প্রায় তিন দিন পর সচল হল যুক্তরাষ্ট্র সরকার। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার রাতে সরকারের অচলাবস্থার অবসানে একটি চুক্তি স্বাক্ষর করেন। ট্রাম্প প্রশাসনের জ্যৈষ্ঠ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।
সিনেটের সংখ্যালঘিষ্ঠ নেতা চাক শুমার ও সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সোমবার নিম্নকক্ষ ও সিনেটে সরকারের অচলাবস্থার অবসানে ভোটাভুটি হয়। অভিবাসন সম্পর্কিত বিষয়ে নিশ্চয়তা নিয়ে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
অভিবাসন নিয়ে ট্রাম্পের বিতর্কিত অবস্থানের কারণে বাজেট বরাদ্দের বিষয়ে ঝামেলা হচ্ছিল। কিন্তু সে বিষয়ে সমঝোতা হওয়ায় আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্ধের বিষয়ে আনা প্রস্তাবটি সোমবার ২৬৬-১৫৯ ভোটে পাশ হয়েছে। বরাদ্ধ পাওয়ায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা মঙ্গলবার সকালে কাজ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কোলাহলমুক্ত নান্দনিক ও মুক্ত পরিবেশে মানসিক প্রশান্তির সুযোগ পাওয়া যাবে- এমন স্থান খুবই কম। বিশেষ করে শহরে তো এরকম স্থান নেই বললেই চলে। নাগরিক জীবনের কর্মব্যবস্ততায় হাঁপিয়ে ওঠা মানুষ দিনের শেষে বা সপ্তাহান্তে সুযোগ খোঁজে একটু ভিন্নতায় নিজেকে, নিজের পরিবারকে নিয়ে ঘুরে আসতে। সাতক্ষীরা শহরে এমনই এক স্থান হিসেবে স্বল্প সময়ের মধ্যে সবার কাছে প্রিয় হয়ে উঠেছে লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এর নান্দনিক সৌন্দর্য্যে মুগ্ধ হচ্ছেন আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই। উদ্বোধনের এক মাসের মধ্যে সকলের নজরে পড়েছে এই চমৎকার রেস্তোঁরাটি।
তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট এ বিবাহ, জন্মদিন, হালখাতা, সভা-সেমিনার করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আছে পর্যটকদের জন্য আবাসিক ব্যবস্থা। পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। চমৎকার আবহাওয়া, নৈসর্গিক পরিবেশ পেয়ে সবাই খুশি। প্রশান্তি ও বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসছেন এখানে।
তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা বলেন, আমার মরহুম পিতার আদর্শকে পুজি করে সততা ও নিষ্ঠার সাথে সাতক্ষীরাবাসীর সেবা করার প্রত্যয় নিয়ে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টটি করেছি। সকল মানুষের জন্য স্বল্প খরচে রুচি সম্মত বিভিন্ন খাবার ও সুস্থ্য বিনোদন দিতে আমার এ প্রতিষ্ঠান কাজ করবে। ইতিমধ্যে সাতক্ষীরার বাইরে এর সুনাম ছড়িয়ে পড়তে শুরু করেছে। জেলার বাইরে থেকেও প্রতিদিন বহু মানুষ এখানে আসছেন, মুগ্ধ হচ্ছেন।
