সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদক বিরোধী সাইকেল র‌্যালিসাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির বিনামূল্যে সবজি বিতরণবল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধনশাখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যা দেওয়ার অভিযোগ : ডিসির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশকালীগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ মিছিলহাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরুনিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীদের প্রতিহত করতে সাতক্ষীরায় ছাত্রদলের মোটর সাইকেল শোডাউনসাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন

বিদ্রোহীদের দখলে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ, পালাচ্ছেন প্রধানমন্ত্রীও

জ্বলছে ইয়েমেন। খোদ প্রেসিডেন্টের বাসভবনই দখলে নিয়ে নিল দক্ষিণ ইয়েমেনের বিদ্রোহীরা। অবস্থা এতটাই সংকটজনক যে, প্রাণে বাঁচতে পালানোর চেষ্টা করছেন দেশটির প্রধানমন্ত্রীও। তিনি সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রেসিডেন্ট আগে থেকেই সৌদি আরবে আছেন।

রাতভর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষের পরে মঙ্গলবার বিদ্রোহী দল সাউদার্ন ট্রানজিশন্যাল কাউন্সিল দখল নেয় এডেনে অবস্থিত ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল প্যালেস ‘মাশিক’-এর। এই সাউদার্ন ট্রানজিশন্যাল কাউন্সিল চেষ্টা করছে, গোটা দেশ থেকে দক্ষিণ ইয়েমেনকে পৃথক করার। দক্ষিণ ইয়েমেনের এই বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন জোগাচ্ছে সংযুক্ত আরব আমিরাতও।

রবিবার থেকে শুরু হয় সংঘর্ষ। তার আগে সাউদার্ন ট্রানজিশন্যাল কাউন্সিল দেশের সরকারকে ডেডলাইন দেয় ক্ষমতা ছাড়ার। সরকার তা না মানায় রবিবার তারা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করে। তীব্র সংঘর্ষ হয় সেনাদের সঙ্গে। ১২ সেনা সদস্য নিহত হয়। এছাড়া আরো ৩৬ জন নিহত এবং প্রায় দুই শ জন আহত হয়েছেন।

ইয়েমেনের প্রেসিডেন্ট আবদে রাব্বুহু মনসুর আল হাদি এই ঘটনাকে ‘আকস্মিক অভ্যুত্থান’ বলে আখ্যা দিচ্ছেন।

সৌদি আরব এবং আরব আমিরাত ও বাহরাইন গত তিন বছর ধরে ইয়েমেনের উত্তরাঞ্চলের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট আবদে রাব্বুহু মনসুর আল হাদির দলকেই সহায়তা করে আসছিল। কিন্তু আরব আমিরাতের সঙ্গে প্রেসিডেন্ট আবদে রাব্বুহু মনসুর আল হাদির কিছু ব্যক্তিগত বিরোধ ছিল। তার জেরেই রবিবার সাউদার্ন ট্রানজিশন্যাল কাউন্সিলকে লেলিয়ে দেয় আরব আমিরাত।

হাদির সঙ্গে মিশরভিত্তিক মুসলিম ব্রাদারহুডের যোগাযোগ থাকায় তাকে সন্দেহের চোখে দেখত আরব আমিরাত। সৌদি আরব অবশ্য এই বিরোধে চুপ থেকেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা, কর্মী ‘ছিনতাই’

রাজধানী ঢাকায় হাইকোর্টের কদম ফোয়ারার মোড়ে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও প্রিজন ভ্যান থেকে আটক কর্মী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ দাবি করেছে, আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল থেকে অতর্কিতে হামলা চালায়। প্রিজন ভ্যান ভাঙচুর করে বিএনপির আটক দুই কর্মীকে ছিনিয়ে নেয়, পুলিশের রাইফেল ভেঙে ফেলে। এতে পুলিশের রমনা বিভাগের উপকমিশনারসহ কয়েকজন আহত হন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বকশি বাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিয়ে ফিরছিলেন। দলের চেয়ারপারসনের আদালতে হাজিরার দিন প্রতিবারের মতো আজও নেতা কর্মীরা হাইকোর্ট মাজার গেটে জড়ো হয়। পরে বকশি বাজার থেকে বিএনপির আরেকটি মিছিল এসে এতে যোগ দেয়।

পুলিশ দাবি করে, খালেদা জিয়া ফেরার সময় মিছিল থেকে পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া হয়। এতে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আজমের হাতের আঙুল ফেটে যায়। কয়েকজন পুলিশ আহত হয়। তাদের হেলমেট ও রাইফেল ক্ষতিগ্রস্ত হয়। কদম ফোয়ারার সামনে পুলিশের একটি প্রিজন ভ্যান ছিল। মিছিল থেকে কর্মীরা এসে ভ্যান ভাঙচুর করে এতে আটক থাকা দুই কর্মীকে ছিনিয়ে নিয়ে যায়। সেই সঙ্গে দুই পুলিশের রাইফেল কেড়ে নিয়ে ভেঙে ফেলে।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, খালেদা জিয়ার মিছিল পুলিশ সব সময় খুব ধৈর্যের সঙ্গে সামাল দেয়। আজও পুলিশ ধৈর্য ধরেছিল। বিনা উসকানিতে মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়। এতে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আজমসহ কয়েকজন পুলিশ আহত হন।

দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা জানান, ছিনিয়ে নেওয়া দুজনকে ঘটনার কিছু আগে হাইকোর্টের সামনে বিএনপির জমায়েত থেকে আটক করা হয়েছিল।

-প্রথম আলো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে আটমাসের শিশুকে ধর্ষণ, সমালোচনার ঝড়
ভারতে আটমাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার চাচাতো ভাইকে। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম দিল্লির শাকুরবস্তি এলাকায়। নির্যাতিতা বর্তমানে গুরুতর আহত অবস্থায় স্থানীয় কলাবতী সারন হাসপাতালে ভর্তি আছে।
পেশায় দিনমজুর নির্যাতিতার বাবার অভিযোগ, কাজে যাবেন বলে তিনি ও তার স্ত্রী শিশুটিকে তার দাদার বাড়িতে রেখে গিয়েছিলেন। কিন্তু, তার স্ত্রী বাড়ি ফেরার পর দেখেন শিশুটির পোশাকে ও বিছানায় রক্ত লেগে আছে।
অভিযুক্তের মাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, শিশুটি প্রস্রাব করে ফেলেছে। কিন্তু, কথাটি শুনে বিশ্বাস করতে পারেননি নির্যাতিতার মা। তাই তিনি মেয়েকে নিয়ে যান স্থানীয় এক চিকিৎসকের কাছে। ওই চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করার পর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পাশাপাশি পুলিশকেও বিষয়টি জানানোর কথা বলেন।
এরপরই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। তাদের অভিযোগে ভিত্তিতে অভিযুক্ত সুরাজকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন ঘণ্টা ধরে অপারেশন করেন চিকিৎসকরা। গুরুতর অসুস্থ অবস্থায় এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে শিশুটি।
বিষয়টি নিয়ে আবারো সরগরম ভারতের রাজপথ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র সমালোচনা, প্রতিক্রিয়া। দিল্লি কমিশনের নারী প্রধান সোয়াতি মালিওয়াল হাসপাতালে পরিদর্শন করেছেন। সোয়াতি তার মন্তব্যে এটিকে ভয়াবহ অবস্থা বলে মন্তব্য করেছেন। খবর বিবিসি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যাপসিকামের উপকারিতা
পৃথিবীর অনেক দেশে অনেক আগে থেকেই ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ চাষ করা হয়। এর আরেক নাম বেল পিপার। লাল, সবুজ ও হলুদ বর্ণে পাওয়া যায় এই মিষ্টি মরিচ। বর্তমানে আমাদের দেশেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই ক্যাপসিকাম। তাই দেশীয় অন্যান্য সবজির পাশাপাশি ক্যাপসিকাম চাষও বাড়ছে আমাদের দেশে। পুষ্টিগুণের বিচারে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচের জুড়ি নেই। প্রতি ১০০ গ্রাম ক্যাপসিকামে রয়েছে- ৮৬০ মিলিগ্রাম প্রোটিন ৪.৬০ গ্রাম কার্বোহাইড্রেট ১.৭০ মিলিগ্রাম স্নেহ, ৮০ মিলিগ্রাম ভিটামিন সি এবং ৩৭০ আইইউ ভিটামিন এ।
এছাড়াও রয়েছে সামান্য পরিমাণ ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি৬, থায়ামিন ও ফলিক এসিড। খণিজ উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, জিংক, কপার ইত্যাদি। পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় ক্যাপসিকাম বা মিষ্টি মরিচের রয়েছে নানান স্বাস্থ্যগুণ। যেমন-
ক্যাপসিকাম দেহের বাড়তি ক্যালরি পূরণে সহায়তা করে। ফলে উচ্চ চর্বি থেকে স্থূলতা হওয়ার সুযোগ হ্রাস করে। এতে রয়েছে ক্যাপসাইসিনস। যা ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের সাথে সংযুক্ত হতে বাধা দেয়। তাই এটি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। অ্যালকালয়েড সমৃদ্ধ হওয়ায় এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
ক্যাপসিকামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি দেহে আয়রন শোষণে সহায়তা করে। ভিটামিন এ, সি এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় দৃষ্টিশক্তি সংক্রান্ত নানা সমস্যা দূর করে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। এছাড়া লাইকোপেন সমৃদ্ধ হওয়ায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ দূর করে। এছাড়া হজম সংক্রান্ত নানা সমস্যা যেমন-ডিসপেপসিয়া দূর করতে সহায়তা করে এই ক্যাপসিকাম।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৫২ বছর পর কাল দেখা যাবে সুপার ব্লাড, ব্লু-মুন!
১৫২ বছর পর ফের পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। আগামীকাল বুধবার একই সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন দেখতে পারবেন বিশ্ববাসী।
জ্যোতির্বিদরা এ বিরল ঘটনার নাম দিয়েছেন ‘সুপার ব্লাড ব্লু মুন এক্লিপস’। উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দেখা যাবে এ মহাজাগতিক দৃশ্য।
চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫১ মিনিটে, চলবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত।
উল্লেখ্য, একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ‘নীল চাঁদ’ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো সম্পর্ক নেই। তাছাড়া এসময় চাঁদকে স্বাভাবিকের তুলনায় ১৪ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে বলে এ চাঁদকে বলা হচ্ছে ‘সুপার মুন’।
চন্দ্রগ্রহণের সময় একই সঙ্গে দেখা যাবে ‘ব্লাড মুন’ও। পৃথিবীর ছায়ায় অবস্থানের কারণে চাঁদ রক্তিম বা রক্তরঙা হয়ে ওঠে।
জ্যোতির্বিদরা জানাচ্ছেন, চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর ছায়ার আড়াল থেকে বের হওয়া চাঁদের উজ্জ্বলতা হবে দেখবার মতো। এসময় ৩০ শতাংশ পর্যন্ত বেশি আলো ছড়াতে দেখা যেতে পারে চাঁদকে।
এর আগে ১৮৬৬ সালের ৩১ মার্চ একই সঙ্গে ব্লু-মুন ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখেছিল বিশ্ববাসী। ১৯৮২ সালে তা দেখা গিয়েছিল আংশিকভাবে। এবছরের ১ জানুয়ারি দেখা গিয়েছিল ‘নেকড়ে চাঁদ’ নামের সুপার মুন। আমেরিকার আদিবাসীরা বছরের প্রথম সুপার মুনকে ডাকে ‘উলফ মুন’।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের সুনাম হয়’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেয় না। মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। আওয়ামী লীগ শান্তি চায়। শান্তি থাকলে উন্নয়ন হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের সুনাম হয়, উন্নয়ন হয়, পুরস্কার পায়। আপনারা অতিতে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। এই মার্কায় ভোট দিয়ে দেশের উন্নতি হয়েছে।
আজ মঙ্গলবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বিজয়ের জাতি। বিজয়ী জাতি হিসেবে আমরা দেশটাকে উন্নত করে তুলবো। আমরা মাথা উঁচু করে চলবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধশালী দেশ। ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে বলেও তিনি জানান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব মিডিয়ায় ঢাকার ‘গোস্বা নিবারণী পার্ক’ এর খবর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন সম্প্রতি এক অভিনব ঘোষণা দিয়ে চমকে দেন রাজধানীর বাসিন্দাদের। যা নজর কেড়েছে বিশ্ব গণমাধ্যমকেও। ফ্রান্সের এএফপি থেকে ইন্দোনেশিয়ার জাকার্তা পোস্টসহ বহু গণমাধ্যম ‘ঢাকায় রাগ কমানোর পার্ক’ এর খবর প্রকাশ করেছে। সম্প্রতি মেয়র সাঈদ খোকন ওসমানী উদ্যানের ২৯ একর জায়গায় ‘গোস্বা নিবারণী পার্ক’ নির্মাণের ঘোষণা দেন। যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৮ কোটি টাকা।

বিশ্বে রাগ কমানোর জন্য নানা উপায় আছে। পার্কও আছে নানা দেশে। তবে বাংলাদেশের প্রেক্ষিতে এমন উদ্যোগ এটিই প্রথম। যেজন্যই এটি নিয়ে দেশের পাশাপাশি দেশের বাইরেও সাড়া জাগিয়েছে। পার্ক স্থাপনের সিদ্ধান্তকে বেশিরভাগ মানুষই ইতিবাচকভাবে নিয়েছেন। তবে কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন। যেমন জাকার্তা পোস্ট লিখেছেন, পার্ক স্থাপনের খবর প্রকাশের পর এটি ‘মাদকসেবী ও নানা অপরাধের স্থান হয়ে উঠতে পারে’ বলে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন।

তবে এসব শঙ্কাকে এক পাশে রেখে রাজধানীর বাসিন্দাদের মনে প্রশান্তি এনে দেয়ার অভিনব পন্থা হিসেবে এটি সমাদৃত হচ্ছে। সাঈদ খোকনের উদ্ধৃতি দিয়ে এএফপি লিখেছে, নগর জীবন মানুষের মনে তীব্র চাপ সৃষ্টি করে। নানা কারণে নগরবাসী সহজেই উদ্বিগ্ন হয়ে পড়ে। নদীর পাড়ের এ পার্ক তাদের প্রশান্তি এনে দেবে।

শুধু জাকার্তা পোস্ট, কিংবা এএফপি নয়, এ পার্ক নিয়ে খবর ছেপেছে সিটিভি, দ্য নিউজ ইন্টারন্যাশনাল গ্লোবাল নিউজ, পলিটিক্স, ফিলিপাইন নিউজ নাউসহ অনেক সংবাদমাধ্যম। ৯ থেকে ১০ মাসের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষে হবে বলে জানিয়েছেন মেয়র। তবে এএফপি জানিয়েছে, পার্কের পুরো কাজ শেষ হতে ১২-১৪ মাস লাগতে পারে।

‘গোস্বা নিবারণী পার্ক’ এর চারদিক খোলা থাকবে। পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য আলাদা জোন, শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরোনো দিনের গান শোনার ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জোটবদ্ধ হতে চলেছে আইএস ও আল কায়েদা

বিশ্বজুড়ে শক্তি খোয়ানো জঙ্গি গোষ্ঠী আইএসকে নিজেদের সংগঠনে ভেড়াতে মাঠে নামল ওসামা বিন লাদেনের হাতে তৈরি আল কায়েদা।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আফগান যুদ্ধের পর আল কায়েদার প্রভাব কমে আসায় মার্কিনিদের নেতৃত্বে ইরাক যুদ্ধ শুরু হলে উত্থান ঘটে আইএসের। দুই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর মধ্যে বিরোধের খবর বেশ পুরনো।

তবে, এই মুহূর্তে দুই শিবিরই নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে গেছে। ফলে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে কীভাবে এক ছাতার নীচে আসা যায়, তা নিয়ে শুরু হয়েছে প্রচার।

জানা গিয়েছে, নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে খুব শীঘ্রই দুই জঙ্গি গোষ্ঠী জোটবদ্ধ হতে চলেছে। তবে কোনো পক্ষই তখন সেই খবর স্বীকার করেনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, গত আগস্টে আলজেরিয়ায় আল কায়েদা জঙ্গিরা আইএস জঙ্গিদের নিয়োগ করার কাজ শুরু করে।

গত অক্টোবরে আল কায়েদার সমর্থক ইয়েমেনের একটি সংবাদমাধ্যম জানায়, অনেক আইএস জঙ্গি অনুতপ্ত হয়ে আল কায়েদায় যোগ দিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest