জল, বাদল প্রমুখ। ঢাকার উত্তরায় গেল ২৬ ও ২৭ জানুয়ারি শুটিং হয়ে আজ টাঙ্গাইলের একটি জমিদারবাড়িতে নাটকটির শুটিং শেষ হচ্ছে বলে জানা গেছে। শিগগির এই নাটকটি চ্যানেল আই এর পর্দায় প্রচার হবে বলে জানান ফয়েজ আহমেদ রেজা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

ভারতের কাছে হেরে শেষ চারে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলেও পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফের ম্যাচে জ্বলে উঠলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফিফ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সাইফবাহিনী। ইংলিশদের গড়া ২১৬ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানেই সাজঘরে ফিরে যান টম বেনটন। দ্বিতীয় উইকেটে অধিনায়ক হ্যারি ব্রুক ও লিয়াম ব্যাংকস ১২৬ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় স্কোরের স্বপ্ন দেখান। তবে ব্যাংকস ৭৪ ও ব্রুক ৬৬ রানে বিদায়ের পর খেই হারিয়ে ফেলে ইংলিশরা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ড শেষ পর্যন্ত ২১৬ রানের পুঁজি পায়। বাংলাদেশের পক্ষে আফিফ হোসেন ও হাসান মাহমুদ ৩টি করে উইকেট নেন। এছাড়া কাজী অনিক নেন ২টি উইকেট।

ইংল্যান্ডের দেওয়া ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের ৭১ ও অধিনায়ক সাইফের ৫৯ রানের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। এছাড়া আমিনুল করেন ২০ রান ও মোহাম্মদ রাকিব ২৮ রানে অপরাজিত থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার জজশীপ ও ম্যাজিষ্ট্রেসিতে ৫০ হাজার মামলার জট : বিচারক সংকটে ভোগান্তির শিকার বিচারপ্রার্থী সাধারণ মানুষ

আসাদুজ্জামান : সাতক্ষীরার জজশীপ ও ম্যাজিষ্টেসিতে ৫০ হাজার মামলার জট লেগে আছে। বিচারক সংকটের কারনে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছেনা। জেলা জজশীপে ১৪ জন বিচারকের স্থলে আছেন ৯ জন এবং ম্যাজিষ্ট্রেসিতে ৯ জন বিচারকের স্থলে আছেন মাত্র ৪ জন বিচারক। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাতক্ষীরার বিচারপ্রার্থী সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জজশীপে বিচারাধীন মামলা রয়েছে ৮ হাজার ৬৪০টি। এর মধ্যে দায়রা মামলা ৩ হাজার ১৮২টি, এস, টি, সি মামলা ২ হাজার ৮৮৪টি, বিশেষ মামলা ৩৫টি, ফৌজদারী আপিল মামলা ১ হাজার ১১টি, ফৌজদারী রিভিশন মামলা ১ হাজার ২৭৪টি, ফৌজদারি বিবিধ মামলা ১৬৮টি, এসিড অপরাধ মামলা ২৫টি, জননিরাপত্তা মামলা ২টি, সন্ত্রাস মামলা ২টি এবং শিশু মামলা রয়েছে ৫৭টি।
এছাড়া সিভিল মামলা রয়েছে ২৫ হাজার ৩৪টি। এর মধ্যে আপীল মামালা ১ হাজার ২৫০টি, স্বত্ব/ অন্যপ্রকার মামলা (দেওয়ানী) ৭ হাজার ৬৯৯টি, টাকার মামলা ১৬৫টি, এস,সি,সি মামলা ৮টি, পারিবারিক মামলা ৭৮৫টি, নির্বাচনী মামলা ১৭টি, মিস কেস ১ হাজার ১৪৬টি, জারী মামলা ৯২২টি, সিভিল রিভিশন মামলা ২৯৩টি, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ মামলা ৫ হাজার ৫৮টি এবং ল্যা- সার্ভে ট্রাইব্যুনাল মামলা রয়েছে ৭ হাজার ৬৯১টি।
অপরদিকে, সাতক্ষীরা ম্যাজিষ্ট্রেসিতে বিচারাধীন মামলা রয়েছে ১৩ হাজার ৭৮৫টি এবং সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা রয়েছে ২ হাজার ৮৪৫টি। দীর্ঘ প্রায় ১০ মাস বিচারক শুন্যতার পর চলতি জানুয়রী মাসে এ ট্রাইব্যুনালে যোগদান করেছেন হোসনে আরা আক্তার নামে একজন বিচারক। ফলে দীর্ঘদিন পর হলেও বিচার পেতে শুরু করেছে সাতক্ষীরার নারী ও শিশু আদালতের বিচারপ্রার্থী সাধারণ মানুষ।
সূত্রটি আরও জানায়, সাতক্ষীরা জজশীপে ১৪ জন বিচারকের স্থলে আছেন ৯ জন। শুন্য রয়েছে ৫টি পদ। এগুলি হচ্ছে, সদর. আশাশুনি, শ্যামনগর ও দেবহাটা সহকারী জজ এবং সহকারি জজের অতিরিক্ত আরও ১টি পদ। এছাড়া ম্যাজিষ্ট্রেসিতে ৯ জন বিচারকের স্থলে আছেন মাত্র ৪ জন বিচারক। এখানেও শুন্য রয়েছে ৫টি পদ। এগুলি হচ্ছে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২জন এবং জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩জন। ফলে একদিকে যেমন মামলা জট লেগে আছে অপর দিকে ভোগান্তির শিকার হচ্ছেন সাতক্ষীরার বিচারপ্রার্থী সাধারণ মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জনগণের অভিযোগ জানতে পুলিশ বক্স স্থাপন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সর্বসাধারনের অভিযোগ ও তাদের কথা জানাতে শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশ বক্স বসিয়ে এক ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এ অভিযোগ বক্স বসানোর উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে শহরের ৬ টি স্থানে এ অভিযোগ বক্স বসানো হয়েছে। স্থান গুলো হল, শহরের খুলনা রোড মোড়, সদর হাসপাতাল মোড়, নিউমার্কেট মোড়, সঙ্গীতা সিনেমাহল মোড়, ইটাগাছা হাটের মোড় ও পিএন স্কুল মোড়।
পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এ সময় বলেন, যে সকল মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায় বা নিজের পরিচয় গোপন রাখার ভয়ে পুলিশের কাছে গিয়ে তাদের অভিযোগ জানাতে পারেন না তাদের জন্য এই অভিযোগ বক্স বসানো হয়েছে। প্রতিদিন এখান থেকে প্রাপ্ত অভিযোগ নিয়ে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সর্বসাধারণের অভিযোগ ও তাদের কথা জানতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে তিনি আারো জানান। সার্বক্ষনিক জেলা পুলিশ এ বিষয়টি মনিটরিং করবে।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুর রহমান, পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাশেমীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাই শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে —   আসাদুজ্জামান বাবু

নিজস্ব প্রতিবেদক : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ, শিক্ষিত নারী শিক্ষিত জাতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাই শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পাশা পাশি সামাজিক শিক্ষা গ্রহণ করতে হবে এবং শিক্ষক ও গুণীজনদের সম্মান দিতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ ও জাতি গঠন করা সম্ভব হবে। বই আমাদের বন্ধুর মত। শিক্ষার্থীদেরকে বেশি বেশি বই পড়তে হবে। লেখা পড়ার পাশা পাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চা করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইয়াহিয়া মোল্যা, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক ও সহযোগি অধ্যাপক মো. শফিকুর রহমান, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, বার্ষিক অন্তঃ কক্ষ ক্রীড়া কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক আয়শা সিদ্দিকা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সৌরভ রায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest