সর্বশেষ সংবাদ-
শ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীজাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাতক্ষীরা সিলভার জুবলির অভূতপূর্ব সাফল্য: দেশসেরা চিত্রশিল্পী জারিন সুবাহ্সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনশ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় সমর্থনশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটকসাতক্ষীরায় পরিত্যাক্ত ভাবন থেকে দুই দিন ধরে নিখোজ এক নারীর মরদেহ উদ্ধারউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণাশ্যামনগরে তিন বেকারীতে অভিযান: ২৫ হাজার টাকা জরিমানাপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরা বাস টার্মিনালে উত্তেজনা; পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

আসাদুজ্জামান: মালিক সমিতির নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে এক বাস মালিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে জেলার সব রুটে এক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বাস চলাচল স্বাভাবিক হয়। বুধবার দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে।
বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, বুধবার বেলা ১১টচার দিকে বিনা কারণে শেখ জামালউদ্দিনকে মারপিট করেন মালিক সমিতির সাবেক সভাপতি সাইফুল করিম সাবু। এ ঘটনায় সাধারণ মালিক শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি জানান, এ সময় আরো আহত হন, বাস শ্রমিক আকতার হোসেন, মিজানুর রহমান ও ডাবলু।
এদিকে, এ খবর চাউর হতেই জেলার সব রুটে গাড়ি চলাচল বন্ধ করে দেন মালিক ও তাদের সমর্থক শ্রমিকরা। পরে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এক ঘন্টা পর গাড়ি চলাচল ফের স্বাভাবিক হয়ে যায়।
এ ব্যাপারে বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু জানান, সেখানে মারপিটের কোন ঘটনাই ঘটেনি। মালিক সমিতির নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে শেখ জামাল উদ্দীনের সাথে আমার কথা কাটাকাটি হয়। পরে সেটি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ বিষয়টি মীমাংসা করে দেন।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাহাজে ২৬টি ভেড়া আর ১০টি ছাগল থাকলে ক্যাপ্টেনের বয়স কত?

চীনের একটি স্কুলের অংক পরীক্ষায় এমন একটি প্রশ্ন এসেছে, যা দেখে হতভম্ভ হয়ে পড়েছিল স্কুলের ছাত্র-ছাত্রী আর দেশটির সামাজিক মাধ্যম।

‘যদি একটি জাহাজে যদি ২৬টি ভেড়া আর ১০টি ছাগল থাকে, তাহলে ওই জাহাজের ক্যাপ্টেনের বয়স কতো?’ – ঠিক এই প্রশ্নটিই করা হয়েছিল চীনের শুনকিং জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পরীক্ষায়। ওই পরীক্ষার্থীদের গড় বয়স মাত্র ১১ বছর।

প্রশ্ন আর শিক্ষার্থীরা উত্তর দেয়ার যে প্রাণান্ত চেষ্টা চালিয়েছে, সেই উত্তরপত্রের ছবি চীনের সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর দেশটিতে শুরু হয়েছে বিতর্ক।

যদিও দেশটির শিক্ষা কর্মকর্তারা বলছেন, এটি কোন ভুল নয়। বরং এর মাধ্যমে আসলে জটিলতার ব্যাপারে শিক্ষার্থীদের শিক্ষা দেয়ার চেষ্টা করা হয়েছে।

তবে জটিল হলেও সাধ্যমত সেই প্রশ্নেরও উত্তর দেয়ার চেষ্টা করেছে ক্ষুদে শিক্ষার্থীরা।

একজন লিখেছে, ‘ক্যাপ্টেনের বয়স হবে কমপক্ষে ১৮, কারণ একটি জাহাজ চালানোর জন্যে তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে।’

আরেকজন লিখেছে, ‘তার বয়স ৩৬, কারণ ২৬+১০ মিলে হয় ৩৬। কারণ ক্যাপ্টেন তার বয়স অনুযায়ী প্রাণীগুলো নিয়েছেন।’

তবে দেখা গেল, একটি ছাত্র বেশ সহজেই হাল ছেড়ে দিয়েছে।

সে লিখেছে, ‘ক্যাপ্টেনের বয়স হলো….আমি জানি না…। আমি এই প্রশ্নের সমাধান করতে পারবো না।’

তবে অনলাইন জগতের সবাই কিন্তু এই ক্ষুদে শিক্ষার্থীদের মতো অতটা নম্র নন।

চীনের ক্ষুদে-বার্তার সামাজিক নেটওয়ার্ক উইবোতে একজন লিখেছেন, ‘এরকম প্রশ্ন করার কোন যুক্তি নেই। ওই শিক্ষক নিজে কি এর উত্তর জানেন?’

‘একটি স্কুলে যদি ২৬ জন শিক্ষক থাকেন, যাদের ১০ জন কোন চিন্তাভাবনা করেন না, তাহলে প্রিন্সিপালের বয়স কতো?’ – আরেকজন লিখেছেন।

তবে কেউ কেউ স্কুলের পক্ষেও অবস্থান নিয়েছেন, যদিও প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি।

একজন বলছেন, ‘পুরো ব্যাপারটার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের চিন্তাভাবনা করতে সাহায্য করা। সেটা ভালোভাবেই করা হয়েছে।’

‘এই প্রশ্নটি শিশুদের চিন্তাভাবনা করতে বাধ্য করবে এবং তাদের সৃষ্টিশীল হতে সাহায্য করবে। আমাদের এরকম আরও প্রশ্ন থাকা উচিত,’ উইবোতে আরেকজনের অভিমত।

‘প্রথার বাইরে চিন্তাভাবনা’
এই বিতর্ক শুরু হওয়ার পর ২৬ শে জানুয়ারি একটি বিবৃতিতে শুনকিং শিক্ষা দফতর বলছে, এর উদ্দেশ্য ছিল জটিলতার ব্যাপারে ছাত্র-ছাত্রীদের প্রস্তুত এবং তাদের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা পরীক্ষা করা।

গবেষণায় বলা হয়েছে, আমাদের দেশের প্রাথমিক শিক্ষার্থীদের অংকের জটিল পরিস্থিতি সমাধান করার বিষয়ে প্রস্তুতির অভাব রয়েছে,’ এমন কথাও বিবৃতিতে বলা হয়েছে।

প্রথাগতভাবে চীনের শিক্ষা পদ্ধতি খাতায় লিখে নেয়া আর পুনরাবৃত্তির মধ্যে সীমাবদ্ধ থাকে, যা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনাকে বাধাগ্রস্ত করছে বলে সমালোচকরা বলে আসছেন।

শিক্ষা দফতর বলছে, এই প্রশ্নের মাধ্যমে ছাত্রছাত্রীদের সেই বাধা ভাঙ্গার চ্যালেঞ্জ দেয়া হয়েছে, ফলে তারা প্রথার বাইরে গিয়ে চিন্তাভাবনা করতে পারছে। তবে আপনি সব সময় এমন মানুষ পাবেন, যাদের কাছে সব প্রশ্নের জবাব রয়েছে।

‘একেকটা প্রাণীর গড় ওজন হিসেব করলে ২৬টি ভেড়া আর ১০টি ছাগলের মোট ওজন হয় সাত হাজার ৭০০ কেজি,’ উইবোতেই একজন উত্তর দিয়েছেন।

চীনে পাঁচ হাজার কেজির বেশি মালামাল নিয়ে একটি জাহাজ চালাতে হলে, একজন নাবিকের অন্তত পাঁচ বছর ধরে বোট চালানোর লাইসেন্স থাকতে হয়। আর এ ধরনের একটি বোট লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স হলো ২৩ বছর। তাই এই ক্যাপ্টেনের বয়স অন্তত ২৮ বছর। সূত্র: বিবিসি বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পিটিআই এ দিন ব্যাপি প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সনদ পত্র প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন। জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ এ ৭৯ টি ইভেন্টে ৫শ’৫৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আগামী ২৩ ফেব্রুয়ারি অঞ্চল পর্যায়ে যশোর জেলা স্কুলে সাতক্ষীরা জেলার ৭৯ জন প্রথম স্থান অধিকারকারী অংশ নেবে। প্রতিযোগিতার উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো, উপস্থিত অীভনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ক্বেরাত বাংলা তরজমা, শিশু সাহিত্য, ধারাবাহিক গল্পবলা, দেশাত্ববোধক সংগীতসহ ৭৯ টি ইভেন্ট রয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম রফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম দিন শেষে বাংলাদেশ ৩৭৪/৪; মমিনুল ১৭৫*

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে অনেক প্রাপ্তির মধ্যেও হতাশ করেছেন লিটন দাস। শেষ বিকেলটা তাই কিছুটা হঠাৎ আসা ঝড়ের মতোই হয়ে থাকল। সুরঙ্গা লাকমলে আগের বলে সেঞ্চুরি থেকে মাত্র ৮ রানে দূরে থেকে ফিরেন মুশফিকুর রহিম। তারপর নাইটওয়াচম্যান না হলেও অনেকট আস্থার প্রতীক হিসেবেই লিটন দাসকে উইকেটে পাঠানো হয়। কিন্তু শূন্য রানে লিটন যেভাবে আউট হলেন সেটাকে ক্রিকেট প্রেমীরা বোলিং প্র্যাকটিসের সঙ্গে তুলনা করতে পারেন। লাকমলের সোজা ব্যাটে আসা বলটা মোকাবেলা না করেই ছেড়ে দিলেন লিটন দাস। ফলাফল যা হওয়ার তা। বলতে পারেন নিজের কপালে নিজেই কুড়াল মারার মতো। তবে সেই ঝড় সামাল দিয়ে আজ আর কোনও অঘটন ঘটতে দেননি মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক।

দিন শেষে প্রথম ইনিংসে ৯০ ওভারে ৪ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ২০৩ বলে ১টি ছয় ও ১৬টি চারের মারে মুমিনুল হক অপরাজিত ১৭৫ রানে। আর মাহমুদউল্লাহ ২০ বলে দুটি চারের মারে ৯ রান করে অপরাজিত আছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ভাল সূচনা এনে দেন। উদ্বোধনী জুটি থেকে আসে ৭২ রান। ৫২ রানে তামিম ইকবাল ফিরে গেলে হাল ধরেন মুমিনুল ও ইমরুল। এ জুটি থেকে আসে ৪৮ রান। ব্যক্তিগত ৪০ রানে ফিরেন ইমরুল। এরপর মুশফিক ও মুমিনুল ২৩৬ রানের জুটি গড়েন। আর তাদের ব্যাটে ভর করে দিন শেষে ৩৭৪ রান সংগ্রহ করেছেন স্বাগতিকরা। লঙ্কানদের হয়ে লাকমাল ২টি সাদকান ও পেরেরা ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস; ৩৭৪/৪ (৯০ ওভার)- মুমিনুল (১৭৫), মুশফিক (৯২), তামিম (৫২), ইমরুল (৪০), মাহমুদউল্লাহ (৯) ও লিটন দাস (০)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে স্মিথের পাশে মুমিনুল

চট্টগ্রাম টেস্টে নামার আগেও হয়তো মুমিনুল ভাবেননি এই রেকর্ডের কথা। বাংলাদেশের লিটল মাস্টার খ্যাত ব্যাটসম্যান এবার ছাড়িয়ে গেলেন বর্তমান ক্রিকেটের দুই বড় তারকা বিরাট কোহলি ও স্টিভেন স্মিথকে।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে দ্রুত ২ হাজার রান সংগ্রহ করেছেন মুমিনুল হক। আজ মাইলফলক থেকে ১৬০ রান দূরে ছিলেন মুমিনুল হক। এ রানটা যে অনেক বড় জানা ছিল। কিন্তু সেটাকেই বাস্তবে রূপ দিলেন কক্সবাজারের ছেলে মুমিনুল। ৮১তম ওভারের হেরাথের বলটা ডাউন দ্য উইকেটে এসে লং অফ দিয়ে শূন্যে ভাসিয়ে পাঠিয়ে দিলেন দড়ির ওপাশে। ব্যস, বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুই হাজার রান হয়ে গেল মুমিনুলের।

এ মাইলফলক ছুঁতে ৪৭ ইনিংস দরকার হয়েছে। ক্যারিয়ারের প্রথম ২ হাজার রান পেতে স্টিভ স্মিথেরও ৪৭ ইনিংস দরকার হয়েছিল। সেই স্মিথ এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান। আর সব সংস্করণ মিলিয়ে বর্তমানের সেরা ব্যাটসম্যান কোহলির দুই হাজার রান করতে দরকার হয়েছিল ৫৩ ইনিংস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রাজস্ব ফাঁকির অভিযোগে দলিল লেখক মনি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকির ঘটনায় দলিল লেখক মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মুন্সি রুহুল ইসলাম ২৮ জানুয়ারি’১৮ তারিখে ১৭৮ নং স্মারকের একপত্রে এ নির্দেশ দেন। এছাড়াও কেন তার লাইসেন্স বাতিল করা হবে না এর সন্তোষজনক কৈফিয়ত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রসূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখ মোঃ মনিরুজ্জামান মনি(সনদ নং ৯/২০০৬) ১২৯/১৫, ৯১৩৩/১৫, ৯৪০৬/১৫ এবং ৮৬৪২/১৫ নম্বর দলিল গুলোর শ্রেণি পরিবর্তন(ডাঙ্গা শ্রেণির পরিবর্তে বিলান, বাস্তর পরিবর্তে ডাঙ্গা লিখে) সর্ব মোট ৪ লক্ষ ২৯ হাজার ৯১৬ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে নিজের পকেটস্থ করেছেন। তদন্তে প্রমাণিত হয়েছে। যা রেজিস্ট্রেশন আইন ১৯০৮ ধারা ৮০ জি অদীন প্রনীত দলিল লেখক(সনদ) বিধিমালার বিধি ১২ অনুসারে তাকে সাময়িক বরখাস্ত এবং শোকজ করা হয়।

এঘটনায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মুন্সি রুহুল ইসলামের সাথে তার ব্যবহৃত ০১৮২৭ ১০০০৭১ নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় তা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি চাকরিতে কোটা বাতিলে রিট

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সকল প্রকার কোটা পদ্ধতি বাতিল এবং তা পুনঃনির্ধারণ চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার তিনজনের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

রিট আবেদনের বিষয়টি আইনজীবী নিজেই নিশ্চিত করে জানান, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনি, প্রতিবন্ধী, নারী, জেলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল প্রকার কোটা পদ্ধতি বাতিল এবং তা পুনঃনির্ধারণ চেয়ে হাইকোটে এ রিট আবেদন করা হয়েছে।

রিটে কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সচিবালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ে সচিব, জনপ্রসাশন মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের সচিবকে বিবাদি করা হছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আদালতে হট্টগোল, এজলাস ছেড়ে খাস কামরায় বিচারক

আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আনা নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছে। উত্তপ্ত বাক্যবিনিময় থামাতে না পেরে একপর্যায়ে এজলাস ছেড়ে যান বিচারক। আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫-এ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন।

আজ ছিল এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন। বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান খালেদা জিয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় গতকাল মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। শুনানি শেষ করার পর গতকাল এ মামলার আরেক আসামি খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর এপিএস জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তাঁর আইনজীবী আমিনুল ইসলাম। আজও তিনি শুনানি করছেন। শুনানির একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর সিলেট সফরের প্রসঙ্গে টেনে আনেন। তিনি প্রশ্ন তোলেন, সিলেটে জনসভায় ভাষণ দেওয়া প্রধানমন্ত্রীর কাজ কি না।

শুনানির শুরুতে গতকাল দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের বক্তব্যের সূত্র ধরে আইনজীবী আমিনুল ইসলাম বলতে থাকেন, ‘দুদক বলছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো কাজ হয়নি। অথচ কাকরাইলে ৪২ কাঠা জমি ট্রাস্টের নামে কেনা হয়েছে। এটা কি খালেদা জিয়ার নামে করা হয়েছে? না, এটা ট্রাস্টের সম্পত্তি। ২০০৫ সালের ১৯ জানুয়ারি এই জমি কেনা হয়। ২০০৫ সালের পর বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে একটি সহিংস আন্দোলন হয়। এরপর ক্ষমতা গ্রহণ করে তত্ত্বাবধায়ক সরকার। দুদকের আইনজীবী বলছেন, ২০০৫ সালের পর এই ট্রাস্টে কোনো লেনদেন হয়নি। এমন সহিংস আন্দোলনের পর লেনদেনের সুযোগ দিলেন কোথায়? ট্রাস্টের নামে জমি আছে, ভবন আছে, আর কী করতে হবে? দুদকের আইনজীবী হাস্যকর খোঁড়া যুক্তি দেখিয়েছেন।’

গতকাল যুক্তিতর্কের শুনানির সময় দুদকের আইনজীবী বলেছিলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ব্যাংক হিসাবে খালেদা জিয়া তাঁর প্রধানমন্ত্রীর পদ গোপন করেছিলেন। আবার ট্রাস্টের ঠিকানা তিনি দিয়েছেন মইনুল হোসেন রোডের। দুদকের আইনজীবীর এই বক্তব্যের সূত্র ধরে আমিনুল ইসলাম পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘খালেদা জিয়া ট্রাস্টের হিসাবে কেন প্রধানমন্ত্রীর পদ লিখবেন? প্রত্যেক মানুষের দাপ্তরিক ও ব্যক্তিগত কাজ আছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সিলেটে গিয়ে যে ভাষণ দিয়ে এসেছেন, সেটা কি প্রধানমন্ত্রীর কাজ? তিনি তো তা-ই করে এসেছেন।’

আইনজীবী আমিনুল ইসলামের এই মন্তব্যের পরপরই দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল দাঁড়িয়ে বলতে থাকেন, ‘উনি (আমিনুল ইসলাম) তো সক্রেটিসের মতো কথা বলছেন। উনি তো আইনস্টাইন হয়ে গেছেন। এর নাম কি যুক্তিতর্ক? কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ আদালতে টেনে আনছেন?’

দুজনের বাগ্‌বিতণ্ডার এই পর্যায়ে দুই পক্ষের কয়েকজন আইনজীবীও এতে যোগ দেন।

এই সময় আদালতের বিচারক আখতারুজ্জামান আমিনুল ইসলামের উদ্দেশে বলতে থাকেন, ‘আপনি মামলার প্রাসঙ্গিক বিষয় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করুন।’ তারপরও দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা চলতে থাকলে বিচারক দুপুর ১২টার দিকে এজলাস ত্যাগ করেন। তবে সাত মিনিট পর তিনি আবার এজলাসে ফিরে আসেন।

এর আগে গত ২৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক শেষ হয়। ওই মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। দুটি মামলাই করেছে দুদক।

৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন। আর ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest