সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলনদেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণঅস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের তিন ডাকাত আটকনবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণতালার নুরু বিশ^াস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগজেলা পরিষদের প্রশাসক কে সারসা বাহারুল উলুম দাখিল মাদ্রাসার শুভেচ্ছাসাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাহিদ, সম্পাদক উজ্জল

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকাল ৪টায় ফুড অফিস মোড়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এস এম জিন্নাহ। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মারুফ হাসান মিঠু। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। এছাড়া বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগের নাছির রহমাতুল্লাহ শাহাজাদা, এড. সাঈদুজ্জামান জিকো, অহেদুজ্জামান টিটু, আসিফ শাহবাজ সজিব, এড. মোঃ ফারুক হোসেন, শাহাদাৎ হোসেন, তাজমিনুর রহমান টুটুল, শফি খান, সাইফুল ইসলাম উজ্জল, মোঃ আক্তারুল, বিপ্লব, জীবন, রনি, জাহাঙ্গীর, হযরত, ইব্রাহিম, আশরাফুলসহ নেতৃবৃন্দ। সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর কবির। পরিচালনা করেন, শহর স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। পরে নাহিদ হোসেন কে সভাপতি, মোঃ উজ্জ্বল হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ জাহাঙ্গীর সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাশকতা মামলার পলাতক আসামিকে নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রবি!

ডেস্ক রিপোর্ট: পুলিশ খুঁজে পাচ্ছে না! অথচ আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে! স্বাভাবিক কার্জকর্ম করছেন! প্রতিদিন নিজ কর্মস্থলে হাজিরা খাতায় সই করছেন! জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জনাচ্ছেন। আবার আদালত থেকে জামিন নেওয়ারও কোন প্রয়োজন পড়ছে না। ! এমনটাই হচ্ছে সাতক্ষীরা সদর থানায়! এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে নাগরিক সমাজে।
শনিবার এমনই একজন নাশকতা মামলার আসামিকে সাথে নিয়ে সাতক্ষীরা সদরের ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬৬ লক্ষ ৯৭ হাজার ৫শত টাকা শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। এসময় অন্যান্য অতিথির সাথে সেখানে উপস্থিত ছিলেন নাশকতা মামলার পলাতক আসামি ও বিএনপি নেতা ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল।
গত ২৭ ডিসেম্বর’ ১৭ তারিখে সাতক্ষীরা সদর থানার এসআই সোহরাব হোসেন বাদি হয়ে ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুলসহ ১২জনের নাম উল্লেখ করে একটি নাশকতার মামলা দায়ের করেন। সদর থানায় মামলা নং ৪৫। এই মামলার আরেক পলাতক আসামি মোবাশ্বেরুল হক জ্যোতিও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। অফিস করছেন! অথচ পুলিশের বিশেষ অভিযানে তাদের দেখা মিলছে না!

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর’১৭ তারিখ রাতে পুরাতন সাতক্ষীরা পল্লীমঙ্গল হাইস্কুল মাঠে পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত. তাজুউদ্দিন সরদারের ছেলে মাও. শামসুর রহমান, বাগডাঙ্গা এলাকার তাজুউদ্দিন সরদারের ছেলে আতিয়ার রহমান, মাটিয়াডাঙ্গা এলাকার মো. জোহর আলীর ছেলে আবু বক্কার সিদ্দিক, তথ্য প্রযুক্তি আইনে আটক হওয়া আসামি উত্তর কাটিয়া এলাকার মৃত. আব্দুর রউফের ছেলে মোদাচ্ছেরুল হক হুদা, বাগডাঙ্গা এলাকার মৃত শামসুর রহমানের ছেলে আব্দুল খালেক, মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুর রাজ্জাক, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রহ্মরাজপুর এলাকার হারুন অর রশিদের ছেলে মমিনুর রহমান মুকুল, ভালুকাচাঁদপুর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাচ্ছের হক ওরফে মোবাশ্বেরুল হক জ্যোতি, কালিগঞ্জ উপজেলার গোলখালী গ্রামের আত্তাব উদ্দীনের ছেলে আবুল কালাম আজাদ, সদর উপজেলা কাথন্ডা এলাকার নুর উদ্দিন মোল্যার ছেলে আনিছুর রহমান, একই এলাকার যুদ্ধাপরাধ মামলার আসামি জেলা জামাতের আমির খালেক মন্ডলের ছেলে শামীম হোসেন ও কলারোয়া উপজেলার লাঙলঝাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে শহিদুল ইসলামসহ ৬০/৭০ জন জামায়াত-বিএনপির নেতাকর্মীরা সাতক্ষীরায় নাশকতার গোপন বৈঠক শুরু করেছে এমন সংবাদ পান সদর থানা এসআই সোহরাব হোসেন। এঘটনা জানতে পেরে তিনি বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নিয়ে পল্লীমঙ্গল হাইস্কুল মাঠে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ব্যক্তিরা পালিয়ে গেলেও মাও. শামসুর রহমান, আতিয়ার রহমান ও আবু বক্কার সিদ্দিককে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে উল্লেখিত ব্যক্তিদের নাম ঠিকানা প্রকাশ করেন। সে অনুযায়ী সদর থানার এসআই সোহরাব হোসেন বাদি হয়ে উল্লেখিত ব্যক্তিদের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করেন।
১৩ শনিবার সকালে জানুয়ারি বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের দিন মামলার ৭নং আসামি ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল এমপির সাথে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ জানাুয়ারি নাশকতা মামলার পলাতক আসামি হওয়া সত্ত্বেও মুকুল যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পাওয়া সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। যার সংবাদ একাধিক স্থানীয় দৈনিকে ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব কিছু ছাপিয়ে সেরা অপু

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি দিয়ে জনপ্রিয়তার শীর্ষে তার অবস্থান। কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এরপর পারিবারিক কিছু বিষয় নিয়েও ফের আলোচনায় তিনি। তবে কোন কিছুই যেন দমিয়ে রাখতে পারেনি এই নায়িকাকে। সব কিছু ছাপিয়ে জনপ্রিয়তার শীর্ষে আবারো অপু বিশ্বাস।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে রেডিও টুডে’র মুভি টাইমের নতুন পর্বে সেরা নায়িকা হন অপু বিশ্বাস। শ্রোতাদের প্রদত্ত ভোটের মাধ্যমে এই জরিপ করা হয়েছে। রেডিও টুডের অফিশিয়াল ফ্যান পেজে শ্রোতাদের মতামতের ভিত্তিতেই নির্বাচন করা হয়েছে বছরের সেরা নায়িকা।

কিছু দিন আগেই ঢাকাই ছবির সেরা নায়কের জরিপ করে রেডিও টুডে’র ‘মুভি টাইম উইথ সৈকত সালাহউদ্দিন’ অনুষ্ঠান। সেই জরিপে সেরা হন সুপারস্টার শাকিব খান। সেরা নায়িকা হলেন তার স্ত্রী অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে সৈকত সালাহউদ্দিন বলেন, আমরা প্রাথমিকভাবে দশ জন নায়িকাকে নিয়ে জরিপ করেছি। সেরা দশ থেকে সেরা তিন নায়িকা নির্বাচন করেছেন শ্রোতা-দর্শকেরা। তারা হলেন অপু বিশ্বাস, মাহিয়া মাহি ও বুবলী। এদের মধ্য থেকেই দর্শকের ভোটে সেরা নায়িকা নির্বাচিত হয়েছেন অপু বিশ্বাস।

উল্লেখ্য, বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবি মুক্তি পেয়েছিলো ২০১৭ সালে। ছবিটিতে অপু বিশ্বাস অভিনয় করেছিলেন শাকিব খান ও আনিসুর রহমান মিলনের বিপরীতে। ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্পের বিদ্রুপের বিরুদ্ধে জাতিসংঘে আফ্রিকান দেশগুলোর প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গ বিদ্রুপ ভরা মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে আফ্রিকার সবগুলো দেশ। শুক্রবার জাতিসংঘে একযোগে এ বিরোধিতার পাশাপাশি ট্রাম্পকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তিনি।

ট্রাম্প আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীদের ‘নীচ’ ও ‘নিকৃষ্ট’ হিসেবে অভিহিত করেছেন।

আফ্রিকার দেশগুলোর পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, জাতিসংঘে আফ্রিকান দেশগুলোর রাষ্ট্রদূতগণ ট্রাম্পের এই বিবৃতিতে চরম ক্ষুব্ধ এবং বর্ণবাদী ও অযৌক্তিক এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।

ট্রাম্পের এই মন্তব্যের ইস্যুতে একটি জরুরি অধিবেশনের পর আফ্রিকান দেশগুলোর জোট জানায়, আফ্রিকান দেশ ও এখানকার মানুষের প্রতি মার্কিন প্রশাসনের অব্যাহত ও ক্রমবর্ধমান বিরূপ আচরণে তারা উদ্বিগ্ন।

ট্রাম্পকে তার মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে ৫৪টি দেশ যৌথভাবে যুক্তরাষ্ট্রের সর্বস্তরের যেসব মানুষ ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছে তাদের ধন্যবাদ দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল গ্রেফতার

আব্দুল জলিল: সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাটকেলঘাটা থানার কটাখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাওলানা মফিদুল ইসলাম ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, গ্রেফতার মফিদুল ইসলামের বিরুদ্ধে ৬টি নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্যানেল মেয়র সেলিমের পিতার মৃত্যু, আ ’লীগের শোক

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌরসভার প্যনেল মেয়র, ১নং ওয়াডের নির্বাচিত কাউ¯িœলর ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সেলিমের পিতা আলহাজ্ব মো: মোবারক হোসেন বার্ধক্যজনিত কারণে শনিবার বিকাল ৫টায় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ব্যক্তিজীবনে পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার পদে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক, বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলী%9

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : ‘একজন কৃতি খেলোয়াড় দেশের গন্ডি পেরিয়ে জাতিকে বিশ^ দরবারে আসন করিয়ে দিতে পারে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, মো. আব্দুল হামিদ, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, মো. ইয়াহিয়া ইকবালসহ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ১৪ জানুয়ারী বিকালে একই স্থানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অ-১৬ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৭-১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান। উদ্বোধনী খেলায় অংশ নেয় ঝিনাইদহ জেলা বনাম বরিশাল জেলা দল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বিসিবির খুলনা বিভাগীয় কোচ কাজী এমদাদুল বাসার রিপন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সদস্য ইকবাল কবির খান বাপ্পি, কাজী কামরুজ্জামান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest